Skip to main content

Posts

Showing posts from January, 2025

NBI // প্রয়াত চিত্র সাংবাদিক রণি রায়-কে মরণোত্তর সংবর্ধনা প্রদান করলেন পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য প্রক্রিয়া করণ শিল্প ও বাগিচা ফসল বিভাগের মন্ত্রী অরূপ রায়

কলকাতা (২৫ জানুয়ারী '২৫):- ভারতের ৭৬ তম সাধারণতন্ত্র দিবসের প্রাক্কালে প্রয়াত চিত্র সাংবাদিক রণি রায়-কে মরণোত্তর সংবর্ধনা প্রদান করলেন পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য প্রক্রিয়া করণ শিল্প ও বাগিচা ফসল বিভাগের মন্ত্রী অরূপ রায়। হাওড়া পৌরনিগমের ৬০ নম্বর ওয়ার্ডে আয়োজিত এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে মন্ত্রী অরূপ রায় আজকাল-এর প্রয়াত চিত্র সাংবাদিক রণি রায়-এর কণিষ্ঠ ভ্রাতা মৃত্যুঞ্জয় রায় ও ভগিনেয় হিমাদ্রি ঘোষ-এর হাতে স্মারক তুলে দেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বালি বিধানসভা কেন্দ্রের বিধায়ক রাণা চ্যাটার্জি, হাওড়া পৌরনিগমের ৬০ নম্বর ওয়ার্ডের প্রাক্তন পৌরপ্রতিনিধি সীমা ভৌমিক ও চিত্রকর দিবাকর চক্রবর্তী।

NBI // এবার কলকাতা বইমেলায় থাকছে হাইকোর্টের মিডিয়েশন কমিটির স্টল

পারিজাত মোল্লা  ,  আগামী ২৮ শে জানুয়ারি সল্টলেকের করুণাময়ী বাসস্ট্যান্ড সংলগ্ন সেন্ট্রাল পার্কে শুরু হচ্ছে ৪৮ তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা। চলবে ৯ ই ফেব্রুয়ারি পর্যন্ত। দেশ - বিদেশের নানান বইয়ের সম্ভারে ডুব দেবেন বইপ্রেমিকরা।এবার বইমেলার ৫ নং গেটের কাছাকাছি ৩২১ নং স্টল থাকছে কলকাতা হাইকোর্টের মিডিয়েশন আন্ড কনসলিডেশন কমিটির।  সুপ্রিম কোর্টের নির্দেশে কলকাতা হাইকোর্টের মিডিয়েশন কমিটি কিভাবে  মামলার পাহাড় কমাতে কার্যকরী ভূমিকা নিচ্ছে? তা বিভিন্ন  বইয়ের পাশাপাশি মিডিয়েশন কমিটির সদস্যরা বইমেলায় আগতদের বিস্তারিত বর্ণনা দেবেন বলে জানা গেছে। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের নির্দেশে বিচারপতি সৌমেন সেনের নেতৃত্বে এবং মেম্বার সেক্রেটারি সঞ্জীব শর্মার পরিচালনায় মিডিয়েশন কমিটি গোটা রাজ্যজুড়ে বছরভর কাজকর্ম চালাচ্ছে।  কলকাতা হাইকোর্টের অরিজিনাল সাইডের ডেপুটি রেজিস্ট্রার (লিগ্যাল) আর, এবং মিডিয়েশন কমিটির ভারপ্রাপ্ত আধিকারিক ড: শুভাশিস মুহুরী জানিয়েছেন -"২০০৯ সাল থেকে কলকাতা হাইকোর্টে এই কমিটি শুরু হয়েছে। গতবছর সমাজের বিভিন্নস্তরের অভিজ্ঞদের ...

NBI // কালীঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশন' এর রক্তদান উৎসব' !

কলকাতা (২৩ জানুয়ারী '২৫):-  সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সুব্রত বক্সি, মোহনবাগান ক্লাবের সম্পাদক দেবাশিস দত্ত, ফুটবলার দিব্যেন্দু বিশ্বাস, মানস ভট্টাচার্য, অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত প্রমুখ অগণিতা বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে ভারতের বীর সন্তান নেতাজী সুভাষচন্দ্র বসু-র জন্মদিনের স্মরণে কলকাতার 'ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র'-এ '২৬ তম মেগা রক্তদান উৎসব' সম্পন্ন করল 'কালীঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশন'। 'কালীঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশন'-এর সম্পাদক স্বপন ব্যানার্জি (বাবুন) সংবাদমাধ্যমকে জানিয়েছেন, "রক্তদান উৎসবের পাশাপাশি আজ একই অনুষ্ঠান মঞ্চ থেকে ২০২৪-২৫ সালের সন্তোষ ট্রফি বিজয়ী দলের প্রত্যেক ফুটবল খেলোয়াড় এবং 'বেঙ্গল ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন বডিবিল্ডার্স'-কেও সম্মানিত করা হয়। আজ সকাল ১০ টায় গণেশবন্দনার মাধ্যমে শুরু হয় 'কালীঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশন' সংক্ষেপে 'কে এস এল এ'-র আজকের অনুষ্ঠান। 'কে এস এল এ'-র পক্ষ থেকে জানানো হয়েছে, "রক্তদান উৎসবের মাধ্যমে কয়েক হাজার নরনারী আজ রক্তদান...