Skip to main content

Posts

Showing posts with the label News

NBI !! হাওড়া - শ্রীরামপুর আদালতে মহাসমারোহে পালিত হলো জাতীয় লোক আদালত !!

মোল্লা জসিমউদ্দিন :-  শনিবার সারাদেশের পাশাপাশি হাওড়া জেলা আদালত ও শ্রীরামপুর মহকুমা আদালতে  মহাসমারোহে পালিত হলো জাতীয় লোক আদালত। মূলত দু পক্ষের আপসে মিটে যায় সিংহভাগ মামলা।এই আইনী পরিষেবার জন্য কোন আর্থিক খরচ বহন করতে হয় না বিচারপ্রার্থীদেরকে।   হাওড়া জেলা ও দায়রা বিচারক অভিজিৎ সোমের নেতৃত্বে এবং হাওড়া জেলা আইনী পরিষেবা কেন্দ্রের সচিব আর্শেয়া মুস্তাকের পরিচালনায় জাতীয় লোক আদালত বসেছিল।জেলার সদর আদালতে ১৫ টি এবং উলুবেড়িয়া মহকুমা আদালতে ৩ টি সর্বমোট ১৮ টি বেঞ্চ বসেছিল,১০,৮০০ টি মত মামলা নথিভুক্ত ছিল, যার সিংহভাগ মিটেছে এবং এইসব মামলার আর্থিক পরিমাণ ৮ কোটির বেশি বলে জানিয়েছেন হাওড়া জেলা আইনী পরিষেবা কেন্দ্রের অফিস মাস্টার  প্রসেনজিৎ ভট্টাচার্য।  এদিন হাওড়া জেলা আদালতে ১০ নং বেঞ্চে অবসরপ্রাপ্ত বিচারক অসীম দেবনাথের নেতৃত্বে ইউকো ব্যাঙ্ক - আশা ফাইনান্সের ঋণখেলাপীদের শুনানি চলে। এই বেঞ্চে সমাজকর্মী হিসাবে ছিলেন কলকাতা হাইকোর্টের 'মিডিয়েটর' ও লিগ্যাল রিপোর্টার  মোল্লা জসিমউদ্দিন। এই বেঞ্চে বেশিরভাগ মামলার নিস্পত্তি ঘটে । অপরদিকে হুগলি জেলা আইনী প...

NBI // নব যুবক সংঘ (ফাটাকেষ্ট কালী পূজা) পরিচালিত - সম্পূর্ণ বিনামূল্যে স্বাস্থ্য মেলা !

নিজস্ব প্রতিনিধি, কলকাতাঃ নব যুবক সংঘের কালীপুজো যা সারা ভারত বর্ষ তথা বিশ্বে ফাটাকেষ্ট কালীপুজো নামে বিখ্যাত। বিগত ছয় দশকেরও বেশি সময় ধরে এই পুজো হয়ে চলেছে। বহু তারকা এই পুজোতে এসেছেন আশীর্বাদ নিতে এবং পুজো উদ্বোধন করতে।  নব যুবক সংঘ কালী পুজো ছাড়াও সারা বছর বিভিন্ন সামাজিক কাজে অবতীর্ণ হয়ে থাকে কিন্তু এবছর তাদের ভাবনায় এক নতুন পরিকল্পনা এসেছে সেটা হল বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষার মেলা।  আগামী রবিবার ২০শে অক্টোবর,২০২৪, ৫০ বি কেশব চন্দ্র সেন স্ট্রিট, কলকাতা - ৭০০০০৯ সকাল ৮.৩০ টাই এই স্বাস্থ্য পরীক্ষার মেলা অনুষ্ঠিত হতে চলেছে। নব যুবক সংঘ (ফাটাকেষ্ট কালী পূজা) পরিচালিত - সম্পূর্ণ বিনামূল্যে স্বাস্থ্য মেলাতে চিকিৎসকের অনুমতিক্রমে যে সকল টেস্ট আপনি এখানে সম্পূর্ন বিনামূল্যে করাতে পারবেন সেগুলি হল- সুগার (ফাস্টিং, পি.পি, রেন্ডাম), লিপিড প্রোফাইল, ইউরিক অ্যাসিড, HbA1C, হিমোগ্লোবিন, থাইরয়েড প্রোফাইল, এল.এফ.টি, ই.সি.জি, ফ্যাটি লিভার ইনডেক্স, এন.টি-প্রো বি.এন.পি, বি. এম. ডি, পি. এফ. টি, নিউরোপ্যাথি, ফিজিওথেরাপি, অডিওমেট্রি, ইউরোফ্লোমেট্রি ও অন্যান্য। এছাড়াও স্বাস্থ...

