মোল্লা জসিমউদ্দিন , পূর্ব বর্ধমান জেলার গুসকারা বিট হাউস পুলিশ মাত্র দেড় মাসে যেভাবে অপরাধ দমনে নজির গড়েছে, তা জেলা পুলিশ মহলে আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে।বিভিন্ন সুত্রে জানা গেছে, বীরভূমের বোলপুর থানা লাগোয়া গুসকারা বিট হাউস পুলিশ গত দেড় মাসে ১০ এর বেশি বেআইনী মদ সংক্রান্ত মামলা রুজু করেছে। সেখানে ১০ জন ব্যক্তি গ্রেপ্তারের পাশাপাশি ৫০০ লিটারের অধিক মদ উদ্ধার হয়েছে। অজয় নদের বালিলুট রুখতে ১০ টি চারচাকা বালির গাড়ি সহ ১৫ জন মত গ্রেপ্তার হয়েছে।সম্প্রতি স্থানীয় এলাকায় বেশ কয়েকটি মন্দিরে চুরির ঘটনা ঘটে।সেখানে মন্দিরে অলংকার উদ্ধার সহ ৪ জন গ্রেপ্তার হয়েছে। পূর্ব বর্ধমান জেলা জুড়ে বিশেষত মেমারি,ভাতার,আউশগ্রাম প্রভৃতি থানা এলাকায় পিএইচই এর পাইপ, তার, ষ্টেবিলাইজার প্রভৃতি চুরির ঘটনা ঘটেছিল।এই বিধ ঘটনায় মেমারি থানার পুলিশের হাতে গ্রেপ্তার হওয়া দুস্কৃতিদের নিজেদের হেফাজতে নিয়ে পিএইচইর জিনিসপত্র উদ্ধার করে গুসকারা বিট হাউস পুলিশ। এক আন্তরাজ্য চক্র গুসকারা বাসস্ট্যান্ডে বয়স্ক মহিলাদের সোনার জিনিস হাতসাফাইয়ের কাজকর্ম চালিয়ে যাচ্ছিল।বিশেষত বর্ধমানগামী বাসে মহিলা যাত্রীদের কে 'পকেট...