Skip to main content

Posts

Showing posts with the label Today

NBI // নম্র ও বিনয়ী, জেদ ও ধৈর্যের আরেক নাম সাথী — রবীন্দ্র সদনে স্বপ্নপূরণ !!

নিউজ ডেস্ক:-  গত ৮ সেপ্টেম্বর রবীন্দ্র সদন মঞ্চের এক বিশেষ অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়ে আবেগে ভাসলেন অভিনেত্রী সাথী। মঞ্চে সংবর্ধনা গ্রহণ করে তিনি বলেন, “আমাকে আমন্ত্রণ করার জন্য আমি খুব কৃতজ্ঞ। আমি স্বপ্ন দেখেছি, কিন্তু আজ স্বপ্ন বাস্তব হচ্ছে, নিজেই সেটা বুঝতে পারছি।” অভিনেত্রী জানান, রবীন্দ্র সদন বাইরে থেকে বহুবার দেখেছেন, কিন্তু সেই মঞ্চে উঠে সংবর্ধনা নেবেন — এটা ছিল তাঁর কাছে স্বপ্নের মতো। তিনি বলেন, “এটুকুই বলবো, ধৈর্য ধরলে স্বপ্ন ঠিক সফল হয়।” বারবার নিজের বাবার কথা উল্লেখ করে সাথী বলেন, বাবার জন্যই তিনি ধীরে ধীরে এই জায়গাগুলোতে পৌঁছতে পারছেন। নতুন শিল্পীদের উদ্দেশে তাঁর বার্তা, সাধারণভাবে যারা দুটো কথা বলার সুযোগটুকুও পান না, ঘণ্টার পর ঘণ্টা গেটের বাইরে অপেক্ষা করতে হয়, তাঁদের অপেক্ষার অবসান একদিন ঠিকই ঘটবে। মানুষের সাথে ভালো আচরণ, ধৈর্য ও জেদ একদিন সাফল্য এনে দেয় — আর এই সব গুণই রয়েছে সাথীর মধ্যে। এই মুহূর্তে সাথীর বিভিন্ন প্রস্তুতি চলছে জোরকদমে। এত বছরের অপেক্ষার পর এই বছরেই দর্শকরা উপহার পেতে চলেছেন নতুন নায়িকা সাথীকে।

NBI !! ফুটবল প্রতিযোগিতা ২০২৫ !!

২৩শে,ডিসেম্বর ২০২৫ :-  ফুটবল প্রতিযোগিতা ২০২৫ অনুষ্ঠিত হয়ে গেল মাধবনগর হাই স্কুল - এর মাঠে।  সুদীপ স্মৃতি সরণে রূপসী বাংলা ক্লাবকে তাদের জয়ের জন্য অভিনন্দন। তারা ২ গোলের লিড নিয়ে ট্রফি ঘরে তুলেছে! বাবা আতেশ্বর তলা কঠিন লড়াই করেছে, কিন্তু জিততে পারেনি।  মোট আট-টা দল এই টুর্নামেন্টে অংশ নিয়েছিল।দলগুলো জেতার জন্য তাদের সীমা অতিক্রম করে শেষ মুহূর্ত পর্যন্ত তাদের সর্বস্ব দিয়ে দিতে দেখা গেছে।

NBI !! প্রোগ্রেসিভ ইউনাইটেড ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশনের কলকাতা দ্বিবার্ষিক জেলা সম্মেলন সংগঠিত হলো !!

২০শে ডিসেম্বর, ২০২৫ -  কলকাতা মেডিকেল কলেজ এবং হসপিটাল, অডিটোরিয়াম হল, কলেজ অফ নার্সিং এ।  ২০১৫ সালের আগস্ট মাস, সংগঠনের জন্ম লগ্ন থেকে জুনিয়ার ইঞ্জিনিয়ার থেকে চিফ ইঞ্জিনিয়ার অব্দি সকলকে সাথে নিয়ে বৃহত্তর ও ইঞ্জিনিয়ারিং ঐক্য তৈরির লড়াই লড়ছে।  প্রতিটি ইঞ্জিনিয়ারিং দপ্তরের মধ্যে একটি সমন্বয় সাধনের মাধ্যমে রাজ্যের উন্নয়নকে এগিয়ে নিয়ে যাওয়াই হল এই সংগঠনের মূল লক্ষ্য। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন:জয়ন্ত ঘোষ,  রাজেশ ঠাকুর,পৌর মাতা সুপর্ণা দত্ত,ইঞ্জিনিয়ার অনন্ত নন্দী, ইঞ্জিনিয়ার অনুপম সরকার ,ইঞ্জিনিয়ার অনির্বাণ চাকি,ইঞ্জিনিয়ার অরিন্দম কেশ, ইঞ্জিনিয়ার স্নেহাংশু চট্টরাজ।

NBI !! হাওড়া - শ্রীরামপুর আদালতে মহাসমারোহে পালিত হলো জাতীয় লোক আদালত !!

