Skip to main content

Posts

Showing posts from March, 2026

NBI !! মানবতার আলো ছড়াচ্ছে কানাইপুরের এক সাধারণ পরিবার !!

হুগলি, উত্তরপাড়া:  ব্যস্ত ও আত্মকেন্দ্রিক এই সময়ে মানবতার নিঃশব্দ উদাহরণ গড়ে তুলছে হুগলি জেলার উত্তরপাড়া থানার অন্তর্গত কানাইপুরের গঙ্গানগর এলাকার এক সাধারণ পরিবার। অভিজিৎ ঘোষ, তাঁর সহধর্মিনী ঝিলিক ঘোষ এবং পুত্র অভিষেক ঘোষ দীর্ঘদিন ধরে নিঃস্বার্থভাবে সমাজসেবার কাজে নিজেদের নিয়োজিত রেখেছেন। স্থানীয় সূত্রে জানা যায়, তাঁদের কাছে মানবসেবা কোনো নির্দিষ্ট দিনের কর্মসূচি নয়, বরং এটি তাঁদের দৈনন্দিন জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ। বছরের প্রায় প্রতিটি দিনই তাঁরা এলাকার অসহায় ও দুঃস্থ মানুষের পাশে দাঁড়ান। রাস্তার ধারে বসবাসকারী মানুষ, রেলস্টেশনের প্ল্যাটফর্মে রাত কাটানো ব্যক্তিরা, পথশিশু এবং অসহায় বৃদ্ধ-বৃদ্ধাদের মধ্যে তাঁরা নিয়মিত খাদ্য, ফল, পানীয় জল, বস্ত্র ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করে থাকেন। স্থানীয় বাসিন্দাদের মতে, এই পরিবারের ছোট ছোট উদ্যোগ বহু মানুষের জীবনে বড় পরিবর্তন এনে দিচ্ছে। একবেলার আহার যেমন ক্ষুধার্ত মানুষের পেট ভরাচ্ছে, তেমনি তাঁদের সহানুভূতি ও মানবিকতা অনেকের মনে নতুন করে বাঁচার আশা জাগাচ্ছে। উল্লেখযোগ্যভাবে, তাঁদের এই উদ্যোগ দেশের প্রধান...

NBI // পশ্চিমবঙ্গ রাজ্য যুব ও জুনিয়র বক্সিং চ্যাম্পিয়নশিপ ২০২৬ শুরু !!

কলকাতা, ৩০শে মার্চ ২০২৬:  ওয়েস্ট বেঙ্গল প্রগ্রেসিভ বক্সিং অ্যাসোসিয়েশনের উদ্যোগে, কলকাতা জেলা বক্সিং অ্যাসোসিয়েশন এবং আলিপুর সর্বজনীন ক্লাব বক্সিং একাডেমি (চেতলা)-এর সহযোগিতায় পশ্চিমবঙ্গ রাজ্য যুব (পুরুষ ও মহিলা) এবং জুনিয়র (বালক ও বালিকা) বক্সিং চ্যাম্পিয়নশিপ ২০২৬ আজ থেকে শুরু হয়েছে। এই প্রতিযোগিতা চলবে ২৯শে মার্চ থেকে ৩১শে মার্চ ২০২৬ পর্যন্ত। রাজ্যের ১৫টি জেলার প্রায় ১৭০ জন বক্সার এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে। ‘যুব পুরুষ’, ‘যুব মহিলা’, ‘জুনিয়র বালক’ এবং ‘জুনিয়র বালিকা’—এই চারটি বিভাগে প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। প্রতিটি বিভাগে ১০টি করে পৃথক ওজন শ্রেণিতে ব্যক্তিগত ও দলগত চ্যাম্পিয়নশিপের জন্য লড়াই হবে। এই প্রতিযোগিতা থেকে নির্বাচিত প্রতিযোগীরা পশ্চিমবঙ্গ যুব পুরুষ ও মহিলা বক্সিং দলের প্রতিনিধিত্ব করে আগামী ১৩ই এপ্রিল থেকে ১৯শে এপ্রিল ২০২৬ পর্যন্ত আসামের গুয়াহাটি সংলগ্ন সোনাপুরের তাপেশিয়ায় অনুষ্ঠিত ৮ম জাতীয় যুব বক্সিং চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করবে। অন্যদিকে, জুনিয়র বালক ও বালিকা দল ৪ঠা এপ্রিল থেকে ১১ই এপ্রিল ২০২৬ পর্যন্ত মহারাষ্ট্রের নাগপুরে অনুষ্ঠিত ৭ম অনূর্ধ্ব-১৭ জাতীয়...

