Skip to main content

Posts

Showing posts from October, 2024

NBI // আয়ুর্বেদের দেবতা ধন্বন্তরীর জন্ম জয়ন্তী পালন

নিজস্ব প্রতিবেদক, কলকাতা:-  'ব্রহ্মা আয়ুর্বেদ' এর গড়িয়াহাট শাখায় মহা ধুমধামে পালন করা হলো আয়ুর্বেদের দেবতা ধন্বন্তরীর জন্ম জয়ন্তী। এই উপলক্ষ্যে ৩০ অক্টোবর বুধবার, বিশেষ পুজোপাঠ ও হোম যজ্ঞের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন গড়িয়াহাট শাখার চিকিৎসক, রুগী ও শুভানুধ্যায়ী।  'ব্রহ্মা আয়ুর্বেদ' এর গড়িয়াহাট শাখার প্রতিষ্ঠা হয় ২০২১ সালে। এই কেন্দ্রে বিশেষজ্ঞ চিকিৎসকরা ডায়াবেটিস, কিডনির সমস্যা, পেটের সমস্যা, অস্থি, স্নায়ু, হৃদযন্ত্র, শিশু রোগ এমনকি ক্যান্সারের চিকিৎসাও করে থাকেন।  'ব্রহ্মা আয়ুর্বেদ' এর শাখা সমন্বয়কারী নীনা ভট্টাচার্য্য বলেন, "এই সংস্থার মূল উদ্দেশ্য হলো প্রাচীন শাস্ত্রকে কেন্দ্র করে রুগীর চিকিৎসা করা। সেই জন্য বৈদিক পদ্ধতিতে নাড়ী পরীক্ষার মাধ্যমে রোগ নির্ণয় ও চিকিৎসা করেন এই কেন্দ্রের চিকিৎসকরা।" যোগাযোগ : ৮৯১০৯৪১৯৯২

NBI // সম্প্রীতির বার্তা দিতে মঙ্গলকোটের উরসে বিধায়ক থেকে মন্ত্রী !

পারিজাত মোল্লা   রবিবার পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোটের আস্তানা শরিফে অনুষ্ঠিত হলো সাম্প্রদায়িক সম্প্রীতির উরস উৎসব। এই মহতি সভায় উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রি স্বপন দেবনাথ, স্থানীয় বিধায়ক অপূর্ব চৌধুরী, মঙ্গলকোট পঞ্চায়েতের উপপ্রধান রহিম মল্লিক প্রমুখ ।এদিন আস্তানা শারিফ-এ- কাদেরিয়া-এ- এরশাদিয়া মঙ্গলকোটে বাংলার সুবিখ্যাত পীর হুযুর কেবলা হযরত সৈয়েদেনা ও মাওলানা সৈয়দ শাহ রাশাদ আলি আলকাদেরীর ১৯ তম উরস মোবারক সম্প্রীতি সাড়ম্বরে পালিত হয়।কেবলা হযরত বড় পীর সাহেব পীরানে পীর শ্যায়খ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানি (রহ:)-র ২১ তম বংশধর।  ১৭৬৬ খ্রিস্টাব্দে তাঁর পূর্বপুরুষ ইরাকের বাগদাদ শহর থেকে দ্বিন প্রচারের উদ্দেশ্যে পূর্ব বর্ধমানের মঙ্গলকোট ও বিহারের পূর্ণিয়ায় আসেন।ওইদিন এই উরস উৎসবে বাংলাদেশ সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রচুর মানুষ মঙ্গলকোটে ভিড় জমান৷ প্রেম প্রীতি ভালবাসার বার্তা দিতে এই উরস বলে জানান উরশ উৎসব কমিটির সম্পাদক আনসার মন্ডল ( এজেপি - কলকাতা হাইকোর্ট)। রবিবার পূর্ব বর্ধমানের মঙ্গলকোটে উরস মোবারক আস্তানা শরীফ-এ- কাদেরিয়া এরশাদিয়া (হযরত সৈয়দ এরশাদ আল...

