Skip to main content

মঞ্চে এলো শান্তিনিকেতনের 'দল নাট্যগোষ্ঠী'র নবতম প্রযোজনা রবীন্দ্রনাথ ঠাকুরের ডাকঘর


 


নিজস্ব প্রতিনিধি,শান্তিনিকেতনঃ শান্তিনিকেতন রবীন্দ্রনাথ ঠাকুরের এক অনন্য সৃষ্টি। এই সৃষ্টিশীলতার প্রধান শাখা-প্রশাখা জুড়ে আছে গান, নৃত্য, বাদ্য, চারু ও কারুকলা এবং সর্বোপরি নাটক। শিল্প আঙ্গিকের এই সকল মাধ্যম গুলোর দৈনন্দিন চর্চায় আজো মুখরিত শান্তিনিকেতনের অন্যতম ব্রহ্মচর্যাশ্রম বা আজকের পাঠভবন। সেইভাবেই আশ্রম প্রাঙ্গনের নাট্যচর্চায় বেড়ে উঠেছে দল নাট্যগোষ্ঠী। রবীন্দ্রনাথের গান, নাটক তারা তাদের অঙ্গে ধারণ করে।




সেই ধারাবাহিকতার প্রান্ত ছুঁয়েই মঞ্চে এলো 'দল'-এর নবতম প্রযোজনা রবীন্দ্রনাথ ঠাকুরের ডাকঘর আগের মত এই প্রযোজনাতেও দেশজ রীতির বাংলা নাট্যশৈলীর সমন্বয় ঘটেছে নাট্যশৈলীতে। তবে নতুনত্বের মধ্যে যেটা ঘটেছে সেটা হলো আবহমান বাঙলার চতুর্দিক খোলা চৌকোণ সমতল মঞ্চে অভিনয়। ডাকঘর নাটকের এহেন মঞ্চায়ন শান্তিনিকেতনে কখনো হয়নি সেটা পুরোনো আশ্রমিকদের বয়ানেই স্পষ্ট। তারা বলেন, নাটকটি বরাবর যেভাবে দেখে এসেছি সেখানে একটি ছোট বাচ্চাকেই সবসময় 'অমল' হিসেবে দেখেছি এবং সে একটি ছেলে। কিন্তু একসাথে প্রায় চার থেকে পাঁচ জন ছেলে/ মেয়ে বিভিন্ন সময়ে 'অমল'-এর চরিত্রে অভিনয় করছে এবং তাদের কেউই বাচ্চা সেটা সত্যিই ডাকঘর নাটকের জন্য একটি নতুন ভাবনা"।




এ প্রসঙ্গে নির্দেশক বিভাস চৌধুরী বলেন, 'নাটকটি প্রধানত পালাগানের আঙ্গিকে উপস্থাপিত হয়েছে যেখানে "গায়েন রীতির সাথে সাথে গল্প কখন রীতির মিশ্রন হয়েছে। আর চরিত্র উপস্থাপনার ক্ষেত্রে মূলত দেশজ রীতির বাগুলা নাট্যশৈলীর অন্যতম উপাদান বদলী রীতি'র আশ্রয় নেওয়া হয়েছে'। লোকায়ত নাট্যশেলীতে "বদলী রীতি'র একটি আলাদা মাত্রা থাকলেও এইখানে নির্দেশক তাঁর নিজের ভাবনা অনুযায়ী নতুনভাবে এই রীতির ব্যবহার ঘটিয়েছেন।



"দল' এর অন্যান্য প্রযোজনার মত এই নাট্য শরীরের গান্নাভরনেও যেমন: সেট, লাইট এবং মেকআপ-এ আলাদা কোনো কারুকার্য ছিল না যেটা তাদের নাট্য প্রযোজনার প্রধানতম বৈশিষ্ট্য। রবীন্দ্রনাথের গান ও সুরের দোলায় মোহিত হয়ে কথা-গান, নৃত্য এবং বিশেষ করে আবহ সঙ্গীত এবং কোরিওগ্রাফীর এক অপূর্ব সমন্বয়ে মঞ্চ আবিষ্ট হয়ে ছিল পুরোটা সময়। মঞ্চাভিনয়ে ছিল অন্বেষা, দিকচেন, গীতাঞ্জলি, ঈষিকা, হানি, নরেন্দ্র, রাজা, রিম্পা, রূপ, পূজা, রীতম, সপ্তক, অভিষেক, তড়িৎ ও সুবর্ন।

Comments

Popular posts from this blog

NBI !! মৃনাল কান্তি গায়েনের মিউজিক্যাল ডকুমেন্ট্রি "জাগো হে সুন্দরবনবাসী" দুটো ফিল্ম ফেস্টিভালে শ্রেষ্ঠ মিউজিক ভিডিও হিসাবে পুরস্কৃত হয়েছে !!

