নিজস্ব প্রতিবেদক :- শ্রী দ্বিজেন সরকার ও সীমা কর্মকারের সুযোগ্যা কন্যা সুদেষ্ণা সরকার। সুদেষ্ণা একজন শিক্ষিতা রুচিশীলা ও সমাজ সেবিকা। খুব অল্প বয়স থেকে সুযোগ্য এই কন্যা টি পড়াশোনার ফাঁকে ফাঁকে হিন্দু,মুসলিম,খৃষ্টান,সব ধর্মাবলম্বীর গরীব মানুষদের জন্য বই, খাতা, পেন্সিল,ঔষুধ,বস্ত্র,খাদ্য,ফল,বিতরন করে। তাই এখানকার মানুষদের কাছে এক স্লোগান যে" শীত,গ্রীষ্ম, বর্ষা সুদেষ্ণা সরকার ভরসা।তাই সব ঋতু তে গরীব দের কাছে ভরসার যোগ্য কন্যা হয়ে উঠতে পেরেছে পিতা - মাতার গর্বিত এই কন্যা সুদেষ্ণা সরকার। মুর্শিদাবাদ জেলার সাহাজাদপুর,পুলিশ স্টেশন :রঘুনাথ গঞ্জ,পোস্ট অফিস:সম্মতি নগর,ওয়েস্ট বেঙ্গল, পিন :৭৪২২১৩,এই গ্রামের অন্তর্গত এই পরিবার। এই কাজটি প্রধান মন্ত্রীর স্বচ্ছ ভারতের একটি অংশ,প্রধান মন্ত্রীর রোজগার মেলায় ছাড়পত্র পেলেন সুদেষ্ণা সরকার। তাঁর উজ্জ্বল ভবিষ্যৎ আমরা কামনা করছি।