Skip to main content

Posts

Showing posts from February, 2024

NBI // ভারতীয় সনাতন শিক্ষা ব্যবস্থার সাথে মডার্ন ম্যানেজমেন্ট এডুকেশনের সেতুবন্ধন !

কলকাতা (ফেব্রুয়ারী '২৪):-  ভারতীয় সনাতন শিক্ষা ব্যবস্থার সাথে মডার্ন ম্যানেজমেন্ট এডুকেশনের সেতুবন্ধনের কাজে এগোতে চাইছে 'ভক্তিবেদান্ত রিসার্চ সেন্টার'। এই অভাবনীয় কাজে তারা দোসর হিসেবে চাইছে 'আই আই এস ডব্লু বি এম'-কে। আজ কোলকাতায় এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে 'ইণ্ডিয়ান ইনস্টিটিউট অব সোশ্যাল ওয়েলফেয়ার অ্যাণ্ড বিজনেস ম্যানেজমেন্ট' এবং 'ভক্তিবেদান্ত রিসার্চ সেন্টার'-এর মধ্যে এই বিষয়েই এক আলোচনা সভা হয়ে গেল। 'বি আর সি'-র তরফে বলা হচ্ছে, "এই সেতুবন্ধন সম্পন্ন হলে ভবিষ্যতে গবেষক ও সমাজ উপকৃত হবে।" অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য ও আই আই এস ডাব্লু বি এম-এর গভর্নিং বডির অধ্যক্ষ ডঃ সুজিত বসু, স্টকহোম বিশ্ববিদ্যালয়ের ডঃ ফার্দিনান্দ সারদেলা, আই আই এস ডাব্লু বি এম-এর পি এইচ ডি বিভাগের আহ্বায়ক অধ্যাপক ডঃ কে এম আগরওয়াল ও অধ্যাপক ডঃ তনিমা রায়।  ইন্টারনেটের মাধ্যমে অনুষ্ঠানে যোগদান করেন ইসকনের অন্যতম চালিকাশক্তি ও বি আর সি-র অপর নির্দেশক গৌরাঙ্গ দাস।

NBI // কিকবক্সিং পদক জয়ীদের সংবর্ধনা !

ডিজিটাল ডেস্ক :  দিল্লিতে অনুষ্ঠিত ইন্ডিয়ান ওপেন ইন্টারন্যাশনাল কিকবক্সিং চ্যাম্পিয়নশিপে কলকাতা দলের পদক বিজয়ীদের সংবর্ধনা জানালো কলকাতা ডিস্ট্রিক্ট কিকবক্সিং অ্যাসোসিয়েশন। 22টি দেশ থেকে 900 জন খেলোয়াড়দের মধ্যে কলকাতা দল 3টি স্বর্ণ, 4টি রুপো এবং 5টি ব্রোঞ্জ পদক অর্জন করেছে। প্রতিযোগিতায় ঈশান দাস গালা ফাইট জিতে 500 ইউরো পুরস্কার পেয়েছেন।  এদিন বিধায়ক দেবাশীষ কুমার এবং কলকাতা জেলা কিকবক্সিং অ্যাসোসিয়েশনের সভাপতি ইরফান শেরের উপস্থিতিতে পদক বিজয়ীদের সংবর্ধনা দেওয়া হয়। এছাড়াও কলকাতা জেলা কিকবক্সিং প্রধান পার্থ মিত্র এবং পশ্চিমবঙ্গ ক্রীড়া কিকবক্সিং অ্যাসোসিয়েশনের মহিলা কমিটির চেয়ারপার্সন মোনালিসা রায় উপস্থিত ছিলেন।

NBI // বাগবাজার গৌড়ীয় মিশনে তিন দিনের চৈতন্য জন্মোৎসব মেলা !