NBI // পশ্চিমবঙ্গ শিক্ষক সমিতির কলকাতা জেলা কমিটি গঠন !!

মোল্লা জসিমউদ্দিন :-  পশ্চিমবঙ্গ শিক্ষক সমিতির কলকাতা জেলা কমিটি গঠিত হলো সমিতির নিজস্ব ভবনে। ১ , রমানাথ মজুমদার স্ট্রীট লোকনাথ ভবনের সন্তোষ মুখোপাধ্যায় স্মৃতি কক্ষে প্রায় চল্লিশ জন সদস্যের উপস্থিতিতে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে এই সভা হয়। এই সভায় উপস্থিত ছিলেন রাজ্য সাধারণ সম্পাদক চঞ্চল কুমার ঘোষ, রাজ্য উপদেষ্টা কমিটির সদস্য বর্ষীয়ান শিক্ষক বিবেকানন্দ মুখোপাধ্যায়, বর্ষীয়ান শিক্ষক ড: অসীম কুমার মাইতি, রাজ্য কোষাধ্যক্ষ, জেলা কমিটির সম্পাদক শিক্ষক কৃষ্ণেন্দু জানা, সাধারণ সদস্য বর্ষীয়ান শিক্ষক বলরাম নাথ ও কলকাতা জেলার শিক্ষক শিক্ষিকা ও বিভিন্ন সাংবাদিকবৃন্দ।সভা শুরু হয় ওরিয়েন্টাল সেমিনারি স্কুলের শিক্ষিকা পরিবেশিত একটি সঙ্গীত এর নিবেদনের মাধ্যমে। পরে সদ্য প্রয়াত কলকাতা জেলার সভাপতি ড, পাল এর স্মৃতিতে এক মিনিট নীরবতা পালনের মাধ্যমে। অনুষ্ঠানের সভাপতি স্বাগত ভাষণ দিয়েছেন। পরে বিগত বছরের আলোচনা সভায় সিদ্ধান্ত পড়ে শোনান কলকাতা জেলা সম্পাদক কৃষ্ণেন্দু জানা ও পরে রাজ্য সাধারণ সম্পাদক আগামী বছরের জন্য কার্য্য সমিতি তে নতুন সদস্যদের অন্তর্ভুক্তি ঘোষণা করেন। পশ্...

NBI // কবিতাবাড়ির বর্ষপূর্তিতে ‘পূর্বাহ্ন ফিরে দেখা’: চার প্রতিবাদী মুখকে সম্মান কলকাতায় !!

কলকাতা, ১৭ মার্চ ২০২৬: কলকাতার ব্যতিক্রমী কবিতা-চর্চার সংগঠন ‘কবিতাবাড়ি’-র নয় বছর পূর্তি উপলক্ষে সরলা রায় মেমোরিয়াল হলে অনুষ্ঠিত হল ‘পূর্বাহ্ন ফিরে দেখা’ শীর্ষক একটি বিশেষ অনুষ্ঠান। কবিতাকে প্রচলিত ধারা থেকে বের করে নাটক, গান ও নাচের মতো বিভিন্ন শিল্পমাধ্যমের সঙ্গে যুক্ত করার নিরীক্ষামূলক প্রচেষ্টার জন্য ‘কবিতাবাড়ি’ ইতিমধ্যেই সংস্কৃতি মহলে স্বতন্ত্র পরিচিতি গড়ে তুলেছে। এই অনুষ্ঠানে সমাজে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার ভূমিকার জন্য চারজন বিশিষ্ট ব্যক্তিত্বকে সম্মানিত করা হয়। সম্মানপ্রাপ্তরা হলেন চিত্রশিল্পী প্রদোষ পাল, চিকিৎসক পূণ্যব্রত গুণ, শিক্ষাবিদ শান্তা দত্ত দে এবং কবি ও চিত্রশিল্পী শমীন্দ্র ভৌমিক। অনুষ্ঠানে কবিতা, আবৃত্তি ও অন্যান্য পরিবেশনার মধ্য দিয়ে এক মনোজ্ঞ সাংস্কৃতিক আবহ তৈরি হয়, যা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে। কবিতাবাড়ির পরিচালক পল্লব কীর্তনীয়ার উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানটি শুধু একটি বর্ষপূর্তি উদযাপনই নয়, বরং শিল্প ও প্রতিবাদের সম্মিলিত এক তাৎপর্যপূর্ণ মঞ্চ হিসেবেও চিহ্নিত হয়।

NBI !! সমাজসেবাই পরম ধর্ম: মানবতার সেবায় নায়েক পরিবারের অনন্য উদ্যোগ !