সম্মানিত হলেন অনুপম হালদার

কলকাতা (সেপ্টেম্বর '২৪):- পশ্চিমবঙ্গ সরকারের 'উপভোক্তা বিষয়ক বিভাগ'-এর ভারপ্রাপ্ত মন্ত্রী বিপ্লব মিত্র-র উপস্থিতিতে কলকাতার অন্যতম খ্যাতনামা আলোকচিত্রী রূপে 'লিডারশিপ অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড ২০২৪'-এ সম্মানিত হলেন অনুপম হালদার। আজ রাজারহাট নিউটাউনের এক বিলাসবহুল হোটেলে 'কনজিউমার অ্যাওয়ারনেস কনক্লেভ' এবং লিডারশিপ অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড ২০২৪' শীর্ষক এক অনুষ্ঠানে অন্য ষোলোজন কৃতি ব্যক্তির সাথে সম্মানিত করা হয় অনুপম হালদারকে। পশ্চিমবঙ্গ সরকারের 'উপভোক্তা বিষয়ক বিভাগ'-এর আর্থিক সহায়তায় ও 'এডিএসডি নেটওয়ার্ক প্রাইভেট লিমিটেড'-এর পরিচালনায় আয়োজিত এই অনুষ্ঠানের উদ্বোধনী মুহূর্তে উপভোক্তা বিষয়ক বিভাগের মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন বিভাগের দুই সহ নির্দেশক সৌনক গুপ্ত, অনিতা পাইন, বিশেষ নির্দেশক নিরঞ্জন ভট্টাচার্য, প্রাক্তন ফুটবল খেলোয়াড় অলোক মুখার্জি ও অতনু ভট্টাচার্য। 'এডিএসডি নেটওয়ার্ক প্রাইভেট লিমিটেড'-এর দুই অংশীদার দীপ মজুমদার ও শুভেচ্ছা ঘোষ একযোগে আজ সংবাদমাধ্যমকে জানিয়েছেন, "অনুপম হালদারকে সম্মানিত করতে পেরে আমরা নিজেরা...

NBI // National Land Monetisation Corporation (100% GOI-owned Company)

Kolkata 26 August 2024  The National Land Monetization Corporation (NLMC), a 100% GOI-owned Company, incorporated under the administrative control of the Department of Public Enterprises, Ministry of Finance organised a pre-bid meetingin Kolkata (W.B) on 22/08/2024 to address the interested bidders and kick start the auction of 04 flats of NLMC. NLMC set to auction 04 flats at Golf Link Apartments Owners Association, Chanditala lane for which theRequest for Proposal through E-Auctionwas also issued earlier on dated 22.07.2024, the area of which varies from 850sq. ft. to 1020 sq. ft. with reserve price varying from Rs. 37.4 Lakh to Rs. 46.84 Lakh (approx.). During the meeting, a thorough presentation was given that covered the entire bidding process including the live procedure/process of e-auction procedure and process by creating video visuals and explained the monetization process in great detail. The pre-bid meeting received a good response fromparticipants comprisin...

NBI // ক্যালকাটা জার্নালিস্টস ক্লাবের ৪৬ তম বর্ষপূর্তি অনুষ্ঠান !