সপ্তর্ষি সিংহ :  শ্রীলা ভক্তি সিদ্ধান্ত স্বরসতী গোস্বামী প্রভুপাদের ১৫০ বছর জন্মজয়ন্তী উপলক্ষে একবছর উদযাপন করছে বাগবাজার গৌড়ীয় মিশন। প্রভুপাদ চৈতন্য দেবের বাণী প্রচারের উদ্দেশ্যে দেশ-বিদেশে ৬৪টি মঠ স্থাপন করেছিলেন। প্রভুপদের জন্মদিবসকে কেন্দ্র করে চৈতন্য জন্মোৎসব ও মেলা ২৮ ফেব্রুয়ারী থেকে ৩ মার্চ পর্যন্ত তিনদিনের অনুষ্ঠান আয়োজন করেছে বাগবাজার গৌড়ীয় মিশন।  সোমবার কলকাতা প্রেস ক্লাবে এক সাংবাদিক বৈঠকে বাগাবাজার গৌড়ীয় মিশনের আচার্য ও প্রেসিডেন্ট বি এস সন্ন্যাসী মহারাজ, সহ সভাপতি বি আর হরিকৃষ্ণ মহারাজ ও বি এন মধুসূদন মহারাজ জানান, এই অনুষ্ঠানের সূচনায় উপস্থিত থাকবেন ব্রিটিশ হাইকমিশনের ডেপুটি জেনারেল ও প্রাক্তন বিচারপতি অশোক গাঙ্গুলি। এই  বিষয়ে গৌড়ীয় মিশনের পক্ষ থেকে জানানো হয়, ২০২৪ এর ফেব্রুয়ারী থেকে শুরু হওয়া একবছর ব্যাপী অনুষ্ঠান বিভিন্ন জায়গায় চলবে, যা শেষ হবে আগামী ২০২৫ সালে মার্চ মাসে। ২০২৩ সালের ৮ ফেব্রুয়ারী প্রভুপাদের নামাঙ্কিত ও পোস্টাল স্ট্যাম্প রাজধানী দিল্লির ভারত মণ্ডপমে উন্মোচন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মহারাজের সংযোজন ২৬ মার্চ নবদ্বীপে দোলযা...

NBI ! অ্যাকাডেমি অফ ফাইন আর্টসে অনুপম হালদারের "কেভ আর্ট"

মৃত্যুঞ্জয় রায়,কলকাতা :-  গীতিকার সুরকার ও গায়ক নচিকেতা চক্রবর্তী এবং বিভিন্ন ক্ষেত্রের অন্যান্য কৃতবিদ্য ব্যক্তিদের উপস্থিতিতে আজ থেকে অ্যাকাডেমী অব ফাইন আর্টস-এর সাউথ গ্যালারিতে শুরু হল আলোকচিত্রী অনুপম হালদার-এর গুহা ভাস্কর্য-র আলোকচিত্র কেভ-আর্ট সম্পর্কিত একক আলোকচিত্র। আলোকচিত্রীর বক্তব্য অনুযায়ী, "অজন্তা, ইলোরা ও এলিফ্যান্টা গুহ-র বিভিন্ন আলোকচিত্র দেখা যাবে এই প্রদর্শনীতে।" বলে রাখা ভালো, আগামী ৩ মার্চ পর্যন্ত চলবে এই প্রতিযোগিতা। প্রতিদিন অপরাহ্ন ৪ টে থেকে রাত ৮ টা পর্যন্ত দর্শনার্থীরা এই প্রদর্শনীর আনন্দ নিতে পারবেন। আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের অর্থ বিভাগের অন্যতম যুগ্ম আয়োগ পাঞ্চালী মুন্সী, টলিউড ফিল্ম ইণ্ডাস্ট্রীর দুই অভিনেত্রী মৌবনী সরকার, সোনালী চৌধুরী, চলচ্চিত্র প্রযোজক কুনাল শাহ, গীতিকার অভিজিৎ পাল, কোলকাতা জার্নালিস্টস ক্লাব-এর সম্পাদক ইমনকল্যাণ সেন, সাংবাদিক ঋত্বিক মুখার্জি সহ একাধিক বিশিষ্ট ব্যক্তি।

NBI // কোরিওগ্রাফার দেবেশ মীরচান্দানির নয়া উদ্যোগ !

