Skip to main content

Posts

Showing posts from October, 2023

NBI ! ACTRESS KOEL MALLICK MESMERISED BY SENCO GOLD & DIAMONDS DHANTERAS COLLECTION AND EXCLUSIVE OFFERS AT D’SIGNIA SHOWROOM

KOLKATA, OCTOBER,2023: Senco Gold & Diamonds, a leading jewellery retailer with over eight decades of legacy organized a special session with eminent actress Koel Mallick at its premium D’SIGNIA showroom on Camac Street in Kolkata today. During her visit, actress Koel Mallick admired Senco Gold & Diamonds' exquisite collection of jewellery, unique designs, and commitment to craftsmanship. She was particularly impressed by the company's Dhanteras collection, the Diamond EMI scheme, and she also spoke about the ongoing India Jewellery Shopping Festival (IJSF), the world's largest jewellery festival. Commenting on the occasion, Mrs. Joita Sen, Director and Head of Design and Marketing at Senco Gold & Diamonds, said, “We are delighted to have Koel Mallick with us today. She is one of the most popular and respected actresses, and her appreciation for our designs and our Dhanteras collection is truly heart-warming.  We have been consistently awarded the 2...

NBI ! সেনকো গোল্ড এন্ড ডায়মন্ডস এর শোরুম উদ্বোধনে কলকাতায় বলিউড অভিনেত্রী বিদ্যা বালান !

ডিজিটাল ডেস্কঃ - বলিউড ফিল্ম ইণ্ডাস্ট্রীর আবেদনময়ী অভিনেত্রী বিদ্যা বালানের হাত ধরে কলকাতায় খুলে গেল সেনকো গোল্ড অ্যাণ্ড ডায়মণ্ডস-এর দু দুটো শোরুম। কলকাতার হাতিবাগান ও কাঁকুরগাছিতে পৃথক দুটো শোরুমের দ্বারোদ্ঘাটন করেন অভিনেত্রী তথা সেনকো গোল্ড অ্যাণ্ড ডায়মণ্ডস-এর ব্যান্ড অ্যাম্বাসাডার বিদ্যা বালান। সেনকো গোল্ড অ্যাণ্ড ডায়মণ্ডস-এর ব্যাবস্থাপক নির্দেশক তথা মুখ্য কার্যনির্বাহী আধিকারিক শুভঙ্কর সেন জানিয়েছেন,  কলকাতার হাতিবাগান ও কাঁকুরগাছি এলাকার জনগণের উদ্দেশ্যে খোলা হল এই প্রদর্শন তথা বিক্রয় কেন্দ্র।" সেনকো গোল্ড অ্যাণ্ড ডায়মণ্ডস-এর তরফ থেকে জানানো হয়েছে, "আজ হাতিবাগানে খুলল সেনকো গোল্ড অ্যাণ্ড ডায়মণ্ডস-এর সর্ববৃহৎ বিপনন কেন্দ্র (১১,৫০০ বর্গফুট), অপরদিকে ২,১০০ বর্গফুট এলাকা জুড়ে রয়েছে কাঁকুরগাছির বিক্রয় কেন্দ্র।" এই আনন্দের মুহূর্তে  উপস্থিত ছিলেন সেনকো গোল্ড অ্যাণ্ড ডায়মণ্ডস-এর অন্যতম নির্দেশক এবং নকশা ও বিপণন বিভাগের প্রধান জয়িতা সেন সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।

NBI ! দাদু দিদাদের পুজো পরিক্রমা !

