Skip to main content

Posts

Showing posts from February, 2026

NBI !! মৃনাল কান্তি গায়েনের মিউজিক্যাল ডকুমেন্ট্রি "জাগো হে সুন্দরবনবাসী" দুটো ফিল্ম ফেস্টিভালে শ্রেষ্ঠ মিউজিক ভিডিও হিসাবে পুরস্কৃত হয়েছে !!

কলকাতা ।। ২৫ শে ফেব্রুয়ারি,২০২৬ ।।  গীতিকার, সুরকার, কণ্ঠশিল্পী,মুখ্য চরিত্রাভিনেতা, চিত্রগ্রাহক ও পরিচালক শ্রী মৃণাল কান্তি গায়েন তার মিউজিক্যাল ডকুমেন্ট্রি গানের ভিডিও অ্যালবাম- "জাগো হে সুন্দরবনবাসী "(Awake the people of Sundarban )দু'টো দু'টো বিখ্যাত ফিল্ম ফেস্টিভ্যালে প্রতিযোগিতায় শ্রেষ্ঠ মিউজিক ভিডিও হিসেবে পুরস্কৃত হল ।  ২০২৫ সালে হরিয়ানা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভালে(  Haryana International Film Festival, 2025)  প্রদর্শনের জন্য  গোটা বিশ্বের থেকে বাছাই করা আটটি(০৮) গানের অ্যালবামের মধ্যে অন্যতম একটি হিসেবে স্থান পেয়েছে। এবং বেলঘরিয়া ফ্লিম ফেস্টিভাল, 2026 এ "বেস্ট ডকুমেন্টারি মিউজিক ভিডিও অন ইনভায়রণমেন্ট্" হিসাবে পুরস্কৃত হল । 

NBI // ১৪৪তম কলুটোলা হরি ভক্তি প্রদায়িনী সভা ২০২৬ সাড়ম্বরে অনুষ্ঠিত !!

কলকাতা | ২৫ ফেব্রুয়ারি ২০২৬: শহর কলকাতার প্রাচীন ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্যকে ধারণ করে এবছরও সাড়ম্বরে আয়োজিত হলো ১৪৪তম কলুটোলা হরি ভক্তি প্রদায়িনী সভা ২০২৬। বহু বছরের পরম্পরা বজায় রেখে ভক্তদের উপস্থিতিতে অনুষ্ঠান প্রাঙ্গণ পরিণত হয় এক অনন্য আধ্যাত্মিক মিলনমেলায়। ভক্তিমূলক সংগীত, নামসংকীর্তন এবং বিভিন্ন ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনভর পরিবেশ ছিল ভক্তিময় ও শান্তিময় আবহে পরিপূর্ণ। প্রবীণ ও নবীন—সব প্রজন্মের অংশগ্রহণে সভা যেন হয়ে উঠেছিল বিশ্বাস, সংস্কৃতি ও ঐক্যের এক উজ্জ্বল উদাহরণ। এই ঐতিহ্যবাহী আয়োজন আবারও প্রমাণ করল, নগর জীবনের ব্যস্ততার মাঝেও আধ্যাত্মিক চর্চা ও সাংস্কৃতিক শিকড়ের প্রতি টান আজও সমানভাবে অটুট।

NBI // আর পি ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে হয়ে গেলো আইকনিকের হলে ‘রং মহোৎসব ২.০' !!

নিজস্ব প্রতিবেদক, কলকাতা :-  আর পি ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে আয়োজিত হতে চলেছে ‘রং মহোৎসব ২.০’। সেই উপলক্ষে শুক্রবার, ২০ ফেব্রুয়ারি ২০২৬ কলকাতার আইকনিক ইভেন্ট প্ল্যানার হল-এ অনুষ্ঠিত হলো উৎসবের প্রেস মিট। আগামী ১ মার্চ, রবিবার মূল অনুষ্ঠান আয়োজিত হবে বলে জানান উদ্যোক্তারা। প্রেস মিটে উপস্থিত ছিলেন সমাজ, সংস্কৃতি ও ফ্যাশন জগতের একাধিক বিশিষ্ট ব্যক্তিত্ব। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীতু সাহা, পরিচিত ফ্যাশন উদ্যোক্তা এবং Taption Media-র ম্যানেজিং ডিরেক্টর। তিনি তাঁর বক্তব্যে নতুন প্রজন্মের সৃজনশীল প্রতিভাদের সামনে তুলে ধরার প্রয়োজনীয়তার উপর জোর দেন। এছাড়াও উপস্থিত ছিলেন সায়নী চট্টোপাধ্যায়, যিনি Go Live Story এবং Riwk Film Production House-এর ম্যানেজার হিসেবে প্রোডাকশন হাউস ও অ্যাকাডেমির সঙ্গে যুক্ত। তিনি জানান, এই ধরনের উদ্যোগ সংস্কৃতি চর্চাকে বৃহত্তর পরিসরে পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। সামাজিক ক্ষেত্রের প্রতিনিধিত্ব করেন আর পি ওয়েলফেয়ার ট্রাস্টের প্রেসিডেন্ট সুমিতা রায় এবং ভাইস প্রেসিডেন্ট সুচরিতা পাল। তাঁরা জানান, সমাজকল্যাণমূলক কাজের সঙ্গে সাংস্কৃতিক কর্ম...