দেবারতি ঘোষ, কলকাতা ফেব্রুয়ারি ২০২৪ :-  নিউটাউনে সদ্যই লঞ্চ হয়ে গেল বিশ্বরূপ ইভেন্টের সঙ্গে যৌথ ভাবে ভারতের সেমি-ক্লাসিক্যাল, ক্লাসিক্যাল এবং লোকনৃত্য প্রতিষ্ঠান "বিশ্বরূপ স্টুডিও"। ক্লাসিক্যাল নাচের পাশাপাশি এই স্টুডিওতে ফিটনেস এবং ওয়েস্টার্ন ড্যান্সের প্রশিক্ষণ ও পাবেন ছাত্র-ছাত্রীরা।  দেবেশ মীরচান্দানি তার অনন্য শাস্ত্রীয় শৈলীর জন্য সকলের কাছে পরিচিত।আগামী ৭ ই এপ্রিল  সায়েন্স সিটি অডিটোরিয়ামে "পরম্পরা 2024" নামে একটি জমকালো বার্ষিক শো আয়োজিত হতে চলেছে। এই অনুষ্ঠানে দেবেশ মীরচান্দানির কোরিওগ্রাফিতে কলকাতা এবং পশ্চিমবঙ্গের অন্যান্য জেলার স্টুডেন্টদের সেমি-ক্ল্যাসিক্যাল এবং কত্থক নৃত্য পরিবেশন করতে দেখা যাবে।

NBI // দিল্লিতে আন্তর্জাতিক বঙ্গ সম্মেলন ও সম্মাননা জ্ঞাপন অনুষ্ঠান আয়োজক বঙ্গভাষী মহাসভা !

নিউ দিল্লি, ফেব্রুয়ারী, ২০২৪ :- নিউ দিল্লির বিশ্ব যুবক কেন্দ্রে বঙ্গভাষী মহাসভা ফাউন্ডেশনের ( বি বি এম এফ)উদ্যোগে আন্তর্জাতিক মানের এক বিরাট আলোচনা সভার আয়োজন করা হয়েছিল। উক্ত সভায় বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রী তথাগত রায়,(প্রাক্তন  রাজ্যপাল : ত্রিপুরা, মেঘালয়া ও অরুনাচল প্রদেশ)  শ্রী বিপ্লব রায়( গুডউইল এম্বাসাডর, আই আই এ ইন্ডিয়া, অফিসিয়াল পার্টনার ইউনেস্কো)  বি বি এম এফ এর জাতীয় ও আন্তর্জাতিক সভাপতি ড: পরিমল কান্তি মন্ডল, ও সম্পাদক ড:শুভ্র চক্রবর্তী এবং ভারত, বাংলাদেশ, কানাডা, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও জার্মানি থেকে আসা বিশিষ্ট অতিথি বৃন্দ।            এই সভায় শিল্প, সাহিত্য - সংস্কৃতি, বিঞ্জান, স্বাস্থ্য, সমাজসেবা,উদ্যোগ, দক্ষ পরিচালনা, সাংবাদিকতা,সিনেমা, ইত্যাদি বিভিন্ন বিষয়ে কৃতি বঙ্গভাষীদের সম্মান প্রদর্শন করা হয়।বঙ্গভাষী মহাসভা ফাউন্ডেশনের জাতীয় ও আন্তর্জাতিক সভাপতি ড: পরিমল কান্তি মন্ডল বলেন, " সারা পৃথিবীতে বাংলা ভাষা আজ চতুর্থ স্থান অধিকার করেছে। ইংরাজি, মান্দারিন ( চীনা), স্প্যানিশ এর পরেই বাংলা ভাষায় পৃথিবীতে সব ...

NBI // বালিচুরি রুখতে তৎপর মঙ্গলকোট পুলিশ !

মোল্লা জসিমউদ্দিন ,  চোরাই গাড়ি উদ্ধারের পর এবার অজয় নদের বালিলুট রুখতে তৎপর পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোট থানার পুলিশ। শুক্রবার গভীররাতে উত্তর-পূর্ব মঙ্গলকোট এলাকায় সড়কপথে কড়া নজরদারির মধ্যে ৭ টি বালি ভর্তি গাড়ি পাকরাও করলো স্থানীয় থানার পুলিশ। এইসব গাড়িগুলি থেকে বালি নিয়ে যাওয়ার কোন অনুমতি ছিলনা বলে জানিয়েছেন মঙ্গলকোট থানার আইসি মধুসূদন ঘোষ।  জানা গেছে,  দুটি ফৌজদারি মামলা রুজু হয়েছে। কোয়ারপুর এলাকা থেকে গাড়ি গুলি আটক রয়েছে থানায়।বেশ কয়েকদিন আগেই আউশগ্রাম এলাকা থেকে এক চুরি হয়ে যাওয়া গাড়ি কয়েক ঘন্টার মধ্যেই উদ্ধার করে থাকে মঙ্গলকোট থানার পুলিশ। নবাগত আইসি পদে যিনি এসেছেন তিনি অপরাধ দমনে অত্যন্ত তৎপর বলে স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন।মঙ্গলকোটের প্রায় কুড়ি কিমি দীর্ঘ অজয় নদের মধ্যে রয়েছে অনেক গুলি বালিঘাট।কোন ঘাটের লিজ শেষ হয়েছে?   কোন ঘাটে কত পরিমাণ বালি উত্তোলন করার অনুমতি আছে? তার বিস্তারিত তথ্য থাকে ভূমি সংস্কার দপ্তরের কাছে।তাই সেইসব তথ্য পুলিশ কে জানালে সড়কপথে  অভিযান চালাতে সুবিধা হবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।  আবার অজয় নদে এপারে যেম...

