Skip to main content

Posts

Showing posts from December, 2025

NBI !! বেঙ্গল ন্যাশনাল চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (BNCCI) আয়োজিত ৩৭তম ইন্ডাস্ট্রিয়াল ইন্ডিয়া ট্রেড ফেয়ার (IITF) !!

নিজস্ব প্রতিনিধি,কলকাতাঃ  কলকাতার বিখ্যাত বাগবাজার সার্বজনীন দুর্গাপূজা মাঠে বেঙ্গল ন্যাশনাল চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (BNCCI) কর্তৃক ৩৭তম ইন্ডাস্ট্রিয়াল ইন্ডিয়া ট্রেড ফেয়ার (IITF) সফলভাবে উদ্বোধন হয়ে গেলো।আদিবাসী ব্যবসার প্রতি সমর্থন, MSME-গুলিকে শক্তিশালীকরণ এবং ভারতের বাণিজ্য ও কারুশিল্পের সমৃদ্ধ ইতিহাসকে সম্মান জানানোর উপর জোর দিয়ে, এই অনুষ্ঠানটি ১ জানুয়ারী পর্যন্ত চলেবে।  উদ্বোধনী অনুষ্ঠানে পশ্চিমবঙ্গ সরকারের শিল্প, বাণিজ্য ও উদ্যোগ এবং মহিলা ও শিশু উন্নয়ন ও সমাজকল্যাণ বিভাগের ভারপ্রাপ্ত মন্ত্রী ডঃ শশী পাঁজা; পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল এবং অবসরপ্রাপ্ত বিচারপতি শ্যামল কুমার সেন;BNCCI চেয়ারম্যান ঋত্বিক দাস,ডঃ অ্যান্ড্রিও ফ্লেমিং ব্রিটিশ ডেপুটি হাইকমিশনার, ডঃ দেবাঞ্জন চক্রবর্তী ডিরেক্টর ব্রিটিশ কাউন্সিল, রেজিস্টার এন্ড ওএসডি ঝারগ্ৰাম ইউনিভার্সিটি,হরিহর মন্ডল WBCS Exe Spl Secy, Govt of West Bengal , এছাড়াও ওয়ার্ড কাউন্সিলর; এবং অন্যান্য সম্মানিত অতিথিরা উপস্থিত ছিলেন।  ডঃ শশী পাঁজা বহিরাগত সংস্থার সহায়তা ছাড়াই স্বাধীনভ...

NBI !! 'আর পি ওয়েলফেয়ার ট্রাস্ট' যাদের মূলমন্ত্র,- 'ট্রাস্ট ফর পিউপিল' !!

ছবি: মৃত্যুঞ্জয় রায়  নিজস্ব সংবাদদাতা, তারাপীঠ: বিভিন্ন সমাজ সেবামূলক কাজ করে চলেছে আর পি ওয়েলফেয়ার ট্রাস্ট, যাদের মূলমন্ত্র ট্রাস্ট ফর পিউপিল ।  এই সংস্থার সেক্রেটারি শুভাশিস রায় জানান আর পি ওয়েলফেয়ার ট্রাস্ট মানুষের বিশ্বাসের উপর নির্ভর করে তৈরি সম্পূর্ণ সমাজ সেবামূলক সংস্থা। গত ১৪ ই নভেম্বর শিশু দিবস উপলক্ষে দক্ষিণ ২৪ পরগনার সোনারপুর ব্লকের লাঙ্গলবেড়িয়ায় শিশুদের হাতে শিক্ষা সামগ্রী তুলে দেয়া হয়। পরবর্তীতে প্রচন্ড শীতের হাত থেকে গরিব মানুষদের রক্ষা করতে তারাপীঠে সহশ্রাধিক কম্বল বিতরণ করা হয়। তিনি আরও বলেন আমরা ছোট ছোট্ট প্রোগ্রাম করে গরিব মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি।  এছাড়াও প্রত্যেক শনিবার কিছু দুঃস্থ মানুষের খাওয়া দাওয়ার ব্যাবস্থা করি কলকাতার ঠনঠনিয়া কালীবাড়ি এবং কলকাতার ফিরিঙ্গি কালীবাড়িতে।  আমাদের ট্রাস্টের তরফ থেকে আমরা কিছু সমাজ কল্যাণমূলক কাজ করবার চেষ্টা করছি। সামনে আমাদের আরো দু তিনটে প্রকল্প রয়েছে। ২০২৬ এর গঙ্গাসাগর মেলায় পুন্যার্থীদের পাশে থাকার চেষ্টা করব। সোমবার তারাপীঠ এলাকার কম্বল বিতরণ অনুষ্ঠানে ছিলেন তার...

