Skip to main content

Posts

Showing posts from July, 2024

NBI // বিলাসবহুল স্নান

কলকাতা (২৮ জুলাই '২৪) : নবরূপে পথ চলা শুরু করলো 'Losaa Decano'। চিনার পার্ক এর PS Aviator ভবনের পঞ্চম তলায় ২৫০০ স্কোয়ার ফিটের এই বুটিকে মিলবে সেরামিক টাইলস্ থেকে শুরু করে স্নানঘরের যাবতীয় জিনিস।  'Losaa Decano' র কর্ণধার রায়না গুপ্তা জানিয়েছেন, নতুন রূপে এই বুটিক শুরু করার মূল উদ্দেশ্য হলো নিজেদের ব্র্যান্ড তৈরি করা। আগে অন্যান্য নামীদামী কোম্পানির সামগ্রী তাঁরা বিক্রি করতেন। এখন নানা জায়গা থেকে এক্সক্লুসিভ জিনিস সংগ্ৰহ করার সঙ্গে সঙ্গে, ক্রেতাদের পছন্দ অনুযায়ী বিভিন্ন সামগ্রীর পরিবর্তন ঘটিয়ে ঘর এবং স্নানের ঘর সাজিয়ে দিচ্ছেন তাঁরা। আর এক কর্ণধার বিনোদ কুমার গুপ্তা জানিয়েছেন, নিম্ন মধ্যবিত্ত থেকে শুরু করে উচ্চবিত্ত - সব ধরণের ক্রেতার পছন্দ অনুযায়ী নানা দামের সামগ্ৰী পাওয়া যায় এই শো রুমে।

NBI // বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি রূপে প্যারিস গেলেন স্বপন ব্যানার্জি !

কলকাতা (২৫ জুলাই '২৪):-  বক্সিং ফেডারেশন অব ইণ্ডিয়া'-র আহ্বানে 'বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশন'-এর সভাপতি রূপে প্যারিস গেলেন স্বপন ব্যানার্জি ওরফে বাবুন। স্বপন ব্যানার্জি-র সফরসঙ্গী রূপে সাথে গেছেন ওয়েস্ট বেঙ্গল প্রোগ্রেসিভ বক্সিং অ্যাসোসিয়েশন-এর সহ সচিব কুনাল সাহা।  বলে রাখা ভালো, আগামীকাল থেকে প্যারিসে শুরু হতে চলেছে 'অলিম্পিক গেমস'। এই প্রতিযোগিতায় ভারত থেকে সামগ্রিক ভাবে যোগদান করছেন বেশ কিছু প্রতিযোগী ও প্রতিযোগিনী। প্যারিস যাওয়ার আগে কোলকাতা বিমানবন্দরে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে স্বপন ব্যানার্জি জানান, "আমি আশাবাদী প্যারিস অলিম্পিকে আমাদের দেশের সকল প্রতিযোগীদের সাথে আমাদের বাংলার প্রতিযোগী ও প্রতিযোগিনীরা উল্লেখযোগ্য কৃতিত্ব দেখাবে।" পশ্চিমবঙ্গের ক্রীড়া জগত ও ক্রীড়াবিদদের সুযোগ সুবিধা নিয়ে কথা বলতে গিয়ে স্বপন ব্যানার্জি বলেছেন, "আগে পশ্চিমবঙ্গের ক্রীড়াবিদরা সেভাবে কোনো সুযোগ সুবিধাই পেতেন না, বর্তমানে তৃণমূল কংগ্রেস সরকারের সৌজন্যে পশ্চিমবঙ্গের ক্রীড়াবিদরা অনেক সুবিধা পাচ্ছেন।" 🇮🇳 মোট ভারতীয় অ্যাথলিট - 117 জন অ্যাথলেটি...

NBI // দূরে কোথাও পত্রিকা সম্মান ২০২৪

নিজস্ব প্রতিবেদকঃ আগামী ২৮শে জুলাই রবিবার অনুষ্ঠিত হতে চলেছে এই বছরের "দূরে কোথাও পত্রিকা সম্মান ২০২৪" ও বাংলা নববর্ষ উদযাপন। এই বছরের জমকালো অনুষ্ঠানটি হবে উত্তরবঙ্গের,কাঞ্চনপাড়া, জলদাপাড়া, ফালাকাটা, আলিপুরদুয়ারের চারমূর্তি রিসোর্ট ' এ। বিগত বছরগুলির মত এবারও উত্তরবঙ্গ শাখার "দূরে কোথাও পত্রিকা সম্মান ২০২৪" ও বাংলা নববর্ষ উদযাপন করতে চলেছে এক সুন্দর সাংস্কৃতিক অনুষ্ঠানের (রবীন্দ্রগীতি, আবৃতি, নাচ, শ্রুতি নাটকের মধ্যে দিয়ে সাথে থাকছে সেরাদের পুরস্কার বিতরণ অনুষ্ঠান। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিশিষ্ট অতিথিবৃন্দ।সারাদিন ব্যাপী এই অনুষ্ঠানটি শুরু হবে সকাল ১১.৪৫ মিনিট থেকে আর চলবে সন্ধ্যা ৬.৩০ টা পর্যন্ত। সারাদিন ব্যাপী এই জাঁকজমক অনুষ্ঠানের সাথে সাথে থাকছে খাওয়া দাওয়া। পুরো অনুষঠানটি পরিচালনা করছে "দূরে কোথাও পত্রিকা ও পাবলিকেশন পরিবার।।