NBI // রাজ্য জুড়ে বিএসইউয়ের 'প্রয়াস মক টেস্ট' !

পারিজাত মোল্লা ,  বিধান শিশু উদ্যানের পরিচালনায় রাজ্য জুড়ে চলছে 'প্রয়াস মক টেস্ট'।মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য দীর্ঘদিন ধরে এই প্রাক পরীক্ষার আয়োজন করে আসছে বিধান শিশু উদ্যান কর্তৃপক্ষ।  সংস্থার সম্পাদক গৌতম তালুকদার জানিয়েছেন -" এবার রাজ্য জুড়ে ১০৬ কেন্দ্রে ৫ হাজারের বেশি মাধ্যমিক পরীক্ষার্থী এই পরীক্ষায় বসেছে "। জানা গেছে ইংরেজি, বাংলা, ভুগোল, ইতিহাস বিষয়ে ইতিমধ্যেই প্রাক পরীক্ষা  হয়েছে।  বাকি ৩ বিষয়ে পরীক্ষা বাকি রয়েছে। গত ১৮ অক্টোবর প্রয়াস মক টেস্ট শুরু হয়েছে, চলবে আগামী ২৪ অক্টোবর পর্যন্ত । কলকাতার হাডকো মোড় সংলগ্ন বিধান শিশু উদ্যানের এই প্রয়াস মক টেস্ট পরীক্ষায় রাজ্যের বিভিন্ন বিদ্যালয়ের পড়ুয়ারা অংশগ্রহণ করে থাকে।

NBI // ৫০০ জন বাচ্চার হাতে নতুন জামা ও 30 জন মহিলার হাতে নতুন কাপড় তুলে দিলো FRIENDZZ MEDIA and ENTERTAINMENT P LTD !

নিজস্ব প্রতিবেদক, কলকাতা - প্রতি বছরের মতন এ বছর ও দুর্গাপুজো উপলক্ষে (Durga Puja)  FRIENDZZ MEDIA AND ENTERTAINMENT PLTD পথ শিশুদের মুখে হাসি ফোটাতে নতুন বস্ত্র বিতরণ করলেন দূর্গা পূজার ষষ্ঠীর দিন। ক্রমাগত ৬ বছর ধরে এই বস্ত্র বিতরণ অনুষ্ঠান করে আসছেন। তাদের এই প্রচেষ্টাকে সাফল্যমন্ডিত করবার জন্য, অনেকেই তাদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে।  ফ্রেন্ডের ওনার শুভজিৎ বোস ও প্রোডাকশন হেড ওয়েনদ্রিলা, তাদের সবাইকে তাদের কৃতজ্ঞতা জানিয়েছে এবং তাদের এই সহযোগিতাকে সাধুবাদ জানিয়েছে। এও বলেছেন আপনাদের সকলের সাহায্য ছাড়া এই ছয় বছর আমরা আমাদের প্রচেষ্টা সফলভাবে চালিয়ে যেতে পারতাম না সকলের সাহায্য ছাড়া।  FRIENDZZ MEDIA and ENTERTAINMENT মূখ্য  পরিচালক শুভজিৎ বোস আমদেরকে জানিয়েছেন  যে, পুজোর সময় আমরা সকলেগ নতুন জামাকাপড় কিনতে শপিং মলগুলোতে/ অনলাইন কিংবা মার্কেটে  ভিড় করি।  কেবল বাদ পড়ে যান দুস্থরা। সেই দুস্থদের পুজোর সময় একটু হাসি ফোটানোর জন্যই আমাদের এই উদ্যোগ নেওয়া হয়েছিল। আমরা পূজো তে তিনটে চারটে করে নতুন ড্রেস কিনতে পারলে, আশাকরি ওদের জন্য...

NBI // নব যুবক সংঘ (ফাটাকেষ্ট কালী পূজা) পরিচালিত - সম্পূর্ণ বিনামূল্যে স্বাস্থ্য মেলা !

