গ্রীষ্মের দাবদাহের পর একটু বর্ষায় মানুষরা স্বস্থি পেলেও বর্ষায় যারা পথের ধারে,স্টেশন ,ঝুপড়ির পাশে থাকেন ঠিক এই সকল অসহায় দুঃস্থ মানুষের পাশে এগিয়ে এলেন মুর্শিদাবাদ জেলার রঘুনাথ গঞ্জের নিবাসী কিংশুক সরকার ওনার সহধর্মিণী কৃষ্ণা সরকার ব্যানার্জী ও তাঁদের সুযোগ্য সুপুত্র ঋতব্রত সরকার এবং শ্রীপদ দাস ও তাঁর সুপুত্র প্রশান্ত দাস এবং শ্রী কমল হালদার ও শ্রীমতি সাথী হালদারের সুযোগ্য পুত্র কৌশিক হালদার।এই পরিবার বর্গ স্বেচ্ছাসেবক সংগঠনের মাধ্যমে সোদপুর ও পার্শ্ববর্তী স্টেশন ,পথের ধারে মানুষ,ঝুপড়ি বাসীদের হাতে তুলে দিলো বর্ষাতি,ছাতা, ডাব,বস্ত্র ও ওষুধ।ওনাদের এই কাজটি প্রধানমন্ত্রী স্বচ্ছ ভারত গঠনের একটি উল্লেখ যোগ্য ভূমিকা পালন করলো।
কলকাতা: রথযাত্রার পবিত্র তিথিকে সামনে রেখে উত্তর কলকাতার বেলগাছিয়া অঞ্চলে বৃহস্পতিবার আয়োজিত হল ঐতিহ্যবাহী “খুঁটি পুজো”। বেলগাছিয়া সর্বজনীন দুর্গোৎসব কমিটির উদ্যোগে অনুষ্ঠিত এই আচার-অনুষ্ঠানের মধ্য দিয়েই আনুষ্ঠানিকভাবে শুরু হল ২০২৬ সালের দুর্গোৎসবের প্রস্তুতি পর্ব। দুর্গাপুজোর মণ্ডপ নির্মাণের শুভ সূচনার প্রতীক হিসেবে খুঁটি পুজো বাংলার সাংস্কৃতিক ঐতিহ্যের এক গুরুত্বপূর্ণ অঙ্গ। প্রতিবছরের মতো এ বছরও ধর্মীয় নিয়মনীতি মেনে পূজার আয়োজন করা হয়, যেখানে ভক্তি ও উৎসাহের পরিবেশে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমিটির সভাপতি অরিন্দম সাহা , সম্পাদক অভিষেক দাস,কার্য নির্বাহী কমিটি সদস্য অনির্বাণ ভট্টাচার্য তাঁদের পাশাপাশি এলাকার বহু বাসিন্দা এই শুভ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন এবং দুর্গোৎসবের সূচনায় সামিল হন।পুজোর আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে মা দুর্গার আশীর্বাদ কামনা করে উদ্যোক্তারা জানান, এই খুঁটি পুজোর মাধ্যমেই এবারের দুর্গোৎসবের পথচলা শুরু হল। তাঁরা আশাবাদী, সকলের সহযোগিতা ও আন্তরিক অংশগ্রহণে আসন্ন দুর্গাপুজো আরও সাফল্যমণ্ডিত ও বর্ণময় হয়ে উঠবে। অনুষ্ঠানের শেষে উপস্থিত সকলের মঙ্গল, শান্তি...
Comments
Post a Comment