নিজস্ব প্রতিবেদক _  ক্যালকাটা জার্নালিস্টস ক্লাবের ৪৬ তম বর্ষপূর্তি অনুষ্ঠান হয়ে গেল রবীন্দ্র সদন প্রেক্ষাগৃহে। প্রদীপ প্রজ্জ্বলন করে অনুষ্ঠানের সূচনা করেন রামকৃষ্ণ বেদান্ত মঠের সাধারণ সম্পাদক স্বামী আত্মবোধানন্দ।  অনুষ্ঠানের শুরুতে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।  প্রতি বছরের মতো এবারও কলকাতা, যাদবপুর, বর্ধমান, রবীন্দ্র ভারতী এবং পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ব বিদ্যালয়ের স্নাতকোত্তর সাংবাদিকতা বিভাগের প্রথম স্থানাধিকারী ছাত্র-ছাত্রীকে স্মৃতি পুরস্কার দেওয়া হয়। সেই সঙ্গে এবারের মাধ্যমিক, উচ্চমাধ্যমিক বা সমতুল পরীক্ষায় সফল ক্লাব সদস্যদের ছেলে মেয়ে ও নাতি নাতনীকে সংবর্ধনা জানানো হয়। এই ছাত্র-ছাত্রীদের মধ্যে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় সর্বোচ্চ নম্বর প্রাপককে স্মৃতি পুরস্কার দেওয়া হয়। এবার দক্ষিণারঞ্জন বসু স্মৃতি পুরস্কার দেওয়া হয় প্রবীণ সাংবাদিক অমলেন্দু চট্টোপাধ্যায়কে। অমিত চট্টোপাধ্যায় স্মৃতি পুরস্কার পেলেন উদীয়মান অ্যাথলিট সাগর রায়।  অনুষ্ঠানে স্বাগত...

NBI // আর জি করের ঘটনায় পথে হোমিওপ্যাথিক ফিল্ড স্টাফ ওয়েলফেয়ার এসোসিয়েশন !

কলকাতা:  হোমিওপ্যাথিক ফিল্ড স্টাফ ওয়েলফেয়ার এসোসিয়েশন এর ডাকে সাড়া দিয়ে আজ শিয়ালদহ,ব্যাংক অফ ইন্ডিয়ার সংযোগস্থল থেকে বৌবাজার মোর পর্যন্ত এক বিশাল পদযাত্রার ডাক দেওয়া হয়েছিল। দলমত নির্বিশেষে সকল হোমিওপ্যাথিক ব্যবসার স্যাথে জরিত মেডিকাল রিপ্রেজেন্টেটিভ, ব্যবসাদার এবং ডাক্তার এই ন্যক্কারজনক ঘটনার প্রতিবাদে ও আসল দোষীদের খুঁজে বার করে ,তাদের উচিত সাজার দাবিতে পথে নেবেছিলেন। ১০ দিনের মধ্যে দোষীদের উপযুক্ত সাজা না দিলে তারা আবার পথে নামবে।

NBI // বৃন্দাবন মাতৃমন্দির স্কলারশিপ ২০২৪

কলকাতা, নিজস্ব প্রতিবেদক:- প্রত্যেক বছরের মতন এই বছরও ১৮ই আগস্ট, রবিবার অনুষ্ঠিত হতে চলেছে বৃন্দাবন মাতৃমন্দিরের উদ্যোগে দশম বর্ষের কলারশিপ প্রদান কর্মযজ্ঞ। এই বছরের দক্ষিণবঙ্গে ৭ জেলার মোট ৪০ জন অভাবী মেধাবী ছাত্র-ছাত্রীকে সর্ব মোট ৪ লক্ষ টাকা অর্থ মূল্য স্কলারশিপ দেওয়া হবে।  এই বছর সর্বজন প্রিয় চিত্র সাংবাদিক রনি রায় এবং পিঙ্কি রায়ের স্মৃতিতে ঘোষিত স্কলারশিপ ২০২৪ সালে মনোনীত হয়েছে উত্তর কলকাতার লালাবাগান অঞ্চলের মেধাবী ছাত্র সৌম্যজিৎ ঘোষ ২৭,মুন্সীপাড়া লেন,কলকাতা ৭০০০০৬। সৌম্যজিৎ ২০২৪ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় টাকি বয়েজ স্কুল থেকে কষ্ট এন্ড ট্যাক্স ৯৪ , বিসনেস স্টাডিস ৯০, একাউন্টেন্সি ৮৩ সহ ৯০% নম্বর পেয়ে কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়েছে। ছাত্রটির বাবা সল্টলেকে বেসরকারি অফিসে লিফ্ট চালানোর কাজ করেন কার্যত আর্থিক ভাবে পিছিয়ে থাকা পরিবার।তবুও সব বাঁধাকে পেরিয়ে আগামী দিনে Certified Management Accountant পড়ার স্বপ্ন দেখে মেধাবী সৌম্যজিৎ। এই অনুষ্ঠানে উপস্থিত থাকছেন আলোকচিত্রশিল্পী ও পশ্চিমবঙ্গ সরকারের রাজস্ব বিভাগের যুগ্ম কমিশনার অনুপম হালদার, রাজস্ব বিভাগের আর এক যুগ্ম...