NBI // মহাজতি সদনে বিপিবিইএ এর মহাসমারোহে রাজ্য সম্মেলন চলছে !!

নিজস্ব প্রতিনিধি,  শুক্রবার বেঙ্গল প্রাদেশিক ব্যাংক কর্মচারী সমিতি (B.P.B.E.A)-এর ৩১তম রাজ্য সম্মেলন  কলকাতার মহাজাতি সদনে সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে।এদিন সম্মেলন উপলক্ষে এর আগে বি.বি.ডি. বাগ থেকে মহাজাতি সদন পর্যন্ত ব্যাংক কর্মচারীদের এক বিশাল বর্ণাঢ্য মিছিল মহানগরের কেন্দ্রস্থলে সংগঠিত হয়, যা কর্মচারীদের ঐক্য ও দাবির শক্তিশালী বার্তা বহন করে। উদ্বোধনী অধিবেশনে প্রায় ১,০০০-এরও বেশি প্রতিনিধি ও পর্যবেক্ষকের উপস্থিতি সম্মেলনের গুরুত্বকে আরও বৃদ্ধি করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন AITUC-এর সাধারণ সম্পাদক কমরেড অমরজিৎ কৌর এবং AIBEA-এর সাধারণ সম্পাদক কমরেড সি. এইচ. ভেঙ্কটচলম। তাঁদের বক্তব্যে দেশের ব্যাংকিং খাতের বর্তমান পরিস্থিতি, শ্রমিক-কর্মচারীদের অধিকার এবং সংগঠিত আন্দোলনের প্রয়োজনীয়তার ওপর জোর দেওয়া হয়।তিন দিনব্যাপী এই সম্মেলন আগামী ১৫ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত চলবে।  সম্মেলনে যে গুরুত্বপূর্ণ বিষয়গুলি বিশেষভাবে আলোচিত হয়েছে, সেগুলির মধ্যে উল্লেখযোগ্য—শ্রমিক ও কর্মচারীদের অধিকার সুরক্ষা,সরকারি খাতের ব্যাংক শক্তিশালীকরণ দ্রুত ডিজিটাইজেশনের চ্যালেঞ্জ...

NBI // আয়োজিত হল লোক উৎসব ১৪৩২ !!

নিউজ ডেস্ক:বাংলার মাঠ-ঘাট আর প্রান্তরের ধুলোয় মিশে আছে আমাদের শিকড়ের গান। ১৯৬২ সাল থেকে সেই সুর সংগ্রহ আর সংরক্ষণের ব্রত নিয়েছে লোকসংস্কৃতি চর্চা কেন্দ্র ‘ভ্রমরা’। সংস্থার প্রাণপুরুষ শিবব্রত কর্মকারের নিরলস পরিশ্রমে আজ বিশ্বদরবারে সমাদৃত বাংলার লোকগান। যার উত্তরাধিকার বয়ে চলেছে ভ্রমরা।এই ঐতিহ্যের ধারাকে আরও এগিয়ে নিতে এবার বসছে চাঁদের হাট।  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চন্দনা মজুমদার ও কিরণ চন্দ্র রায়। সাথে আমানত ফকির ও রীনা দাস বাউলের মায়াবী কণ্ঠ।উপস্থিত ছিলেন কল্যানী রায় মেমোরিয়াল ট্রাস্টের কর্ণধার সুব্রত রায়।  এদিন ভ্রমরা নিয়ে এল বাংলার একঝাঁক লুপ্তপ্রায় লোকসঙ্গীতের ডালি। মঙ্গলবার সন্ধ্যায় গিরিশ মঞ্চে আয়োজিত হল এই ‘লোক উৎসব ১৪৩২’।শিকড়ের টানে এদিন বহু সঙ্গীতপ্রেমী উপস্থিত ছিলেন গিরিশ মঞ্চে।

NBI // প্রকাশিত হলো সঙ্গীতশিল্পী ও গীতিকার ইমন মুখার্জীর বই "গানের আড়ালে" !!

