Skip to main content

Posts

Showing posts from September, 2023

NBI ! আসছে আর ডি ফিল্মস'-এর পরিচালনায় "ফ্যাশন ফ্রম ফিউচার ফ্যাশন" নামে এক ফ্যাশন শো....

ওয়েব ডেস্ক, কলকাতা:-  'আর ডি ফিল্মস'-এর পরিচালনায় এক অভিনব ফ্যাশন-শো যার নাম নাম দেওয়া হয়েছে "ফ্যাশন ফ্রম ফিউচার ফ্যাশন"' ।  এতে অংশগ্রহণ করবে অবিবাহিতা, বিবাহিতা, যৌনরূপান্তরকামী, বিপুলা, আলোকচিত্র শিল্পী, ফ্যাশন ডিজাইনার, মেকআপ আর্টিস্ট এবং অন্যান্যরা।। এই ফ্যাশন শো জেলা ও রাজ্য পর্যায়ে হতে চলেছে । প্রেস ক্লাব কলকাতা-য় 'স্ট্রাগলিং অ্যাওয়ার্ড ফর ফিমেল ২০২৩' এর সম্মান প্রদান ও জার্সি উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত থেকে 'আর ডি ফিল্মস'-এর তরফ থেকে শ্রী সুমিত গাঙ্গুলী জানিয়েছেন, "পুজোর পর থেকেই 'ফ্যাশন ফ্রম ফিউচার' নামাঙ্কিত ফ্যাশন শো-র জেলা পর্যায়ের অডিশন শুরু হয়ে যাবে।। আর আগামী বছরের জানুয়ারিতে হবে এই ফ্যাশন শো-র চূড়ান্ত পর্বের প্রতিযোগিতা।" এই সাংবাদিক সম্মেলনে সুমিত গাঙ্গুলী ছাড়াও উপস্থিত ছিলেন অভিনেত্রী মেঘনা হালদার, অসীমা চ্যাটার্জী, অভিনেতা সুব্রত ব্যানার্জী, পুষ্টিবিদ অনুশ্রী মিত্র, ফ্যাশন ডিজাইনার রাজলক্ষ্মী শ্যাম সহ একাধিক ব্যক্তি।

NBI | মুক্তি পেল মিউজিক অ্যালবাম "তোমাদের অনুরোধে"

নিজস্ব প্রতিবেদক,কলকাতা :-     'রাগা মিউজিক'-এর তরফ থেকে প্রকাশিত হল ১০ টা গানের নতুন বাংলা মিউজিক অ্যালবাম 'তোমাদের অনুরোধে'। গীতিকার সুব্রত ঘোষাল-এর ৮ টা ও সুষমা ঘোষাল-এর ২ টো গানের কথা, সুর ও পরিচালনায় এবং মানবেন্দ্র চক্রবর্তী-র কণ্ঠে ১০ টা গানের মিউজিক অ্যালবাম 'তোমাদের অনুরোধে'-এর শুভ মুক্তি ঘটল আজ প্রেস ক্লাব কোলকাতায়। মানবেন্দ্র চক্রবর্তী গান ছাড়াও এখনও সাংবাদিকতার সাথে যুক্ত আছেন। আনন্দঘণ মুহূর্তে উপস্থিত ছিলেন প্রেমকুমার গুপ্তা, ইন্দ্রাণী সেন, সুমিত্রা খাসনবিশ, রাজন্যা হালদার, অভিনেত্রী ঋত্বিকা সেন, সাংবাদিক কাজী গোলাম গউস সিদ্দিকী, পণ্ডিত স্বপন সেন, সুব্রত ঘোষাল, সুষমা ঘোষাল ও সতীনাথ মুখার্জি-র মতো বিশিষ্ট জন। প্রসঙ্গত উল্লেখ্য, অষ্টম শ্রেণী থেকে সঙ্গীত সাধনা শুরু করে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থেকে সঙ্গীতে স্নাতক হন শিল্পী মানবেন্দ্র চক্রবর্তী। বর্ণময় জীবনে তিনি একদিকে যেমন বেতার ও দূরদর্শনে সঙ্গীত পরিবেশন করেছেন তেমনই বিভিন্ন রাজনৈতিক সভাতেও সাফল্যের সাথে সঙ্গীত পরিবেশন করেছেন এই কণ্ঠসঙ্গীত শিল্পী।

NBI | ওম স্বস্তি ফিল্মস আয়োজিত দ্যা বেঙ্গল ফ্যাশন শো.....