NBI // গ্লোবাল ফটোগ্রাফিক সোসাইটি'-র দ্বিতীয় বার্ষিক আলোকচিত্র প্রদর্শনী

কলকাতা (১১ অগস্ট '২৪):- আইসিসিআর কলকাতায় আজ শেষ হল 'গ্লোবাল ফটোগ্রাফিক সোসাইটি'-র দ্বিতীয় বার্ষিক আলোকচিত্র প্রদর্শনী। আয়োজক সংস্থার প্রতিষ্ঠাতা এবং অ্যাডমিন অভিজিৎ দত্ত সংবাদমাধ্যমকে জানিয়েছেন, "গ্লোবাল ফটোগ্রাফিক সোসাইটি মূলত একটা ফেসবুক গোষ্ঠী। এই মুহূর্তে গোষ্ঠীর সদস্য সংখ্যা ১৫ হাজারের বেশি। এই বছর আমরা ৮১ জন আলোকচিত্রীর মোট ২১০ টা আলোকচিত্রকে প্রদর্শনীতে স্থান দিতে সমর্থ হয়েছি। তার মধ্যে থেকেই সেরা ৩০ টা আলোকচিত্রকে আজ পুরস্কৃত করা হয়েছে।" আয়োজক সংস্থার তরফে অপর অ্যাডমিন পূজা গুহ সংবাদমাধ্যমকে জানিয়েছেন, "দুদিনের আলোকচিত্র প্রদর্শনীর শেষ দিনে পশ্চিমবঙ্গ সরকারের অর্থ মন্ত্রকের অধীন রাজস্ব বিভাগের দুই যুগ্ম আয়ুক্ত অনুপম হালদার ও পাঞ্চালি মুন্সী-র উপস্থিতিতে আজ এই প্রদর্শনীতে অংশগ্রহণকারী আলোকচিত্রীদের হাতে স্মারক সহ শংসাপত্র তুলে দেওয়া হয়।

NBI // উত্তরবঙ্গে অনুষ্ঠিত হয়ে গেল "দূরে কোথাও পত্রিকার সম্মাননা প্রদান !

নিজস্ব প্রতিবেদক উত্তরবঙ্গ :-  ২৮ শে জুলাই জলদাপাড়ার চারমুর্তি রিসোর্টে অনুষ্ঠিত হয়ে গেল দূরে কোথাও পত্রিকার উত্তরবঙ্গ শাখার সম্মাননা প্রদান অনুষ্ঠান সহ বিলম্বিত বাংলা নববর্ষ অনুষ্ঠান।।  পুরস্কৃত হয়েছেন বর্ষসেরা ভ্রমণ লেখক রামসেবক গুপ্ত, বর্ষসেরা জ্যোতিষ লেখক শ্রী কল্যান।।  বিশিষ্ট অতিথি হিসাবে ডঃ হীরেন্দ্রনাথ ভট্টাচার্য, সুধাংশু সাহা, জগদীশ আসোয়ার, ডঃ প্রবীর রায়চৌধুরী, শেফালী নট্ট, জয়শ্রী দাস, অমল পাল, বিশিষ্ট সঙ্গীতশিল্পী মালবিকা চক্রবর্তী, মেচ উপজাতি সম্প্রদায়ের সুরকার কুমার কার্জী, নৃত্যশিল্পী পল্লবী কার্জী ও নলশ্রী কার্জী দের সম্মাননা প্রদান করলো দূরে কোথাও পত্রিকা ও পাবলিকেশন। বিশিষ্ট কবি ও গল্পকার প্রমোদ সরকারের দাদা পরলোকগত পবিত্র সরকার মহাশয়ের শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন হয়েছে দূরে কোথাও পত্রিকা ও পাবলিকেশন পরিবারের পক্ষ থেকে।  দূরে কোথাও পাবলিকেশন থেকে বিশিষ্ট লেখক নারায়ণ দত্ত মহাশয়কে তাঁর "নীলকন্ঠ " গল্প সংকলন বইটির জন্য রয়ালটি প্রদান করা হয়েছে, উপস্থিত ছিলেন আরও গুণীজনেরা যেমন পত্রিকার সহ সম্পাদিকা ও শিক্ষিকা সন্দীপা নন্দী, বিশিষ্ট ফটোগ্রাফার জয় অধিক...

