Skip to main content

Posts

Showing posts from September, 2024

NBI // 'বেস্ট ফ্রেন্ডস' এর গান প্রকাশ

কলকাতা (২৪ সেপ্টেম্বর '২৪) :-  ওয়াইড অ্যাঙ্গেল মিডিয়া নিবেদিত, অনির্বাণ নন্দী প্রযোজিত ও রাজন্য রিফাত পরিচালিত 'বেস্ট ফ্রেন্ডস' বাংলা চলচ্চিত্রের গান প্রকাশ হলো। ২৪ সেপ্টেম্বর মঙ্গলবার, কলকাতা প্রেস ক্লাবে এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এফ এম ডি মিউজিকের কর্ণধার রমেশ ভান্ডারী, বেস্ট ফ্রেন্ডস- এর প্রযোজক অনির্বাণ নন্দী, সঙ্গীত পরিচালক অশোক দাস, অভিনেত্রী কেকা ব্যানার্জী, প্রযোজক কুণাল সাহা, সমাজকর্মী ঝন্টু দে প্রমুখ।  'বেস্ট ফ্রেন্ডস' একটি পূর্ণ দৈর্ঘ্যের রোমান্টিক চলচ্চিত্র। এই ছবিতে চারটে গান থাকছে। শ্রী বরুণের কথায় ও অশোক দাসের সঙ্গীত পরিচালনায় গানগুলো গেয়েছেন শান, কুণাল গাঞ্জাওয়ালা, অন্বেষা দত্ত গুপ্ত ও শুভজিৎ। ছবিতে অভিনয় করেছেন মৌবনী সরকার, প্রতীক সেন, সৌরভ চ্যাটার্জী, সায়ন্তনী গুহঠাকুরতা, বেদশ্রী পতিতুন্ডু প্রমুখ।  আগামী নভেম্বর মাসে মুক্তি পেতে চলেছে বেস্ট ফ্রেন্ডস। তবে এই ছবির গান দু' এক দিনের মধ্যেই দেখতে পাওয়া যাবে এফ এম ডি মিউজিকে।

NBI // জমে থাকা মামলা দ্রুত নিস্পত্তি ঘটাচ্ছে হাইকোর্টের মিডিয়েশন এবং কনসলিডেশন কমিটি !

পারিজাত মোল্লা :   'তারিখের পর তারিখ' প্রবাদটি আদালতে বিচারের দীর্ঘসূত্রতা কে হাড়ে হাড়ে বোঝায়।বিচার পেতে গেলে আইনজীবীদের পেছনে দীর্ঘমেয়াদী খরচ তো আছেই। ঠিক এমতাবস্থায় সুপ্রিম কোর্টের নির্দেশমতো একাধারে যেমন নিম্ন আদালত গুলিতে ধারাবাহিক জাতীয় লোক আদালত বসে।ঠিক তেমনি সুপ্রিম কোর্টের পরিচালনায় কলকাতা হাইকোর্টের মিডিয়েশন এবং কনিসলিয়েশন কমিটি নিরবিচ্ছিন্নভাবে দ্রুত মামলার নিস্পত্তি ঘটাতে নিরন্তর কাজ করে চলেছে।১৯৯৯ সালে ৮৯ সিপিসি(দেওয়ানী কার্যবিধি)ধারায় মিডিয়েশন প্রস্তাবনায় আসার পর তা ২০০২ সালে কার্যকর হয় সারা দেশে ।যদিও ২০০৩ এবং ২০০৫ সালে এই মিডিয়েশন আইন কে চ্যালেঞ্জ জানিয়ে সালেম এডভোকেট বার এসোসিয়েশন(তামিলনাড়ু)  কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে  দুটি পৃথক মামলা করেছিল সুপ্রিম কোর্টে। দুটি মামলাতেই সুপ্রিম কোর্ট দেওয়ানী কার্যবিধি র ৮৯ নম্বর ধারা কে সাংবিধানিক বলে আখ্যা দেয় কিছু সংশোধনির সহিত। ২০০৯ সালে কলকাতা হাইকোর্টের তৎকালীন প্রধান বিচারপতি মোহিত শান্তিলাল শাহের সময় মিডিয়েশন এবং কনসিলিয়েশন কমিটি কাজ শুরু কর। জমি- জায়গা সংক্রান্ত মামলা থেকে বাণিজ্যিক - দাম্পত্য মা...

