Skip to main content

Posts

Showing posts from November, 2025

NBI !! ADDA, The Third Space – TRI Art & Culture-এ শহরের স্ট্রিট সংস্কৃতির নতুন অভিজ্ঞতা !

কলকাতা, ২৬শে, নভেম্বরঃ ৭ নভেম্বর ২০২৫ থেকে ৪ জানুয়ারি ২০২৬ পর্যন্ত বালিগঞ্জের TRI Art & Culture (৫৩/২/২ হাজরা রোড)–এ অনুষ্ঠিত হচ্ছে St+art India Foundation কিউরেট করা প্রদর্শনী “ADDA The Third Space”। এশিয়ান পেইন্টস ও KCT Group CSR–এর সহযোগিতায় আয়োজিত এই প্রদর্শনী কলকাতার স্ট্রিট কালচার, জন–পরিসর ও শহরের চলন–বিরতির মধ্যকার সম্পর্ককে নতুন সংবেদনশীলতায় তুলে ধরে। প্রদর্শনীতে অংশ নিয়েছেন KHATRA, Howareyoufeeling studio, অনিকেষা ঢিং, নবি, ZERO, দীপ অধিকারী, ড. ইশিতা দে, সেতু রমন ও পদ্মনাভন (beatnyk)। ছয়টি ইন্দ্রিয় দৃষ্টি, ঘ্রাণ, স্বাদ, স্পর্শ, শ্রবণ ও প্রোপ্রিওসেপশন অভিজ্ঞতা জাগিয়ে TRI Art & Culture–এর পুরো প্রাঙ্গণকে রূপান্তরিত করা হয়েছে এক জীবন্ত সেন্সোরিয়ামে। বাহিরের টাইপোগ্রাফিক হস্তক্ষেপ থেকে শুরু করে গ্রাউন্ড ফ্লোরের ‘Into the Shared Bed’, আঙিনায় স্বাদের স্মৃতি নিয়ে অনিকেষার কাজ, সিঁড়িতে নবি–র আলো–ছায়ার কারুকাজ, প্রথম তলায় গন্ধ ও স্পর্শকে কেন্দ্র করে ZERO, দীপ এবং ড. দে–র ইনস্টলেশন, প্রতিটি কাজই কলকাতার দৈনন্দিন অভিজ্ঞতাকে নতুন দৃষ্টিভঙ্গিতে সামনে আনে।...

NBI !! সাংস্কৃতিক মহোৎসব !! আয়োজনে ইন্টারন্যাশনাল নিউ স্টার !

ছবি    মৃত্যুঞ্জয় রায়  নিজস্ব প্রতিবেদক, কলকাতা :- মৌলালি যুবক কেন্দ্রে অনুষ্ঠিত হয়ে গেল ইন্টারন্যাশনাল নিউ স্টার' আয়োজিত পুরস্কার বিতরণী এবং সাংস্কৃতিক উৎসব। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টলিউড ফিল্ম ইণ্ডাস্ট্রীর অভিনেত্রী পাপিয়া অধিকারী, চলচ্চিত্র নির্দেশক বাদল সরকার, পরিচালক ও সম্পাদক সৌমেন সেন,বিপ্লব ঘোষ, অমরনাথ সেন, অদিতি মুখার্জী সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিরা।  ইন্টারন্যাশনাল নিউ স্টার' আয়োজিত পুরস্কার বিতরণী এবং সাংস্কৃতিক উৎসবের মাধ্যমে বিভিন্ন ক্ষেত্রে প্রতিভার দৃষ্টান্ত রাখার জন্য শতাধিক ব্যক্তিকে পুরস্কৃত করা হয়। একাধিক ব্যক্তির উপস্থিতিতে পুরস্কৃত করা হয় সংস্কৃতি, সাহিত্য, সমাজসেবা, প্রশাসন সহ একাধিক ক্ষেত্রে উল্লেখযোগ্য শতাধিক ব্যক্তিকে।" প্রাক্তন বিগ্রেডিয়ার তুষার কান্তি মুখোপাধ্যায়, শ্রী সুমন দাস (জেনারেল সেক্রেটারি, হিউম্যান রাইটস), বিপ্লব ঘোষ (অল ইন্ডিয়া হিউম্যান রাইটস সেক্রেটারি, সিপিডিয়ার),বাদল বর্মন (বিশিষ্ট সাহিত্যিক ও পুলিশ আধিকারিক), বরুণ চক্রবর্তী (বিশিষ্ট সাহিত্যিক ও সাংবাদিক),কৌশিক গাঙ্গুলী (বিশিষ্ট সাহিত্যিক), সিরাজ...