NBI !! এই প্রথম কবিতায় গান গাইলেন - শুভমিতা ব্যানার্জি !!

নিজস্ব প্রতিবেদকঃ শুভমিতা ব্যানার্জি একজন ভারতীয় বাংলা গায়িকা। তার বহু বাংলা অ্যালবাম প্রকাশিত হয়েছে এবং তিনি বাংলা সংগীত জগতের সুপরিচিত শিল্পীদের মধ্যে অন্যতম। ধ্রুপদী, আধুনিক বাংলা, গজল এই রকম গান গেয়েছেন।এই প্রথম তিনি কবিতার গান গাইলেন। কবিতাটি লিখেছেন বিখ্যাত কবি জীবনানন্দ দাশ বিংশ শতাব্দীর অন্যতম প্রধান আধুনিক বাঙালি কবি, লেখক ও প্রাবন্ধিক৷ এই গানের সুর করেছেন শাহীন সরদার।  ওপার বাংলার একজন বিখ্যাত সুরকার।ভিডিও পরিচালনা করেছেন দেবজ্যোতি মুখোপাধ্যায় তাকে চিত্রগ্রহণে সঙ্গ দিয়েছেন তনয় রায়।শব্দ গ্রহনে ছিলেন সৌমেন পাল স্টুডিও গান বাজনা মিউজিক গ্যারেজ।যন্ত্রণু সঙ্গ পরিচালনা করেছেন পার্থ পাল। গানটির সাথে অভিনয় করেছেন তিতলি বোস।

NBI !! কলকাতায় বিখ্যাত গায়ক বিনোদ রাঠোর !!

২৭শে ডিসেম্বর ২০২৫ :-  উড়িষ্যার মুখ্যমন্ত্রী মহেশ বাবু মাঝির জন্মদিন উপলক্ষে মুম্বাইয়ের বিখ্যাত সংগীতশিল্পী বিনোদ রাঠোর কলকাতার ফিউশন প্রো স্টুডিওতে একটি গান রেকর্ডিং করে গেলেন। গানটির কথা ও সুরকার বৈদ্যনাথ দাস,রেকর্ডিং করেছেন দেবপ্রসাদ এবং ভিডিও পরিচালক দেবজ্যোতি মুখোপাধ্যায় এবং ক্যামেরা করেছেন অরূপ রায়। গানটি উড়িয়া ভাষায় রেকর্ডিং হয়েছে।আয়োজক ছবিওয়ালা প্রোডাকশন হাউজ।

NBI !! Digitally driven neighborhood shopping is now being redefined as Moholla !!

Kolkata:  Recently, a new online platform ‘Moholla’ was officially launched at the Pride Plaza Hotel in Kolkata. Arjun Gupta, the founder of this platform, said that ‘Moholla’ is available on both Android and Apple Play Store. ‘Moholla’ will mainly provide services through four separate apps—Customer App, Vendor App, Partner App and Delivery App. One of the specialties of this platform is that for just 1 taka, customers will be able to directly connect with sellers, service providers and people of different professions in their area. The main goal of ‘Moholla’ is to bring everything from daily life essentials to various services under one digital umbrella. In addition, it will open a new horizon of business for local businessmen. All things considered, ‘Moholla’ is not just a means of online shopping, but will also usher in a new era in the local economy, business and the lives of the common people, according to the concerned quarters.