নিউজ ডেস্ক, কলকাতা:-  সমাজসেবাই মানবজীবনের পরম ধর্ম। মানুষের সেবার মধ্য দিয়েই সমাজের প্রকৃত পরিবর্তন সম্ভব। সমাজসেবার জন্য কোনো নির্দিষ্ট দিনক্ষণ বা বিশেষ সময়ের প্রয়োজন হয় না—এ এক চিরন্তন মানবিক দায়িত্ব। স্বামী বিবেকানন্দের অমর বাণী— “জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর”—এই চিরন্তন সত্যকেই আমাদের সামনে তুলে ধরে। আজকের সমাজে দারিদ্র্য, বৈষম্য, দুর্নীতি, নারীর নিরাপত্তাহীনতা এবং নানা ধরনের সামাজিক অবক্ষয় আমাদের চিন্তিত করে তোলে। অনেক ক্ষেত্রেই মানুষ অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে ভয় পায়। কিন্তু প্রকৃত সামাজিক পরিবর্তন তখনই সম্ভব, যখন মানুষের মন, বিবেক ও মানবিকতা সত্যিকার অর্থে জাগ্রত হবে। মানবিক মূল্যবোধকে সর্বাগ্রে স্থান দিতে পারলেই প্রতিষ্ঠিত হবে সমতা, সম্মান ও নিরাপত্তার এক সুস্থ সমাজব্যবস্থা। এই মানবিক আদর্শকে সামনে রেখে সমাজসেবার কাজে নিজেদের নিয়োজিত করেছেন বহু মানুষ। তেমনই এক অনন্য উদাহরণ পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার নায়েক পরিবার। ভক্তরঞ্জন নায়েক ও মীরা নায়কের সুযোগ্য পুত্র রাজকুমার নায়েক এবং তাঁর সহধর্মিনী রিয়া নায়েক দীর্ঘদিন ধরে নীরবে ও নিষ্...

NBI // পূর্ব ভারতে প্রথম রোবট-সহায়তাপ্রাপ্ত টেলি-সার্জারি, সফল কলকাতার ফোর্টিস হাসপাতাল !!

কলকাতা: আধুনিক চিকিৎসা প্রযুক্তির ক্ষেত্রে নতুন ইতিহাস গড়ল Fortis Hospital and Kidney Institute। পূর্ব ভারতে প্রথমবারের মতো সফলভাবে রোবট-সহায়তাপ্রাপ্ত টেলি-সার্জারি সম্পন্ন করল এই হাসপাতাল। অত্যাধুনিক SSI Mantra 3 Robotic Surgical System ব্যবহার করে উচ্চগতির ডেডিকেটেড 5G ইন্টারনেট সংযোগের মাধ্যমে প্রায় ১,৫০০ কিলোমিটার দূর থেকে সার্জনরা এই অস্ত্রোপচার পরিচালনা করেন। এই টেলি-সার্জারিগুলি কলকাতা, ফরিদাবাদ ও নয়াদিল্লির মধ্যে সমন্বয় করে সম্পন্ন হয়। রোগীরা ছিলেন কলকাতা ও ফরিদাবাদে, আর চিকিৎসকেরা দিল্লি ও কলকাতা থেকে দূরবর্তীভাবে অপারেশন পরিচালনা করেন। অস্ত্রোপচারগুলির নেতৃত্ব দেন হাসপাতালের ইউরোলজি ও ইউরো-অনকোলজি বিভাগের ডিরেক্টর Dr. R. K. Gopala Krishna এবং ইউরোলজি বিভাগের ডিরেক্টর Dr. Srinivas Narayan। প্রথম ক্ষেত্রে কলকাতার এক মধ্যবয়সী মহিলার শরীরে প্রধান রক্তনালী ও গুরুত্বপূর্ণ অঙ্গের কাছাকাছি থাকা একটি বড় অ্যাড্রিনাল টিউমার সফলভাবে অপসারণ করা হয়। দ্বিতীয় ক্ষেত্রে পেলভিউরেটেরিক জংশন (PUJ) অবস্ট্রাকশনে ভুগতে থাকা এক রোগীর উন্নত পুনর্গঠনমূলক অস্ত্রোপচার ‘পাইলোপ্লাস্টি...