মোল্লা জসিমউদ্দিন :-  শনিবার সারাদেশের পাশাপাশি হাওড়া জেলা আদালত ও শ্রীরামপুর মহকুমা আদালতে  মহাসমারোহে পালিত হলো জাতীয় লোক আদালত। মূলত দু পক্ষের আপসে মিটে যায় সিংহভাগ মামলা।এই আইনী পরিষেবার জন্য কোন আর্থিক খরচ বহন করতে হয় না বিচারপ্রার্থীদেরকে।   হাওড়া জেলা ও দায়রা বিচারক অভিজিৎ সোমের নেতৃত্বে এবং হাওড়া জেলা আইনী পরিষেবা কেন্দ্রের সচিব আর্শেয়া মুস্তাকের পরিচালনায় জাতীয় লোক আদালত বসেছিল।জেলার সদর আদালতে ১৫ টি এবং উলুবেড়িয়া মহকুমা আদালতে ৩ টি সর্বমোট ১৮ টি বেঞ্চ বসেছিল,১০,৮০০ টি মত মামলা নথিভুক্ত ছিল, যার সিংহভাগ মিটেছে এবং এইসব মামলার আর্থিক পরিমাণ ৮ কোটির বেশি বলে জানিয়েছেন হাওড়া জেলা আইনী পরিষেবা কেন্দ্রের অফিস মাস্টার  প্রসেনজিৎ ভট্টাচার্য।  এদিন হাওড়া জেলা আদালতে ১০ নং বেঞ্চে অবসরপ্রাপ্ত বিচারক অসীম দেবনাথের নেতৃত্বে ইউকো ব্যাঙ্ক - আশা ফাইনান্সের ঋণখেলাপীদের শুনানি চলে। এই বেঞ্চে সমাজকর্মী হিসাবে ছিলেন কলকাতা হাইকোর্টের 'মিডিয়েটর' ও লিগ্যাল রিপোর্টার  মোল্লা জসিমউদ্দিন। এই বেঞ্চে বেশিরভাগ মামলার নিস্পত্তি ঘটে । অপরদিকে হুগলি জেলা আইনী প...

NBI !! ADDA, The Third Space – TRI Art & Culture-এ শহরের স্ট্রিট সংস্কৃতির নতুন অভিজ্ঞতা !

কলকাতা, ২৬শে, নভেম্বরঃ ৭ নভেম্বর ২০২৫ থেকে ৪ জানুয়ারি ২০২৬ পর্যন্ত বালিগঞ্জের TRI Art & Culture (৫৩/২/২ হাজরা রোড)–এ অনুষ্ঠিত হচ্ছে St+art India Foundation কিউরেট করা প্রদর্শনী “ADDA The Third Space”। এশিয়ান পেইন্টস ও KCT Group CSR–এর সহযোগিতায় আয়োজিত এই প্রদর্শনী কলকাতার স্ট্রিট কালচার, জন–পরিসর ও শহরের চলন–বিরতির মধ্যকার সম্পর্ককে নতুন সংবেদনশীলতায় তুলে ধরে। প্রদর্শনীতে অংশ নিয়েছেন KHATRA, Howareyoufeeling studio, অনিকেষা ঢিং, নবি, ZERO, দীপ অধিকারী, ড. ইশিতা দে, সেতু রমন ও পদ্মনাভন (beatnyk)। ছয়টি ইন্দ্রিয় দৃষ্টি, ঘ্রাণ, স্বাদ, স্পর্শ, শ্রবণ ও প্রোপ্রিওসেপশন অভিজ্ঞতা জাগিয়ে TRI Art & Culture–এর পুরো প্রাঙ্গণকে রূপান্তরিত করা হয়েছে এক জীবন্ত সেন্সোরিয়ামে। বাহিরের টাইপোগ্রাফিক হস্তক্ষেপ থেকে শুরু করে গ্রাউন্ড ফ্লোরের ‘Into the Shared Bed’, আঙিনায় স্বাদের স্মৃতি নিয়ে অনিকেষার কাজ, সিঁড়িতে নবি–র আলো–ছায়ার কারুকাজ, প্রথম তলায় গন্ধ ও স্পর্শকে কেন্দ্র করে ZERO, দীপ এবং ড. দে–র ইনস্টলেশন, প্রতিটি কাজই কলকাতার দৈনন্দিন অভিজ্ঞতাকে নতুন দৃষ্টিভঙ্গিতে সামনে আনে।...