নিউজ ডেস্ক :  কলকাতা বইমেলায় প্রকাশিত হলো সঙ্গীতশিল্পী ও গীতিকার ইমন মুখার্জীর প্রথম বই “গানের আড়ালে”। প্রথম বই প্রকাশ—স্বভাবতই এটি ইমন মুখার্জীর পাশাপাশি তাঁর অনুরাগী ও শুভানুধ্যায়ীদের কাছেও এক গর্বের মুহূর্ত। “গানের আড়ালে” মূলত ইমনের লেখা গানগুলোর নেপথ্য সময়, প্রেক্ষাপট ও অনুভবকে কেন্দ্র করে রচিত। কোন গান কোন সময়ে, কোন পরিস্থিতিতে লেখা—তার সঙ্গে জড়িয়ে থাকা ব্যক্তিগত অভিজ্ঞতা ও ভাবনার কথা এই বইয়ের মূল উপজীব্য। তবে শুধু গানের গল্পেই সীমাবদ্ধ নয় এই বই; পাঠকেরাও পড়তে পড়তে নিজেদের জীবনের নানা অধ্যায়ের সঙ্গে মিল খুঁজে পেতে পারেন, আবিষ্কার করতে পারেন নিজের না বলা কথাগুলো। বইটি সংগ্রহ করা যাচ্ছে বইমেলার বিভিন্ন লিটল ম্যাগাজিন স্টলের পাশাপাশি ত্রিপুরা দর্পণ ও বরানগর দর্পণ–এর স্টলে। এরই মধ্যে বইমেলার প্রেস কর্নারে বরানগর দর্পণের সম্পাদক আশীষ ঘোষ মহাশয় ইমন মুখার্জীকে আমন্ত্রণ জানিয়েছিলেন। দীর্ঘদিন ধরে লেখালেখির পথে যিনি ইমনকে নিরন্তর উৎসাহ দিয়ে এসেছেন, তাঁর এই আমন্ত্রণ ইমনের কাছে বিশেষ সম্মানের। তবে নির্ধারিত সময়ে উপস্থিত থাকতে পারেননি ইমন, কারণ সেই ...

NBI // দুঃস্থ অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা !!

ডিজিটাল ডেস্ক :  সমাজসেবা করার জন্য কোনো নির্দিষ্ট দিনক্ষণ, সময় বা মাস লাগে না। এই সেবা মানুষের সেবা। স্বামী বিবেকানন্দ বলেছিলেন—“জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর।” তাই ঋতু নয়, সময় নয়—গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত বা বসন্ত—প্রত্যেকটি দিনই যাঁরা মানবসেবার ব্রতে নিজেকে উৎসর্গ করেছেন, তাঁরাই প্রকৃত সমাজকর্মী। কিছুদিন আগে ২৩ ও২৬শে জানুয়ারি,সরস্বতী পুজো ,মহা সমারোহে উদ্‌যাপিত হলো সারা বিশ্বের দরবারে ।কিছু মানুষ আছেন যারা  প্রজাতন্ত্র দিবস বা নেতাজীর জন্মদিন,সরস্বতী পুজো যাই হোক না কেনো,সেবার দিন তাঁদের  কাছে প্রত্যেক দিন। হ্যাঁ,  আমরা স্বাধীন হয়েছি,শৃঙ্খলমুক্ত হয়েছি, বিদেশি শাসনের অবসান ঘটেছে। কিন্তু আমাদের চিন্তা, সমাজ-ন্যায় ও সমতা, সেগুলো কি সত্যিই মুক্ত হয়েছে? আজও অন্যায়ের বিরুদ্ধে কণ্ঠ তুলতে ভয় হয় মানুষের। দারিদ্র্য, দুর্নীতি, বৈষম্য ও নারীর নিরাপত্তাহীনতা,ধর্ষণ—এসব যেন স্বাধীনতার পর নতুন এক শৃঙ্খল। তাই স্বাধীনতার পর প্রকৃত স্বাধীনতা পেতে হলে মুক্তি চাই শুধু ভূখণ্ডের নয়,মানুষের মন, বিবেক এবং জীবনের প্রতিটি স্তরে। সমাজ কে পাল্টাতে ...