ডিজিটাল ডেস্ক ,কলকাতা:-  অন্যান্য বছরের মত চলতি বছরে রদেভুর পক্ষ থেকে আয়োজন করা হয়েছিল দাদু দিদাদের সঙ্গে নিয়ে পুজো পরিক্রমা। শুধু ঠাকুর দেখাই নয়, সকলকে নাচ-গান-আবৃত্তি পাঠের মধ্যে দিয়ে মনোরঞ্জনের চেষ্টা করা হয়। অনুষ্ঠানের শেষে রধেভুর পক্ষ থেকে জয়েতি দত্ত সকলের হাতে উপহার তুলে দেন এবং সকলের জন্য মধ্যান্ন ভোজের আয়োজন করে দাদু-দিদাদের বিনোদন দেওয়ার চেষ্টা করা হয়।এখানেই শেষ নয়, এদিন সংস্থার পক্ষ থেকে সকলের জন্য হেল্থ ক্যাম্পের ব্যবস্থা ও করা হয়।  এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উদ্যোক্তা জয়েতি দত্ত, চিকিৎসক অতনু পাল, দীপায়ন সাহা, অনুসুয়া মুখোপাধ্যায় সহ অন্যান্যরা। এদিনের অনুষ্ঠানে চিকিৎসকরা প্রত্যেকেই সুস্থ্য থাকার পরামর্শ দিয়েছেন। এদিনের পূজা পরিক্রমা শুরু হয়েছিল আলিপুর সর্বজনীন দুর্গাৎসবের পুজো দিয়ে এবং শেষ হয়েছে সন্তোষপুর ত্রিকোণ পার্কের পূজা মণ্ডপ পরিদর্শনের মাধ্যমে। অনুষ্ঠান শেষে দাদু দিদার মুখের হাসি এক অন্যমাত্রা যোগ করেছে। আগামী দিনে বেশ কিছু নতুন পরিকল্পনা রয়েছে। জানালেন উদ্যোক্তা জয়েতি দত্ত।

NBI ! শিলচরে এবার সোনার প্রতিমা !

শিলচর :- অম্বিকাপুর পূর্বপাড়া ও হাসপাতাল রোড দুর্গাপূজা কমিটি ১০৪ তম বর্ষে পদার্পণ করলো। অম্বিকাপুর পূর্ব পাড়া শহরের অন্যতম নজরকাড়া পূজা তার উদ্ভাবনী ধারণা এবং উদযাপন শৈলীর জন্য থিম বেছে নিয়েছে "সাবেকিয়ানার ঐতিহ্যে আজও আমরা বর্তমান"।।আর এ বছর তাদের নতুন চমক ৪০গ্রাম সোনা দিয়ে মাটির প্রতিমাকে মোড়ানো হয়েছে। এই পুজো উদ্ভোধন করেন বলিউডের বিখ্যাত অভিনেতা আসরানি তার সাথে ছিলেন প্রেসিডেন্ট তমাল বণিক,উদ্যোক্তা রাজা পাল চৌধুরী,শিবু সোম এবং আসরানি ফ্যান ক্লাবের সদস্যরা এছাড়াও এলাকার বিভিন্ন স্তরের ব্যাক্তিত্ব।।  উদ্বোধনের পরেই এক সঙ্গীতা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল যেখানে মঞ্চ মাতিয়ে দেন স্বয়ং বলিউড খ্যাত অভিনেতা আসরানি এছাড়াও তার সাথে যোগ দিয়েছিলেন সারেগামাপা এবং ইন্ডিয়ান আইডল খ্যাত শিল্পী মধুবন্তী বসু সংগীতশিল্পী জিৎ চক্রবর্তী আর এই পুরো অনুষ্ঠানটি পরিচালনা করেন বিখ্যাত অ্যাংকর সঞ্জীব রাঠোর। ৪ ঘণ্টার এই সঙ্গীতানুষ্ঠান দর্শকদের মন মাতিয়ে দেয়।।আর সমগ্র সঙ্গীতানুষ্ঠানের আয়োজনে ছিলেন শিবু সোম (লর্ড কৃষ্ণ স্টুডিও) ।। ক্লাবের প্রেসিডেন্ট তমাল বনিক...

NBI ! ঐতিহ্য ও সাবেকিয়ানায় মানিকতলা বারোয়ারী

ডিজিটাল ডেস্ক,কলকাতা:-  ঐতিহ্য ও সাবেকিয়ানায় ৯৯বছরে পদার্পন করেছে মানিকতলা বারোয়ারী। ১৯২৪ সালে মানিকতলা বারোযারীর প্রথম দূর্গাপূজার সূচনা হয়, এই ভাবে ধীরে ধীরে এক একটি বৎসর অতিক্রম করে । ১৯৪৯ সালে মানিকতলা বারোয়ারীর রজত জয়ন্তী পালন করা হয়, এই রজত জয়ন্তী বর্ষে শান্তিনার তলা মন্দির হইতে মানিকতলা থানার আগে সুরকি মিলের ভিতর পর্যন্ত প্রদর্শনীর আয়াজন করা হয়।এই প্রদর্শনী তে রামায়ণ এবং মহাভারত এর ঘটনাগুলি প্রদর্শীত রূপে ফুটিয়ে তোল হয়। পরবর্তীকালে পৌরপিতা ঈশ্বর ইন্দ ভূষণ বন্দ্যোপাধ্যায় মানিকতলা বারোয়ারী পুজোর উন্নতি কল্পে কিছু আর্থিক সাহায্য করেন। পরবর্তীকালে ঈশ্বর বিধাকয়ক অজিত পাঁজা মহাশয় এবং ঈশ্বর বিধায়ক সাধন পান্ডে মহাশয় মানিকতলা বারোয়ারী পুজোর উন্নতির জন্য যথেষ্ট সাহায্য করেন।  পরবর্তীকালে বিভিন্ন সম্পাদকগণ বারোয়ারী পুজোর দায়িত্ব ভার গ্রহণ করেন। বর্তমানে শ্রী রাজ কুমার চক্রবর্তী বারোয়ারী পুজোর দায়িত্ব পালন করে চলেছেন। বারোয়ারী পুজোর শুরু হতে পল্লীর ছোট মেয়েদের কুমারী পুজোর প্রথা আজও বর্তমান।