NBI // পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলের রক্তদান ও চক্ষু পরীক্ষা শিবির !

কলকাতা (সেপ্টেম্বর '২৪):- উৎসবের প্রাক মুহূর্তে পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেল-এর পরিচালনায় রবিবার কোলকাতায় হয়ে গেল 'মেগা ব্লাড ডোনেশন হেল্থ অ্যাণ্ড আই চেক আপ ক্যাম্প ২০২৪'। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ মোঃ নাদিমুল হক, পশ্চিমবঙ্গ সরকারের তথ্য প্রযুক্তি ও ইলেকট্রনিক্স বিভাগের মন্ত্রী বাবুল সুপ্রিয়, রাসবিহারী বিধানসভা কেন্দ্রের বিধায়ক, কোলকাতা পৌরনিগমের মেয়র পারিষদ সদস্য তথা দক্ষিণ কোলকাতা তৃণমূল কংগ্রেসের সভাপতি দেবাশিস কুমার, পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেল-এর সাধারণ সম্পাদক জুনেইদ খান, রাজ্য সম্পাদক মুরাদ এস মামুদ সহ একাধিক বিশিষ্ট ব্যক্তি। সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেল-এর সাধারণ সম্পাদক জুনেইদ খান জানিয়েছেন, "চক্ষু পরীক্ষা শিবির থেকে চিহ্ণিত ২৫ জন ব্যক্তির চক্ষু শল্য চিকিৎসার ব্যবস্থা করবে সংগঠন।"

NBI // বাঙালি অধ্যাপক মৃণাল ঠাকুরে'র পলিমারের উপর বৈজ্ঞানিক গবেষণা !

নিউজ ডেস্ক -  বাঙালি অধ্যাপক মৃণাল ঠাকুর পলিমারের উপর বৈজ্ঞানিক ভাবে গবেষণা করে চলেছেন । একরাশ ক্ষোভ প্রকাশ করেছেন নোবেল থেকে বঞ্চিত হওয়ায় । তিনি আরো বলেছেন তাঁর নথিকে যথাযথ কৃতিত্ব না দেওয়ার জন্য নোবেল কমিটির উপর জনসাধারণের চাপ বাড়ছে ।  অধ্যাপক মৃণাল ঠাকুর বিবৃতি দেন , রয়্যাল সুইডিশ একাডেমি অফ সায়েন্সেস (আরএসএএস) একমত যে ২০০০ সালের রসায়নে নোবেল পুরস্কারের মৌলিক বৈজ্ঞানিক অনুমানটি ভুল এবং মৌলিক স্তরে চুরির ঘটনা ঘটেছিল ২০১৪ সালে।  বর্তমানে অবার্ন ইউনিভার্সিটির (USA) ফটোনিক ম্যাটেরিয়ালস রিসার্চ ল্যাবরেটরির ডিরেক্টর হিসেবে কর্মরত, প্রফেসর ঠাকুর ২৩ বার বৈজ্ঞানিক একাডেমিয়া রসায়নে নোবেল পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন। ঠাকুরের সমীকরণ বিশ্বব্যাপী প্রশংসিত হয়েছে কারণ লেজার পালস তীব্রতার উপর নির্ভর করে সুপার-রেজোলিউশনের পরিমাণগত পরিমাপ প্রদান করে ননলাইনার অপটিক্সের উপর তার বৈজ্ঞানিক তত্ত্বের উপর ভিত্তি করে। পরিবাহী পলিমারের উপর নোবেল পুরষ্কার সম্পর্কে, ফাউন্ডেশনের ওয়েবসাইটে প্রদর্শিত হয়, "পরিবাহী পলিমারের মূল বৈশিষ্ট্য হল পলিমারের মেরুদণ্ডের সাথে সংযুক্ত দ্বি...

NBI // ইঞ্জিনিয়ার দের সংগঠন "প্রগ্রেসিভ ইউনাইটেড ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের" পক্ষ থেকে কলকাতার মর্যাদাপূর্ণ ভাবে পালিত হল ইঞ্জিনিয়ার দিবস !