NBI // ভারত সরকারের খাদ্য দফতরের উদ্যোগে ন্যায্য মূল্যে খাদ্য বণ্টন

ডিজিটাল ডেস্ক:- ভারত সরকারের খাদ্য দফতরের সহযোগিতাতে প্রতি সপ্তাহের দুদিন করে কলকাতার বিভিন্ন ঘন  জন বসতি অঞ্চলের মানুষের মধ্যে আটা , ডাল , পেঁয়াজ  এবং আলু  কম দামে বন্টন করা হয় বলে জানান বিশেষ আধিকারিক  ভাস্বতী  ব্যানার্জি।   আটা Rs 27.50 প্রতি কেজি , ডাল  Rs 60.00 প্রতি কেজি হিসেবে  বিক্রি করা হচ্ছে জন সাধারণের মধ্যে। ইতিমধ্যেই এই বিষয়ে প্রচুর সারা পাওয়া গেছে বলে সরকারী তথ্য সূত্রে জানা গেছে। ভবিষ্যতে আরও বেশী মানুষের জন্য এই পরিসেবা করা হবে বলে সূত্রের খবর।

NBI // কলকাতা প্রেসক্লাবে 'বং সিনেমাটিক' সংস্থার গুণীজন সংবর্ধনা প্রদান !

সম্প্রীতি মোল্লা,  বং সিনেমাটিক ডিজিটাল মার্কেটিং ইভেন্ট ও প্রোডাকশন হাউস এর আয়োজিত "বঙ্গ সন্তান সম্মান  ও সাংবাদিক সংবর্ধনা আয়োজন হলো কলকাতা প্রেস ক্লাব এ সমাজের বিভিন্ন স্তরে নবাগত ও প্রতিষ্ঠিত শিল্পী ও কলাকুশলি দের নিয়ে তাঁদের এই সম্মান প্রদান এবার  ২বর্ষে উত্তীর্ণ হলো। সমাজের প্রতি টি স্তরে বঙ্গ সন্তান দের সমাজের আলোয় এনে তাঁদের এই প্রয়াস এবছর অনুষ্ঠিত হলো।  সারাবছর তাঁরা সংস্কৃতী অনুষ্ঠান ফিল্ম ও সামাজিক কাজে এই সংগঠন কাজ করে আসছে এবং বিশেষ ভাবে নবাগত শিল্পী দের সুযোগ এর মাধ্যমে তাঁদের এগিয়ে দেওয়াই তাঁদের মূল লক্ষ। এই অনুষ্ঠান এ উপস্থিত ছিলেন বিশিষ্ট অতিথি  পন্ডিত মোল্লার ঘোষ , মল্লিকা ঘোষ , শেখ    আজগর আলী , ডক্টর রবিন চক্রবর্তী , বিশিষ্ট সংগীত শিল্পী  সৌমিত্র বন্দ্যোপাধ্যায় ।   এই দিন এই অনুষ্ঠানে সম্মানিত হন  বঙ্গ সন্তান 2024  সৌমেন সাহা , ত্রিয়াশা পান্ডিত , ভিশাল খান্না , প্রসূন দাস , বিশ্বজিৎ ব্যানার্জী , সনিয়া , কমল সাহা , কুশল বসু রায় , সোমা দাস,অজয় ভট্টাচার্য ,অনন্যা দাস বিশ্বাস , অংশুমান ঠাকুর , সাংবাদ...