NBI // বঙ্গ প্রাদেশিক ব্যাঙ্কস কন্ট্রাক্ট এমপ্লয়িজ এসোসিয়েশনের চতুর্থ রাজ্য সম্মেলন !

পারিজাত মোল্লাঃ  শনিবার দুপুরে কলকাতার রাণী রাসমণি রোডে অনুষ্ঠিত হলো 'বঙ্গ প্রাদেশিক ব্যাংকস্ কন্ট্রাক্ট এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন (BPBCEA) এর ৪র্থ সম্মেলন। এই সংগঠনটি পশ্চিমবঙ্গের বিভিন্ন পাবলিক সেক্টর, প্রাইভেট সেক্টর, আঞ্চলিক গ্রামীণ ব্যাংক, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, রিজার্ভব্যাঙ্ক অফ ইন্ডিয়া ও কো-অপারেটিভ ব্যাংক-এ কর্মরত চুক্তিভিত্তিক কর্মচারীদের সর্ববৃহৎ ট্রেড ইউনিয়ন সংগঠন। সংগঠনটি বঙ্গ প্রাদেশিক ব্যাংক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন (BPBEA) এর সঙ্গে সংযুক্ত, যা অল ইন্ডিয়া ব্যাংক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন (AIBEA) এর রাজ্য শাখা হিসেবে সর্বপরিচিত ১৯৪৬ সাল থেকেই।সম্মেলনের উদ্বোধন করেন 'কমরেড কমল ভট্টাচার্য BPBEA-র চেয়ারম্যান।  কমরেড রাজেন নাগর AIBEA-র সভাপতি এবং অন্যান্য কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নের নেতৃবৃন্দ তাঁদের মূল্যবান বক্তব্য রাখেন সকলেই কেন্দ্রীয় সরকারের নিম্ন উল্লিখিত নীতি, পদক্ষেপ, এবং সিধান্তর কঠোর সমালোচনা করেন সম্মিলিত শ্রমিক কর্মচরী, কৃষিজীবী, এবং আপামর জনসাধারণ মিলিত আন্দোলন এবং সচেতনতা পারবে সরকার কে তার দেশ এবং জনগণের স্বার্থ বিরোধী কাজ থেকে বিরত রাখতে।  সকলের য...

NBI // খোঁজ আসছে !

নিজস্ব প্রতিবেদকঃ  অভিনেত্রী স্নেহা মুখার্জী নতুন ভূমিকায়।ডিরেক্টর রাজদীপ রায়ের ডিরেকশনে খোঁজ আসছে।স্নেহা মুখার্জীকে আমরা নানান ভূমিকায় অভিনয় করতে দেখেছি। এবার তাকে দেখা যাবে প্রস্টিটিউট এর ভূমিকায়।শুটিংটা পুরোটাই কলকাতার নর্থ ও সাউথ মিলিয়ে হয়েছে।তার কিছু মুহূর্ত তুলে ধরা হলো। অভিনেত্রী স্নেহা মুখার্জী খুব আশাবাদী।এটা দেখা যাবে প্রদীপ কুমার গোস্বামীর ইউটিউব চ্যানেল "ছায়া ছবি "তে।

NBI // "হাফমুন এন্টারটেইনমেন্ট"এর নতুন খবর শিল্প-সংস্কৃতিপ্রেমীদের কাছে !