নিজস্ব প্রতিবেদক,কলকাতা   -  ভারতরত্ন শিক্ষাবিদ বিখ্যাত ইঞ্জিনিয়ার মোক্ষগুন্ডম বিশ্বেশ্বরায়ার জন্মদিনে জাতীয় ইঞ্জিনিয়ার্স দিবসে পশ্চিমবঙ্গের সর্ববৃহৎ ইঞ্জিনিয়ার দের সংগঠন প্রগ্রেসিভ ইউনাইটেড ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে কলকাতার মর্যাদাপূর্ণ প্রেক্ষাগৃহ 'ধনধান্য' তে মহাসমারোহে দিনটি পালন করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। "দেশ গঠনে ইঞ্জিনিয়ারদের ভূমিকা", "উন্নত প্রযুক্তির ব্যবহার", "Sustainable Development" সহ বিভিন্ন বিষয়ে আলচনা করা হবে। ইঞ্জিনিয়াস ডে সেলিব্রেশানের পাশাপাশি ইঞ্জিনিয়ারদের মান উন্নয়নের জন্য টেকনিক্যাল সেমিনারের আয়োজন করা হল। পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন কারিগরি বিভাগের প্রায় ১২০০ জন জন সর্বস্তরের ইঞ্জিনিয়ার উপস্থিত থাকলেন এই অনুষ্ঠানে।  সমস্ত দপ্তরের মুখ্য বাস্তুকার সহ সমাজের বিভিন্ন প্রতিষ্ঠিত ব্যাক্তিদের সম্বর্ধিত করা হলো এই অনুষ্ঠানে। এই মহতী অনুষ্ঠানটি শুভ সূচনা করলেন মাননীয় ডক্টর মানসরঞ্জন ভূইয়া মহাশয়,মাননীয় মন্ত্রী জল সম্পদ অনুসন্ধান ও উন্নয়ন বিভাগ এবং সেচ ও জলপথ বিভাগ পশ্চিমবঙ্গ সরকার এবং রাজ্...

NBI // স্লিপফ্রেশ ম্যাট্রেস তার রিটেল ফুটপ্রিন্ট প্রসারিত করলো, পশ্চিমবঙ্গ, ভুটান এবং ছত্তিশগড় জুড়ে ৬টি নতুন শোরুম লঞ্চ করলো !

কলকাতা, সেপ্টেম্বর ২০২৪:  রৌনক কয়ার্স লিমিটেডের স্লিপফ্রেশ ম্যাট্রেস, ভারতের অন্যতম লিডিং স্লিপ-সলিউশন কোম্পানি, জিওগ্রাফিকস হিসাবে ৬ টি নতুন স্লিপ-কেয়ার বুটিক লঞ্চ করার সাথে ব্র্যান্ডের সম্প্রসারণ ঘোষণা করলো যাতে আরও ভালোর চাহিদা মেটানো যায়। মানসম্পন্ন ঘুমের প্রোডাক্ট এবং প্রোডাক্টের পাওয়ার সুবিধা তৈরি করে। ব্র্যান্ডটি বিখ্যাত বলিউড অভিনেত্রী বিদ্যা বালানকে ব্র্যান্ডের ফেস হিসাবে ঘোষণাও করলো । কলকাতার প্রথম কোকো (COCO) স্টোরটি ৮০০ বর্গফুট এলাকা জুড়ে বিস্তৃত এবং ভবানীপুরে হোমল্যান্ড মলে অবস্থিত, এছাড়া অন্যান্য স্টোরগুলি ১৫০০ থেকে ৩০০০ বর্গফুটের মধ্যে অনেক বড় যা বর্ধমানের জিটি রোড, থিম্পুর বাবেসা, ভুটান এবং অন্যান্য তিনটি স্থান ছত্তিশগড়ে এই মাসে খুলছে। শোরুমগুলি খোলা হয়েছে গ্রাহকের রিটেল অভিজ্ঞতা বাড়ানোর পাশাপাশি প্রোডাক্ট কেনার আগে অনুভব করার জন্য যা কোম্পানির মূল মন্ত্র। সংস্থাটি সমস্ত ধরণের গদি তৈরি এবং বাজারজাত করে যার মধ্যে রয়েছে - রাবারাইজড কয়ার, পলিউরেথেন ফোম এবং স্প্রিং ম্যাট্রেস।  এটি এমন কয়েকটি ব্র্যান্ডের মধ্যে একটি যা সমস্ত ৪এইচ (4H) শ্রেণীর...