NBI !! রাসবিহারী বসুর স্মৃতিতে পুরস্কার !!

নিজস্ব প্রতিনিধি: রাসবিহারী রিসার্চ ইনস্টিটিউটের উদ্যোগে ২৩ ডিসেম্বর কলকাতা প্রেস ক্লাবে এক অনুষ্ঠানের মাধ্যমে রাসবিহারী বসু স্মৃতি পুরস্কার দান আর  "ভাইসরয় চিৎপটাং দিবস " পালিত হয়। ১৯১২ সালের এই২৩ ডিসেম্বর মহাবিপ্লবী রাসবিহারী বসু ব্রিটিশ সম্রাট পঞ্চম জর্জের বিরুদ্ধে সরাসরি যুদ্ধের কথা ঘোষণা করে সম্রাটের প্রতিভূ ভাইসরয় লর্ড হার্ডিংজের শোভাযাত্রায় বোমা বিস্ফোরণ করে তাঁকে হাতির পিঠের হাওদা থেকে রাজধানীর প্রকাশ্য রাস্তায় চিৎপটাং করেন। এই অনুষ্ঠানে  পশ্চিমবঙ্গ বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় অভিযোগ করে বলেন, "দেশের স্বাধীনতা আন্দোলনে বাংলার বিপ্লবীদের অবদান ভুলিয়ে দেওয়ার চক্রান্ত হচ্ছে। আমরা রাজ্য সরকারের পক্ষ থেকে বিধানসভায় স্বাধীনতা সংগ্রামীদের তৈলচিত্র বসিয়েছি। তাঁদের জন্মদিন পালন করে শ্রদ্ধা জানানো হয়।   এ বছর বিপ্লবী রাসবিহারী বসুর জন্মদিন পালন করা হয়। এই মহান বিপ্লবী সম্পর্কে অনেক কিছুই আমাদের অজানা। বিশিষ্ট সাংবাদিক তথা কথা সাহিত্যিক  শঙ্করলাল ভট্টাচার্য বলেন,খুব ছোটবেলা থেকেই স্কুলের  সিলেবাসে বিপ্লবীদের জীবনী পাঠ আবশ্যিক...

NBI !! হোয়াইট হর্স এন্টারটেইনমেন্ট এর পঞ্চম ছবির শুটিং জানুয়ারি"তে !!

কলকাতা, ২৪শে ডিসেম্বর ২০২৫:- হোয়াইট হর্স এন্টারটেইনমেন্ট একটি বিশেষ সংবাদ সম্মেলনের মাধ্যমে বাংলা সিনেমায় রহস্য গল্পের ধারাকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে আরেকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে।  এই অনুষ্ঠানে, প্রযোজনা সংস্থা আনুষ্ঠানিকভাবে তাদের চতুর্থ পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র "রহস্যময় গাড়ি" এর পোস্টার উন্মোচন করেছে এবং তাদের আসন্ন নতুন চলচ্চিত্রের ঘোষণা দিয়েছে। তাদের পঞ্চম চলচ্চিত্র "কুহকের জাল" এর শুটিং জানুয়ারিতে শুরু হতে চলেছে।  "রহস্যদীপ", "অরক্ষণীয়া" এবং "হাত-ছানি" এর মতো তাদের পূর্ববর্তী প্রযোজনার ইতিবাচক সাড়া পাওয়ার পর, নির্মাতারা আরও একটি রোমাঞ্চকর গল্পের প্রতিশ্রুতি দিয়েছেন। ছবিটি পরিচালনা করবেন ইয়াসমিন ইব্রাহিম এবং সর্বজিৎ মণ্ডল, প্রযোজক হিসেবে থাকবেন ইয়াসমিন ইব্রাহিম এবং নির্বাহী প্রযোজক হিসেবে থাকবেন অভ্র রায়।  বলিউড অভিনেত্রী রেশমি ঘোষ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোমা বন্দ্যোপাধ্যায়, সোমা চক্রবর্তী, দেবাশিস গাঙ্গুলি ও ক্যান্ডি দাস ও অন্যান্য উল্লেখযোগ্য ব্যক্তিত্বরা। ...