NBI ! J&K SARHAD'S INTERNATIONAL FILM FESTIVAL ANNOUNCES ITS 2ND EDITION TO BE HELD AT PUNE

PUNE, OCTOBER,2023 :-  In a Press Conference held here in Pune, it was announced that all the preparations for organizing the 2nd edition of ‘Sarhad’s J&K International Film Festival’ have been completed. The first edition of this festival was held in June 2022 and that was a huge success. The response from the filmmakers and the audience, especially the youth was overwhelming. This time, the organisers plan to take this edition to the next level and hope that it will be a bigger success than the first edition. Keeping in mind the age-old friendship of people of Kashmir and Maharashtra, they are going to include Marathi films in the short film category. The talented youth from Marathi film Industry will get recognition and a strong platform to show case their films.  The 5 days festival will start on 6th January 2024. The inaugural function will be held in the Auditorium of 'S M Joshi Foundation' and the screening of the films will be held in the Auditorium of ...

NBI ! ২২তম বছরে পদার্পণ করলো সীতারাম ঘোষ স্ট্রীট অধিবাসীবৃন্দের দুর্গোৎসব

নিজস্ব প্রতিবেদক, কলকাতাঃ  - জোড়াসাঁকো বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিবেক গুপ্তা-র হাত ধরে উত্তর কলকাতার আমহার্স্ট স্ট্রীট ডাকঘর সংলগ্ন নরেন সেন স্কোয়ার, নরসিংহ লেন, রাজা লেন, সীতারাম ঘোষ স্ট্রীট অধিবাসীবৃন্দের দুর্গোৎসবের সূচনা হল। উদ্বোধনী অনুষ্ঠানে জোড়াসাঁকো বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিবেক গুপ্তা ও কোলকাতা পৌরনিগমের ৪০ নম্বর ওয়ার্ডের পৌরপ্রতিনিধি সুপর্ণা দত্ত ছাড়াও উপস্থিত ছিলেন হাওড়া পৌরনিগমের ৬০ নম্বর ওয়ার্ডের পৌরপ্রতিনিধি সীমা ভৌমিক, ফুটবলার হুসেন মুস্তাফি, আরাবুল, পেইন্টার দিবাকর চক্রবর্তী, সরকারী আধিকারিক নাসকিন বস্ক সহ হিন্দু সৎকার সমিতির অছি পরিষদের অন্যতম সদস্য সঞ্জয় রায় সহ একাধিক বিশিষ্ট ব্যক্তি। পুজো আয়োজকদের তরফে রাজু দাস জানিয়েছেন, "অশুভ শক্তির বিনাশ ও শুভ শক্তির বিজয় এবং শান্তি, সৌহার্দ্য সহ এলাকার অধিবাসীদের মঙ্গল কামনায় বিগত বছরগুলোর মতো এই বছরেও দুর্গোৎসবের আয়োজন করেছেন এলাকার নাগরিকগণ।"

NBI ! মধ্যমগ্রাম স্কুলের পাশে দাঁড়াতে জয়সওয়াল পরিবারের এভারেস্ট বেসক্যাম্প পাড়ির প্রস্তুতি

