Skip to main content

Posts

Showing posts from August, 2024

NBI // National Land Monetisation Corporation (100% GOI-owned Company)

Kolkata 26 August 2024  The National Land Monetization Corporation (NLMC), a 100% GOI-owned Company, incorporated under the administrative control of the Department of Public Enterprises, Ministry of Finance organised a pre-bid meetingin Kolkata (W.B) on 22/08/2024 to address the interested bidders and kick start the auction of 04 flats of NLMC. NLMC set to auction 04 flats at Golf Link Apartments Owners Association, Chanditala lane for which theRequest for Proposal through E-Auctionwas also issued earlier on dated 22.07.2024, the area of which varies from 850sq. ft. to 1020 sq. ft. with reserve price varying from Rs. 37.4 Lakh to Rs. 46.84 Lakh (approx.). During the meeting, a thorough presentation was given that covered the entire bidding process including the live procedure/process of e-auction procedure and process by creating video visuals and explained the monetization process in great detail. The pre-bid meeting received a good response fromparticipants comprisin...

NBI // ক্যালকাটা জার্নালিস্টস ক্লাবের ৪৬ তম বর্ষপূর্তি অনুষ্ঠান !

নিজস্ব প্রতিবেদক _  ক্যালকাটা জার্নালিস্টস ক্লাবের ৪৬ তম বর্ষপূর্তি অনুষ্ঠান হয়ে গেল রবীন্দ্র সদন প্রেক্ষাগৃহে। প্রদীপ প্রজ্জ্বলন করে অনুষ্ঠানের সূচনা করেন রামকৃষ্ণ বেদান্ত মঠের সাধারণ সম্পাদক স্বামী আত্মবোধানন্দ।  অনুষ্ঠানের শুরুতে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।  প্রতি বছরের মতো এবারও কলকাতা, যাদবপুর, বর্ধমান, রবীন্দ্র ভারতী এবং পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ব বিদ্যালয়ের স্নাতকোত্তর সাংবাদিকতা বিভাগের প্রথম স্থানাধিকারী ছাত্র-ছাত্রীকে স্মৃতি পুরস্কার দেওয়া হয়। সেই সঙ্গে এবারের মাধ্যমিক, উচ্চমাধ্যমিক বা সমতুল পরীক্ষায় সফল ক্লাব সদস্যদের ছেলে মেয়ে ও নাতি নাতনীকে সংবর্ধনা জানানো হয়। এই ছাত্র-ছাত্রীদের মধ্যে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় সর্বোচ্চ নম্বর প্রাপককে স্মৃতি পুরস্কার দেওয়া হয়। এবার দক্ষিণারঞ্জন বসু স্মৃতি পুরস্কার দেওয়া হয় প্রবীণ সাংবাদিক অমলেন্দু চট্টোপাধ্যায়কে। অমিত চট্টোপাধ্যায় স্মৃতি পুরস্কার পেলেন উদীয়মান অ্যাথলিট সাগর রায়।  অনুষ্ঠানে স্বাগত...

NBI // পেনপ্রিন্টস লিটারারি মিট ২০২৪ !

নিজস্ব প্রতিনিধি, কলকাতা:-  পেনপ্রিন্টস লিটারারি মিট ১৭ই আগস্ট ২০২৪-এ সল্টলেকের দে সোভ্রানি হোটেল এবং ব্যাঙ্কোয়েটে অনুষ্ঠিত হয়েছিল পেনপ্রিন্টস পাবলিকেশন-এর উদ্যোগে, যা একটি কলকাতা-ভিত্তিক ISO ৯০০১-২০১৫ প্রাপ্ত ঐতিহ্যবাহী প্রকাশনা সংস্থা, যার একটি বৈশ্বিক বিপণন প্ল্যাটফর্ম রয়েছে। সুপ্রিয় চক্রবর্তী, এম.ডি, এবং শ্রীতন্বী চক্রবর্তী, সম্মানীয় সম্পাদকীয় পরিচালক, এই সাহিত্য সম্মেলনটি আয়োজন করেছিলেন, যার মূল লক্ষ্য ছিল শান্তি ও মানবতাকে উদযাপন করা। এখানে বই প্রকাশ, কবিতা পাঠ, বাংলা কবিতার ওপর আলোচনা, লেখক-সেমিনার, ভ্রমণ বিবরণ, এবং ফটোবুক বিষয়ক সেশন অনুষ্ঠিত হয়।  পদ্মশ্রী নিরঞ্জন গোস্বামী, একজন খ্যাতিমান ভারতীয় মূকাভিনয় শিল্পী এবং ইন্ডিয়ান মাইম থিয়েটারের প্রতিষ্ঠাতা, তাঁর প্রজ্ঞাময় বক্তব্যের মাধ্যমে দর্শকদের মুগ্ধ করেন। "আর্থ এলিজিস, আনশেয়ার্ড সিক্রেটস, অ্যাপারিশন্স এবং নিন্দে পানি" শীর্ষক সেশনে লেখক কেতকী দত্ত, অজন্তা পাল, সংহিতা বন্দ্যোপাধ্যায়, এবং কাবেরী চট্টোপাধ্যায়ের বই প্রকাশিত হয়। দ্বিতীয় সেশনে "দ্য টাইম ইজ আউট অফ জয়েন্ট: দ্য নিড টু এক্সপ্লোর...