মৃত্যুঞ্জয় রায়, কলকাতা :-  ওম স্বস্তি ফিল্মস আয়োজিত দ্যা বেঙ্গল ফ্যাশন শো এখানে নবাগতদের তাদের প্রতিভা সকলের সামনে তুলে ধরার সুযোগ করে দেন তারা। প্রতিভা সকলের মধ্যেই থাকে তাকে ঘষামাজা করেনিতে হয় এমনটাই মনে করেন সংস্থার আধিকারিক আদিত্য দাস।  এবার পাইকপাড়ার মোহিত মৈত্র মঞ্চে  আয়োজিত হল ওম স্বস্তি ফিল্মস এর প্রথম দ্যা বেঙ্গল ফ্যাশন শো।  উপস্থিত ছিলেন সংস্কার কর্ণধার আদিত্য দাস ,অভিষেক দত্ত ।  প্রায় ৬০  জন মডেল  নিয়ে আয়োজিত হয় এই ফ্যাশন শো , যাদের মধ্যে অনেকেইপ্রথম বার রাম্পে পা রাখলেন। পাশাপাশি  ১০জন কস্টিউম ডিজাইনার তাদের বিভিন্ন পোশাক সম্ভার নিয়ে উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে।

NBI ! ২৯ শে সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে "লোকনাথ বাবার বাল্যলীলা"

কলকাতা (সেপ্টেম্বর '২৩):- এক্সেল মিডিয়া নিবেদিত (Excel Media Presents), স্বপনকুমার দাস প্রযোজিত (Produced by Swapan Kumar Das) এবং জয়শঙ্কর পরিচালিত (Directed by Joyshankar) ধর্মীয় বাংলা কাহিনীচিত্র (Bengal Feature Film) 'লোকনাথ বাবার বাল্যলীলা' (Loknath Babar Balyaleela) মুক্তি পাচ্ছে আগামী ২৯ সেপ্টেম্বর। আজ কোলকাতা প্রেস ক্লাবে বাংলা কাহিনীচিত্র 'লোকনাথ বাবার বাল্যলীলা'-র পোস্টার, ট্রেলার ও সঙ্গীত প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত থেকে এই কাহিনীচিত্রের পরিচালক জয়শঙ্কর জানিয়েছেন, "এই ছায়াছবিতে দেখা যাবে অনামিকা সাহা, অরিন্দম গাঙ্গুলী-র মতো প্রথিতযশা অভিনেতা ও অভিনেত্রী সহ আরো অনেককে।" এই কাহিনীচিত্রের প্রযোজক স্বপনকুমার দাস জানিয়েছেন, "এই চলচ্চিত্রে বালক লোকনাথের গুরুদেব ভগবান গাঙ্গুলী-র চরিত্রে অভিনয় করেছেন অরিন্দম গাঙ্গুলী, শিশু লোকনাথের চরিত্রে দেখা যাবে ঋষ্ণা পাল-কে এবং বালক লোকনাথের চরিত্রে অভিনয় করেছে অরণ্য রায় চৌধুরী এবং লোকনাথের বন্ধু বেণীমাধবের চরিত্রে অভিনয় করেছে আর এক শিল্পী ইমন আদিত্য।" প্রযোজক সংস্থা থেকে জানানো হয়েছে, "এই কা...