NBI !! ফুটবল প্রতিযোগিতা ২০২৫ !!

২৩শে,ডিসেম্বর ২০২৫ :-  ফুটবল প্রতিযোগিতা ২০২৫ অনুষ্ঠিত হয়ে গেল মাধবনগর হাই স্কুল - এর মাঠে।  সুদীপ স্মৃতি সরণে রূপসী বাংলা ক্লাবকে তাদের জয়ের জন্য অভিনন্দন। তারা ২ গোলের লিড নিয়ে ট্রফি ঘরে তুলেছে! বাবা আতেশ্বর তলা কঠিন লড়াই করেছে, কিন্তু জিততে পারেনি।  মোট আট-টা দল এই টুর্নামেন্টে অংশ নিয়েছিল।দলগুলো জেতার জন্য তাদের সীমা অতিক্রম করে শেষ মুহূর্ত পর্যন্ত তাদের সর্বস্ব দিয়ে দিতে দেখা গেছে।

NBI !! প্রোগ্রেসিভ ইউনাইটেড ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশনের কলকাতা দ্বিবার্ষিক জেলা সম্মেলন সংগঠিত হলো !!

২০শে ডিসেম্বর, ২০২৫ -  কলকাতা মেডিকেল কলেজ এবং হসপিটাল, অডিটোরিয়াম হল, কলেজ অফ নার্সিং এ।  ২০১৫ সালের আগস্ট মাস, সংগঠনের জন্ম লগ্ন থেকে জুনিয়ার ইঞ্জিনিয়ার থেকে চিফ ইঞ্জিনিয়ার অব্দি সকলকে সাথে নিয়ে বৃহত্তর ও ইঞ্জিনিয়ারিং ঐক্য তৈরির লড়াই লড়ছে।  প্রতিটি ইঞ্জিনিয়ারিং দপ্তরের মধ্যে একটি সমন্বয় সাধনের মাধ্যমে রাজ্যের উন্নয়নকে এগিয়ে নিয়ে যাওয়াই হল এই সংগঠনের মূল লক্ষ্য। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন:জয়ন্ত ঘোষ,  রাজেশ ঠাকুর,পৌর মাতা সুপর্ণা দত্ত,ইঞ্জিনিয়ার অনন্ত নন্দী, ইঞ্জিনিয়ার অনুপম সরকার ,ইঞ্জিনিয়ার অনির্বাণ চাকি,ইঞ্জিনিয়ার অরিন্দম কেশ, ইঞ্জিনিয়ার স্নেহাংশু চট্টরাজ।

NBI !! টাটা স্টিল ওয়ার্ল্ড ২৫কে কলকাতা - ১০ বছরে পা রাখল !!