NBI // আর জি করের ঘটনায় পথে হোমিওপ্যাথিক ফিল্ড স্টাফ ওয়েলফেয়ার এসোসিয়েশন !

কলকাতা:  হোমিওপ্যাথিক ফিল্ড স্টাফ ওয়েলফেয়ার এসোসিয়েশন এর ডাকে সাড়া দিয়ে আজ শিয়ালদহ,ব্যাংক অফ ইন্ডিয়ার সংযোগস্থল থেকে বৌবাজার মোর পর্যন্ত এক বিশাল পদযাত্রার ডাক দেওয়া হয়েছিল। দলমত নির্বিশেষে সকল হোমিওপ্যাথিক ব্যবসার স্যাথে জরিত মেডিকাল রিপ্রেজেন্টেটিভ, ব্যবসাদার এবং ডাক্তার এই ন্যক্কারজনক ঘটনার প্রতিবাদে ও আসল দোষীদের খুঁজে বার করে ,তাদের উচিত সাজার দাবিতে পথে নেবেছিলেন। ১০ দিনের মধ্যে দোষীদের উপযুক্ত সাজা না দিলে তারা আবার পথে নামবে।

NBI // ১৫ অগাষ্ট: ‘দল নাট্যগোষ্ঠী’-এর স্বাধীনতা দিবস উদযাপন !

বোলপুর,শান্তিনিকেতনঃ  প্রতি বছরের ন্যায় এই বছরও ‘দল’-এর আয়োজনে ভারত সরকারের “হর ঘর তিরঙ্গা” শ্লোগানকে সাথী করে সাড়ম্বরে উদযাপিত হলো দেশের ৭৮ তম স্বাধীনতা দিবস।  এই দিনের আনুষ্ঠানিক আয়োজনে ‘দল’-এর বড় ও ছোট সদস্যদের সম্মিলনে এবং অনেক সুধীজনের উপস্থিতিতে ‘স্বাধীনতা দিবস’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান এবং তৎপরবর্তী শিশুদের নিয়ে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠান পরবর্তী সময়ে শান্তিনিকেতনের “উত্তরণ সংস্থা” এবং “দিগন্তপল্লী মাতৃ সংঘ”-এর তত্ত্বাবধানে বৃক্ষরোপনের মধ্য দিয়ে সমগ্র অনুষ্ঠানের আনুষ্ঠানিক পরিসমাপ্তি ঘটে।

NBI // বৃন্দাবন মাতৃমন্দির স্কলারশিপ ২০২৪

কলকাতা, নিজস্ব প্রতিবেদক:- প্রত্যেক বছরের মতন এই বছরও ১৮ই আগস্ট, রবিবার অনুষ্ঠিত হতে চলেছে বৃন্দাবন মাতৃমন্দিরের উদ্যোগে দশম বর্ষের কলারশিপ প্রদান কর্মযজ্ঞ। এই বছরের দক্ষিণবঙ্গে ৭ জেলার মোট ৪০ জন অভাবী মেধাবী ছাত্র-ছাত্রীকে সর্ব মোট ৪ লক্ষ টাকা অর্থ মূল্য স্কলারশিপ দেওয়া হবে।  এই বছর সর্বজন প্রিয় চিত্র সাংবাদিক রনি রায় এবং পিঙ্কি রায়ের স্মৃতিতে ঘোষিত স্কলারশিপ ২০২৪ সালে মনোনীত হয়েছে উত্তর কলকাতার লালাবাগান অঞ্চলের মেধাবী ছাত্র সৌম্যজিৎ ঘোষ ২৭,মুন্সীপাড়া লেন,কলকাতা ৭০০০০৬। সৌম্যজিৎ ২০২৪ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় টাকি বয়েজ স্কুল থেকে কষ্ট এন্ড ট্যাক্স ৯৪ , বিসনেস স্টাডিস ৯০, একাউন্টেন্সি ৮৩ সহ ৯০% নম্বর পেয়ে কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়েছে। ছাত্রটির বাবা সল্টলেকে বেসরকারি অফিসে লিফ্ট চালানোর কাজ করেন কার্যত আর্থিক ভাবে পিছিয়ে থাকা পরিবার।তবুও সব বাঁধাকে পেরিয়ে আগামী দিনে Certified Management Accountant পড়ার স্বপ্ন দেখে মেধাবী সৌম্যজিৎ। এই অনুষ্ঠানে উপস্থিত থাকছেন আলোকচিত্রশিল্পী ও পশ্চিমবঙ্গ সরকারের রাজস্ব বিভাগের যুগ্ম কমিশনার অনুপম হালদার, রাজস্ব বিভাগের আর এক যুগ্ম...