নিজস্ব প্রতিনিধি, কলকাতাঃ নব যুবক সংঘের কালীপুজো যা সারা ভারত বর্ষ তথা বিশ্বে ফাটাকেষ্ট কালীপুজো নামে বিখ্যাত। বিগত ছয় দশকেরও বেশি সময় ধরে এই পুজো হয়ে চলেছে। বহু তারকা এই পুজোতে এসেছেন আশীর্বাদ নিতে এবং পুজো উদ্বোধন করতে।  নব যুবক সংঘ কালী পুজো ছাড়াও সারা বছর বিভিন্ন সামাজিক কাজে অবতীর্ণ হয়ে থাকে কিন্তু এবছর তাদের ভাবনায় এক নতুন পরিকল্পনা এসেছে সেটা হল বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষার মেলা।  আগামী রবিবার ২০শে অক্টোবর,২০২৪, ৫০ বি কেশব চন্দ্র সেন স্ট্রিট, কলকাতা - ৭০০০০৯ সকাল ৮.৩০ টাই এই স্বাস্থ্য পরীক্ষার মেলা অনুষ্ঠিত হতে চলেছে। নব যুবক সংঘ (ফাটাকেষ্ট কালী পূজা) পরিচালিত - সম্পূর্ণ বিনামূল্যে স্বাস্থ্য মেলাতে চিকিৎসকের অনুমতিক্রমে যে সকল টেস্ট আপনি এখানে সম্পূর্ন বিনামূল্যে করাতে পারবেন সেগুলি হল- সুগার (ফাস্টিং, পি.পি, রেন্ডাম), লিপিড প্রোফাইল, ইউরিক অ্যাসিড, HbA1C, হিমোগ্লোবিন, থাইরয়েড প্রোফাইল, এল.এফ.টি, ই.সি.জি, ফ্যাটি লিভার ইনডেক্স, এন.টি-প্রো বি.এন.পি, বি. এম. ডি, পি. এফ. টি, নিউরোপ্যাথি, ফিজিওথেরাপি, অডিওমেট্রি, ইউরোফ্লোমেট্রি ও অন্যান্য। এছাড়াও স্বাস্থ...

NBI // ১০৫ তম বর্ষে পদার্পণ করলো অম্বিকাপুর পূর্ব পাড়ার দুর্গা পুজো !

নিজস্ব প্রতিবেদক, শিলচর, আসাম:- অম্বিকাপুর পূর্বপাড়া ও হাসপাতাল রোড দুর্গাপূজা কমিটি ১০৫তম বর্ষে পদার্পণ করলো। অম্বিকাপুর পূর্ব পাড়া শহরের অন্যতম নজরকাড়া পূজো।প্রত্যেক বছর এই পুজো কমিটি কিছু না কিছু করেই থাকে আর এবছরও তার ব্যতিক্রম হয়নি। "দুর্গোৎসবকে আনন্দ মুখরিত করার উদ্দেশ্যে এই বছরেও এক অনুষ্ঠানের আয়োজন করেছিল এখানকার পুজো কমিটি আর পুরো অনুষ্ঠানটির আয়োজনে ছিল শিবু সোম,স্টুডিও লর্ডকৃষ্ণ।অনুষ্ঠানে পুজোর প্রেসিডেন্ট তমাল বণিক বিখ্যাত অভিনেতা ও স্ট্যান্ডআপ কমেডিয়ান লাফটার চ্যালেঞ্জ বিজয়ী সুনীল পাল, বিবেক মুখার্জি সারেগামাপা বিজয়ী, অলিভা চক্রবর্তী সারেগামাপা বিজয়ী এবং মিমিক্রি শিল্পী এবং অ্যাঙ্কর অভিষেক তেওয়ারিকে ফেলিসিটেড করেন।পুজো আয়োজকদের তরফে প্রেসিডেন্ট তমাল বনিক জানিয়েছেন,আমরা প্রত্যেক বছর যেরকম ভাবে পুজোর সময় দর্শকদের আনন্দ দিয়ে আসছি সেরকম ভাবেই আনন্দ দিয়ে যাব।

NBI // ফাটাকেষ্ট কালীপুজো খ্যাত 'নব যুবক সঙ্ঘ'-র ৬৭ তম বর্ষের খুঁটিপুজো !