NBI // Nation will be completely free from terrorism, separatism and Naxalism in Modi 3.0: Amit Shah !

New Delhi: Addressing the ongoing BJP National Convention in Delhi in 2024, Union Home and Cooperation Minister Amit Shah stated, 'Today, the country is counting the last breaths of insurgency, terrorism and Naxalism. In the third term of the Modi government, the country will be completely free from terrorism, separatism, and Naxalism.' The country has decided that in 2024, Modi ji will once again become the Prime Minister. The aim of this National Convention happening before the elections is the commitment to the developed India of Prime Minister Modi ji by 2047. With this message, our party will reach every part of the country. There is no doubt across the country. The BJP, winning for the third time, will make India the world's third-largest economy. The opposition made a ruckus when Article 370 was abrogated from Jammu and Kashmir. However, today, Jammu and Kashmir is progressing with new changes after the removal of Article 370. Prime Minister Narendra Modi...

NBI // ফিরে এলো "দলবাজ"

ডিজিটাল ডেস্ক, শান্তিনিকেতের :-  ২০০৬ সাল থেকে শুরু করে আমরা ‘দল নাট্যগোষ্ঠী’ শান্তিনিকেতন, গত ১৯ বছর ধরে আশ্রমের বেদীতলে নাট্যচর্চা করে আসছি। নিয়মিত নাট্যচর্চার ধারাবাহিকতায় আমরা ‘দলবাজ’ নামক একটি সাপ্তাহিক অনলাইন নাট্যপত্র গত তিন বছর যাবৎ প্রকাশ করে চলেছি। নানা প্রতিবন্ধকতায় বেশ কিছুদিন বন্ধ থাকার পর গত ১৪ ফেব্রুয়ারী ২০২৪ ইং তারিখ হতে নতুন করে প্রকাশ হতে চলেছে।  সেই প্রকাশকালকে সাফল্যমণ্ডিত করতে গত ১৭ ফেব্রুয়ারী ২০২৪ ইং তারিখে তার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিশ্বভারতী সংগীত ভবনের নাট্যকলা বিভাগের অধ্যাপক ড: মৃত্যুঞ্জয় প্রভাকর এবং ‘দিগন্তপল্লী মাতৃসংঘ ক্লাব’ শান্তিনিকেতন-এর সাধারণ সম্পাদক শ্রী শ্যামল কোনার মহাশয়। অনুষ্ঠানে তারা প্রকাশিত সাপ্তাহিক সমাচার সংখ্যাটি দুইজন ক্ষুদে শিল্পীর হাতে তুলে দিয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন।

NBI // BJP govt will be formed for the third time, Modi will again become PM: Amit Shah

New Delhi : Addressing the second day of the BJP's national convention at Bharat Mandap in Delhi, Union Home Minister and Minister of Cooperation Amit Shah said, 'The country has decided that Prime Minister Narendra Modi will once again be the PM of the country, there is no doubt about it.' Wherever you go in the world today, people will ask if you are coming from Modi's India. "In 75 years, this country has seen 17 Lok Sabha elections, 22 governments, and 15 Prime Ministers. Every government in the country has tried to develop in a timely manner, but it can be said today without any confusion that comprehensive development, development of every sector, and development of every individual has only happened in the 10 years of Narendra Modi." In his 10-year tenure, Modi has abolished nepotism, casteism, and appeasement and established 'Politics of Performance' within the country. He has worked to remove the symbols of slavery from the country...

NBI // পথ চলা শুরু "রাজপুতানা দরবারের"