NBI // বঙ্গ প্রাদেশিক ব্যাঙ্কস কন্ট্রাক্ট এমপ্লয়িজ এসোসিয়েশনের চতুর্থ রাজ্য সম্মেলন !

পারিজাত মোল্লাঃ  শনিবার দুপুরে কলকাতার রাণী রাসমণি রোডে অনুষ্ঠিত হলো 'বঙ্গ প্রাদেশিক ব্যাংকস্ কন্ট্রাক্ট এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন (BPBCEA) এর ৪র্থ সম্মেলন। এই সংগঠনটি পশ্চিমবঙ্গের বিভিন্ন পাবলিক সেক্টর, প্রাইভেট সেক্টর, আঞ্চলিক গ্রামীণ ব্যাংক, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, রিজার্ভব্যাঙ্ক অফ ইন্ডিয়া ও কো-অপারেটিভ ব্যাংক-এ কর্মরত চুক্তিভিত্তিক কর্মচারীদের সর্ববৃহৎ ট্রেড ইউনিয়ন সংগঠন। সংগঠনটি বঙ্গ প্রাদেশিক ব্যাংক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন (BPBEA) এর সঙ্গে সংযুক্ত, যা অল ইন্ডিয়া ব্যাংক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন (AIBEA) এর রাজ্য শাখা হিসেবে সর্বপরিচিত ১৯৪৬ সাল থেকেই।সম্মেলনের উদ্বোধন করেন 'কমরেড কমল ভট্টাচার্য BPBEA-র চেয়ারম্যান।  কমরেড রাজেন নাগর AIBEA-র সভাপতি এবং অন্যান্য কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নের নেতৃবৃন্দ তাঁদের মূল্যবান বক্তব্য রাখেন সকলেই কেন্দ্রীয় সরকারের নিম্ন উল্লিখিত নীতি, পদক্ষেপ, এবং সিধান্তর কঠোর সমালোচনা করেন সম্মিলিত শ্রমিক কর্মচরী, কৃষিজীবী, এবং আপামর জনসাধারণ মিলিত আন্দোলন এবং সচেতনতা পারবে সরকার কে তার দেশ এবং জনগণের স্বার্থ বিরোধী কাজ থেকে বিরত রাখতে।  সকলের য...

NBI // সল্ট লেককে আলোকিত করল মাড়োয়ারি সংস্কৃতি মঞ্চ !

কলকাতা, 22 অক্টোবর, ২০২৫:  অঞ্চলের অন্যতম বিশিষ্ট সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন মাড়োয়ারি সংস্কৃতি মঞ্চ (MSM) সল্টলেকের বইমেলা প্রাঙ্গণ (সেন্ট্রাল পার্ক মেলা গ্রাউন্ড)-এ (করুণাময়ী মেট্রো স্টেশনের নিকটে) আয়োজিত করেছিল তাদের বর্ণাঢ্য দীপাবলি মহোৎসব ২০২৫। এই উদ্‌যাপন একত্রিত করেছিল হাজারো ভক্ত ও দর্শনার্থীকে—এক সন্ধ্যায় যা অনন্যভাবে মিশিয়েছিল ভক্তি, ঐতিহ্য ও উৎসবের উজ্জ্বল রূপকে। সন্ধ্যার মূল আকর্ষণ ছিল দেবী মহালক্ষ্মীর ২৪ ফুট উচ্চ মূর্তির মহাআরতি, যা সম্পাদন করেন মাড়োয়ারি সংস্কৃতি মঞ্চের লেডিস উইং। এই ঐশ্বরিক অনুষ্ঠানের পর অনুষ্ঠিত হয় এক মনোমুগ্ধকর আতশবাজি ও সংগীতানুষ্ঠান, যেখানে সমন্বিত ডিজিটাল আলো ও শব্দের জাদু আকাশ ভরিয়ে তোলে রঙ ও আনন্দে। সেন্ট্রাল পার্ক রূপান্তরিত হয়েছিল এক উজ্জ্বল ভক্তিময় প্রাঙ্গণে, যা প্রতীক হয়ে উঠেছিল আলোয়ের অন্ধকারের উপর জয়ের। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বহু বিশিষ্ট ব্যক্তিত্ব, যেমন –শ্রীমতি কৃষ্ণা চক্রবর্তী, মাননীয়া মেয়র, বিধাননগর পৌরনিগম; শ্রী সব্যসাচী দত্ত, মাননীয় চেয়ারম্যান, BMC; শ্রী বিবেক গুপ্তা, বিধায়ক ও প্রধান সম্পা...