কলকাতা, অক্টোবর ২০২৩:-  বিকাশ আর মধুরিতা জয়সওয়াল কলকাতার ছেলেমেয়ে। দুজনের জন্ম থেকে বেড়ে ওঠা, সবটাই কলকাতা জুড়ে। বর্তমানে তারা লন্ডনে বসবাসকারী সফল ব্যবসায়ী দম্পতি। ভারত আর ব্রিটেন জুড়ে তাদের ব্যবসায়িক পরিধি। তবে এর বাইরেও তাদের ইচ্ছে রয়েছে, স্বপ্ন রয়েছে। কলকাতার অনতিদূরে মধ্যমগ্রামে তারা শুরু পিছিয়ে পড়া ছেলেমেয়েদের জন্য বিশ্বমানের স্কুল। সেই স্কুলের নাম গ্যালাক্সি গুরুকুল। কিন্তু বিশ্বমানের স্কুল তো আর বললেই হল না। তার জন্য দরকার সেরা পরিকাঠামো আর অর্থ। সেই অর্থ সংস্থানের জন্য অভিনব উপায় নিয়েছেন এই দম্পতি। নিজেদের ছেলেমেয়ে ভিভান আর তারান্নুম, যারা স্কুলের গণ্ডি পেরোয়নি এখনও, তাদের নিয়ে এভারেস্ট বেসক্যাম্প যাওয়ার পরিকল্পনা নিয়েছেন স্বামী স্ত্রী। ইতিমধ্যেই জয়সওয়াল পরিবার ১৫০ দিনের প্রস্তুতি নিতে শুরু করেছে। তাদের লক্ষ্য হল মধ্যমগ্রামে তাদের বানানো স্কুল গ্যালাক্সি গুরুকুলের জন্য ৫০ লাখ টাকা অর্থ সংস্থান করা। জীবনের শুরুটা মোটেই সহজ ছিল না বিকাশ জয়সওয়ালের জন্য। বরং তার জীবনটা খানিক রূপকথার মতোই। তার নিজের কথাতেই," আমি একটি নিম্নবিত্ত পরিবার থেকে উ...

NBI ! পুজোর আগে হারিত কৃষি নিধি লিমিটেডের নয়া উদ্যোগ

কলকাতা:-  প্রতিটি বাঙালির কাছে সবচেয়ে বড়ো উৎসব দুর্গোৎসব। তাই দুর্গা পুজোর আগেই সাধারণত গ্রামাঞ্চলের পিছিয়ে পড়া মহিলাদের সাহায্যার্থে এবং তাদের আত্মনির্ভর করে তোলার উদ্দেশ্যে এক অভিনব উদ্যোগ গ্রহণ করলো Harit Krishi Nidhi Limited। এই সংস্থার উদ্যোগে সদ্যই কলকাতার টালিগঞ্জের হেড অফিসে হুগলী, মেদিনীপুর এবং সুন্দরবনের মহিলাদের প্রায় ২০ জন মহিলাকে তারা লোন সরবরাহ করছে মোট 4,00,000 টাকা।  জন প্রতি কুড়ি হাজার টাকা। মূলত পুজোর আগে তাদের আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তোলাই এই সংস্থার মুল লক্ষ্য।নামমাত্র 2% ইন্টারেস্টে তারা 52 সপ্তাহ পরে তারা টাকাটি ফেরত নেবে,এমনটাই তাদের প্রকল্প। আগামী দিনে আরো সংখ্যক মহিলা যাতে নিজেদের স্বনির্ভর হিসেবে গড়ে তুলতে পারে,এই উদ্দেশ্যেই Harit Krishi Nidhi Limited কোম্পানির এই নয়া এবং অভিনব উদ্যোগ।