কলকাতা:- দুর্গাপুজো আর ঠিক দুর্গাপুজোর পরেই কালীপুজো।আর কালীপুজো মানেই দক্ষিণেশ্বর,কালীঘাট, তারাপীঠ,ঠনঠনিয়া ভারতবর্ষ থেকে শুরু করে বিশ্বে যেরকম সবাই জানে তার সাথে আর একটা নাম আছে সেটা হলো ফাটাকেষ্টর কালী পূজো যা ভারতবর্ষ থেকে শুরু করে বিশ্বে অনেকেই যানে।  ফাটাকেষ্ট কালীপুজো খ্যাত 'নব যুবক সঙ্ঘ'-র ৬৭ তম বর্ষের পুজোর খুঁটিপুজো হয়ে গেল।  খুঁটি পুজোর দিন এই পুজোর প্রধান উদ্যোক্তাদের পাওয়া গেলো একই ফ্রেমে তারা হলেন জয়েন্ট সেক্রেটারি সুকৃতি দত্ত,জয়েন্ট সেক্রেটারি শিবু সোম,জয়েন্ট সেক্রেটারি সঞ্জীব আচার্য এবং ফাটাকেষ্ট পুজোর মূল উদ্যোক্তা সকলের প্রিয় প্রবন্ধ রায় যিনি এলাকায় ফান্টাদা নামে বেশী পরিচিত। নব যুবক সঙ্ঘ-র কর্ণধার প্রবন্ধ রায় ওরফে ফান্টাদা বলেছেন, "এই বছর ৬৭ তম বর্ষের মাতৃ আরাধনায় ব্রতী হয়েছে 'নব যুবক সঙ্ঘ'।"

NBI // বিশ্বজিৎ ও প্রসেনজিৎ ঘোষ পরিচালিত বাংলা কাহিনীচিত্র 'কফি হাউস' এর পোস্টার লঞ্চ !

কলকাতা  - 'হোয়াইট হর্স পিকচার' প্রযোজিত এবং বিশ্বজিৎ ঘোষ ও প্রসেনজিৎ ঘোষ পরিচালিত বাংলা কাহিনীচিত্র 'কফি হাউস' মুক্তি পাচ্ছে এ বছরের শেষে। তার আগে প্রচার সারলেন এই ছবির নায়িকা সঙ্গীতা কোনার এবং সঙ্গীতশিল্পী বিনোদ রাঠোর। সেই সঙ্গে ছবির পোস্টারও প্রকাশ হলো। 'কফি হাউস'-এর প্রযোজনা সংস্থার তরফ থেকে জানানো হয়েছে, মান্না দের গাওয়া "কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই"- গানটিকে ভিত্তি করেই এই ছবির গল্প। লিখেছেন পরিচালক বিশ্বজিৎ ঘোষ। গানের 'সুজাতা' কে কেন্দ্র করে ত্রিকোণ প্রেমের গল্প এগিয়েছে। সুজাতার চরিত্রে অভিনয় করেছেন কানাডার সুপার মডেল ও বিউটি ক্যুইন সঙ্গীতা কোনার। শেষে সুজাতা, অমল ও রমার কি হবে সেই রহস্য এখনই প্রকাশ করতে চান নি নায়িকা। দেড় ঘন্টার এই কাহিনীচিত্রের শুটিং প্রায় শেষ। একটাই গান রয়েছে ছবিতে। টাইটেল সং। গেয়েছেন সঙ্গীত শিল্পী বিনোদ রাঠোর। গানের কথা লিখেছেন আদৃতা ঝিনুক।‌ সুর দিয়েছেন পূজা আচার্য। সঙ্গীত পরিচালনায় অলি মন্ডল। গানের রেকর্ডিং করতে মুম্বাই থেকে উড়ে এসেছেন বিনোদ রাঠোর। দমদম ক্যান্টনমেন্টের 'স্টুডিও ওএইচডি...

