নিজস্ব প্রতিবেদকঃ মধ্য কলকাতা -উত্তর কলকাতা বা দক্ষিণ কলকাতায় আগে হাতে টানা রিকশার একচেটিয়া ব্যবসা ছিল। পরবর্তীকালে পায়ে টানা রিকশা এবং বর্তমানে অটো রিক্সা এবং টোটো রিক্সা থাবা বসিয়েছে তাদের উপার্জনে। কিন্তু এই রিক্সা কিভাবে এলো, কে আবিষ্কার করেছে, এই আবিষ্কার নিয়ে কত রকম মতামত রয়েছে সারা বিশ্বে এই সমস্ত প্রশ্নের উত্তর নিয়ে তৈরি হয়েছে তথ্যচিত্র "১৮৬৯"। রিক্সার বিবর্তনে আগামী দিনে এই অতিপ্রিয় সাশ্রয়কারী এই বাহনটি আরো কি কি উন্নতির দিকে যেতে পারে এই চিন্তা ভাবনা গুলো খুব কম সময়ের মধ্যে পরিচালক তুলে ধরেছেন তথ্যচিত্রে। কলকাতা শহরের বিভিন্ন জায়গায় চিত্রগ্রহণের করা হয়েছে এবং প্রান্তিক স্তরে গিয়ে এই তথ্যচিত্রের জন্য বিভিন্ন সাক্ষাৎকার গ্রহণ করা হয়েছে। অসাধারণ নৈপুণ্যতায় সম্পাদনা এবং আবহাওয়া সংগীতের প্রয়োগ করার কাজটি করেছেন তাপস চক্রবর্তী। পরিচালনায় ছিলেন ডা: চন্দ্রগুপ্ত এবং প্রযোজনা: শুভাবরি ম্যাগাজিন। প্রসঙ্গত উল্লেখ্য, ডা: চন্দ্রগুপ্ত ব্যতিক্রমী স্বল্পদৈর্ঘ্যৈর সিনেমা এবং তথ্যচিত্র তৈরি করে আসছেন গত কুড়ি বছর ধরে। অনেক দেশীয় এবং আন্তর্জাতিক ...