কলকাতাঃ  হালকা শীত কলকাতার দিকে এগিয়ে আসছে ধীরে ধীরে। আগামীতে মানব-মানবী প্রকৃতির রঙিন রূপ দেখতে চলেছে আরো। শিল্প-সংস্কৃতিপ্রেমীদের কাছে ঠিক এই সময়ই নতুন খবর নিয়ে এলো "হাফ মুন এন্টারটেইনমেন্ট" ।  এই প্রোডাকশন হাউজের দুটি ভিডিও অ্যালবাম এক মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশে আত্মপ্রকাশ করল।  গীতিকার, কাহিনীকার এবং পরিচালক রাজা ব্যানার্জি জানালেন, এই অ্যালবামে গানে লিপ দিয়েছেন কল্যাণী মন্ডল, ভাস্বর চ্যাটার্জি, কাঞ্চনা মৈত্র, অরত্রিকা ব্যানার্জি, প্রার্থিব ব্যানার্জি প্রমূখ।রাজা ব্যানার্জীর লেখা গানগুলো শ্রোতারা শুনতে পাবেন নচিকেতা চক্রবর্তী, রূপঙ্কর বাগচী এবং এম তীর্থের কণ্ঠে। ডকুমেন্টারি বা তথ্যচিত্র তৈরিতে নিজেদের প্রতিষ্ঠিত করার পর প্রযোজক শুভাশিস গাঙ্গুলী এবারে গানের অ্যালবাম তৈরিতে এগিয়ে এলেন। পাশে পেলেন একাধারে অভিনেতা এবং পরিচালক রাজা ব্যানার্জিকে।  উল্লেখ করা যেতে পারে, প্রবাদপ্রতিম অভিনেতা জ্ঞানেশ মুখার্জির হাত ধরে অভিনয় জগতে পা রেখেছিলেন রাজা।  উপস্থিত শিল্পী এবং কলাকুশলীরা প্রত্যেকে আশাবাদী এই ভিডিও অ্যালবাম দু...

NBI // Optimal Oral Health for Cancer Prevention !

Kolkata:  Oral health isn’t just about teeth and gums; and Good oral health is more than just having clean teeth—it’s a cornerstone of overall well-being. Dentists and physicians alike are identifying the mouth-body connection as important to preventive care. Optimal oral health supports systemic health, reducing risks for conditions like heart disease, diabetes, and even certain cancers; and is increasingly recognized as a modifiable risk factor in cancer prevention. According to AIIMS (All India Institute of Medical Sciences) researchers, oral hygiene should be integrated into standard oncology care—not just for comfort, but to improve survival outcomes. Another evidence is the INHANCE (International Head and Neck Cancer Epidemiology) consortium, which found that good oral hygiene (annual dental visits, fewer missing teeth, daily brushing) modestly reduced the risk of head and neck cancers. Regular dental check-ups are very important; not just for maintaining healthy ...

NBI // কালীপূজাতেও শ্রেষ্ঠত্বের খোঁজ! 'ফ্রেন্ডস্ শ্যামা সেরা শিরোপা'র মঞ্চে এক হচ্ছে বড়-ছোট পুজো !