NBI // বিলাসবহুল স্নান

কলকাতা (২৮ জুলাই '২৪) : নবরূপে পথ চলা শুরু করলো 'Losaa Decano'। চিনার পার্ক এর PS Aviator ভবনের পঞ্চম তলায় ২৫০০ স্কোয়ার ফিটের এই বুটিকে মিলবে সেরামিক টাইলস্ থেকে শুরু করে স্নানঘরের যাবতীয় জিনিস।  'Losaa Decano' র কর্ণধার রায়না গুপ্তা জানিয়েছেন, নতুন রূপে এই বুটিক শুরু করার মূল উদ্দেশ্য হলো নিজেদের ব্র্যান্ড তৈরি করা। আগে অন্যান্য নামীদামী কোম্পানির সামগ্রী তাঁরা বিক্রি করতেন। এখন নানা জায়গা থেকে এক্সক্লুসিভ জিনিস সংগ্ৰহ করার সঙ্গে সঙ্গে, ক্রেতাদের পছন্দ অনুযায়ী বিভিন্ন সামগ্রীর পরিবর্তন ঘটিয়ে ঘর এবং স্নানের ঘর সাজিয়ে দিচ্ছেন তাঁরা। আর এক কর্ণধার বিনোদ কুমার গুপ্তা জানিয়েছেন, নিম্ন মধ্যবিত্ত থেকে শুরু করে উচ্চবিত্ত - সব ধরণের ক্রেতার পছন্দ অনুযায়ী নানা দামের সামগ্ৰী পাওয়া যায় এই শো রুমে।

NBI // দূরে কোথাও পত্রিকা সম্মান ২০২৪

নিজস্ব প্রতিবেদকঃ আগামী ২৮শে জুলাই রবিবার অনুষ্ঠিত হতে চলেছে এই বছরের "দূরে কোথাও পত্রিকা সম্মান ২০২৪" ও বাংলা নববর্ষ উদযাপন। এই বছরের জমকালো অনুষ্ঠানটি হবে উত্তরবঙ্গের,কাঞ্চনপাড়া, জলদাপাড়া, ফালাকাটা, আলিপুরদুয়ারের চারমূর্তি রিসোর্ট ' এ। বিগত বছরগুলির মত এবারও উত্তরবঙ্গ শাখার "দূরে কোথাও পত্রিকা সম্মান ২০২৪" ও বাংলা নববর্ষ উদযাপন করতে চলেছে এক সুন্দর সাংস্কৃতিক অনুষ্ঠানের (রবীন্দ্রগীতি, আবৃতি, নাচ, শ্রুতি নাটকের মধ্যে দিয়ে সাথে থাকছে সেরাদের পুরস্কার বিতরণ অনুষ্ঠান। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিশিষ্ট অতিথিবৃন্দ।সারাদিন ব্যাপী এই অনুষ্ঠানটি শুরু হবে সকাল ১১.৪৫ মিনিট থেকে আর চলবে সন্ধ্যা ৬.৩০ টা পর্যন্ত। সারাদিন ব্যাপী এই জাঁকজমক অনুষ্ঠানের সাথে সাথে থাকছে খাওয়া দাওয়া। পুরো অনুষঠানটি পরিচালনা করছে "দূরে কোথাও পত্রিকা ও পাবলিকেশন পরিবার।।