NBI ! অ্যাকাডেমি অফ ফাইন আর্টসে অনুপম হালদারের “ফোটোগ্রাফি প্রদর্শনী”

ডিজিটাল ডেস্ক,কলকাতাঃ অ্যাকাডেমি অফ ফাইন আর্টসের নিউ সাউথ - এ গ্যালারি ও নিউ সাউথ - বি গ্যালারিতে ২৮শে সেপ্টেম্বর ২০২৩ থেকে ৬ অক্টোবর ২০২৩ পর্যন্ত অনুপম হালদারের এক বৈচিত্র্যময় একক প্রদর্শনী হতে চলেছে । ২৮শে সেপ্টেম্বর থেকে ৬ই অক্টোবর এই নয়দিনব্যাপী এই প্রদর্শনী চলবে। ললিত কলা অ্যাকাডেমির (নিউ দিল্লি) ৬৩ তম জাতীয় আর্ট প্রদর্শনী, বিড়লা অ্যাকাডেমির বার্ষিক প্রদর্শনী, পশ্চিমবঙ্গ সরকারের চারুকলা উৎসব অ্যাকাডেমি অফ ফাইন আর্টসের প্রদর্শনী সহ ভারতবর্ষের বহু আর্ট গ্যালারির ফটোগ্রাফিক কম্পিটিশনে বহু পুরস্কার প্রাপক ও বিভিন্ন পত্র পত্রিকায় তার ছবি নিয়মিত স্থান পেয়েছে। পেশাগত ভাবে অনুপম হালদার রাজ্য সরকারের অর্থ দপ্তর-এর জয়েন্ট কমিশনার। নেশায় সৃজনশীল ফোটোগ্রাফির একজন একনিষ্ঠ সাধক। অনুপম হালদারের এটি সপ্তম একক প্রদর্শনী। দেশে বিদেশের বিভিন্ন প্রাকৃতিক দৃশ্যের পাশাপাশি তার ছবিতে বিষয় হিসেবে নির্বাচিত হয়েছে ভারতের বৈচিত্র্যময়তা ও প্রকৃতির বিভিন্ন দিক। কখনো-কখনো "ছবি" গতিপথ পাল্টে বাঁক নিয়েছে বিমূর্ততায়। এই ভাবনাকে অনুসরন করেই অনুপম হালদারের এই সপ্...

NBI ! মুম্বাই এর গণপতি ভবানীপুরে

কলকাতা(সেপ্টেম্বর২০২৩):-  ৯ বছরে পদার্পণ করলো ভবানীপুর ইউনাইটেড ইউথ ফোরাম আয়োজিত সিদ্ধি বিনায়ক এর পুজো। আমাদের পুজো শুধুমাত্র পুজোর সীমারেখার মধ্যে আবদ্ধ নয়,আমরা আমাদের ক্ষুদ্র প্রচেষ্টা আজ বৃহৎ পরিসরে উপস্থাপিত করার প্রচেষ্টায় অঙ্গীকারবদ্ধ।। আমরা প্রতিবছর দুজন বাচ্চার পড়াশুনার সমস্ত রকম দায়িত্ব গ্রহণ করি। আমরা ২০০০ মানুষ কে গণেশ পুজোর ভোগ গ্রহণ করার আমত্রণ জানাই। আমাদের ভোগে থাকে পোলাও,আলুর দম,ছানার কোপ্তা,মিষ্টি।। আমাদের এই প্রচেষ্টা কে সাফল্যমন্ডিত করার জন্য আপনাদের সবার শুভকামনা এবং উপদেশ আমাদের শিরোধার্য।। ** সব থেকে উল্লেখযোগ্য বিষয় হলো আমাদের ঠাকুর প্রতিবছর বোম্বে থেকে আসে।

NBI ! অষ্টম বছরে পদার্পণ করলো হাওড়া মিউনিসিপাল কর্পোরেশনের ৬০নং নম্বর ওয়ার্ডের গণেশ পূজো

নিউজ ডেস্ক,হাওড়া:-  ভারত বর্ষের বিভিন্ন জায়গাতে আজ ধুমধাম করে গনেশ চতুর্থীর পূজোর শুভারম্ভ হল।পশ্চিম বঙ্গে আগে কিছু কিছু জায়গায় আগে এই গণেশ পুজো হতো এখন তা অনেক বেড়ে গেছে। কলকাতা থেকে শুরু করে শিলিগুড়ি সবজায়গাতেই ধুম ধাম করে পুজো হচ্ছে। সেরকমই হাওড়ার মিউনিসিপাল কর্পোরেশনের ৫৪নম্বর গিরিশ ঘোষ রোডের এর ৬০ নং ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর সীমা ভৌমিকের উদ্যোগে আজ থেকে আট বছর আগে সিদ্ধিদাতা গণেশের মন্দির নির্মাণ করা হয়েছিল। সেই মন্দিরেও আজ গনেশ চতুর্থী পূজোর শুভারম্ভ হয়। উদ্বোধনে উপস্থিত ছিলেন দিবাকর চক্রবর্তী ,চিত্র সাংবাদিক মৃত্যুঞ্জয় রায় ছাড়াও আরও বিশিষ্ট ব্যক্তিরা।

