Skip to main content

Posts

Showing posts from August, 2023

অতুল্য ঘোষের ১২০তম জন্মদিবস উপলক্ষ্যে অনুষ্ঠান ও বিজ্ঞান কর্মশালা

  পারিজাত মোল্লা,কলকাতা :-    জননেতা ও স্বাধীনতা সংগ্রামী অতুল্য ঘোষের ১২০ তম জন্মদিবস উপলক্ষে ২৮ থেকে ৩১ আগস্ট কলকাতার হাডকো মোড় সংলগ্ন বিধান  শিশু উদ্যানে অনুষ্ঠিত হল সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিজ্ঞান কর্মশালা। অতুল্য ঘোষের প্রতি শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে চারদিন ব্যাপী অনুষ্ঠানের শুভ সূচনা হয়। চারদিন ব্যাপী বিজ্ঞান কর্মশালায় ২৬টি বিদ্যালয়ের ১৬৭ জন ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করে থাকে ।  এই কর্মশালায় ছাত্র-ছাত্রীরা গণিত এবং পদার্থ বিজ্ঞানের বিষয়গুলো হাতেকলমে অভ্যাস করে। এই চারদিনের অনুষ্ঠানের বিভিন্ন সময় উপস্থিত ছিলেন রাজ্যের মাননীয় মন্ত্রী শ্রী উজ্জ্বল বিশ্বাস, বিশিষ্ট মহাকাশ বিজ্ঞানী ড. তপন মিশ্র, ড. দেবপ্রসন্ন সিংহ, শ্রী মনোজ রায়, ড. তুষার চক্রবর্ত্তী, ড. ধ্রুবজ্যোতি মুখোপাধ্যায়, ড. চিত্রা মণ্ডল প্রভৃতি বিশিষ্ট বিজ্ঞানীরা। বিজ্ঞান কর্মশালাটি সায়েন্স কমিউনিকেটরস ফোরামের সঙ্গে যৌথ উদ্যোগে বিধান শিশু উদ্যানে অনুষ্ঠিত হয়। মূলত ২৮ আগস্ট জাতীয় বিজ্ঞান দিবস ও জাতীয় গণিত দিবস উপলক্ষে এই অভিনব কর্মশালার আয়োজন। স্বল্প মূল্যের সহজলভ্য জিনিস ব্যবহার করে বিজ্ঞান ও গণিতের বি...

বিশ্ব আলোকচিত্র দিবস উপলক্ষ্যে চিত্র প্রদর্শনী

ওয়েব ডেস্ক, কলকাতাঃ উত্তর কলকাতা সুকিয়া স্ট্রিটে ১১৪ বছরের দুর্গা পুজো বৃন্দাবন মাতৃ মন্দির কমিটি। আর সেখানেই বিশ্ব আলোকচিত্র দিবস উপলক্ষে এক চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। এই চিত্র প্রদর্শনী আট বছরে পদার্পণ করল।  ২০১৪ সালে বিশিষ্ট চিত্রশিল্পী রনি রায়ের উদ্যোগে এই প্রদর্শনী শুরু হয়। যদিও তিনি এখন আমাদের মধ্যে নেই। এই প্রদর্শনীতে নামী অনামী বিভিন্ন চিত্র শিল্পীদের প্রায় একশোর বেশি ছবি নিয়ে প্রদর্শনীটি হচ্ছে।  ঐতিহ্যপূর্ণ শ্রীমানী বাড়ির এই মন্দির প্রাঙ্গনে এই চিত্র প্রদর্শনী  তিন দিন ধরে প্রদর্শিত হবে। এই চিত্র প্রদর্শনীতে আসেন রাজ্য সাধারণ সম্পাদক ও মুখপাত্র, AITC কুণাল ঘোষ,কলকাতা পুরসভার ২৮ নং ওয়ার্ডের কাউন্সিলর অয়ন চক্রবর্তী।

