Skip to main content

Posts

Showing posts from November, 2024

NBI // বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান --"আনন্দ সন্ধ্যা"

ডিজিটাল ডেস্ক:-  সারা বাংলা জুড়ে পঃ.বঃ.তপশীলি জাতি ও উপজাতি কর্মচারী সমিতির(বাণিজ্যকর দপ্তর, ফিনানস-রেভিনিউ ) সদস্য ও সদস্যাবৃন্দের অনেক দিনের অক্লান্ত পরিশ্রম ,উৎসাহ-উদ্দীপনা আর ঐক্যবদ্ধ প্রচেষ্টায় 29.11.2024 ,Friday তে Calcutta University Institute Auditorium -এ অনুষ্ঠিত হলো বহু প্রতিক্ষিত ত্রয়োদশ বর্ষের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান --"আনন্দ সন্ধ্যা"।  মহামানবের সাগরতীরে এ যেন এক মিলনমেলা । অনুভবে রোজকার কাজের বন্ধন থেকে ক্ষণিকের মুক্তির আনন্দ।  উপস্থিত ছিলেন পঃ.বঃ. সরকারের বাণিজ্যকর দপ্তরের মাননীয় কমিশনার Devi Prasad Karanam , IAS. Malay Ghosh,OSD &EO Secretary ,Finance, Government of W.B. Ranjan Panda, Special Commissioner of Revenue,  বিখ্যাত কবি Syed Hasmat Jalal ও অগণিত সংস্কৃতি প্রিয় মানুষ।  ছিল মহতী উদ্বোধনী অনুষ্ঠান, সংগঠনের মুখপাত্র "নির্ণয়"-এর প্রকাশনা , বাংলার প্রখ্যাত লোকসংগীত শিল্পী অর্পিতা চক্রবর্তীর সুরেলা কণ্ঠের মিষ্টিমধুর সংগীতের ডালি আর সবশেষে দপ্তরের কুশীলববৃনদের সাড়াজাগানো মজার নাটক-"ওপরওয়ালা...

NBI // মদন মোহন হালদার চ্যালেঞ্জ শিল্ডের প্রত্যাবর্তন ঘিরে বীরভূমে ফুটবল জ্বর !

কলকাতা,নভেম্বর :-   - মদন মোহন হালদার চ্যালেঞ্জ শিল্ড ফুটবল টুর্নামেন্ট বীরভূমের বহু প্রতিক্ষিত ক্রীড়া অনুষ্ঠান শুরু হল। ১৯৯০ সালে আহমদপুর প্লেয়ার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে এই ফুটবল প্রতিযোগিতা শুরু হয়েছিল। তারপর থেকে তা এখন এই অঞ্চলের বিখ্যাত ফুটবল উৎসবে পরিনত হয়েছে। পশ্চিমবঙ্গের বিভিন্ন অঞ্চলের ফুটবল দল এই টুর্নামেন্টে অংশ নেওয়ার ব্যাপারে এখন ভীষণ আগ্রহী।   এই টুর্নামেন্টের চলাকালীন, একদিন একটি মেয়েদের ফু্টবল প্রদর্শনী ম্যাচ হয়ে থাকে। এই ম্যাচ আয়োজনের মধ্যে দিয়ে আহমদপুর প্লেয়ার্স অ্যাসোসিয়েশনের মেয়েদের ফুটবল উন্নয়নের প্রতি আগ্রহ এবং উদ্যোগ তুলে ধরা হয়। প্রসঙ্গত, চলতি বছরটা আহমদপুর প্লেয়ার্স অ্যাসোসিয়েশন তাদের পঞ্চাশতম বছর পালন করছে। মদন মোহন হালদার চ্যালেঞ্জ শিল্ড পূর্বের তুলনায় এখন বিবর্তিত হয়েছে। কলেবরে বৃদ্ধি পেয়েছে।এই জনপ্রিয় উৎসবমুখর ফুটবল প্রতিযোগিতার আয়োজন এখন সর্বাঙ্গীন সুন্দর।  পাঁচ হাজার টাকার বাজেটে যে ফুটবল প্রতিযোগিতা শুরু হয়েছিল তা সর্বতভাবে এখন আরও  সমৃদ্ধ।  বিভিন্ন জেলার ফুটবল দলের অংশগ্রহণে আঞ্চলিক প্রভাব দেখা যায়। ...