NBI // দিঘাতে শিল্পী রাখী ও রূপসার লাইভ কনসার্ট !

নিজস্ব প্রতিনিধি,পূর্ব মেদিনীপুর -  নিউ দীঘার সমুদ্র সৈকতের কাছে এক বিলাসবহুল পাঁচতারায় সঙ্গীত শিল্পী রাখী দত্ত ও রূপসা দত্তের কণ্ঠে পরিবেশিত হল জমকালো সঙ্গীতানুষ্ঠান।  শনিবার এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য সরকারের রাজস্ব দফতরের অধিকারিক অনুপম হালদার ও ভূমি রাজস্ব দফতরের আধিকারিক পাঞ্চালি মুন্সি।  এদিন বৃষ্টি স্নাত মনোরোম পরিবেশে রূপসা ও রাখির কণ্ঠে সংগীত মন মাতালো উপস্থিত শ্রোতাদের। কখনো তাঁর একক সংগীত আবার রূপসার সঙ্গে তাঁর গলা মিলিয়ে দ্বৈত কণ্ঠ মন ছুঁয়ে গেল।  এই সংগীত অনুষ্ঠানের পাশাপাশি অনুপম হালদার তাঁর অফিসের এক সহকর্মীর হাতে কিছু আর্থিক সাহায্য তুলে দেন।

BNI // হাওড়া - শ্রীরামপুরে জাতীয় লোক আদালতে মিটলো অসংখ্য মামলা !

পারিজাত মোল্লা ,  শনিবার সারা দেশের বিভিন্ন নিম্ন আদালতে বসেছিল জাতীয় লোক আদালত।হাওড়া জেলা সদর আদালত ও শ্রীরামপুর মহকুমা আদালত তার ব্যতিক্রমী নয়।এদিন হাওড়া জেলা ও দায়রা বিচারক (জেলা আইনী পরিষেবা কেন্দ্রের চেয়ারম্যানও) শ্রীমতী সোনিয়া মজুমদারের নেতৃত্বে জেলা আইনী পরিষেবা কেন্দ্রের শ্রীমতী সচিব সুপর্ণা সরকারের পরিচালনায় ২৬ টি বেঞ্চ বসেছিল।জেলার সদর আদালতে ২৩ টি এবং উলুবেড়িয়া মহকুমা আদালতে ৩ টি বেঞ্চ হয়।  হাওড়া জেলা আইনী পরিষেবা কেন্দ্রের অফিস মাস্টার প্রসেনজিৎ ভট্টাচার্য জানান -” এদিন জাতীয় লোক আদালতে  নথিভুক্ত মামলা ছিল ৪,২৫১ টি।  নিস্পত্তি ঘটেছে ৩,৮৪১ টি মামলা , এইসব মামলায় অর্থের পরিমাণ  ৮ কোটি ৭ লক্ষ টাকার বেশি “। হাওড়া জেলা আদালতে জাতীয় লোক আদালতের ১৯ নং বেঞ্চে বিচারক অসীম কুমার দেবনাথের  নেতৃত্বে দুই সদস্যর বেঞ্চ ছিল। এই বেঞ্চে সমাজকর্মী হিসাবে ‘মেম্বার জাজ’ হয়েছিলেন ‘হাইকোর্ট সংবাদদাতা’ মোল্লা জসিমউদ্দিন মহাশয়। এই বেঞ্চে এক্সিস ব্যাঙ্কের পক্ষে সরজিৎ বাগ,কৌশিক ভট্টাচার্য প্রমুখ ছিলেন । এই বেঞ্চে এক্সিস ব্যাঙ্কের ঋণখেলাপীদের ন...

NBI // বিশাল স্নেহার নতুন জুটি !