NBI // নতুন রূপে ফিরে আসছে গ্রীন লেবেল ব্যারেল স্পেশাল হুইস্কির !

কলকাতা,৩ অক্টোবর,২০২৪:- ভারতের স্পিরিট তৈরির শিল্পের অন্যতম নেতৃস্থানীয় প্রতিষ্ঠান ইনব্রু বেভারেজ প্রাইভেট লিমিটেড গর্বের সঙ্গে নতুন ও পরিশোধিত গ্রীন লেবেল ব্যারেল স্পেশাল হুইস্কির লঞ্চ ঘোষণা করেছে। এই নতুন উন্নত সংস্করণ ১৯৯৪ সালের গ্রীন লেবেলকে পুনরুজ্জীবিত করে এবং স্পিরিটস সেগমেন্টে একটি নতুন ও সুশোভিত অনুভূতি আনে। ‘ডায়মন্ড কাট ওয়ালি বোতল’ এর সঙ্গে পরিচিত গ্রীন লেবেল ব্র্যান্ড দীর্ঘদিন ধরে ক্লাসিক কারিগরি ও চিরন্তন আবেদন এর প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত। ইনব্রু বেভারেজ গ্রীন লেবেলের ঐতিহ্য উদযাপন ও স্মৃতিচারণের সাথে যুক্ত থাকতে প্রতিশ্রুতিবদ্ধ। এটি নতুন স্তরে উন্নীত করতে, ইনব্রু বেভারেজেস প্রাইভেট লিমিটেড আধুনিক রুচির জন্য গ্রীন লেবেলকে যত্নসহকারে পুনঃকল্পনা করেছে। গ্রীন লেবেল ব্যারেল স্পেশাল হুইস্কির চমৎকার নতুন বোতল ডিজাইন এর উচ্চমানের সাথে সঙ্গতিপূর্ণ। প্যাকেজিংয়ের সূক্ষ্ম সোনালী রেল, সোনালী ও সবুজ রঙের সংমিশ্রণ যা শ্রেষ্ঠত্ব, বিরলতা ও পবিত্রতার প্রতিনিধিত্ব করে, প্রতি পানীয়ের সাথে নতুন অনুসন্ধান প্রকাশ করে। এই আকর্ষণীয় নতুন প্যাকেজিং হুইস্কির পরিশীলিত বৈশিষ্ট্যকে তুলে ...

NBI // দশরূপে দশভূজার ট্রেইলার প্রকাশ !

কলকাতা (সেপ্টেম্বর '২৪) :- স্প্রিং ওয়াটার, ই এন্টারটেইনমেন্ট ও ভিজুয়াল লেন্স নিবেদিত 'দশরূপে দশভূজা' র ট্রেইলার প্রকাশ হলো। ৩০ সেপ্টেম্বর সোমবার, কলকাতা প্রেসক্লাবে বিধায়ক মদন মিত্রের উপস্থিতিতে আনুষ্ঠানিক প্রকাশ হলো এই দৃশ শ্রাব্য অনুষ্ঠানের।  ৪৬ মিনিটের এই সঙ্গীত ও নৃত্যানুষ্ঠানটি পরিচালনা করেছেন রাকেশ পান্ডে। প্রযোজনা শান্তনু মন্ডল ও সুজিত সেন। নৃত্য পরিচালনায় পায়েল রায়। সঙ্গীত পরিচালক সাহেব চক্রবর্তী।  দুর্গার ভূমিকায় অভিনয় করেছেন রূপসা চৌধুরী এবং অসুরের চরিত্রে অভিনয় করেছেন ঝন্টু দে।  আগামী ২ অক্টোবর মহালয়ার পবিত্র তিথিতে সকাল ৮ টায় এক বেসরকারি টেলিভিশন চ্যানেলে এই অনুষ্ঠান দেখানো হবে। ট্রেইলার প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উদ্যোগপতি কুনাল সাহা, নিতু সাহা ও দশরূপে দশভূজার কলাকুশলীরা।