NBI ! ৪৬ বছরে পদার্পণ করল আর আর আগরওয়াল জুয়েলার্স

কলকাতা (৯ সেপ্টেম্বর '২৩):- ভারতের প্রসিদ্ধ জুয়েলারি কোম্পানী আর আর আগরওয়াল জুয়েলার্স সম্প্রতি জুয়েলারি ইণ্ডাস্ট্রীতে ৪৬ বছর পূর্ণ করেছে। এই খুশিতে শনিবার আর আর আগরওয়াল জুয়েলার্স নিজেদের ক্যামাক স্ট্রিট শোরুমে কেক কেটে ধুমধাম করে আনন্দ করল। ৪৬ বর্ষপূর্তি উপলক্ষ্যে আর আর আগরওয়াল জুয়েলার্স গহনা বানাবার খরচের উপর ৫০ শতাংশ ছাড় ঘোষণা করেছে। ৮ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এই অনবদ্য অফার চলবে আগামী ১৬ সেপ্টেম্বর পর্যন্ত। বলে রাখা ভালো, বর্ষপূর্তি অনুষ্ঠানকে আরো মনোলোভা করে তুলতে নতুন ভাবে বিবাহ সংক্রান্ত গহনা সংগ্রহও লঞ্চ করা হয়েছে। কুন্দন-এর গহনা, সোনার সাধারণ বা প্রাচীন গহনা, হীরের পোলকী গহনা, হীরের অনন্য সংগ্রহ, জেমস স্টোন এবং সোনার মুদ্রার অনন্য সংগ্রহ পাওয়া যাবে একই ছাদের তলায়। আর আর আগরওয়াল জুয়েলার্সের গহনার নকশা নিজেদের প্রতিষ্ঠানেই বানানো হয় ফলে এই নকশা অন্য দোকানে পাওয়া সম্ভব নয়। সব থেকে বড়ো কথা এদের গহনা এতটাই টেকসই যে এটা ২৫ - ৩০ বছর ব্যবহার করা যায়। আনন্দের মুহূর্তে সংস্থার নির্দেশক আর আর আগরওয়াল জানিয়েছেন, " এই জুয়েলারি ইণ্ডাস্ট্রীতে আমাদের এতটা সুনামের পেছনে রয়েছে কড়া পরি...

মঞ্চে এলো শান্তিনিকেতনের 'দল নাট্যগোষ্ঠী'র নবতম প্রযোজনা রবীন্দ্রনাথ ঠাকুরের ডাকঘর

  নিজস্ব প্রতিনিধি,শান্তিনিকেতনঃ শান্তিনিকেতন রবীন্দ্রনাথ ঠাকুরের এক অনন্য সৃষ্টি। এই সৃষ্টিশীলতার প্রধান শাখা-প্রশাখা জুড়ে আছে গান, নৃত্য, বাদ্য, চারু ও কারুকলা এবং সর্বোপরি নাটক। শিল্প আঙ্গিকের এই সকল মাধ্যম গুলোর দৈনন্দিন চর্চায় আজো মুখরিত শান্তিনিকেতনের অন্যতম ব্রহ্মচর্যাশ্রম বা আজকের পাঠভবন। সেইভাবেই আশ্রম প্রাঙ্গনের নাট্যচর্চায় বেড়ে উঠেছে দল নাট্যগোষ্ঠী। রবীন্দ্রনাথের গান, নাটক তারা তাদের অঙ্গে ধারণ করে। সেই ধারাবাহিকতার প্রান্ত ছুঁয়েই মঞ্চে এলো 'দল'-এর নবতম প্রযোজনা রবীন্দ্রনাথ ঠাকুরের ডাকঘর আগের মত এই প্রযোজনাতেও দেশজ রীতির বাংলা নাট্যশৈলীর সমন্বয় ঘটেছে নাট্যশৈলীতে। তবে নতুনত্বের মধ্যে যেটা ঘটেছে সেটা হলো আবহমান বাঙলার চতুর্দিক খোলা চৌকোণ সমতল মঞ্চে অভিনয়। ডাকঘর নাটকের এহেন মঞ্চায়ন শান্তিনিকেতনে কখনো হয়নি সেটা পুরোনো আশ্রমিকদের বয়ানেই স্পষ্ট। তারা বলেন, নাটকটি বরাবর যেভাবে দেখে এসেছি সেখানে একটি ছোট বাচ্চাকেই সবসময় 'অমল' হিসেবে দেখেছি এবং সে একটি ছেলে। কিন্তু একসাথে প্রায় চার থেকে পাঁচ জন ছেলে/ মেয়ে বিভিন্ন সময়ে 'অমল'-এর চরিত্রে অভিনয় কর...