সমাজের অসহায় মানুষের পাশে থাকতে ভালবাসে দিয়াশিনী

নিউজ ডেস্ক , কলকাতা:  সমাজে বিভিন্ন ধরনের ব্যাক্তি থাকে কিছু থাকে নিজেদের নিয়েই ব্যস্ত আবার কিছু ব্যতিক্রমী ব্যক্তি আছে যারা নিজেদের থেকেও অন্যদের মানে যারা দুস্থ বা অন্ধ সমাজ যাদের দিকে ঘুরেও তাকায় না তাদেরকে নিয়েই আনন্দে মেতে থাকে এবং তাদের পাশে গিয়ে দাঁড়ায়।  এইরকমই এক ব্যতিক্রমী ব্যক্তিত্ব হলেন শ্রী সিদ্ধার্থ বোস এবং গার্গী বোসের সুযোগ্য কন্যা দিয়াশিনী বোস। তিনি পড়াশুনায় বি. ই.কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ও এম.বি. এ. তে স্নাতক। এত ব্যস্ততার দৈনন্দিন কাজের মধ্যেও সময় করে সামাজিক কাজ করে বেঁচে থাকার আনন্দ উপলব্ধি করেন। কখনও তাকে অন্ধদের স্কুলে পাওয়া যায় আবার কখনো দুস্থদের সাহায্য করতে দেখা যায়।তিনি যা কিছু করেন"আলো" সামাজিক সংগঠনের পবিত্র আঙ্গিনা থেকে।

Braithwaite & Co. Ltd-এ 77 তম স্বাধীনতা দিবস উদযাপন।

  নিউজ ডেস্ক,কলকাতা :-   Braithwaite & Co. Ltd-এ 77 তম স্বাধীনতা দিবস পালিত হল আড়ম্বর এবং জাঁকজমকের সাথে।  এই উপলক্ষে, শ্রী সেলিম জি পুরুষোথামন, চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক কর্পোরেট অফিস এবং কলকাতা ওয়ার্কস চত্বরে জাতীয় পতাকা উত্তোলন করেন।  শ্রী কল্যাণ কুমার কোয়ারী, পরিচালক (অর্থ), শ্রীমতি  লীনা ভি., শ্রী সেলিম জি পুরুষোথামন ও শ্রীমতীর স্ত্রী , শ্রী কল্যাণ কে কোয়ারির স্ত্রী অর্চিতা কোয়ারিও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবং কর্মচারীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।  সকল ঊর্ধ্বতন কর্মকর্তা, ট্রেড-ইউনিয়ন নেতৃবৃন্দ এবং সকল স্তরের কর্মচারীবৃন্দ স্বাধীনতা দিবস উদযাপনে অংশগ্রহণ করেন। সমাবেশে ভাষণ দিতে গিয়ে, চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর শ্রী সেলিম জি পুরুষোথামন বলেন, “গত কয়েক বছরে কোম্পানি ভারত সরকারের ‘মেক ইন ইন্ডিয়া’ উদ্যোগ এবং ‘আত্মনির্ভর ভারত অভিযান’-এর মতো কর্মসূচিতে ব্যাপক অবদান রেখেছে।  জাতীয় নিরাপত্তা ও প্রতিশ্রুতি সম্পর্কিত বিভিন্ন প্রকল্পের জন্য বিসিএল নিজেকে ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ডিআরডিও), হিন্দুস্তান...

স্বতন্ত্রতা দিবস পালন করল কেওড়াপুকুর সুকান্তপল্লী কালী মন্দির সমিতি

নিজস্ব প্রতিবেদক:-  কলকাতা পৌরনিগমের ১২২ নম্বর ওয়ার্ডের পৌরপ্রতিনিধি সোমা চক্রবর্তী ও রাজ্যসভার সাংসদ শুভাশিষ চক্রবর্তী র উপস্থিতিতে স্বতন্ত্রতা দিবস পালন করল কেওড়াপুকুর সুকান্তপল্লী কালী মন্দির সমিতি। কেওড়াপুকুর সুকান্তপল্লী কালী মন্দির সমিতি-র কোষাধ্যক্ষ সুজলকুমার মান্না, সম্পাদক তারাশঙ্কর নস্কর-এর মাঝে দাঁড়িয়ে সমিতির সভাপতি সোমনাথ হালদার জানান, " প্রকৃতি পরিবেশ বাঁচাও, সম্প্রতি রক্ষা তথা সৌভ্রাতৃত্বের নজির রূপে দেশের ৭৭ তম স্বতন্ত্রতা দিবস উপলক্ষ্যে আজ সকাল ৯ টায় এলাকার প্রায় ২০০ নরনারী ও শিশুদের সাথে নিয়ে কালী মন্দির থেকে এক শোভাযাত্রা বের হয়ে এলাকা পরিক্রমা করে পুনরায় মন্দির প্রাঙ্গণে ফিরে আসে ও পরিবেশে শ্রদ্ধার সাথে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।"

