NBI // প্রগ্রেসিভ ইউনাইটেড ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন" 'এর একাদশ তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে শরৎ সদনে রক্তদান ও স্বাস্থ্য পরীক্ষা শিবির
ছবি - মৃত্যুঞ্জয় রায় নিজস্ব প্রতিবেদক, হাওড়া :- হাওড়ার শরৎ সদনে অনুষ্ঠিত হলো প্রগ্রেসিভ ইউনাইটেড ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন (পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের সহযোগী সংগঠন)-এর উদ্যোগে রক্তদান শিবির ও বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির। আয়োজকদের মূল বার্তা— “রক্ত দিন, আশা দিন, সবাই মিলে জীবন বাঁচান।” শরীরের সুস্থতার জন্য স্বাস্থ্য পরীক্ষা ও মানুষের প্রাণ বাঁচাতে রক্তদানের গুরুত্ব তুলে ধরা হয় এদিনের কর্মসূচিতে। সকাল ১০টা থেকে শুরু হওয়া এই শিবিরে বহু মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। আয়োজকদের বিশ্বাস— এমন উদ্যোগ সমাজে মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করবে। "প্রগ্রেসিভ ইউনাইটেড ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন'এর সদস্য ও সদস্যাগণ ছাড়াও এই মহৎ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য শাখার সহাধ্যক্ষ অনন্ত নন্দী, রাজ্য শাখার আমন্ত্রিত সদস্য তথা হাওড়ার যুগ্ম সচিব রুম্পা মিত্র, হাওড়া জেলার অধ্যক্ষ সুমন্ত ব্যানার্জি, সচিব সায়ন সর্দার, সুজয় মান্না সহ শতাধিক প্রকৌশলী-র উপস্থিতিতে প্রথমেই অনুষ্ঠানস্থল পরিদর্শন করেন পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য প্রক্র...