NBI ! পুরুর ও মহিলাদের নতুনত্ব ডিজাইনের পোশাক নিয়ে আসলো "বসন" বুটিক

ডিজিটাল ডেস্ক,কলকাতা(অক্টোবর,২০২৩):- শারদীয়ার প্রাক্কালে মঙ্গলবার দক্ষিণ কলকাতায় পাঞ্চালি মুন্সি নিজের জন্মদিনে তাঁর বুটিকে বিভিন্ন ডিজাইনের পোশাকের সম্ভার নিয়ে এক প্রদর্শনীর আয়োজন করেছিলেন।পাঞ্চালি মুন্সী, যিনি পেশায় রাজ্য সরকারের অধীনস্ত ভূমি ও রাজস্ব দফতরের আধিকারিক।  আবার সুন্দর ভাবে নিজের বুটিক নিজেই সামলান।তিনি জানান, মহিলা ও পুরুষদের পোশাকের বিভিন্ন ডিজাইনের সম্ভারের এই প্রদর্শনী আগামী মহালয়া পর্যন্ত চলবে। তিনি বলেন, বিভিন্ন জেলার শিল্পীদের কাজ করা ডিজাইন শাড়ি এখানে প্রদর্শন করা হচ্ছে। একদিকে যেমন বীরভূম জেলার বাউল শিল্পীদের চিত্র ফুটে উঠেছে। অন্যদিকে রবি ঠাকুরের গান সাহিত্য ফুটে উঠেছে শাড়িতে। পুরুষদের পাঞ্জাবী ও হরেক ডিজাইন কুর্তাতেও ফুটেছে হরেক চিত্র।  পাশাপাশি একটি উদ্যোগের কথা তিনি জানান, তা হল শিল্পীদের চিত্রিত পোশাক তিনি সরাসরি নিজে জেলায় জেলায় ঘুরে কিনছেন। ফলে পুজোর আগে শিল্পীদের মুখে হাসি ফোটাতে তিনি সার্থক হয়েছেন। এদিন প্রদর্শনীতে উপস্থিত হয়েছিলেন পরিচালক ও অভিনেত্রী শিউলি রামানি গোমস।

NBI ! রাজ কিশোর গুপ্তা, র প্রয়াণে শোকাহত ২৭নং ওয়ার্ডের সকল নাগরিক বৃন্দ

                         রাজ কিশোর গুপ্ত           (জন্ম-30.06.1944 - মৃত্যু-09.10.2023) নিউজ ডেস্ক, কলকাতা:- রাজ কিশোর গুপ্তা ৩০.০৬.১৯৪৪   সালে কলকাতা শহরে জন্মগ্রহণ করেন।  তিনি কলকাতার আর্য বিদ্যালয় থেকে স্কুলের পড়াশোনা শেষ করেন।  তিনি কলকাতার সিটি কলেজ (কলকাতা বিশ্ববিদ্যালয়) থেকে স্নাতক সম্পন্ন করেন এবং তারপরে কলকাতা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদে এলএলবি কোর্সে ভর্তি হন।  স্নাতক জীবন জুড়ে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের একজন বিশিষ্ট ছাত্রনেতা ছিলেন।  তিনি 1985 থেকে 2005 সাল পর্যন্ত এবং তারপর 2010 থেকে 2015 সাল পর্যন্ত কলকাতা মিউনিসিপ্যাল ​​কর্পোরেশনের নির্বাচিত কাউন্সিলর হিসাবে 27 নং ওয়ার্ডের প্রতিনিধিত্ব করেছিলেন। তিনি 2006 সালে 158 বার্তোল্লা নির্বাচনী এলাকা থেকে বিধানসভার নির্বাচনেও প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।  আজীবন তিনি উত্তর কলকাতা জেলা ও পিসিসিতে বিভিন্ন রাজনৈতিক পদে অধিষ্ঠিত ছিলেন।  তিনি একজন প্রবীণ কংগ্রেস এবং টিএমসি নেতা এবং একজন ম...

NBI ! BRMGSU "র রাজ্য সন্মেলন রাঁচিতে

নিজস্ব প্রতিনিধি, রাঁচি , (অক্টোবর,২৩):- ভারতীয় রেলওয়ে মাল গোদাম শ্রমিক ইউনিয়ন( বি আর এম জি এস ইউ) র পরিচালনায় এক বিরাট রাজ্য সন্মেলন অনুষ্ঠিত হলো রাঁচির লেক গার্ডেন ব্যাঙ্কুয়েট হলে।এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বি আর এম জি এস ইউ র সর্বভারতীয় সভাপতি,যেড আর ইউ সি সি মেম্বার ( রেল মন্ত্রালয়), টি এ সি মেম্বার (টেলিকম এডভাইসরি মেম্বার), এফ সি আই মেম্বার (ভারত সরকার), ড: পরিমল কান্তি মন্ডল, বিশেষ অতিথি ছিলেন রাঁচির প্রাক্তন ডেপুটি মেয়র শ্রী বলরাম কুমার , এ ছাড়াও উপস্থিত ছিলেন বি আর এম জি এস ইউ র সর্বভারতীয় সহ সভাপতি, ডি আর ইউ সি সি মেম্বার ( রেল মন্ত্রালয়), শ্রী ইন্দুশেখর চক্রবর্তী, কেন্দ্রীয় কমিটির সদস্য ড: জাকির হোসেন, আশীষ বাউরী, সম্বিক নিয়োগী, অরূপ কৈবর্ত, মানিক মাহাতো, প্রশান্ত ভদ্র,মানকি কুমারী এবং বিভিন্ন রাজ্য থেকে আসা কেন্দ্রীয় ও রাজ্য কমিটির নেতৃবৃন্দ। এই অনুষ্ঠানে ড: পরিমল কান্তি মন্ডল মহাশয় ঝাড়খন্ডের সকল নেতা ও নেত্রীদের অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা জানান এবং বলেন, " আপনারা কোন সাধারণ নেতা নন, কারণ আপনাদের একান্ত প্রচেষ্টা ও ধৈর্যের ফ...