কলকাতা (ফেব্রুয়ারী '২৪):- 'রাজপুতানা ইণ্ডি সার্ভিস প্রাইভেট লিমিটেড' ও 'শাহ্ হসপিটালিটি প্রাইভেট লিমিটেড'-এর ছত্রছায়ায় প্রগতিশীল ভারতীয় খাবার-এর রেস্তরাঁ রূপে নিউটাউনের 'ডি এল এফ গ্যালেরিয়া'-র অভ্যন্তরে খুলল 'রাজপুতানা দরবার'। আজ অপরাহ্ণে ফিতে কেটে এই রেস্টুরেন্টের দ্বারোদ্ঘাটন করেন কুনাল শাহ। রেস্টুরেন্টের অন্যতম নির্দেশক সমীর সিং-এর পাশে বসে রেস্টুরেন্টের অপর নির্দেশক সাজিদ আখতার জানিয়েছেন, "এই রেস্টুরেন্টে রাজস্থানের নানান খাবার ছাড়াও ওরিয়েন্টাল, কনটিনেন্টাল, চাইনিজ, ইণ্ডিয়ান-এর মতো বিভিন্ন আমিষ ও নিরামিষ খাবার পাওয়া যাবে।" এছাড়াও সাজিদ আখতার বলেছেন, "অল্প কিছুদিনের মধ্যেই এই রেস্তরাঁয় যেমন বসে মদ্যপান করার সুবিধা পাওয়া যাবে তেমনই বাচ্চাদের জন্মদিন বা অন্যান্য সামাজিক বা বাণিজ্যিক অনুষ্ঠানের আয়োজন করা যাবে।"  সাজিদ আখতার আরো জানিয়েছেন, "অদূর ভবিষ্যতে এই রেস্টুরেন্টের পাশাপাশি সেন্ট্রাল ক্যালকাটা ও রাজারহাট সাপুরজির কাছে আরো দুটো রেস্টুরেন্ট খোলার ইচ্ছে আছে।"

NBI // আদিবাসীদের জন্য ম্যারাথন !

ডিজিটাল ডেস্ক, কলকাতা :- কুশল এডুকেশনাল ফাউন্ডেশন আদিবাসীদের জন্য আগামী ২৫ ফেব্রুয়ারি, অযোধ্যা পাহাড়ে এক ম্যারাথন দৌড়ের আয়োজন করেছে।  এই উপলক্ষে ১৬ ফেব্রুয়ারি, কলকাতা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন সংস্থার চেয়ারম্যান শ্রী নরেশ আগরওয়াল, ব্রাজিলিয়ান ফুটবলার ব্যারেটো, সিএবি র মেডিকেল চেয়ারম্যান ও বিশিষ্ট ক্রীড়া প্রশাসক শ্রী প্রদীপ কুমার দে (জয় জগন্নাথ বাপি) অভিনেতা দেবরাজ মুখার্জি, অভিনেত্রী বুলবুলি পাঁজা প্রমুখ।  এই মহান উদ্যোগে সমস্ত রকম ভাবে পাশে থাকার অঙ্গীকার করেছেন প্রদীপবাবু।

NBI // কিং অ্যাণ্ড ক্যুইন অব বেঙ্গল বিউটি কনটেস্ট !

নিজস্ব প্রতিবেদ,কলকাতা  ( ফেব্রুয়ারি,২০২৪)  :-  'কোলকাতা ফিল্মস'-এর পরিচালনায় বাগুইআটিতে হয়ে গেল 'কিং অ্যাণ্ড ক্যুইন অব বেঙ্গল' নামাঙ্কিত এক সৌন্দর্য্য প্রতিযোগিতা। আয়োজক সংস্থার তরফ থেকে অধ্যক্ষ স্নেহাশিস ভঞ্জ জানিয়েছেন, "আবালবৃদ্ধবনিতার অব্যক্ত মনোবাসনাকে প্রকাশের লক্ষ্যে কাজ করছে 'কোলকাতা ফিল্মস'।" সংস্থার অন্য দুই অংশীদার মিস মিমি ও মিস মেরিলিন একযোগে জানিয়েছেন, "দ্বিতীয় বর্ষের সৌন্দর্য্য প্রতিযোগিতা শিশু, তরুণ, তরুণী ও প্রাপ্ত বয়স্ক - এই চারটে ভাগে বিভক্ত ছিল। সেমিফাইনাল ৭ টা রাউন্ডে সাজানো ছিল।" আয়োজক সংস্থার তরফে মডেল কোরিওগ্রাফার অরিন্দম চ্যাটার্জি জানিয়েছেন, "এবারের প্রতিযোগিতার জন্য মোট ৮০ জন নাম নথিভুক্ত করলেও মোট ৫০ জন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। এই প্রতিযোগিতার উত্তীর্ণদের নিয়ে আগামী মাসে ফাইনাল প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।"  অনুষ্ঠানে পরিচালক সুজিত গুহ, অভিনেত্রী সোমা চক্রবর্তী, অভিনেতা অভীক ভট্টাচার্য,জয় মুখার্জি সহ একাধিক বিশিষ্ট ব্যক্তি উপস্থিত ছিলেন।

NBI // বেঙ্গল ক্রিয়েটিভ ক্লাবের প্রদর্শনী সার্থকতা লাভ করল !