ডিজিটাল:- অভিনেত্রী স্নেহা মুখার্জি নামটা একটু শোনা শোনা লাগছে তো। হ্যাঁ ঠিক তাই এক সময় দাপিয়ে সাংবাদিকতা করে এখন অভিনয় জগতে দাপিয়ে বেরোচ্ছে। ওয়েব সিরিজ থেকে শর্ট ফিল্ম এমনকি যাত্রা তে নানান ভূমিকায় অভিনয় করে দর্শকদের মন জয় করে নিয়েছে স্নেহা মুখার্জী। আজকের এই জায়গাটা করে নিতে নিজেকে বার বার পরীক্ষা দিতে হয়েছে আর সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে প্রমাণ দিয়েছে কারোর থেকে সে কম নয়। যখন যে অভিনয় তাকে দেওয়া হয়েছে সেটাতেই অভিনয় করে দেখিয়ে দিয়েছে যদি মনস্থির করা যাই তাহলে সব কিছু করা সম্ভব। আর ঠিক এই ভাবেই রুপালি পর্দা থেকে শুরু করে যাত্রা মঞ্চে দর্শকদের মন জয় করে নিয়েছেন। দেবলোক অপেরায় মঞ্জিল ব্যানার্জি রচিত ভাঙ্গা গড়ার খেলা যাত্রাপালায় প্রথম স্নেহা মুখার্জিকে দেখা যায়। গ্রাম বাংলার মানুষ স্নেহার অভিনয়ে আপ্লুত এবং তাদের মনে একটা জায়গা করে নিয়েছিলেন। দেবলোক অপেরার ভাঙ্গা গড়ার খেলা যাত্রা পালায় অভিনয় করার পরে এবছর তিনি আসছেন আর এক রূপে,শুভশ্রী অপেরাতে কোকিলমনি প্রযোজিত,  উৎপল রায় রচিত "রাঙ্গা মাটির রাজকুমার " যার সম্পাদনা এবং নির্দেশনায় আছেন র...

NBI // শিল্পক্ষেত্রে প্রজেক্ট বিশ্বকর্মা হুল্লাডেকের !

সপ্তর্ষি সিংহ:  বিভিন্ন সংস্থার বর্জ্য সংগ্রহ করে সেটিকে পুনরায় ব্যবহার যোগ্য করার এক নয়া উদ্যোগ নেওয়া হল বিশ্বকর্মা পুজোয়। ওয়েস্ট ম্যানেজমেন্ট সংস্থা হুল্লাডেক ইলেকট্রনিক পদ্ধতিতে রাজ্যজুড়ে শিল্পক্ষেত্রে বর্জ্য ব্যবস্থাপনায় ওয়েস্ট ম্যানেজমেন্ট নিয়ে এল।  বুধবার এক সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন সংস্থার ফাউন্ডার উদ্যোগপতি ইন্দ্রানীল গুহ, দেজ মেডিকেল গ্রূপের সিওও সুমিত্র নাগ ও জিটিপিএল-এর জিএম অঙ্কিত আগরওয়াল।  নন্দন মল জানান, আমাদের লক্ষ্য বিশ্বকর্মা পুজোয় প্রজেক্ট বিশ্বকর্মা এই ক্যাম্পেনের সঙ্গে বহু সংস্থা জুড়ে যাক। ভারতের ৬টি শহরে ডোর টু ডোর বর্জ্য ব্যবস্থাপনা সংগ্রহ করা হয়। এছাড়াও আগামী এপ নিয়ে আসার পরিকল্পনা রয়েছে। একইসঙ্গে ৪০/৫০ প্ল্যান্ট আমাদের সঙ্গে যুক্ত আছে।

NBI // পুল সাইডে বিপুল উচ্ছ্বাস !