NBI // রজত জয়ন্তী বর্ষে 'সাউথ ইস্ট কলকাতা কালচারাল অ্যাসোসিয়েশন' - এর দুর্গা পুজোর থিম 'সহজ পাঠ' !

দক্ষিণ পূর্ব কলকাতার টেগোর পার্কের 'সাউথ - ইস্ট কলকাতা কালচারাল অ্যাসোসিয়েশন' এর শারদীয় দুর্গা পুজোর এবার পঁচিশ বছর। রজত জয়ন্তী বর্ষে পুজোর থিম 'সহজ পাঠ'। ক্লাবের সভাপতি স্বপন পায়রা জানিয়েছেন, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সহজ পাঠ বইয়ের লেখা ও আঁকা থাকবে প্যান্ডেল জুড়ে।  ক্লাবের সম্পাদক ড: পি কে রায় চৌধুরী বলেন, বর্তমানে এই কম্পিউটারের যুগে আমাদের ছোট বেলার স্লেট পেন্সিল এবং কাঠের পেন্সিল এখনকার শিক্ষায় বিলুপ্ত প্রায়। শিশুদের সেই পুরনো জিনিসগুলোর সঙ্গে পরিচয় করিয়ে দিতে বড় বড় কাঠ পেন্সিল তৈরি করে মন্ডপে রাখা হবে। এছাড়া প্যান্ডেলও তৈরি করা হয়েছে কাঠ পেন্সিলের আদলে।  সাউথ ইস্ট কলকাতা কালচারাল অ্যাসোসিয়েশনের এবারের থিমের  রূপকার শিল্পী সঞ্জয় ঘোষ। তিনি দেখালেন, স্লেটের ওপর পেন্সিল বা চক দিয়ে যেমন লেখা ও আঁকা হয়, বড় বড় স্লেট তৈরি করে ঠিক সেই রকম এফেক্ট আনা হয়েছে। এছাড়াও কাঠ পেন্সিল ছুলে তা গুঁড়ো করে থার্মোকলের ওপর সহজ পাঠের সেই চির পরিচিত ছবিগুলো আঁকা হয়েছে। সেই সঙ্গে রয়েছে স্বরবর্ণ ও ব্যঞ্জন বর্ণ। কাঠ পেন্সিল ছোট করে কেটে ও ইরেজার দিয়ে স...

NBI // পুজো এলো' মিউজিক ভিডিও অ্যালবামের আনুষ্ঠানিক উদ্বোধন !

কলকাতা (সেপ্টেম্বর '২৪ ) :- ট্যাপশন মিডিয়া নিবেদিত, কুণাল সাহা ও নীতু সাহা প্রযোজিত বাচ্চাদের মিউজিক ভিডিও অ্যালবাম 'পুজো এলো' র  উদ্বোধন হলো। ৩০ সেপ্টেম্বর সোমবার, কলকাতা প্রেস ক্লাবে বিধায়ক মদন মিত্র ও এক ঝাঁক কচিকাঁচার উপস্থিতিতে এর আনুষ্ঠানিক উদ্বোধন হয়।  এই অ্যালবামের গান লিখেছেন অভিজিৎ পাল।‌ পরিচালক দেবাঞ্জন চন্দ্র। নৃত্য পরিচালনায় ম্যাক্স।অভিনয় করেছে ক্ষুদে শিশু শিল্পীরা।  আগামী ২ অক্টোবর মহালয়ার দিন থেকে মেট্রো স্টেশনে এই ভিডিও দেখা যাবে।