কলকাতা : -  অনুষ্ঠিত হয়ে গেল টাটা স্টিল ২৫কে ওয়ার্ল্ড ম্যারাথন দৌড়।পূর্ব ভারতের এই রোড রেস যা এই বছর ১০ বছর পূর্ণ হলো। টাটা স্টিল ওয়ার্ল্ড ২৫কে কলকাতায় এ বছর ২৩,০০০ এরও বেশি নিবন্ধন হয়েছে, যা এ যাবৎকালের সর্বোচ্চ। রবিবার ঘন্টার পর ঘন্টা ধরে, ময়দান অপেশাদার, অভিষেককারী, বৃদ্ধ, তরুণ, কাছের এবং দূর থেকে আসা খেলোয়াড়দের ভিড়ে ভর্তি ছিল।    ২৫ কিলোমিটার দীর্ঘ এই রেস শহরের কিছু বিখ্যাত স্থান অতিক্রম করে, যার মধ্যে রয়েছে ইডেন গার্ডেন, ভিক্টোরিয়া মেমোরিয়াল, প্রিন্সেপ ঘাট এবং ফোর্ট উইলিয়াম। শুরু এবং শেষ স্থানগুলি রেড রোডে অবস্থিত।দৌড়বিদরা দক্ষিণ কলকাতার আলিপুর, কালীঘাট, গোলপার্ক এবং সাউদার্ন অ্যাভিনিউয়ের মধ্য দিয়ে দৌড়ান। ২৫ কিলোমিটার এলিট দৌড় শুরু হয় ভোর ৫.৪৫ মিনিটে, ২৫ কিলোমিটার অপেশাদার এবং সশস্ত্র বাহিনীর দৌড়বিদদের জন্য বিজয় দিবস ট্রফির জন্য দৌড় শুরু হয় ভোর ৫.৪৯ মিনিটে, ওপেন ১০ কিলোমিটার এবং পুলিশ কাপের জন্য দৌড় শুরু হয় ভোর ৬.৫০ মিনিটে, সিনিয়র সিটিজেনস দৌড় এবং প্রতিবন্ধী চ্যাম্পিয়নদের জন্য দৌড় (উভয়ই ২.৩ কিলোমিটার) শুরু হয় সক...

NBI !! উইমেন্স ক্রিশ্চিয়ান কলেজের চতুর্থ তম ক্রিসমাস কার্নিভাল !!

কলকাতাঃ  কলকাতার কালীঘাটে ছিয়াত্তর বছর উত্তীর্ণ উইমেন্স ক্রিশ্চিয়ান কলেজের চতুর্থ তম ক্রিসমাস কার্নিভাল এবছর অনুষ্ঠিত হল কলেজ প্রাঙ্গণে। গ্রীক চার্চ রো তে।সারা কলেজ জুড়ে ছিল বড়দিনের উৎসবের মেজাজ ।  যীশুখৃষ্টের জন্মদিনের প্রাক পর্বে কলেজের বর্তমান ভারপ্রাপ্ত অধ্যক্ষ শ্রী কুশল বিশ্বাসের পরিচালনায় ছাত্রীদের যোগদানে প্রার্থনা , খ্রিস্টমাস হিম এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।  মেয়েদের এই কলেজে বড়দিন উপলক্ষ্যে কার্নিভাল এ বিক্রিত হয় তাদের নিজেদের হাতে তৈরি বিভিন্ন খাবার এবং দৈনন্দিন কাজে প্রয়োজনীয় নানা জিনিস ব্যাগ, পোশাক, অলঙ্কার ইত্যাদি। সুচারু, সুমেলি এবং কলেজের ইকো ক্লাব সারা বছর ব্যাপী মেয়েদের স্বনির্ভর করার ও পরিবেশ সচেতন করার লক্ষ্যে নিরলস যে কর্মশালা ও অন্যান্য আয়োজন করে তারই কার্যকরী বিকি কিনির সময় এই কার্নিভালের দিনটি। প্রাক্তণ ও বর্তমান অধ্যাপক ও ছাত্রীদের মিলনে এই আয়োজন আনন্দ মুখর হয়ে উঠেছিল।

NBI !! সপ্তম বর্ষে বৃহৎ গন বিবাহ উৎসব !!