নিজস্ব প্রতিবেদক -  দেশের সাংস্কৃতিক নগরী কলকাতা। ফ্যাশান, ফিউশনের ফাটাফাটি ফুটস্টেপও। ফুরফুরে বসন্ত কিংবা গনগনে গরমেও কল্লোলিনীর ফ্যাশন কালচার আর স্টাইল স্টেটমেন্ট  টক্কর দিতে পারে বিশ্বের যেকোনও শহরকে। ট্র্যাডিশনাল ধুতি-পাঞ্জাবির এথনিক লুক হোক, জিনস-জ্যাকেটের জমকালো জমিদারিতে কলকাতা ‘কুল অ্যান্ড ক্যারিশমেটিক’। এই পাঁচমিশালী পরিধেয় পথ ধরেই কলকাতা উপহার দিয়েছে চোখ ধাঁধানো, মন মাতানো সুপার মডেল, ফ্যাশান ডিজাইনারদের।  দুনিয়ার সেরা ফ্যাশান শোগুলিতে এই শহরকেই গর্বিত করেছেন রোহিত বাল সব্যসাচীরা। এই শহরের মার্জার সরণিতে আগুন ছুঁইয়ে গেছেন বিপাশা বসু, সেলিনা জেঠলিদের মতো সুপার মডেলরা। ইদানিং সেই স্রোতে ভাঁটার টান। অথচ আগ্রহ আছে। খামতি নেই উৎসাহে। আছেন আকর্ষণীয় মডেল। প্রতিভা  আর প্রাণ প্রাচুর্যে কলকাতার মডেল-মহল হৃদয়ে হৈ চৈ ফেলে দিতে প্রস্তুত। রেডি আধুনিক ও সাবেক সৌন্দর্য ভাবনার বিচিত্র সম্ভার নিয়ে নতুন প্রজন্মের টগবগে ফ্যাশান ডিজাইনাররাও। দরকার শুধু উপযুক্ত রাম্প ও প্ল্যাটফর্মের।স্বপ্ন বিলোনো উদ্যোগী ফেরিওয়ালাদের।  সেই রকম একটি সাজানো মঞ্চ ও রাম্প সেদ...

সম্মানিত হলেন অনুপম হালদার

কলকাতা (সেপ্টেম্বর '২৪):- পশ্চিমবঙ্গ সরকারের 'উপভোক্তা বিষয়ক বিভাগ'-এর ভারপ্রাপ্ত মন্ত্রী বিপ্লব মিত্র-র উপস্থিতিতে কলকাতার অন্যতম খ্যাতনামা আলোকচিত্রী রূপে 'লিডারশিপ অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড ২০২৪'-এ সম্মানিত হলেন অনুপম হালদার। আজ রাজারহাট নিউটাউনের এক বিলাসবহুল হোটেলে 'কনজিউমার অ্যাওয়ারনেস কনক্লেভ' এবং লিডারশিপ অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড ২০২৪' শীর্ষক এক অনুষ্ঠানে অন্য ষোলোজন কৃতি ব্যক্তির সাথে সম্মানিত করা হয় অনুপম হালদারকে। পশ্চিমবঙ্গ সরকারের 'উপভোক্তা বিষয়ক বিভাগ'-এর আর্থিক সহায়তায় ও 'এডিএসডি নেটওয়ার্ক প্রাইভেট লিমিটেড'-এর পরিচালনায় আয়োজিত এই অনুষ্ঠানের উদ্বোধনী মুহূর্তে উপভোক্তা বিষয়ক বিভাগের মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন বিভাগের দুই সহ নির্দেশক সৌনক গুপ্ত, অনিতা পাইন, বিশেষ নির্দেশক নিরঞ্জন ভট্টাচার্য, প্রাক্তন ফুটবল খেলোয়াড় অলোক মুখার্জি ও অতনু ভট্টাচার্য। 'এডিএসডি নেটওয়ার্ক প্রাইভেট লিমিটেড'-এর দুই অংশীদার দীপ মজুমদার ও শুভেচ্ছা ঘোষ একযোগে আজ সংবাদমাধ্যমকে জানিয়েছেন, "অনুপম হালদারকে সম্মানিত করতে পেরে আমরা নিজেরা...