নিজস্ব সংবাদদাতা কলকাতা :-  সৃষ্টিকর্তার সবথেকে বড় সৃষ্টি হলো মানুষ, তাই নারী এবং পুরুষের দেহের শৈল্পিক ঐশ্বর্য কে পরিপূর্ণরূপ দিয়ে সৃষ্টি করে সৃষ্টিকর্তা আজও শ্রেষ্ঠ শিল্পী ।। সৃষ্টিকর্তার এই মহান সৃষ্টির কৌতুহল নিয়ে আজও শিল্পীরা কাজ করে চলেছে বিভিন্ন মাধ্যমে। এই কথা কে মাথায় রেখে অভিনব ভাবনায় বিশিষ্ট অধ্যাপক এবং শিক্ষাবিদ সুরথ চক্রবর্তী "বেঙ্গল ক্রিয়েটিভ ক্লাবের" পক্ষ থেকে কলকাতা নিউ টাউনে ১০ ও ১১ ই ফেব্রুয়ারি দুদিন ধরে "নজরুল তীর্থে " এক ঝাঁক নক্ষত্র শিল্পীদের নিয়ে চিত্র, আলোকচিত্র, এবং ভাস্কর্য র মাধ্যমে অনুষ্ঠিত করল একেবারেই ভিন্ন অভিনবত্বের দাবি রাখে এমনই এক প্রদর্শনী "দি শেডস অফ ন্যুড" ।।  হাজার হাজার বছর আগে থেকে বিভিন্ন শৈল্পিক স্থাপত্য ও মন্দিরের গায়ে মানুষের আদিম শৈল্পিক সৌন্দর্য শিল্পীরা কখনো এঁকেছেন, কখনো বা পাথর ও প্রাকৃতিক সরঞ্জাম দিয়ে ফুটিয়ে তুলেছে। আসলে শিল্পী মহলে নারী পুরুষের দৈহিক সৌন্দর্যের ভাবনা আজও ভাবিয়ে তুললেও আমাদের সমাজে তেমনভাবে মানুষকে ভাবায় না, আজও আমাদের সমাজে নারী পুরুষের দেহের শৈল্পিক ঐশ্বর্যকে লজ্জ...

NBI // Modi government has created a strong internal security system in 10 years: Amit Shah

New Delhi,February 2024 :  Union Home and Cooperation Minister Amit Shah, while addressing the program organized on the topic 'Security Beyond Tomorrow: Forging India's Resilient Future' on Monday, clarified that, 'In the last 10 years, Prime Minister Narendra Modi's government has created a strong internal security structure in the country. Significant success has been achieved in creating the mechanism.' On this occasion, Shah also launched the 'ORF Foreign Policy Survey'. After independence, due to appeasement politics for decades, the country faced challenges and was left far behind in the path of development. It is well known that for years the country has been plagued by terrorism and leftist extremism in terms of internal security, examples of which are Jammu and Kashmir, areas affected by leftist extremism, and the North East. Development was never possible in these areas, nor could connectivity be increased, and the infrastructure al...

NBI ! This budget is roadmap to achieve PM Modi’s vision of a Developed Bharat: Amit Shah

DIGITAL DESK, FEBRUARY,2024 :-  The Union Interim Budget 2024 presented in the Parliament on Thursday, under the leadership of Prime Minister Narendra Modi introduced new schemes for farmers, women, and the middle class. Union Home Minister and Minister of Cooperation Amit Shah emphasised that ‘The Union Budget draws the roadmap to achieve PM Modi’s vision of a Developed Bharat.’ He believes that this interim budget for the second term of the Modi government in the Amrit Kaal will prove to be the budget of 'Sankalp se Siddhi’. The budget brings new hope for farmers, women, and the middle class by highlighting the achievements of the Modi government in the last 10 years on the journey to make India a leading nation in every sector. Under the guidance of Prime Minister Narendra Modi and Union Home Minister and Minister of Cooperation Amit Shah, the budget sets the goal of making India completely Aatma-Nirbhar and developed by the year 2047. It introduces new opportuniti...