NBI // হোলি কে রং, ম্যাজিক কে সঙ্গ’ থিমে পূর্ব ভারতে রঙের উৎসব পালন করল শ্যাম স্টিলের ম্যাকাও পেইন্টস !!

কলকাতা, ৫ মার্চ, ২০২৬:  শ্যাম স্টিলের  ম্যাকাও পেইন্টস ‘হোলি কে রং, ম্যাজিক কে সঙ্গ’ থিমে কলকাতা, পাটনা, লখনউ, বারাণসী ও ভুবনেশ্বরে বর্ণাঢ্য ও অভিজ্ঞতামূলক হোলি উদ্‌যাপনের মাধ্যমে উৎসবের আবহ ছড়িয়ে দিল। একাধিক শহর জুড়ে আয়োজিত এই উদ্যোগে ঐতিহ্যবাহী হোলির উচ্ছ্বাসকে ইন্টার‌্যাক্টিভ অন-গ্রাউন্ড কার্যক্রমের সঙ্গে মেলানো হয়, যা অংশগ্রহণকারীদের জন্য হয়ে ওঠে প্রাণবন্ত ও আকর্ষণীয় অভিজ্ঞতা। কলকাতায় অনুষ্ঠানটি আয়োজিত হয় পি সি চন্দ্র গার্ডেনে।একইভাবে পাটনা, লখনউ, বারাণসী ও ভুবনেশ্বরের উল্লেখযোগ্য ভেন্যুতেও বৃহৎ পরিসরে উদ্‌যাপন করা হয়। প্রতিটি শহরেই স্থানীয় সংস্কৃতি ও উৎসবের নিজস্ব ছন্দকে গুরুত্ব দিয়ে সাজানো হয়েছিল আয়োজন। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল বিশেষ বেলুন ওয়াল ইনস্টলেশন। অংশগ্রহণকারীরা ডার্ট ছুঁড়ে রঙিন বেলুন ফাটিয়ে ধীরে ধীরে নিচে লুকিয়ে থাকা  "ম্যাকাও"  নামটি উন্মোচন করেন। প্রতিটি সফল প্রচেষ্টায় চারদিক ভরে ওঠে করতালি ও উল্লাসে। বহু উপস্থিত অতিথি তাঁদের জয়ী মুহূর্তগুলি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন, ফলে উৎসবের আনন্দ ছড়িয়ে পড়ে আয়োজস্থলের বাইরেও। উদ্‌যাপনে ছিল ম্যাকা...

NBI !! যৌণ কর্মীদের অধিকারের দাবীতে রাষ্ট্রপতির দরবারে হিন্দুমহাসভা !

নিউজ ডেস্ক:-  পশ্চিমবঙ্গে এস.আই.আর ঘোষণার পর থেকেই ভোটার লিস্টে যৌণ কর্মীদের নাম নথিভুক্তির জন্য বিশেষ ভাবে তৎপর হতে দেখা গেছে ভারতের অন্যতম প্রাচীন রাজনৈতিক দল অখিলভারত হিন্দুমহাসভার সদস্যদের । দলের রাজ্য সভাপতি ডক্টর চন্দ্রচূড় গোস্বামীর নেতৃত্বে হিন্দু মহাসভার রাজ্য কমিটির সদস্যরা যৌণ কর্মীদের বৃহত্তম সংগঠন দুর্বার মহিলা সমন্বয় কমিটির সদস্যদের আবেদনের ভিত্তিতে বারংবার নির্বাচন কমিশনের কাছে দরবার করেছেন এস.আই.আর এর ক্ষেত্রে মানবিক ভাবে যৌণ কর্মীদের বিশেষ সুবিধে প্রদানের দাবিতে ।  নির্বাচন কমিশনও হিন্দুমহাসভার দাবিকে সম্মান জানিয়ে সোনাগাছিসহ রাজ্যের বিভিন্ন যৌণপল্লীতে একাধিক বিশেষ ক্যাম্পের আয়োজন করে ভোটার লিস্টে যৌণকর্মীদের নাম তোলার ব্যবস্থা করেছে । এবার যৌণ কর্মীদের শ্রমিকের মর্যাদা প্রদানের পাশাপাশি তাদের সমস্তপ্রকার সামাজিক সুবিধা, সুরক্ষা ও সম্মান প্রদানের উদ্দ্যেশ্যে ভারতের রাষ্ট্রপতি শ্রীমতি দ্রৌপদী মুর্মুর কাছে দরবার করলো হিন্দুমহাসভার পশ্চিমবঙ্গ শাখার সদস্যরা । রাষ্ট্রপতির চিফ সেক্রেটারির হাতে চিঠি দিয়ে হিন্দু মহাসভার রাজ্য সভাপতি ডক্টর চন্দ্রচূড় গো...