NBI // গ্লোবাল ফটোগ্রাফিক সোসাইটি'-র দ্বিতীয় বার্ষিক আলোকচিত্র প্রদর্শনী

কলকাতা (১১ অগস্ট '২৪):- আইসিসিআর কলকাতায় আজ শেষ হল 'গ্লোবাল ফটোগ্রাফিক সোসাইটি'-র দ্বিতীয় বার্ষিক আলোকচিত্র প্রদর্শনী। আয়োজক সংস্থার প্রতিষ্ঠাতা এবং অ্যাডমিন অভিজিৎ দত্ত সংবাদমাধ্যমকে জানিয়েছেন, "গ্লোবাল ফটোগ্রাফিক সোসাইটি মূলত একটা ফেসবুক গোষ্ঠী। এই মুহূর্তে গোষ্ঠীর সদস্য সংখ্যা ১৫ হাজারের বেশি। এই বছর আমরা ৮১ জন আলোকচিত্রীর মোট ২১০ টা আলোকচিত্রকে প্রদর্শনীতে স্থান দিতে সমর্থ হয়েছি। তার মধ্যে থেকেই সেরা ৩০ টা আলোকচিত্রকে আজ পুরস্কৃত করা হয়েছে।" আয়োজক সংস্থার তরফে অপর অ্যাডমিন পূজা গুহ সংবাদমাধ্যমকে জানিয়েছেন, "দুদিনের আলোকচিত্র প্রদর্শনীর শেষ দিনে পশ্চিমবঙ্গ সরকারের অর্থ মন্ত্রকের অধীন রাজস্ব বিভাগের দুই যুগ্ম আয়ুক্ত অনুপম হালদার ও পাঞ্চালি মুন্সী-র উপস্থিতিতে আজ এই প্রদর্শনীতে অংশগ্রহণকারী আলোকচিত্রীদের হাতে স্মারক সহ শংসাপত্র তুলে দেওয়া হয়।

NBI // উত্তরবঙ্গে অনুষ্ঠিত হয়ে গেল "দূরে কোথাও পত্রিকার সম্মাননা প্রদান !

নিজস্ব প্রতিবেদক উত্তরবঙ্গ :-  ২৮ শে জুলাই জলদাপাড়ার চারমুর্তি রিসোর্টে অনুষ্ঠিত হয়ে গেল দূরে কোথাও পত্রিকার উত্তরবঙ্গ শাখার সম্মাননা প্রদান অনুষ্ঠান সহ বিলম্বিত বাংলা নববর্ষ অনুষ্ঠান।।  পুরস্কৃত হয়েছেন বর্ষসেরা ভ্রমণ লেখক রামসেবক গুপ্ত, বর্ষসেরা জ্যোতিষ লেখক শ্রী কল্যান।।  বিশিষ্ট অতিথি হিসাবে ডঃ হীরেন্দ্রনাথ ভট্টাচার্য, সুধাংশু সাহা, জগদীশ আসোয়ার, ডঃ প্রবীর রায়চৌধুরী, শেফালী নট্ট, জয়শ্রী দাস, অমল পাল, বিশিষ্ট সঙ্গীতশিল্পী মালবিকা চক্রবর্তী, মেচ উপজাতি সম্প্রদায়ের সুরকার কুমার কার্জী, নৃত্যশিল্পী পল্লবী কার্জী ও নলশ্রী কার্জী দের সম্মাননা প্রদান করলো দূরে কোথাও পত্রিকা ও পাবলিকেশন। বিশিষ্ট কবি ও গল্পকার প্রমোদ সরকারের দাদা পরলোকগত পবিত্র সরকার মহাশয়ের শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন হয়েছে দূরে কোথাও পত্রিকা ও পাবলিকেশন পরিবারের পক্ষ থেকে।  দূরে কোথাও পাবলিকেশন থেকে বিশিষ্ট লেখক নারায়ণ দত্ত মহাশয়কে তাঁর "নীলকন্ঠ " গল্প সংকলন বইটির জন্য রয়ালটি প্রদান করা হয়েছে, উপস্থিত ছিলেন আরও গুণীজনেরা যেমন পত্রিকার সহ সম্পাদিকা ও শিক্ষিকা সন্দীপা নন্দী, বিশিষ্ট ফটোগ্রাফার জয় অধিক...