NBI // হীরালাল সেন স্মৃতি স্বর্ণপদক' ২০২৪

কলকাতা, নিজস্ব সংবাদদাতা :  হীরালাল সেন স্মৃতি স্বর্ণপদক' অর্পণ অনুষ্ঠান ও স্মারক বক্তৃতা অনুষ্ঠিত হল কলকাতার বৌদ্ধ ধর্মাঙ্কুর সভায় ৷ 'হীরালাল সেন' স্মৃতি স্বর্ণ পদক পেলেন বরেণ্য অভিনেতা শ্রীবরুণ চন্দ ৷   অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অরোরা ফ্লিম কর্পোরেশন আধিকারিক ও তথ্যচিত্র নির্মাতা অঞ্জন বোস, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব গৌতম দে, চলচ্চিত্র পরিচালক ফ্রান্সিস রায়, 'আচার্য দীনেশচন্দ্র সেন রিসার্চ সোসাইটি',ভারত এর সভাপতি বিজ্ঞানী ড. অরূপ মিত্র ও সহ-সভাপতি অধ্যাপক ড. বিমল কুমার থান্দার ও যুগ্ম সম্পাদক চন্দন সেন।       সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন দীনেশচন্দ্র সেন রিসার্চ সোসাইটির সাধারণ সম্পাদিকা দেবকন্যা সেন ও সঞ্চালনা করেন বৌদ্ধ ধর্মাঙ্কুর সভা অফ ইন্ডিয়ার সভাপতি অমলেন্দু চৌধুরী।

NBI // শতবর্ষে পা দিলো হালদার গ্রুপ !

কলকাতা,জুলাই,২০২৪ঃ  হালদার গ্রুপ, একটি সামনের সারির  চাল এবং তেল শোধনাকারী কোম্পানি, যেটা ভারতে ১৯২৪ সালে তাদের প্রতিষ্ঠার পর থেকে সাফল্যের শতবর্ষকে তুলে ধরেছে।  কয়েক দশক ধরে হালদার গ্রুপ একটি গ্লোবাল পাওয়ার হাউস হিসাবে উঠে এসেছে, যা উল্লেখযোগ্যভাবে ভারতে এবং এর বিদেশে চাল শিল্পতে নিজেদের তুলে ধরেছে . দেশের অগ্রগতিতে ব্যাপক অবদান রেখেছে।  আজকের উপভোক্তাদের ক্রমবর্ধমান চাহিদা পূরণের লক্ষ্যে কোম্পানি তাদের পথ প্রসারিত করার এবং রিটেল ল্যান্ডস্কেপে পা রাখার পরিকল্পনা করেছে।  মনুষত্ব এবং একটি স্বাস্থ্যকর, সুপুষ্টি কমিউনিটি তৈরি করার দৃষ্টিভঙ্গি নিয়ে কোম্পানি তাদের প্রোডাক্টগুলির মাধ্যমে সবচেয়ে সেরা  জিনিস দেওয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ।  পশ্চিমবঙ্গের বীরভূমের বি সি হালদার রাইস মিল, একটি একক কারখানা থেকে উঠে আসা. হালদার গ্রুপ দেশীয় এবং আন্তর্জাতিক বাজারে তাদের প্রতিষ্ঠিত করেছে।  কোম্পানিটি গত বছরে থাকা দেশগুলির সাথে, সফলভাবে চারটি নতুন দেশ যেমন  ঘানা, বেনিন, ক্যামেরুন, এবং টোগো তে বিস্তৃত হয়েছে তার সাথে  এর গ্লোবাল ফুটপ্রিন্টে ...

NBI // নুতন ৩ টি কেন্দ্রীয় আইনের বিরুদ্ধে জোরালো প্রতিবাদ বার কাউন্সিলের !

পারিজাত মোল্লা,  সোমবার নুতন ৩ টি কেন্দ্রীয় আইনের বিরুদ্ধে সিটি সিভিল কোর্টের সামনে  বার কাউন্সিলের কার্যনির্বাহী চেয়ারম্যান শ্যামল ঘটক এর নেতৃত্বে  চললো প্রতিবাদ কর্মসূচি সোমবার সারা দেশ জুড়ে চালু হয়েছে নুতন কেন্দ্রীয় আইন। তাতে কেন্দ্রীয় সরকারের তরফে ১৭,৫০০ পুলিশ স্টেশনে জনসচেতনতা কর্মসূচি পালন করা হবে। এর পাশাপাশি এই রাজ্যের সমস্ত আদালতে প্রতিবাদ কর্মসূচি গ্রহণ করেছে বার কাউন্সিল অফ ওয়েস্ট বেঙ্গল। যদিও গত সপ্তাহে  এক আইনজীবীর মামলার পরিপেক্ষিতে কলকাতা হাইকোর্টের তরফে জানানো হয়েছে যে, -'কোন আইনজীবী মামলায় অংশগ্রহণ করতে চাইলে তা পারবেন।ওইদিন মামলায়  অংশগ্রহণকারী আইনজীবীর বিরুদ্ধে কোন পদক্ষেপ গ্রহণ করতে পারবেনা বার কাউন্সিল'। তবে কলকাতা  বার এসোসিয়েশনের ঘর বন্ধ থাকবে। কলকাতা হাইকোর্টের আইনজীবী বৈদূর্য ঘোষাল জানান -" মামলাকারীদের স্বার্থে আদালত সচল থাকাটা কাম্য"। গত সপ্তাহে  কলকাতার সিটি সিভিল কোর্টে অবস্থিত 'বার কাউন্সিল অফ ওয়েস্ট বেঙ্গল' এর অফিসে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়েছিল। উক্ত সংস্থার তরফে অশোক দেব (চেয়ারম্যান),...