NBI // 🎉 সুধামা দেবী ভাগবান দাস জয়সওয়াল ফাউন্ডেশন আয়োজিত হোলি উৎসব ২০২৬ 🎉

নিউজ ডেস্ক, কলকাতা:-  সুধামা দেবী ভাগবান দাস জয়সওয়াল ফাউন্ডেশন আয়োজিত হোলি উৎসব ২০২৬ আনন্দ ও সম্প্রীতির এক অনন্য নজির সৃষ্টি করল। রঙের এই উৎসবে হিন্দু ও মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষ একসাথে অংশগ্রহণ করে সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বার্তা তুলে ধরেন। হোলি শুভযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী রোশন জয়সওয়াল, মোহাম্মদ মাঝি (উত্তর কলকাতা যুব তৃণমূল কংগ্রেসের সেক্রেটারি), সমাজকর্মী সঞ্জয় রায় সহ আরও অনেক গণ্যমান্য ব্যক্তি। অনুষ্ঠানে আবির খেলায় মেতে ওঠেন সকলেই। পাশাপাশি ছিল সাংস্কৃতিক পরিবেশনা, সংগীত এবং শুভেচ্ছা বিনিময় পর্ব। উপস্থিত অতিথিরা বলেন, এই ধরনের অনুষ্ঠান সমাজে সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেয় এবং ভেদাভেদ ভুলে একতার বন্ধনে আবদ্ধ হতে সাহায্য করে। এই হোলি উৎসব শুধুমাত্র রঙের নয়, ছিল মিলন ও ভালোবাসার এক উজ্জ্বল দৃষ্টান্ত।

NBI !! রং মহোৎসব ২.০

নিজস্ব প্রতিবেদক, কলকাতা :-  আর পি ওয়েলফেয়ার ট্রাস্ট আয়োজিত "রং - মহোৎসব ২.০" অনুষ্ঠিত হয়ে গেল উত্তর কলকাতার বিশুদ্ধানন্দ সরস্বতী স্কুলে। এই জমজমাট পুর্ন অনুষ্ঠান শুরু হয় সকাল ১১.৩০ থেকে আর শেষ হয় বিকেল ৫ টা পর্যন্ত। বাচ্চা থেকে শুরু করে বরদের সবার পারফরম্যান্স ছিল দেখার মতো। ছিল ফ্যাশন শো,ব্যান্ড,ডিজে। তারসাথে ছিল খাওয়া দাওয়া সবমিলিয়ে এই "রং মহোৎসব" সারা ফেলে দিয়েছে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিল ট্রাস্টের কর্নধার শুভাশিস রায়, সঞ্জয় বক্সী, স্মিতা বক্সী, জয় বক্সী, মল্লার ঘোষ, মল্লিকা ঘোষ, সঞ্জয় রায়,নন্দিনী ভট্টাচার্য, নিতু সাহা, রোহিত জয় রায়, সুজন পাল, মহসিন বক্স,রোশন জয়সওয়াল,প্রিয়াঙ্কু পান্ডে, দীনেশ জয়সওয়াল, ঋক জয়সওয়াল, সুমিতা রায়, সুচরিতা পাল,রেমো এবং সাগর সিনহা ছারাও অনেক বিশিষ্ট ব্যক্তিরা।আর এই পুরো অনুষ্ঠানটি পরিচালনা করেন মৃত্যুঞ্জয় রায়।