নিজস্ব প্রতিনিধি, কলকাতা - লাভ ইন্ডিয়া ফাউন্ডেশন, প্রয়াস এবং শ্রী ভারতবর্ষীয় মারওয়ারী সমাজ-এর যৌথ তত্ত্বাবধানে সফলভাবে অনুষ্ঠিত হলো এক বৃহৎ গণ বিবাহ অনুষ্ঠান।  সমাজকল্যাণমূলক এই আয়োজনে মোট ২৫ জোড়া বাঙালি সহ অন্যান্য সনাতনী পরিবারের নবদম্পতির শুভ বিবাহ সম্পন্ন হয়। অনুষ্ঠানের প্রথাগত রীতি-রেওয়াজ, বৈদিক মন্ত্রোচ্চারণ, এবং আচার–অনুষ্ঠান ছিল যথেষ্ট আকর্ষণীয়। সম্পূর্ণ নিঃশুল্কভাবে বিবাহ সম্পন্ন করেন পণ্ডিত পতঞ্জলি শর্মা, জয়প্রকাশ শাস্ত্রী এবং তাঁদের শিষ্য গণ। অনুষ্ঠানের মূল উদ্যোক্তা হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন প্রয়াস এবং ভারতবর্ষীয় মারওয়ারী সমাজের প্রধান কর্মকর্তা মনমোহন গাড়োদিয়া ও শাম আগারওয়াল এছাড়াও ছিলেন নিতু শা,রাধা শ্রী,জ্যোতি গুপ্তা ও আরও অন্যান্য ব্যক্তিবর্গ  । আয়োজক সংস্থাগুলোর পক্ষ থেকে জানানো হয়েছে, তাঁরা শুধু বিবাহ আয়োজনেই সীমাবদ্ধ নন—নবদম্পতিদের পরবর্তী জীবনের সুরক্ষা, দিকনির্দেশনা এবং প্রয়োজনীয় সাহায্য প্রদানের ক্ষেত্রেও তাঁরা অঙ্গীকারবদ্ধ।

NBI !! কর্মা সোশ্যাল অ্যান্ড ওয়েলফেয়ার ট্রাস্ট'-এর উদ্যোগে রক্তদান কর্মসূচি !!

কলকাতাঃ  কর্মা সোশ্যাল অ্যান্ড ওয়েলফেয়ার ট্রাস্ট-এর উদ্যোগে কেষ্টপুরের মাতৃ অ্যাপার্টমেন্ট কমিউনিটি হলে অনুষ্ঠিত হলো এক সুশৃঙ্খল ও মানবিক রক্তদান শিবির। সকাল ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত চলা এই রক্তদান কর্মসূচিতে মোট ৬৭ জন স্বেচ্ছায় রক্তদান করেন। উল্লেখযোগ্যভাবে, এর মধ্যে ১৮ জন মহিলা অংশগ্রহণ করে সমাজে মানবিকতার বার্তা আরও জোরালোভাবে তুলে ধরেন। প্রতিষ্ঠানের চেয়ারম্যান, আইনজীবী অনিল কুমার দাস জানান— “মানুষের সেবাই আমাদের মূল লক্ষ্য। আজকের রক্তদান শিবিরে সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই প্রমাণ করে যে সমাজের প্রতি আমাদের দায়বদ্ধতা এখনও অটুট।” অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট চিত্র পরিচালক বাদল সরকার, দেবব্রত ঘোষ, এবং পূর্বতন কাউন্সিলর (২৫ নম্বর ওয়ার্ড, কৃষ্ণপুর) বিকাশ নস্কর-সহ আরও বহু বিশিষ্টজন। রক্তদান শিবিরটির সাফল্যে আয়োজক সংস্থা এবং স্থানীয় বাসিন্দারা বিশেষভাবে সন্তুষ্ট। সমাজকল্যাণমূলক উদ্যোগ হিসেবে এই আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে ট্রাস্টের পক্ষ থেকে জানানো হয়েছে।

NBI !! হাওড়া - শ্রীরামপুর আদালতে মহাসমারোহে পালিত হলো জাতীয় লোক আদালত !!