NBI ! WBSCSTE এর বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে গেলো ইউনিভার্সিটি ইনস্টিটিউট হলে

নিউজ ডেস্ক,কলকাতা (অক্টোবর '২৩):- 'পশ্চিমবঙ্গ তফশীলি জাতি ও উপজাতি কর্মচারী সমিতি (বাণিজ্যকর বিভাগ)' -র দ্বাদশ বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হল 'কোলকাতা ইউনিভার্সিটি ইনস্টিটিউট হলে। আজ সন্ধ্যায় প্রদীপ প্রজ্জ্বলিত করে অনুষ্ঠানের শুভ সূচনা করেন পশ্চিমবঙ্গ সরকারের অর্থমন্ত্রকের অধীন রাজস্ব (প্রশাসন) বিভাগের বিশেষ আয়োগ শর্মিষ্ঠা রায়। পরে 'ডাব্লু বি এস সি এস টি ই এ'-র শারদীয়া সংখ্যা 'নির্ণয়'-এর উন্মোচন করেন কবি অরুণকুমার চক্রবর্তী। 'ডাব্লু বি এস সি এস টি ই এ'-এর সভাপতি অরুণকুমার মণ্ডল এবং সম্পাদক পিন্টু মণ্ডল সাংবাদিকদের জানিয়েছেন, "সান্ধ্য অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করবেন কণ্ঠসঙ্গীত শিল্পী পৌষালী ব্যানার্জি, অপরদিকে বিমল বন্দ্যোপাধ্যায়-এর কাহিনী অবলম্বনে বাণিজ্য কর বিভাগের কর্মচারীদের পরিবেশনায় এবং বিশ্বনাথ বসুর নির্দেশনায় আজ মঞ্চস্থ হবে নাটক 'একটি অবাস্তব নাটক'।"

NBI ! দিবাকর চক্রবর্তীর ৩৩ তম একক চিত্র প্রদর্শনী দিল্লির আর্ট গ্যালারিতে

ডিজিটাল ডেস্ক, দিল্লি:-  ১০০ দিনের শ্রমিকদের কাজের বঞ্চনার প্রতিবাদ রাজধানীর বুকে দিল্লির আর্ট গ্যালারিতে ফুটে উঠল বঙ্গ চিত্রশিল্পীর তুলিতে। দীর্ঘ ১০ বছর ধরে রঙ তুলি নিয়ে সাদা কাগজে নিজের শিল্প কর্ম ফুটিয়ে তোলেন চিত্রশিল্পী দিবাকর চক্রবর্তী।  ৬ অক্টোবর দিল্লিতে তাঁর একক চিত্র প্রদর্শনী সূচনা হয় পশ্চিমবঙ্গের মন্ত্রী অরূপ রায়ের উপস্থিতিতে।আয়োজিত এই প্রদর্শনী চলবে আগামী ১২ অক্টোবর পর্যন্ত।  শুক্রবার অল ইন্ডিয়া ফাইন আর্টস এন্ড ক্রাফট সোসাইটির গ্যালারিতে আয়োজিত তাঁর প্রদর্শনীতে উপস্থিত হয়েছিলেন গ্যালারির ডিরেক্টর প্রেমজিৎ সিং, বিমান দাস, রাজেন্দ্র আগরওয়াল, ডন বস্ক হাওড়া স্কুলের ফাদার বান্টি মন্ডল সহ বিশিষ্টরা। এদিন নিজের প্রদর্শনীর বিষয়ে শিল্পী দিবাকর চক্রবর্তী বলেন, নিজের হাতে আঁকা ২১টি ছবি এখানে রয়েছে। কলকাতার পাশাপাশি বিভিন্ন রাজ্যে নিজের শিল্প কলা তুলে ধরতে এই প্রদর্শনী।