NBI // ১৩৯তম প্রতিষ্ঠা দিবস পালন করল বেঙ্গল ন্যাশনাল চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি !!

কলকাতা, ফেব্রুয়ারি ৩ :-  ভারতের অন্যতম প্রাচীন বাণিজ্যিক সংগঠন Bengal National Chamber of Commerce & Industry (BNCCI)–এর ১৩৯তম প্রতিষ্ঠা দিবস আজ যথাযোগ্য মর্যাদায় পালিত হল। কলকাতার ২৩, আর. এন. মুখার্জি রোডে অবস্থিত BNCCI হাউস–এ আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চেম্বারের সদস্যবৃন্দ ও বিশিষ্ট অতিথিরা। ১৮৮৭ সালের ২ ফেব্রুয়ারি ব্রিটিশ শাসনামলে ভারতীয় উদ্যোগপতিদের স্বার্থ রক্ষার উদ্দেশ্যে প্রতিষ্ঠিত এই সংগঠনের ইতিহাস ভারতের স্বাধীনতা আন্দোলনের সঙ্গেও ওতপ্রোতভাবে জড়িত। প্রতিষ্ঠাতা সদস্যদের মধ্যে ছিলেন তৎকালীন বিশিষ্ট বাঙালি জমিদার ও শিল্পপতিরা। পরবর্তীকালে মারোয়ারি ও গুজরাটি উদ্যোক্তারাও এই সংগঠনের সঙ্গে যুক্ত হন। ১৮৮৭ সালে চেম্বারের প্রথম সভাপতি ছিলেন রাই বুদ্ধ্রী দাস মুক্কিম বাহাদুর। এছাড়াও রাজা সিউ বক্স বাগলা, কাশিমবাজার রাজ পরিবারের মহারাজা মনীন্দ্রচন্দ্র নন্দী, নলিনী রঞ্জন সরকার, অমৃতলাল ওঝার মতো বিশিষ্ট ব্যক্তিত্বরা এই চেম্বারের নেতৃত্ব দিয়েছেন। অনুষ্ঠানে BNCCI–র সভাপতি শ্রী অশোক কুমার বণিক সংবাদ মাধ্যমকে জানান, প্রতি বছর প্রতিষ্ঠা দিবসে বিশিষ্ট...

NBI // নজরুল মঞ্চে প্রগ্রেসিভ ইউনাইটেড ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের দশম–একাদশ দ্বিবার্ষিক রাজ্য সম্মেলন শুরু !!

নিজস্ব প্রতিবেদক   নজরুল মঞ্চ সভাগৃহে শুরু হল পশ্চিমবঙ্গের সর্ববৃহৎ ইঞ্জিনিয়ারদের সংগঠন প্রগ্রেসিভ ইউনাইটেড ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের দশম–একাদশ দ্বিবার্ষিক রাজ্য সম্মেলন। মঞ্চে প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন সংগঠনের Convener প্রতাপ নায়েক, President ইঞ্জিনিয়ার সুব্রত ঘোষ, Vice President ইঞ্জিনিয়ার অনন্ত নন্দী, General Secretary ইঞ্জিনিয়ার অনির্বাণ ওঝা, Advisor ইঞ্জিনিয়ার শিবু বিশ্বাস এবং ইঞ্জিনিয়ার দেবরাজ সিংহ রায়। উদ্বোধনী অনুষ্ঠানে মঞ্চে উপস্থিত ছিলেন রাজ্যসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়, বিধায়ক দেবাশীষ কুমার, অশোক দে সহ একাধিক বিশিষ্ট অতিথি ও জনপ্রতিনিধি। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, ২০২৫ সালের নভেম্বর মাস থেকে রাজ্যের প্রতিটি জেলায় ইউনিট কনফারেন্স ও জেলা সম্মেলন সফলভাবে সম্পন্ন করার পর গত ৩০ ও ৩১ জানুয়ারি মৌলালী যুব কেন্দ্রে স্বামী বিবেকানন্দ হলে জেলা নেতৃত্বদের নিয়ে Delegates Conference-এর মাধ্যমে এই রাজ্য সম্মেলনের সূচনা হয়। তারই ধারাবাহিকতায় ১ ফেব্রুয়ারি নজরুল মঞ্চে অনুষ্ঠিত হচ্ছে মূল State Conference। এই ঐতিহা...