NBI ! ভারতে টেলিকম ২০২৪ এর উদ্বোধন হয়ে গেল

ডিজিটাল ডেস্ক, কলকাতা :-  টেলিকম ইকুইপমেন্ট অ্যান্ড সার্ভিস এক্সপোর্ট প্রমোশন কাউন্সিল (টিইপিসি) নতুন হোটেল তাজ প্যালেসে ভারত সরকারের টেলিকমিউনিকেশন বিভাগ, যোগাযোগ মন্ত্রণালয়ের সহযোগিতায় দুই দিনের 'ভারত টেলিকম 2024 - একটি এক্সক্লুসিভ ইন্টারন্যাশনাল বিজনেস এক্সপো'-এর আয়োজন করেছে।  ২৯-৩০ জানুয়ারী, ২০২৪ থেকে দিল্লি।  ভারত টেলিকম ২০২৪ এর উদ্বোধনী অধিবেশনে ভাষণ দেওয়ার সময়, ডক্টর নীরজ মিত্তল, চেয়ারম্যান, ডিজিটাল কমিউনিকেশন কমিশন এবং সেক্রেটারি, টেলিকমিউনিকেশন বিভাগ, যোগাযোগ মন্ত্রক, ভারত সরকার বলেছেন: “ডিজিটাল পাবলিক অবকাঠামো তৈরি করা সহ বিভিন্ন প্রযুক্তিতে ভারত অগ্রসর হয়েছে।  আমাদের দেশীয় কোম্পানিগুলির নেতৃত্বে আমাদের 5G রোলআউট বিশ্বের অন্যতম দ্রুততম, যা এক বছরে প্রায় ১০০ মিলিয়ন গ্রাহককে কভার করেছে এবং বিশ্ব ইতিমধ্যেই 6 G প্রযুক্তির জন্য ভারতের দিকে তাকিয়ে আছে।" তিনি আরও উল্লেখ করেছেন যে সাম্প্রতিক ওকলা রিপোর্টে দেখানো হয়েছে যে ভারত মোবাইল ব্রডব্যান্ড গতিতে লাফিয়ে বেড়েছে।  গতির এই বৃদ্ধি আর শহুরে এলাকায় সীমাবদ্ধ থাকবে না এবং ভারতনেট প্রোগ্...

NBI ! Modi government has laid foundation of prosperous villages through Digital India and cooperation: Amit Shah

NEW DELHI, 2024:  Union Home and Cooperation Minister Amit Shah on Tuesday inaugurated the plan for computerization of Agricultural and Rural Development Banks (ARDBs) and Registrar offices of Cooperative Societies (RCSs) in all states and Union Territories. This initiative will reduce dependence on paper in the cooperative sector and enhance efficiency. On this occasion, Amit Shah clarified, "The Modi government has worked to lay the foundation of prosperous villages through Digital India and cooperation. With digitalization, the Ministry of Cooperation will now reach from village to village." The demand for the formation of the Ministry of Cooperation had been pending for a long time in the country, but no government paid attention to it. In 2021, Modiji established the Ministry of Cooperation and entrusted its leadership to Amit Shah, known for the politics of ‘Antyodaya’. Through cooperatives, Modi has created a robust system to connect millions of people with...

NBI ! ফাউ দ্য ফুচকার ভিডিও লঞ্চ

কলকাতা (ফেব্রুয়ারি '২০২৪):-  বহু প্রতিক্ষিত 'ফাউ দ্য ফুচকা'-র মিউজিক ভিডিও প্রকাশিত হল। 'এফ এম ডি বাংলা' ইউটিউব চ্যানেলে এই গান দেখা যাবে।  মিউজিক ভিডিও প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এফ এম ডি বাংলা-র মালিক রমেশ ভাণ্ডারি, সঙ্গীত শিল্পী লগ্নজিতা চক্রবর্তী ও সমিধ মুখার্জি, অভিনেতা শুভঙ্কর সাহা ও সঞ্জয় বিশ্বাস, অভিনেত্রী মধুরিমা চক্রবর্তী, সৌমিলী চক্রবর্তী, নির্দেশক দীপঙ্কর নাগ, সঙ্গীত পরিচালক দীপজ্যোতি দে ও গীতিকার সৌম্যদেব বসু।