NBI // আমার জীবন

ডিজিটাল ডেস্ক :-  আমাকে অনেকেই আমার আত্মজীবনী লিখতে বলতো। আমি বলতাম, আমার কী এমন জীবন যে আত্মজীবনী লিখবো !  আমার জন্ম হাওড়া জেলার বালি গ্রামে। ১৯৪৮ সালের ১৫ই আগস্ট। হ্যাঁ, ১৫ই আগস্ট ! বালি কিন্তু খুব বড়ো গ্রাম, রেললাইনের পূর্বদিকে গঙ্গা ওব্দি আর পশ্চিম দিকে বোসকাটি আনন্দ নগর ছাড়িয়ে, জয়পুর বিল ছাড়িয়ে দিল্লি রোড ওব্দি, আবার বালি দুর্গাপুর ছাড়িয়ে ঠাকুরানি চক ছাড়িয়ে বেলানগর ওব্দি।  সেইসময় বালি ছিলো একটা এঁদো গ্রাম, অনেক মাঠঘাট, প্রচুর গাছপালা ঝোপঝাড় বনজঙ্গল, হোগলা ঘাস, নল ঘাস, প্রচুর পুকুর ডোবা ঝিল ছিলো, অনেক সাপখোপ ছিলো, অনেক শিয়াল বনবিড়াল মেছো বিড়াল ভাম এইসব ছিলো, পাখি প্রজাপতি ফড়িং ব্যাঙ ছিলো। এখন সেইসবের কথা বললে গল্পকথা মনে হবে।  কেন কী কারণে জানি না, একেবারে ছেলেবেলা থেকেই আমার খুব মাঠঘাটে ঝোপঝাড়ে বনে জঙ্গলে পুকুর ধারে ডোবার ধারে ঝিলের ধারে ঘুরে বেড়াতে ভালো লাগে, পাখি প্রজাপতি ফড়িং গাছপালা সাপ ব্যাঙ মাছ এইসব দেখতে ভালো লাগে।  অচেনা কিছু দেখলেই সেখানকার লোকজনকে জিজ্ঞেস করে করে সেইসবের নাম জেনে নিতাম। এইভাবে দামা পাখি, ফিতে বুলবুল...

NBI // হাওড়া রত্ন সম্মান ২০২৪'

কলকাতা (২২ নভেম্বর '২৪):- 'হাওড়ার গর্ব' (Howrah Garv) রূপে সম্মানিত হতে চলেছেন সরকারী আধিকারিক পাঞ্চালি মুন্সী। আগামীকাল অপরাহ্ণে গীতাঞ্জলি আয়োজিত তৃতীয় 'হাওড়া রত্ন সম্মান ২০২৪' (Howrah Ratna Samman 2024)-এর মঞ্চ থেকে অভিনেত্রী অপরাজিতা আঢ্য, কণ্ঠসঙ্গীত শিল্পী ইমন চক্রবর্তী, প্রাক্তন ফুটবল খেলোয়াড় বিকাশ পাঁজি-র পাশাপাশি সম্মানিত করা হবে পশ্চিমবঙ্গ সরকারের অর্থ মন্ত্রকের অধীন রাজস্ব বিভাগের অন্যতম যুগ্ম আয়ুক্ত পাঞ্চালি মুন্সী (Mrs. Panchali Munshi, Joint Commissioner of Revenue, Directorate of Finance, Government of West Bengal)-কে। 'গীতাঞ্জলি'-র পক্ষ থেকে জানানো হয়েছে, "সরকারী কাজে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ পাঞ্চালি মুন্সী-কে 'হাওড়া গর্ব' রূপে সম্মানিত করা হবে। বলে রাখা ভালো, ২০০১ সালের ডাব্লু বি সি এস আধিকারিক পাঞ্চালি মুন্সী-র কর্মজীবনের শুরু হয়েছিল হাওড়া জেলাতেই, বর্তমানে তিনি হাওড়া জেলাতেই রাজস্ব বিভাগের যুগ্ম আয়ুক্ত রূপে কর্মরত। কর্মজীবনের বিভিন্ন সময়ে পাঞ্চালি মুন্সী পশ্চিমবঙ্গ সরকারের বদান্যতায় 'ন্যাশনাল ইউনিভার্সিটি অব...

NBI // অনিমেষ তরফদার পরিচালিত নতুন নাটক " দূর্গা দন্ড " এই বর্তমান সময়ের এক অনবদ্য প্রতিবাদী নাটক