NBI // চেতলার ২২ পল্লী ১১১তম বর্ষে পদর্পন করলো দশমহাবিদ্যা পূজা !

কলকাতা -  আলোর উৎসবে মেতে উঠবে গোটা দেশ। পাশাপাশি আলোর এই উৎসবে মাতোয়ারা বাংলাও।  শক্তির দেবী কালীকে আরাধনা, অন্ধকার থেকে আলোর পথে চলার প্রতিশ্রুতি, সমাজে শুদ্ধতা ও সৌভাগ্যের ডাক—সব কিছু নিয়ে এই অপার রাত বাংলার ঘরে ঘরে ফিরে আসে। ২০২৫ সালের পূজা আয়োজনে রয়েছে নতুনত্ব আর অগণিত মানুষের ভক্তি। এই নিয়ে এবারে চেতলার ২২ পল্লী  ১১১তম বর্ষে পদর্পন করলো দশমহাবিদ্যা পূজা। যেখানে  শ্যামা মা কে ১০টি রূপে দেখানো হয়েছে।  ১৯ সে অক্টোবর ২০২৫ তারিকে এর শুভ উদ্ভবন এ প্রদীপ প্রজ্বলন করলেন স্বামী দিব্যজ্ঞানানন্দ "ভারত সেবাশ্রম সংঘ ", শ্রী অনুপম হালদার যুগ্ম কমিশনার আবগারি দপ্তর- পশ্চিমবঙ্গ সরকার,পাঞ্চালি মুন্সী যুগ্ম কমিশনার রাজস্ব বিভাগ- পশ্চিমবঙ্গ সরকার।  স্বামী দিব্যজ্ঞানানন্দ শ্যামা পূজা উপলক্ষে বিশেষ বক্তব্য প্রকাশ করেন। তার বক্তব্যে উল্লেখযোগ্য বিষয় ছিল -"যে কোন পুজো বা আনন্দ অনুষ্ঠানে আমাদের বাঙালি সংস্কৃতির যে পোশাক অর্থাৎ ধুতি, পাঞ্জাবি ও শাড়ি সেটি বেশি সুন্দর্য তুলে ধরে। তাই বিশেষ করে যে কোন পুজো ও আনন্দ অনুষ্ঠানে আমাদের সাংস্কৃতিক পোশাক আম...

NBI // কেতুগ্রামে সামন্ত পরিবারের ১৭৯ বছরের ঐতিহ্যশালী কালিপুজো !

পারিজাত মোল্লা ,  পূর্ব বর্ধমান জেলার কেতুগ্রামে সামন্ত বাড়ির পুজো ভিন্ন মাত্রা এনেছে গোটা এলাকাজুড়ে।১৭৯ বছরে পদার্পণ করলো এবারের পুজো। জানা গেছে, ১৭৯ বছর আগে স্বপ্নাদেশ পেয়ে একটি দিঘির জলের তলা থেকে উদ্ধার করা হয়েছিল পাথরের কালীমূর্তি। আর ওইবছর দেবীমূর্তির সাথেই উদ্ধার হয়েছিল একটি সশীষ ডাব। দেবীর স্বপ্নাদেশে প্রথম বছরেই পুজোর শেষে পাথরের কালীমূর্তিটি ভাসিয়ে দেওয়া হয়েছিল ভাগীরথীর জলে। কিন্তু রয়ে যায় ডাবটি। পূর্ব বর্ধমান জেলার কেতুগ্রামের অনন্তপুর গ্রামের সামন্ত পরিবারের কালীমন্দিরে এখনও দেবীমূর্তির সাথেই ১৭৯ বছর আগে উদ্ধার হওয়া ডাবটি রেখে পুজো করা হয়। স্থানীয়দের বিশ্বাস দৈব নির্দেশে প্রাপ্ত ওই ডাব আজও 'জীবন্ত ।'  সেটি দর্শনে দেবীর আশীর্বাদ মেলে। দেবীমূর্তির সামনেই সেই ডাবটি রেখেই সামন্ত পরিবারের পুজো হয়। কেতুগ্রামের ঝামটপুর এবং অনন্তপুর পাশাপাশি গ্রাম। অনন্তপুর গ্রামের সামন্ত পরিবার এলাকায় সম্ভ্রান্ত পরিবার হিসাবে পরিচিত। এই পরিবারের সদস্য বিচারপতি রবীন্দ্রনাথ সামন্ত। যিনি বর্তমানে ওয়েস্ট বেঙ্গল রিয়েল এস্টেট আপিলেট ট্রাইবুনাল এর চেয়ারপার্সন পদে রয়েছেন। ...