মোল্লা জসিমউদ্দিন :-  শনিবার সারাদেশের পাশাপাশি হাওড়া জেলা আদালত ও শ্রীরামপুর মহকুমা আদালতে  মহাসমারোহে পালিত হলো জাতীয় লোক আদালত। মূলত দু পক্ষের আপসে মিটে যায় সিংহভাগ মামলা।এই আইনী পরিষেবার জন্য কোন আর্থিক খরচ বহন করতে হয় না বিচারপ্রার্থীদেরকে।   হাওড়া জেলা ও দায়রা বিচারক অভিজিৎ সোমের নেতৃত্বে এবং হাওড়া জেলা আইনী পরিষেবা কেন্দ্রের সচিব আর্শেয়া মুস্তাকের পরিচালনায় জাতীয় লোক আদালত বসেছিল।জেলার সদর আদালতে ১৫ টি এবং উলুবেড়িয়া মহকুমা আদালতে ৩ টি সর্বমোট ১৮ টি বেঞ্চ বসেছিল,১০,৮০০ টি মত মামলা নথিভুক্ত ছিল, যার সিংহভাগ মিটেছে এবং এইসব মামলার আর্থিক পরিমাণ ৮ কোটির বেশি বলে জানিয়েছেন হাওড়া জেলা আইনী পরিষেবা কেন্দ্রের অফিস মাস্টার  প্রসেনজিৎ ভট্টাচার্য।  এদিন হাওড়া জেলা আদালতে ১০ নং বেঞ্চে অবসরপ্রাপ্ত বিচারক অসীম দেবনাথের নেতৃত্বে ইউকো ব্যাঙ্ক - আশা ফাইনান্সের ঋণখেলাপীদের শুনানি চলে। এই বেঞ্চে সমাজকর্মী হিসাবে ছিলেন কলকাতা হাইকোর্টের 'মিডিয়েটর' ও লিগ্যাল রিপোর্টার  মোল্লা জসিমউদ্দিন। এই বেঞ্চে বেশিরভাগ মামলার নিস্পত্তি ঘটে । অপরদিকে হুগলি জেলা আইনী প...

NBI !! অনুষ্ঠিত হয়ে গেল “দ্য রয়েল বেঙ্গল আইকন অ্যাওয়ার্ড – সিজন ১ !!

১৩ই ডিসেম্বর,২০২৫, কলকাতা :-  কলকাতার লেক ক্লাবে রেড ওয়াইন ইন্টারটেইনমেন্ট-এর উদ্যোগে ১২ই ডিসেম্বর ২০২৫ জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হয়ে গেল “দ্য রয়েল বেঙ্গল আইকন অ্যাওয়ার্ড – সিজন ১”। বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল ও সৃজনশীল ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রাখা ব্যক্তিদের সম্মানিত করা ছিল এই অ্যাওয়ার্ডের মূল উদ্দেশ্য। অনুষ্ঠানে বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট কমিশনার অফ রেভিনিউ 'পাঞ্চালি মুন্সী'। তার হাত দিয়েই সম্মাননা প্রদান করা হয় গুণী ব্যক্তিত্ব শ্রীমতি লীনা গঙ্গোপাধ্যায় (লেখিকা) এবং বিশিষ্ট আইনজীবী জয়ন্ত নারায়ণ চ্যাটার্জী-কে। এদিনের আয়োজনে আরও উপস্থিত ছিলেন শিল্পপতি জয়জিৎ ঘোষ, MLA দেবাশিস কুমার, এবং আরও বহু বিশিষ্ট সমাজসেবী, উদ্যোক্তা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও গণ্যমান্য অতিথিবৃন্দ। 'রেড ওয়াইন ইন্টারটেইনমেন্ট'-এর পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতে এই অ্যাওয়ার্ড আরও বৃহৎ পরিসরে আয়োজন করা হবে এবং সমাজের বিভিন্ন ক্ষেত্রে অসামান্য কাজ করা ব্যক্তিদের স্বীকৃতি প্রদান অব্যাহত থাকবে।