NBI // সিদ্ধি বিনায়ক স্পোর্টিং ক্লাবের চতুর্দশতম গণেশ পুজোর উদ্বোধন

ধুমধাম সহকারে উদ্বোধন হয়ে গেল উত্তর কলকাতার কেশব চন্দ্র সেন স্ট্রিটের সিদ্ধি বিনায়ক স্পোর্টিং ক্লাবের চতুর্দশতম গণেশ পুজো।  উদ্বোধনী অনুষ্ঠানে পশ্চিমবঙ্গ সরকারের অর্থ মন্ত্রকের অধীন রাজস্ব বিভাগের যুগ্ম আয়ুক্ত অনুপম হালদার বলেন, "সমাজের সব শ্রেণীর মানুষের ভিতরের অশুভ শক্তির বিনাশ ঘটাতে হবে। সেই জায়গায় শুভ শক্তি এসে যদি সমাজের ভাঙন পূরণ করে, তাহলে আগামী প্রজন্মের জন্য একটা সুশীল সমাজ আমরা রেখে যেতে পারবো।" সিদ্ধি বিনায়ক স্পোটিং ক্লাবের কর্মকর্তা প্রিয়াঙ্ক পান্ডে বলেন, "সিদ্ধিদাতা গণেশের পুজোর মাধ্যমে আমরা এই অঞ্চলের মানুষের পাশে থাকার চেষ্টা করি।" অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জোড়াসাঁকো বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিবেক গুপ্তা, ভূতনাথ মন্দিরের প্রধান পুরোহিত গণেশ ঠাকুর, হিন্দু সৎকার সমিতির অছি পরিষদের সদস্য সঞ্জয় রায়, কলকাতা পৌরনিগমের ৩৭ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের সভাপতি পিয়াল চৌধুরী, প্রযোজক বিজয়প্রসাদ গোয়েল ও সমাজকর্মী প্রবন্ধ রায় সহ একাধিক বিশিষ্ট ব্যক্তি।

NBI // শিল্পী আভা ব্যানার্জীর হাত ধরে দ্বিতীয় বার হতে চলেছে ক্লে_পলিমার দিয়ে দুর্গা প্রতিমা !

কলকাতাঃ পশ্চিমবঙ্গ সরকার স্বীকৃত হস্তশিল্প বিভাগের শিল্পী আভা ব্যানার্জি-র হাত ধরে বিশ্বের মধ্যে পশ্চিমবঙ্গে দ্বিতীয়বার নির্মিত হতে চলেছে ক্লে পলিমার দিয়ে দুর্গাপ্রতিমা। কোলকাতার ৫৩, টালিগঞ্জ সার্কুলার রোডের অধিবাসী এই শিল্পীর বাড়িতে গতবছর ক্লে পলিমার দিয়ে প্রথম দুর্গামূর্তি তৈরী হয়েছিল, শিল্পীর ভাষ্য অনুযায়ী, "শুধু পশ্চিমবঙ্গে নয় বিশ্বের নিরিখে গত বছরই আমার হাত দিয়ে প্রথম ক্লে পলিমার দিয়ে দুর্গামূর্তি নির্মিত হয়েছিল।" গত বছর দুর্গোৎসবের প্রাক্কালে শিল্পীর বাড়িতে গিয়ে দেখা গিয়েছিল, মাতৃপ্রতিমার সাবেক রূপের বিপ্রতীপে মা যেন তাঁর চার সন্তান ও অসুরকে নিয়ে 'ঘরোয়া বৈঠক'-এ ব্যস্ত।  মূর্তির দিকে চোখ রাখলেই মনে হচ্ছিল, বাপের বাড়ি বেড়াতে এসে বিশ্রামকক্ষের একটা চৌকির উপর সন্তানাদি সহ অসুরের সাথে আলোচনা রত ঊমা। অসুরও মায়ের পদতলের পরিবর্তে ত্রিশূল মুক্ত হয়ে মায়ের পাশে হাসিহাসি মুখ করে বসে আছে।  গত বছর সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে শিল্পী বলেছিলেন, "অন্যরকম ভাবনা রসে সমৃদ্ধ এই প্রতিমা বানাতে প্রথমে যথেষ্ট ভয় হচ্ছিল, যদি ধর্মীয় দর্শন বা ভাবনাকে মায়ের এই রূপ আহত ক...

