নিউজ ডেস্ক, কলকাতা :- বছরের অন্যান্য পবিত্র দিনের মতন ২৫ শে ডিসেম্বর একটি পবিত্র দিন। "আলো" সংস্থা যারা সমাজে পিছিয়ে পড়া মানুষের পাশে সব সময় থাকে । সমাজ মূলক কাজে প্রতি নিয়ত কাজ করে যায় বছরের প্রত্যেকটা দিন।"আলো'র সদস্য হুগলি জেলার ইলিপুরের শুভংকর ঘোষ, মশাটের মুনমুন চল ও মোনালিসা চল এবং হুগলি সুগন্ধার প্রীতম হারা প্রত্যেক বছরের ন্যায় এ বছরও ২৫শে ডিসেম্বর ১০০জন পথশিশু ও সমাজে অর্থনৈতিক পিছিয়ে পরা কিছু মানুষের জন্যে কেক,শীত বস্ত্র ও বই খাতা বিতরন করেন। তারা সবসময় চেষ্টা করে আসছে সামাজিক কাজ করে পিছিয়ে পড়া মানুষ কে অন্ধকার থেকে "আলো" দেখানোর। আর এই আলোর দিশা দেখানোই তাদের অঙ্গীকার।