NBI // ফ্রেণ্ডজ মিডিয়া এন্টারটেনমেন্ট এর শারদ সেরা শিরোপা শারদ সম্মান ২০২৪

কলকাতা (১ অক্টোবর '২৪):- 'ইনার আই' পাবলিক রিলেশন সংস্থার সহযোগিতায় এই বছরের 'শারদ সেরা শিরোপা শারদ সম্মান ২০২৪' প্রদান করতে চলেছে 'ফ্রেণ্ডজ মিডিয়া এন্টারটেনমেন্ট'। 'ফ্রেণ্ডজ মিডিয়া এন্টারটেনমেন্ট'-এর তরফ থেকে নির্দেশক শুভজিৎ বোস আজ এক সাংবাদিক সম্মেলন করে জানানো হয়েছে, "এই বছর দুর্গাপুজো পরিদর্শনের জন্য আমাদের কাছে উত্তর ও দক্ষিণ কলকাতা এবং বিধাননগর থেকে মোট ৫০০ আবেদন জমা পড়েছিল। দুর্গোৎসবের তৃতীয়া তিথিতে আমাদের অতিথি ও সদস্যাদের দল এই পুজো মণ্ডপগুলোর মধ্যে থেকে বাছাই করা ৩০০ পুজোমণ্ডপ ও মাতৃপ্রতিমা পরিদর্শনের পর জয়ী পুজো আয়োজকদের হাতে ষষ্ঠীর আগেই পুরস্কার তুলে দেবে।" সংস্থার অপর নির্দেশক জ্যোতির্ন্দ্রমোহন নাথ সংবাদমাধ্যমকে জানিয়েছেন, "পুজো পরিক্রমার শেষে বিভিন্ন পুজো আয়োজকদের হাতে পৃথক পৃথক মোট ১২ টা পুরস্কার তুলে দেওয়া হবে।"

NBI // ইন্ডি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল ২০২৪ !

কলকাতা (সেপ্টেম্বর '২৪ ) :- 'ব্লু বার্ড এন্টারটেইনমেন্ট নিবেদিত' ও 'হ্যালো স্কাই ইভেন্টস্' এর উদ্যোগে অনুষ্ঠিত হয়ে গেল 'ইন্ডি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল ২০২৪। এই উৎসবে পনেরোটা স্বল্প দৈর্ঘ্যের ছবি ও একটা মিউজিক ভিডিও প্রদর্শিত হয়।  সেরা ছবির পুরস্কার পেয়েছে বাদল সরকার পরিচালিত 'পরিযায়ী'। দ্বিতীয় হয়েছে ড. সাধন পাইক পরিচালিত 'জাস্টিস'। পার্থ চ্যাটার্জীর 'সেম সাইড গোল' পেয়েছে তৃতীয় পুরস্কার। এছাড়াও বিভিন্ন বিভাগে আরো বেশ কিছু পুরস্কার দেওয়া হয়। পরিযায়ী ছবির জন্য সেরা পরিচালকের পুরস্কার পেয়েছেন বাদল সরকার এবং সুস্মিতা দে পেয়েছেন সেরা অভিনেত্রীর পুরস্কার। এছাড়াও এই ছবিটি সম্পাদনা ও আবহ সঙ্গীতের জন্য সেরার পুরস্কার জিতে নিয়েছে।  বাদল সরকার পরিচালিত 'দ্য লাস্ট টাইম' ছবিতে অভিনয়ের জন্য সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন পার্থ চক্রবর্তী। 'হ্যালো স্কাই ইভেন্টস' এর পক্ষ থেকে পরিচালক সায়নদীপ চৌধুরী জানিয়েছেন, মোট ৬০ টা স্বল্প দৈর্ঘ্যের ছবি জমা পড়ে। এর মধ্যে থেকে ১৫ টা ছবি বেছে নিয়ে এই উৎসবে প্রদর্শি...