NBI // জুনাইদ খান_এর নতুন গান "আসছে বস"

ডিজিটাল ডেস্কঃ জুনাইদ খান একজন সুপরিচিত ব্যক্তিত্ব যিনি পশ্চিমবঙ্গ রাজ্য রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। তিনি একজন গায়ক এবং অভিনেতা হিসেবে পরিচিত। জুনাইদ খান তার শৈশব থেকে কঠিন পরীক্ষার মধ্য দিয়ে গেছেন এবং তার পরিবারের চোখের জল মুছে তাদের মুখে আনন্দ আনতে অধ্যবসায়ী ছিলেন। জুনাইদ খান তার গান এবং কবিতার মাধ্যমে পশ্চিমবঙ্গের উন্নয়নের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দৃষ্টিভঙ্গি জনগণের সাথে ভাগ করে নেন। তার গান "জয় বাংলা" ২০২১ সালের বিধানসভা নির্বাচনের সময় এই গানটি বাংলার মানুষের হৃদয় জয় করেছিল এবং বেশ আলোড়ন সৃষ্টি করেছিল। তারপর একের পর এক "বাংলার গর্ব দিদি","বাংলার যুবরাজ","বাংলা নিজের মেয়েকে চায়","জাগোরে জাগোরে বাংলা" এই গানগুলি নিত্যদিনের মানুষের মন ও হৃদয়ে গভীর প্রভাব ফেলে এবং রাজ্যের মানুষকে মোহিত করে।  আর এবারের বিধানসভা নির্বাচনের আগে আবার এক গান "আসছে বস" মানুষের মধ্যে সারা ফেলে দিয়েছে।জুনাইদ খান বর্তমানে রাজ্যের সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে সবচেয়ে সুপরি...

NBI // বাজেট 2026–27 বিকশিত ভারতের শক্ত ভিত গড়ে তুলবে: শ্যাম স্টিল গ্রুপের ললিত বেরিওয়ালা !!

কলকাতা, 2রা ফেব্রুয়ারি ২০২৬: শ্যাম স্টিল গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর শ্রী ললিত বেরিওয়ালা কেন্দ্রীয় বাজেট ২০২৬–২৭-কে স্বাগত জানিয়ে বলেন, এই বাজেট প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর বিকশিত ভারত ভিশন ২০৪৭-এর সঙ্গে সামঞ্জস্য রেখে একটি আরও সংযুক্ত, প্রযুক্তিনির্ভর ও অন্তর্ভুক্তিমূলক ভারতের দৃঢ় ভিত্তি স্থাপন করেছে। তিনি বলেন, মূলধনী ব্যয় ৯ শতাংশে উন্নীত করা, রেল নেটওয়ার্ক সম্প্রসারণ, এক্সপ্রেস হাইওয়ে সংযোগ ও নির্মাণনির্ভর প্রবৃদ্ধি ভারতের পরিকাঠামোকে শক্তিশালী করবে এবং মানসম্মত ইস্পাতের চাহিদা বাড়াবে। টিয়ার-II ও টিয়ার-III শহরে পরিকাঠামো উন্নয়ন ইস্পাত, সিমেন্ট ও নির্মাণ সামগ্রী শিল্পে গতি আনবে এবং শহর ও আধা-শহর এলাকায় কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে। তিনি জলপথ উন্নয়ন, নতুন ডেডিকেটেড ফ্রেইট করিডর, পরিবেশবান্ধব যাত্রী করিডর, সেমিকন্ডাক্টর করিডর, কেমিক্যাল পার্ক, রেয়ার আর্থ করিডর ও টেক্সটাইল পার্ক ঘোষণাকে দীর্ঘমেয়াদি অর্থনৈতিক প্রবৃদ্ধির সহায়ক বলে উল্লেখ করেন। ডিজিটাল রূপান্তরের যুগে কৃত্রিম বুদ্ধিমত্তা ও স্কিল-টু-এমপ্লয়মেন্ট ফ্রেমওয়ার্কে সরকারের জোর শিল্পের উৎপাদনশী...