শুরু হয়েছে চিত্রকূট আর্ট গ্যালারিতে যামিনী রায়ের একক চিত্র প্রদর্শণী

    ডিজিটাল ডেস্কঃ  চিত্রকূট আর্ট গ্যালারিতে ১ অগাস্ট থেকে শুরু হয়েছে যামিনী রায়ের অয়েল পেন্টিং এর উপর এক বিশেষ চিত্র প্রদর্শণী। এই প্রদর্শণীটি চলবে ৩১ অগাস্ট ২০২৩ পর্যন্ত। প্রদর্শণীটি ঘুরে দেখার সময়সীমা দুপুর ৩ টে থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত। চিত্রকূট আর্ট গ্যালারির বিশেষ প্রদর্শণীটির এবারের আকর্ষণ যামিনী রায়ের একক চিত্র সমাহার। এই সম্পূর্ণ বিষয়টি আয়োজন করেছেন, চিত্রকূট আর্ট গ্যালারির কর্ণধার প্রভাস কেজরিওয়াল এবং চারুলতার কর্ণধার আশাতীত হালদার। প্রসঙ্গত, যামিনী রায় ছিলেন একজন বাঙালি চিত্রশিল্পী। তিনি বাংলার পটচিত্র  শিল্পকে বিশ্বের দরবারে তুলে ধরেন। যামিনী রায় নিজে পটুয়া না হলেও, নিজেকে পটুয়া হিসেবে পরিচয় দিতেই বেশি পছন্দ করতেন। পুতুল, শিশু, গ্রাম বাংলার সরল মানুষের দৈনন্দিন জীবনের সুখ-দুঃখর চিত্র তিনি তার ছবির প্লট হিসেবে ব্যবহার করতেন।বিদেশি ভাবধারায় প্রথম দিকে ছবি আঁকলেও পরবর্তী সময় সম্পূর্ণ দেশীয় তথা গ্রামবাংলার প্রতিরূপ তার ছবিতে ফুটে উঠেছে। তিনি লোক সংস্কৃতিকে বেছে নিয়েছিলেন। বাঙালি সংস্কৃতি ও ভাবধারার জন্য তিনি গর্বিত ছিলেন। তিনি বহুবার বিদেশ থেকে আমন্ত্...

রাম মন্দিরের জন্য ৪০০ কেজি ওজনের তালা

ডিজিটাল ডেস্ক:- ভগবানকে নানা সামগ্রী দান করেন ভক্তরা। সেই তালিকায় সোনা, অর্থ ছাড়াও থাকে বিভিন্ন সামগ্রী। কিন্তু আলিগড়ের এক ব্যক্তি রাম মন্দিরের জন্য বিশেষ তালা উপহার দিয়ে চর্চায় চলে এসেছেন। আগামী বছরে উদ্বোধন হতে পারে অযোধ্যার রাম মন্দিরের। ভক্তদের জন্য খুলে দেওয়া হতে পারে মন্দিরের দরজা।  তার আগে মন্দির কর্তৃপক্ষকে এক বিশেষ উপহার দিলেন উত্তরপ্রদেশের আলিগড়ের ওই ব্যক্তি। রাম মন্দিরের জন্য তিনি ৪০০ কেজি ওজনের একটি তালা বানিয়েছেন তিনি। যার উচ্চতা ১০ ফুট, চওড়া ৪.৫ ফুট ও পুরু ৯.৫ ইঞ্চি। সঙ্গে রয়েছে ৪ ফুটের একটি চাবিও। তিনি পেশায় তালার কারিগর বলে জানা গিয়েছে। নাম সত্য প্রকাশ শর্মা। ওই ব্যক্তি জানিয়েছেন, এই তালাটি বানাতে তাঁর অনেক মাস সময় লেগেছে। খরচ হয়েছে ২ লক্ষ টাকা৷ রাম মন্দিরের নিরাপত্তার কথা মাথায় রেখেই এই তালা বানিয়েছেন বলে, দাবি সত্য প্রকাশের। রাম মন্দির কর্তৃপক্ষ এই তালা গ্রহণ করবেন বলেও জানিয়ে দিয়েছে। এরই সঙ্গে মন্দিরের কোন অংশে সেটি ব্যবহার করা যায় সেই বিষয়েও চিন্তাভাবনা করবেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।