NBI // হীরালাল সেন স্মৃতি স্বর্ণপদক' ২০২৪

কলকাতা, নিজস্ব সংবাদদাতা :  হীরালাল সেন স্মৃতি স্বর্ণপদক' অর্পণ অনুষ্ঠান ও স্মারক বক্তৃতা অনুষ্ঠিত হল কলকাতার বৌদ্ধ ধর্মাঙ্কুর সভায় ৷ 'হীরালাল সেন' স্মৃতি স্বর্ণ পদক পেলেন বরেণ্য অভিনেতা শ্রীবরুণ চন্দ ৷   অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অরোরা ফ্লিম কর্পোরেশন আধিকারিক ও তথ্যচিত্র নির্মাতা অঞ্জন বোস, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব গৌতম দে, চলচ্চিত্র পরিচালক ফ্রান্সিস রায়, 'আচার্য দীনেশচন্দ্র সেন রিসার্চ সোসাইটি',ভারত এর সভাপতি বিজ্ঞানী ড. অরূপ মিত্র ও সহ-সভাপতি অধ্যাপক ড. বিমল কুমার থান্দার ও যুগ্ম সম্পাদক চন্দন সেন।       সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন দীনেশচন্দ্র সেন রিসার্চ সোসাইটির সাধারণ সম্পাদিকা দেবকন্যা সেন ও সঞ্চালনা করেন বৌদ্ধ ধর্মাঙ্কুর সভা অফ ইন্ডিয়ার সভাপতি অমলেন্দু চৌধুরী।

NBI // No matter the attempts, we will not let Manipur break apart: Union Home Minister Amit Shah

NEWS DESK :-  Union Home Minister and Minister of Cooperation Amit Shah, engaged in preparations to secure a resounding victory in the Lok Sabha elections and to make Modi the Prime Minister for the third time, has been addressing public rallies across the country. Amit Shah, while addressing a massive public gathering in Imphal, Manipur, targeted the opposition, which repeatedly conspires to set Manipur on fire.  Shah conveyed the message of safeguarding the unity and integrity of the country, saying, "No matter how much force is applied, we will not let Manipur break apart." History bears witness that Congress divided India into two pieces. For decades after independence, Congress ruled the country. But they separated the entire Northeast from the rest of the country. For years, the Northeast endured separatism, extremism, poverty, hunger, and ethnic violence. It is the same Congress that now talks about dividing India into two parts - North India and South Indi...

NBI // Identification of gap where cooperative societies are less across country will prove helpful in cooperatives’ expansion through National Database: Union Minister for Home and Cooperation Amit Shah !

NEW DELHI, 10 MARCH 2024:  Union Home Minister and Minister of Cooperation Amit Shah inaugurated the National Database. Shah, who is associated with the cooperative movement, believes that'The identification of the gap where cooperative societies are less across the country will prove helpful in the expansion of cooperatives through the National Database.' Today, with the skilled guidance of Prime Minister Narendra Modi and Union Home Minister and Minister of Cooperation Amit Shah, the worn-out cooperative societies have become vibrant. The country's cooperative activities are now centralized and computerized. Now, cooperatives are being made multi-purpose across the country. Amit Shah, who practices the politics of ‘Antyodaya’ (upliftment of the last person), repeatedly state that by the year 2027, there will be one cooperative in every Panchayat in the country, is likely to be proven true.  This is why the National Database has been created, which will help id...

NBI // কোরিওগ্রাফার দেবেশ মীরচান্দানির নয়া উদ্যোগ !

দেবারতি ঘোষ, কলকাতা ফেব্রুয়ারি ২০২৪ :-  নিউটাউনে সদ্যই লঞ্চ হয়ে গেল বিশ্বরূপ ইভেন্টের সঙ্গে যৌথ ভাবে ভারতের সেমি-ক্লাসিক্যাল, ক্লাসিক্যাল এবং লোকনৃত্য প্রতিষ্ঠান "বিশ্বরূপ স্টুডিও"। ক্লাসিক্যাল নাচের পাশাপাশি এই স্টুডিওতে ফিটনেস এবং ওয়েস্টার্ন ড্যান্সের প্রশিক্ষণ ও পাবেন ছাত্র-ছাত্রীরা।  দেবেশ মীরচান্দানি তার অনন্য শাস্ত্রীয় শৈলীর জন্য সকলের কাছে পরিচিত।আগামী ৭ ই এপ্রিল  সায়েন্স সিটি অডিটোরিয়ামে "পরম্পরা 2024" নামে একটি জমকালো বার্ষিক শো আয়োজিত হতে চলেছে। এই অনুষ্ঠানে দেবেশ মীরচান্দানির কোরিওগ্রাফিতে কলকাতা এবং পশ্চিমবঙ্গের অন্যান্য জেলার স্টুডেন্টদের সেমি-ক্ল্যাসিক্যাল এবং কত্থক নৃত্য পরিবেশন করতে দেখা যাবে।