NBI ! অনুষ্ঠিত হয়ে গেল খেলো ইন্ডিয়া উইমেনস পিনচ্যাক সিলাট লীগ ২০২৩

নিজস্ব প্রতিবেদক, কলকাতা, আগস্ট ২০২৩:-  SAI এবং MYAS ভারত সরকারের উদ্যোগে ও পিনচ্যাক সিলাট স্পোর্টস অ্যাসোসিয়েশন বেঙ্গলের আয়োজনে এসভিএস মারোয়ারি হাসপাতাল অডিটোরিয়াম 118, রাজা রামমোহন সরণি"তে ২৬ ও ২৭ আগস্ট দু - দিন ব্যাপী খেলো ইন্ডিয়া উইমেনস পিনচ্যাক সিলাট লীগ ২০২৩ অনুষ্ঠিত হয়ে গেল।এই টুর্নামেন্টে ১০ টি জেলার মোট ১২০ জন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল।এই ১২০ জন প্রতিযোগীদের মধ্যে আবার চারটে ক্যাটাগরিতে ভাগ করা হয়েছিল সেগুলো হল প্রি-টিন, প্রি-জুনিয়র, জুনিয়র, সিনিয়র।।  ২৬ শে আগস্ট এই প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রী মৃদুল ব্যানার্জি, জাতীয় কোচ, ভারতীয় ফুটবল দল,শ্রীমতি তপতী ঘোষ, সভাপতি, রামমোহন কলেজ ফর উইমেন,শ্রী তপন ঘোষ, সভাপতি, PSSAB,তমোঘ্ন ঘোষ, ভাইস প্রেসিডেন্ট, PSSAB,অসীম কে বন্দ্যোপাধ্যায় সিনিয়র জাতীয় সাঁতার প্রশিক্ষক,শ্রী সুনীল সিং, মহাসচিব, PSSAB, সুরেশ শর্মা, প্রশাসক, এসভিএস মারোয়ারি হাসপাতাল,শ্রীমান হৃষিকেশ মহারাজ, গৌড়িয়া মিশন মঠ, বাগবাজার, মৌলি পয়রা, শারীরিক শিক্ষার শিক্ষক, মহারাজা কসিমবাজার স্কুল,শ্রী রাজেশ সিনহা, কাউন্সিলর, কেএমসি এছা...

NBI ! INTUC এর উদ্যোগে রাখি বন্ধন উৎসব

নিউজ ডেস্ক, কলকাতা:-  গিরিশ পার্ক সংলগ্ন সুধীর চ্যাটার্জি স্ট্রিটে এক অনন্য অনুভূতির রাখী ব্ন্ধন অনুষ্ঠান অনুষ্ঠিত হলো রাজ্য আই এন টি ইউ সি সেবাদলের উদ্যোগে এই অনুষ্ঠানে রাজ্য শ্রমিক সংগঠনের বহু বিশিষ্ট নেতা যেমন: শ্রী আশীষ কুণ্ডু শ্রীমতী সাগরিকা দাস শ্রী অজয় গুপ্ত শ্রী প্রামোদ পাণ্ডে সমগ্র অনুষ্ঠান টি সঞ্চালনা করলেন শ্রী শঙ্কর নাথ হাজরা ছবি :- মৃত্যুঞ্জয় রায়