কলকাতা, ৩১শে মার্চ, ২০২৫ হালদার ভেঞ্চার লিমিটেড ভারতের চাল ও ভোজ্য তেল উৎপাদনকারীদের জগতে শীর্ষস্থান আগেই দখল করেছিল। এবার শতাব্দী প্রাচীন অন্যতম এই শীর্ষ সংস্থা হালদার ভেঞ্চার লিমিটেড (HVL) কেএস অয়েল লিমিটেডের হলদিয়ায় অবস্থিত কারখানা কিনে নিল। এই নতুন কারখানার মাধ্যমে হালদার ভেঞ্চার লিমিটেড( HVL)-এর উৎপাদন ক্ষমতা পাঁচ গুণ বৃদ্ধি পাবে। হলদিয়া বন্দরে অবস্থিত এই কারখানাটি প্রতিদিন ৫০০ টন তেল পরিশোধন করার ক্ষমতা সম্পন্ন। যা শুধু এই রাজ্য নয়,পূর্ব ভারতের ক্রমবর্ধমান চাহিদার লভ্যাংশকে নিজেদের দিকে নিয়ে আসতে সক্ষম হবে। এবং এর ফলে কোম্পানির বার্ষিক আয় ১,৫০০ কোটি টাকারও বেশি বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে। ইতিমধ্যে হালদার ভেঞ্চার লিমিটেড এই কোম্পানিটি কেনার প্রয়োজনীয় অনুমতি পেয়েছে। বিদায়ী আর্থিক বছরের ২০ মার্চ ২০২৫-এ হালদার ভেঞ্চার লিমিটেডের এই নতুন কোম্পানি কেনাকে ন্যাশনাল কোম্পানি ল ইনস্যাপেলেট ট্রাইব্যুনাল (NCLAT) অনুমোদন করেছে। ২৮ মার্চ ২০২৫-এ কেএস অয়েলের কর্মকর্তারা কারখানার দায়িত্ব...