NBI // হেরিটেজ স্কুলের প্রাক্তন ছাত্র শিক্ষক দিবসের জন্য তাদের সকল শিক্ষকদের প্রতি আন্তরিক শ্রদ্ধাঞ্জলি অর্কেস্ট্রেট করে

কলকাতা, ৫ সেপ্টেম্বর - টোহা, দ্য ওল্ড হেরিটান্স অ্যালামনাই, দ্য হেরিটেজ স্কুলের শিক্ষকদের জন্য একটি অসাধারণ সারপ্রাইজ সাজিয়েছেন, একটি দর্শনীয় পদ্ধতিতে গভীর কৃতজ্ঞতা ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। স্কুল ব্যবস্থাপনার সহযোগিতায় আয়োজিত এই অনুষ্ঠানটি স্কুলের নিবেদিতপ্রাণ শিক্ষকদের আন্তরিক উদযাপনের সাথে স্বাগত জানায়। শিক্ষকরা আসার সাথে সাথে তাদের উত্সাহী প্রাক্তন ছাত্ররা এবং ঢাক ও ধুনুচির উৎসবের বাজনায় উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। একটি বিশিষ্ট ৪০-ফুট প্রশস্ত ব্যানার সামনের দিনের জন্য উদযাপনের সুর সেট করে। দুই ঘণ্টার এই অনুষ্ঠানটি শিক্ষকদের সম্মানের জন্য অত্যন্ত সূক্ষ্মভাবে তৈরি করা হয়েছিল, এতে ইন্টারেক্টিভ গেমস এবং ব্যতিক্রমী পুরস্কার রয়েছে, যার মধ্যে আন্দামানের একটি রিসর্টে ২.৫ লাখ টাকা মূল্যের একটি বিশুদ্ধ রূপালী ভগবান গণেশ মূর্তি, ১.৫ লাখ টাকা মূল্যের সমস্ত খরচ-দিয়ে পারিবারিক ভ্রমণ এবং একটি অত্যাধুনিক হোম থিয়েটার সিস্টেম, যার মূল্য ১.৫ লক্ষ টাকা ।। উপরন্তু, ৩৩০+ ফ্যাকাল্টি সদস্যদের প্রত্যেকে ৫৪ লক্ষের বেশি মূল্যের একটি অসাধারন উপহার হ্যাম্পার পেয়েছেন। এই বাধাগুলির মধ্যে এক...

NBI // "আগুন লাগলে কিংবা বন্যা হলে পুলিশকেই পাবেন সর্বদা " মঙ্গলকোট আইসি মধুসূদন ঘোষ !

  পারিজাত মোল্লা ,  আরজিকর হাসপাতালে নারকীয় ঘটনা পরবর্তীতে পুলিশের একাংশ হামলার শিকার হচ্ছেন। যার নেপথ্যে রয়েছে বেশিরভাগ ক্ষেত্রে সোশ্যাল মিডিয়ায় ফেক নিউজ। "বাড়িতে আগুন লাগলেও আমরা আছি।আবার এলাকায় বন্যা হলেও আছি আমরা। সর্বদা আপদে বিপদে আমাদেরই পাশে পাবেন। সোশ্যাল মিডিয়ায় ফেক নিউজের ফাঁদে পড়বেন না।সততা যাচাই করুন"।হ্যাঁ, পুলিশ দিবস পালনে জানালেন মঙ্গলকোট থানার আইসি মধুসূদন ঘোষ। রবিবার সন্ধ্যায় পুলিশ দিবস উপলক্ষে এক বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোট থানার পুলিশ।  আরজিকর কান্ড পরবর্তীতে যেভাবে রাজনৈতিক লড়াইয়ে পুলিশ কে সরাসরি আঘাত হানছে একদল স্বার্থান্বেষী গোষ্ঠী। তাতে পুলিশের সার্বিক জনহিতকর ভূমিকা বিপন্ন হয়ে উঠছে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। পুলিশ শুধুমাত্র দুষ্কৃতীদের হাত থেকে সমাজকে বাঁচানোর কাজ করেই থেমে থাকে না । সমাজ গঠন থেকে শুরু করে সমাজের অন্যান্য শ্রেণীর মানুষের পাশে থাকতে বদ্ধপরিকর । ঠিক এইরকম পরিস্থিতিতে পুলিশ দিবসের আয়োজনে সন্ধ্যকালীন অনুষ্ঠানে নজর কাড়লো মঙ্গলকোট থানা ।  মঙ্গলকোট থানার আইসি মধুসূদন ঘোষের পরিকল...