নম্রতা ভট্টাচার্য, শান্তিনিকেতনঃ গত ২৪ জুলাই গুরুকুল, শান্তিনিকেতনে "দল নাট্যগোষ্ঠী"র উপস্থাপনায় আরো একটি সুন্দর প্রযোজনা নজর কেড়েছে শান্তিনিকেতনবাসীর। এর আগে গত মার্চ মাসে বিশ্বভারতীর "লিপিকা প্রেক্ষাগৃহে" এই নাট্যগোষ্ঠীর প্রযোজনায় বাদল সরকারের 'সারারাত্তির' নাটকটি যারা দেখেছেন তারা জানেন যে হাড়ে মাসে নাটকটি তাদের কতখানি ভাবিয়ে তুলেছিলো। তাদের এবারের নাটক 'নির্ভার'। নাটককার শান্তনু বিশ্বাসের লেখা এই নাটকটির নির্দেশনা করেছেন বিভাস বিষ্ণু চৌধুরী। বর্তমানে নাটক পড়া, করা ও দেখার চর্চা যে প্রতিনিয়ত কমে আসছে তাতে সন্দেহ নেই। আর রোজকার জীবনের নাটকই এখন এত ওঠাপড়ায় ভর্তি যে মঞ্চের নাটক আর তত উৎসাহে হাওয়া দেয় না মানুষের। তবু কিছু মানুষ থাকেন, যারা অনেক প্রতিকূলতা জানার পরেও আঁকড়ে থাকেন। লাথি খেয়েও ঘুরে দাঁড়ান। অপমানেও পথ ছাড়েন না। "দল নাট্যগোষ্ঠী" যেন কিছুটা তেমনই এক পথের শরীক...তাদের যত্ন, আবহ, ভাবনার স্তর সবই যেন কোনও কিছুকে প্রানপণে আঁকড়ে টিকে থাকার এক লড়াইকে চালিত করে। এবার আসি নাটকের কথায়। নাটকের গল্প প্রথমে খুব সামান্য ভাবেই দাম্...
ঝাড়গ্রাম ,নিউজ ডেস্ক:- “জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর।” — স্বামী বিবেকানন্দ স্বামী বিবেকানন্দের এই অমর বাণী শুধু একটি উক্তি নয়, এটি মানবজীবনের এক চিরন্তন দর্শন। মানুষের প্রতি ভালোবাসা, সহমর্মিতা ও নিঃস্বার্থ সেবার মধ্য দিয়েই ঈশ্বরকে উপলব্ধি করা যায়। তাই মানবসেবাই সর্বশ্রেষ্ঠ সাধনা, আর মানুষের মুখে হাসি ফোটানোই প্রকৃত পূজা। 'সেবা' শব্দটির মধ্যে লুকিয়ে আছে আত্মত্যাগ, মমত্ব, করুণা, ভক্তি এবং মানবকল্যাণের এক গভীর অঙ্গীকার। ব্যবসায়িক সেবা বা ব্যক্তিগত সেবার সীমা ছাড়িয়ে সমাজসেবা এমন এক মহৎ কর্মযজ্ঞ, যার মূল উদ্দেশ্য অসহায়, দরিদ্র, অসুস্থ, প্রতিবন্ধী ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো। কোনো প্রতিদানের আশায় নয়, কেবল মানবতার আহ্বানে সাড়া দিয়েই কিছু মানুষ তাঁদের জীবনকে উৎসর্গ করেন সমাজের কল্যাণে। এমনই এক নীরব মানবসেবক সুদীপ্ত চক্রবর্তী। স্বর্গীয় দুলাল চক্রবর্তী ও অনিতা চক্রবর্তী-এর সুযোগ্য পুত্র তিনি। মানবিক মূল্যবোধ, পারিবারিক শিক্ষা এবং মনীষীদের আদর্শকে হৃদয়ে ধারণ করে তিনি মানবসেবাকেই জীবনের ব্রত হিসেবে গ্রহণ করেছেন। পশ্চিমবঙ্গের ঝাড়গ্রাম জেল...