কলকাতা ।। ২৫ শে ফেব্রুয়ারি,২০২৬ ।।  গীতিকার, সুরকার, কণ্ঠশিল্পী,মুখ্য চরিত্রাভিনেতা, চিত্রগ্রাহক ও পরিচালক শ্রী মৃণাল কান্তি গায়েন তার মিউজিক্যাল ডকুমেন্ট্রি গানের ভিডিও অ্যালবাম- "জাগো হে সুন্দরবনবাসী "(Awake the people of Sundarban )দু'টো দু'টো বিখ্যাত ফিল্ম ফেস্টিভ্যালে প্রতিযোগিতায় শ্রেষ্ঠ মিউজিক ভিডিও হিসেবে পুরস্কৃত হল ।  ২০২৫ সালে হরিয়ানা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভালে(  Haryana International Film Festival, 2025)  প্রদর্শনের জন্য  গোটা বিশ্বের থেকে বাছাই করা আটটি(০৮) গানের অ্যালবামের মধ্যে অন্যতম একটি হিসেবে স্থান পেয়েছে। এবং বেলঘরিয়া ফ্লিম ফেস্টিভাল, 2026 এ "বেস্ট ডকুমেন্টারি মিউজিক ভিডিও অন ইনভায়রণমেন্ট্" হিসাবে পুরস্কৃত হল । 

NBI // বেলগাছিয়ায় ঐতিহ্যবাহী খুঁটি পুজো—২০২৬ দুর্গাপুজোর সূচনা আনুষ্ঠানিকভাবে।।

কলকাতা: রথযাত্রার পবিত্র তিথিকে সামনে রেখে উত্তর কলকাতার বেলগাছিয়া অঞ্চলে বৃহস্পতিবার আয়োজিত হল ঐতিহ্যবাহী “খুঁটি পুজো”। বেলগাছিয়া সর্বজনীন দুর্গোৎসব কমিটির উদ্যোগে অনুষ্ঠিত এই আচার-অনুষ্ঠানের মধ্য দিয়েই আনুষ্ঠানিকভাবে শুরু হল ২০২৬ সালের দুর্গোৎসবের প্রস্তুতি পর্ব। দুর্গাপুজোর মণ্ডপ নির্মাণের শুভ সূচনার প্রতীক হিসেবে খুঁটি পুজো বাংলার সাংস্কৃতিক ঐতিহ্যের এক গুরুত্বপূর্ণ অঙ্গ। প্রতিবছরের মতো এ বছরও ধর্মীয় নিয়মনীতি মেনে পূজার আয়োজন করা হয়, যেখানে ভক্তি ও উৎসাহের পরিবেশে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমিটির সভাপতি অরিন্দম সাহা , সম্পাদক অভিষেক দাস,কার্য নির্বাহী কমিটি সদস্য অনির্বাণ ভট্টাচার্য তাঁদের পাশাপাশি এলাকার বহু বাসিন্দা এই শুভ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন এবং দুর্গোৎসবের সূচনায় সামিল হন।পুজোর আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে মা দুর্গার আশীর্বাদ কামনা করে উদ্যোক্তারা জানান, এই খুঁটি পুজোর মাধ্যমেই এবারের দুর্গোৎসবের পথচলা শুরু হল। তাঁরা আশাবাদী, সকলের সহযোগিতা ও আন্তরিক অংশগ্রহণে আসন্ন দুর্গাপুজো আরও সাফল্যমণ্ডিত ও বর্ণময় হয়ে উঠবে। অনুষ্ঠানের শেষে উপস্থিত সকলের মঙ্গল, শান্তি...

NBI // সাফল্যের ৬০ দিন পূর্তি: 'পোড়া বাঁশি'র উদযাপনে পরিচালক-অভিনেতাদের বর্ণাঢ্য সমাবেশ।।

ডিজিটাল ডেস্কঃ  সাম্প্রতিক টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে "তারামা মোশন পিকচারস" ফিল্ম প্রোডাকশন হাউস নিবেদিত পরিচালক, শুভম দাস পরিচালিত মুক্তিপ্রাপ্ত বাংলা সিনেমা"পোড়া বাঁশি"র 60 Days celebration party অনুষ্ঠিত হয়েছিল প্রোডাকশন হাউসের নিজস্ব অফিসে। কেক কেটে সেলিব্রেশানের শুভ সূচনা হয়।  দ্বিতীয় পর্যায়ে বিশিষ্ট গুণীজনদের সহিত অন্যান্য পরিচালক, টেকনিশিয়ানস ও অভিনেতা-অভিনেত্রীদের বিশেষ সম্বর্ধনার দেওয়া হয়। পাশাপাশি, আড্ডা খাওয়া দাওয়া এবং শিল্পীদের নাচ-গানের মধ্য দিয়ে তৃতীয় পর্যায়ের জমজমাট সমগ্র অনুষ্ঠানটি মনোগ্রাহী হয়ে উঠে।   উপস্থিত ছিল বিশিষ্ট পরিচালক স্বপন সাহা, বিশিষ্ট অভিনেত্রী অনামিকা সাহা, পরিচালক শুভম দাস, শাস্ত্রীজি, প্লেব্যাক সিঙ্গার-অর্ণব ব্যানার্জি, গুরিয়া, কোরিওগ্রাফার-রত্না, পরিচালক কাঞ্চন নাগ, অনসূয়া সামন্ত, সরস্বতী দাস,রুনা (রায়না বূটিক), হাউস ইনচার্জ-রিনা দাস, হাউস ম্যানেজার-পবিত্র হালদার।  হিরোইনদের মধ্যে উপস্থিত ছিল-বনশ্রী, মৌপ্রিয়া, পৌলোমী, সিউ, সোনু,  অনসূয়া। অভিনেতা অভিনেত্রীদের মধ‍্যে উপস্থিত ছিল-মাধব,সৌমক, সুপ্রভাত...