নিউজ ডেস্ক:-  আমাদের সমাজের চারপাশে  প্রতিদিন কর্মস্থলে বা বাড়িতে অথবা নানা জায়গায় মহিলারা নির্যাতিত হচ্ছে। এই কুকীর্তিতে জড়িয়ে রয়েছে পাড়ার গুণ্ডা মস্তান থেকে নেতা নেত্রীরা। এত প্রতিবাদ, প্রতিরোধ, আইন আদালত এ সব করে অপরাধী রা কি শাস্তি পাবে ? এই রকম একটা স্পর্শকাতর বিষয় কে নিয়ে গত ২১ নভেম্বর বৃহস্পতিবার সন্ধায় ঢাকুরিয়ার মধুসূদন মঞ্চে মঞ্চস্থ হলো প্রত্যাবর্তন এর নতুন নাটক " দূর্গা দণ্ড "। এই নাটকটি সংক্ষেপে হলো ভানুমতি-এর কোঠা এখন নামেই। কাটিয়া নগর থানায় অন্তর্গত ‘ভানুমতি’-এর কোঠা এখন দূর্গা দেবীর নিয়ন্ত্রনে। সরকারী তকমা থাকলেও ভানুমতি-এর কোঠায় দূর্গা দেবীর তত্বাবধানে গড়ে উঠেছে অবহেলিত- অত্যাচারিত মহিলাদের স্বনির্ভর প্রকল্প। স্বনির্ভরতার সাথে সাথে সে তার কোঠায় চাঁদনী,মানু ও অনাথ বাচ্ছা ছেলে পালুকে নিয়ে সাংস্কৃতিক একটা পরিমন্ডলও গড়ে তোলে। এই সমাজ সেবা মূলক কাজকর্মকে মেনে নিতে পারেনা রাজনৈতিক ক্ষমতা সম্পন্ন-সমাজ বিরোধী দাদা ‘ন্যাপা’। তবে ঘটনার মূলপর্ব তৈরী হতে থাকে ভানুমতি-এর কোঠায় বেচে দেওয়া নাবালীকা ‘তনুশ্রী’ বা ‘ঊর্মি’ উপস্থিতির পর থেকে। রাজনৈতীক...

NBI // অভিনেত্রী সঙ্গীতা কোনারের প্রচারে টলিউড অভিনেত্রী নুসরাত জাহান

ডিজিটাল ডেস্ক, কলকাতা  :-  মুম্বইয়ের প্রখ্যাত কণ্ঠসঙ্গীত শিল্পী বিনোদ রাঠোর-এর পর এবার বাংলা চলচ্চিত্র জগতের নবাগতা অভিনেত্রী সঙ্গীতা কোনার -কে শুভেচ্ছা জানালেন টলিউড ফিল্ম ইণ্ডাস্ট্রীর স্বনামধন্য অভিনেত্রী নুসরত জাহান। আজ সন্ধ্যায় এক ঝটিকা সফরে 'স্টুডিও ও এইচ ডি' -তে উপস্থিত হয়ে বাংলা চলচ্চিত্র জগতে পা রাখার জন্য সঙ্গীতাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান নুসরত। বলে রাখা ভালো, গীতিকার গৌরিপ্রসন্ন মজুমদার-এর লেখা অন্যতম বিখ্যাত গান 'কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই'-কে অবলম্বন করে নির্মিত বাংলা কাহিনীচিত্র 'কফি হাউস'-এর ' Title Song ' গেয়েছেন বিনোদ রাঠোর। 'হোয়াইট হর্স পিকচার' প্রযোজিত এবং বিশ্বজিৎ ঘোষ ও প্রসেনজিৎ ঘোষ নির্দেশিত বাংলা কাহিনীচিত্র 'কফি হাউস'-এর 'টাইটেল সঙ' রেকর্ড করতে গত ৪ অক্টোবর কোলকাতা এসেছিলেন বিনোদ রাঠোর।  'কফি হাউস'-এর প্রযোজনা সংস্থার তরফ থেকে জানানো হয়েছে, "গৌরিপ্রসন্ন মজুমদারের কথায় ও সুপর্ণকান্তি ঘোষ-এর সঙ্গীত পরিচালনায় মান্না দে-র কণ্ঠে গীত বিখ্যাত গান 'কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নে...

NBI // কার্তিক পুজোর দিন দুস্থ পরিবারদের বস্ত্র বিতরণ করলেন এক মুসলিম সম্প্রদায় !

নিউজ ডেস্ক:-  মহরম,ঈদ এই দিনগুলোর মতন,কার্তিক পুজোর পবিত্র দিনে পশ্চিমবঙ্গের বীরভূম জেলার নলহাটি অন্তর্গত কয়েকজন শিক্ষিত  মুসলিম সম্প্রদায়ের নাগরিকগণ দুঃস্থ মানুষদের কাছে খাবার ,ফল,মিষ্টি বিতরণ করেছেন। বছরের পবিত্র দিনগুলোর মধ্যে মহরম ও  ঈদের পবিত্র দিনগুলতেও ওনারা এই ভাবেই  দুঃস্থ মানুষের পাশে থাকেন মানুষের সেবার  জন্যে। এনাদের মধ্যে যাদের নাম উল্লেখযোগ্য হলেন  বীরভূম জেলার নলহাটির কান্টাবেড়িয়ার নাগোরা গ্রামের অন্তর্গত জনাব আবুল কালাম এবং তাঁর  সহধর্মিনী মজিবা বিবির সুযোগ্য পুত্র মেহেবুব হাসান।   এই কাজ প্রধান মন্ত্রীর স্বচ্ছ ভারতের কাজের একটি অংশ।এই গঠনমূলক কাজের জন্য আমরা তাদের ধন্যবাদ জানাই।