ডিজিটাল ডেস্ক :- দমদম পৌরসভার ১৭ নম্বর ওয়ার্ডের পৌরপ্রতিনিধি শিবপ্রসাদ যাদব এবং উদ্যোগপতি কুনাল শাহ সহ একাধিক বিশিষ্ট ব্যক্তির উপস্থিতিতে হর্ষোল্লাসের সাথে সংস্থার 'কুড়ি তম রবীন্দ্র জয়ন্তী' উৎসব পালন করল দমদম ক্যান্টনমেন্ট রেল স্টেশন সংলগ্ন গোরাবাজার এলাকার 'অনামী ক্লাব'। অনুষ্ঠানে রবীন্দ্র কাব্য পাঠ, রবীন্দ্র সঙ্গীত ও রবীন্দ্র নৃত্য-র পাশাপাশি রবীন্দ্র সঙ্গীতের সুরে যন্ত্রসঙ্গীতও পরিবেশিত হয়েছে। এলাকার কচিকাঁচাদের বিভিন্ন একক অনুষ্ঠানগুলোর পাশাপাশি বহিরাগত শিল্পীদের দলগত নৃত্যগুলোও উপস্থিত দর্শকবৃন্দের প্রশংসা লাভে সমর্থ হয়েছে। প্রাসঙ্গিকতা বজায় রেখে 'অনামী ক্লাব'-এর সম্পাদক সুরজিৎ দাস জানিয়েছেন, "স্থানীয় জনগণের প্রচেষ্টায় এলাকা এবং এলাকার বাইরের শিল্পীদের উৎসাহিত করার জন্যই এই অনুষ্ঠানের আয়োজন"। এলাকাবাসি এমন সুন্দর রবীন্দ্রজয়ন্তী উৎসব পালনে আনন্দিত হন এবং অতি প্রশংসা করেন।