​বিশেষ প্রতিনিধি, কলকাতাঃ দুর্গাপূজার 'শারদ সেরা শিরোপা'-র অভূতপূর্ব সাফল্যের পর ফ্রেন্ডসের কর্ণধার শুভজিৎ বোস এই বছর কালীপুজোয় শুরু করলেন 'ফ্রেন্ডস্ শ্যামা সেরা শিরোপা সম্মান ২০২৫'। আর প্রথম বছরেই এই সম্মান বিপুল সাড়া জাগিয়ে সুপারহিট। প্রায় ১০০টি ক্লাব এই নতুন উদ্যোগে যুক্ত হওয়ায় উদ্যোক্তারা যারপরনাই আপ্লুত। ​ফ্রেন্ডস্-এর কর্ণধার শুভজিৎ বোস জানিয়েছেন, তাঁদের উদ্দেশ্য শুধু সেরা পুজোকে সম্মান জানানো নয়, বরং নতুন ভাবনা এবং কম বাজেটের পুজোকেও একই মঞ্চে নিয়ে আসা। তিনি বলেন, "আমরা খালি বড় পুজোকেই সম্মানিত করিনি, কম বাজেটের এবং উদীয়মান এবং প্রচেষ্টা সম্মানও আমরা করেছি। ছোট বড় এবং ঘরোয়া পুজোকেও আমরা নিয়ে আসতে চলেছি একই মঞ্চে।" এই বছরেই 'সেরা গৃহস্থ বাড়ি পুজো' বিভাগে সাহাবাড়ি-কে পুরস্কৃত করে সেই উদ্যোগের সূচনা করা হয়েছে। ​তিনি আশা প্রকাশ করেন, আগামী বছরে এই প্রতিযোগিতায় ২০০-রও বেশি ক্লাব যুক্ত হবেন এবং নতুন বছরে পুরস্কারের সঙ্গে আরও কিছু চমক থাকবে। ​সম্মানপ্রাপ্ত ক্লাবসমূহ (নির্বাচিত অংশ): বিভাগ                        ...

NBI // কলকাতায় জমকালো উদ্বোধন ‘চেস ফর ইয়ুথ’-এর ১৫ তম সংস্করণ !

নিজস্ব প্রতিবেদকঃ  তরুণ দাবাড়ুদের প্রতিভা বিকাশে এক অসাধারণ উদ্যোগ হিসেবে ৩১ অক্টোবর ২০২৫ কলকাতার ঐতিহ্যবাহী টাউন হলে উদ্বোধন হলো ‘চেস ফর ইয়ুথ’-এর ১৫তম সংস্করণ।  আয়োজনে রয়েছে ধনুকা ধুনসেরি দিব্যেন্দু বড়ুয়া চেস একাডেমি ও অলস্পোর্ট ফাউন্ডেশন। প্রতিযোগিতা চলবে আগামী ৩ নভেম্বর ২০২৫ পর্যন্ত। এই মর্যাদাপূর্ণ প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন দেশের ২৫০টিরও বেশি স্কুলের প্রায় ৬৭০ জন তরুণ দাবাড়ু। তিনটি বিভাগে প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে — জুনিয়র (আন্ডার ৬, ৮ ও ১০), সিনিয়র (আন্ডার ১২, ১৪ ও ১৬) এবং প্রিমিয়ার গ্রুপ (আন্ডার ২৫)। প্রিমিয়ার গ্রুপে নাম লিখিয়েছেন দেশের শীর্ষ দাবাড়ুরা — গ্র্যান্ডমাস্টার মিত্রভা গুহা, ইন্টারন্যাশনাল মাস্টার সৌহার্দ্য বসাক, রাজদীপ সরকার, সঙ্কেত চক্রবর্তী, শাহিল দে, সুভায়ন কুণ্ডু এবং উইমেন ইন্টারন্যাশনাল মাস্টার অর্পিতা মুখার্জি। এই বিভাগে মোট ₹২,২০,০০০ টাকার নগদ পুরস্কার ঘোষণা করা হয়েছে, যার মধ্যে প্রথম পুরস্কার ₹৫০,০০০ ও চ্যাম্পিয়ন ট্রফি। জুনিয়র ও সিনিয়র গ্রুপের বিজয়ীদের মধ্যে মোট ১২০টি ট্রফি বিতরণ করা হবে। আজকের উদ্বোধনী অনুষ্...