Skip to main content

NBI // নুতন ৩ টি কেন্দ্রীয় আইনের বিরুদ্ধে জোরালো প্রতিবাদ বার কাউন্সিলের !

পারিজাত মোল্লা, 
সোমবার নুতন ৩ টি কেন্দ্রীয় আইনের বিরুদ্ধে সিটি সিভিল কোর্টের সামনে  বার কাউন্সিলের কার্যনির্বাহী চেয়ারম্যান শ্যামল ঘটক এর নেতৃত্বে  চললো প্রতিবাদ কর্মসূচি সোমবার সারা দেশ জুড়ে চালু হয়েছে নুতন কেন্দ্রীয় আইন। তাতে কেন্দ্রীয় সরকারের তরফে ১৭,৫০০ পুলিশ স্টেশনে জনসচেতনতা কর্মসূচি পালন করা হবে। এর পাশাপাশি এই রাজ্যের সমস্ত আদালতে প্রতিবাদ কর্মসূচি গ্রহণ করেছে বার কাউন্সিল অফ ওয়েস্ট বেঙ্গল। যদিও গত সপ্তাহে  এক আইনজীবীর মামলার পরিপেক্ষিতে কলকাতা হাইকোর্টের তরফে জানানো হয়েছে যে, -'কোন আইনজীবী মামলায় অংশগ্রহণ করতে চাইলে তা পারবেন।ওইদিন মামলায়  অংশগ্রহণকারী আইনজীবীর বিরুদ্ধে কোন পদক্ষেপ গ্রহণ করতে পারবেনা বার কাউন্সিল'। তবে কলকাতা  বার এসোসিয়েশনের ঘর বন্ধ থাকবে। কলকাতা হাইকোর্টের আইনজীবী বৈদূর্য ঘোষাল জানান -" মামলাকারীদের স্বার্থে আদালত সচল থাকাটা কাম্য"। গত সপ্তাহে  কলকাতার সিটি সিভিল কোর্টে অবস্থিত 'বার কাউন্সিল অফ ওয়েস্ট বেঙ্গল' এর অফিসে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়েছিল। উক্ত সংস্থার তরফে অশোক দেব (চেয়ারম্যান),  শ্যামল ঘটক (কার্যনির্বাহী চেয়ারম্যান) , আনসার মন্ডল, সিদ্ধার্থ মুখোপাধ্যায়,  বৈশ্বানর চট্টোপাধ্যায়, প্রমুখ উপস্থিত ছিলেন। ওইদিন বার কাউন্সিলের তরফে  চেয়ারম্যান অশোক দেব  জানিয়েছেন   - '' নুতন ৩ টি কেন্দ্রীয় আইন মানবতার বিরুদ্ধে হয়েছে   "। এর পাশাপাশি বার কাউন্সিলের কার্যনির্বাহী চেয়ারম্যান শ্যামল ঘটক বলেন -" সাধারণ মানুষ ও বিচারপ্রার্থীদের কাছে নুতন কেন্দ্রীয় আইনের বিরুদ্ধে জনসচেতনতা কর্মসূচি চলব। এর পাশাপাশি আইনজীবীদের স্বার্থ ও সুরক্ষা যাতে বিঘ্নিত না হয়,সেই বিষয়ে বার কাউন্সিল লড়াই চালিয়ে যাবে" '। ইতিমধ্যেই এই কেন্দ্রীয় আইনের বিরুদ্ধে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী কে চিঠি দিয়েছেন। নুতন কেন্দ্রীয় আইনে পুলিশের অপরিসীম ক্ষমতা দেওয়া হয়েছে। তাতে সাধারণ মানুষরা আগামীদিনে বিপদে পড়তে পারেন বলে মনে করছেন বার কাউন্সিলের প্রাক্তন চেয়ারম্যান ও বর্তমান সদস্য আনসার মন্ডল। আরেক সদস্য (প্রাক্তন ভাইস চেয়ারম্যান) সিদ্ধার্থ মুখোপাধ্যায় জানিয়েছেন -" এই কেন্দ্রীয় নুতন ৩ টি আইনের অনেক ত্রুটি বিচ্যুতি রয়েছে। যেগুলির সংস্কার প্রয়োজন "। সোমবার  থেকে বাতিল হয়েছে  ব্রিটিশ আমলের ভারতীয় দণ্ডবিধি (আইপিসি) এবং ফৌজদারি কার্যবিধি (সিআরপিসি) আইন। সেই জায়গায় চালু হয়েছে নতুন আইন— ন্যায় সংহিতা ও দণ্ড সংহিতা।পুরাতন  অনুযায়ী কেউ প্রতারণায় অভিযুক্ত হলে তার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৪২০ ধারায় মামলা রুজু করা হয়। কিন্তু নতুন 'ভারতীয় ন্যায় সংহিতা' চালু হয়ে গেলে প্রতারণার মামলা দায়ের করা হবে ৩১৮ ধারায়। এর পাশাপাশি, বদলে যাচ্ছে খুনের ঘটনায় মামলার ধারাও। বর্তমানে খুনের অভিযোগের ক্ষেত্রে ভারতীয় দণ্ডবিধির ৩০২ ধারায় মামলা রুজু হয়। নতুন আইনে তা রুজু হবে ১০৩ ধারায়। অনিচ্ছাকৃত ভাবে মৃত্যু ঘটানোর ক্ষেত্রে মামলার ধারা ৩০৪এ থেকে বদলে হবে ১০৬। এছাড়া, খুনের মামলা-সহ দশ বছরের সাজা রয়েছে, এমন ধারায় মামলা হলে অভিযুক্তকে ৬০ দিনের মধ্যে যে কোনও ১৫ দিন পুলিশ নিজেদের হেফাজতে রাখতে পারবে।গত ডিসেম্বরে নতুন দণ্ড সংহিতা সংক্রান্ত তিনটি বিল পাশ হয়েছিল সংসদে। আইন হিসাবে ওই তিনটি বিল কার্যকর হয়েছে  ১ জুলাই। তারই সঙ্গে বাতিল হয়ে যাবে ১৮৬০ সালে তৈরি ভারতীয় দণ্ডবিধি (ইন্ডিয়ান পেনাল কোড), ১৮৯৮ সালের ফৌজদারি কার্যবিধি (ক্রিমিনাল প্রসিডিয়োর কোড) এবং ১৮৭২ সালের ভারতীয় সাক্ষ্য আইন (ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট)। এই তিন আইনের জায়গা নিয়েছে  যথাক্রমে 'ভারতীয় ন্যায় সংহিতা', 'ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা' এবং 'ভারতীয় সাক্ষ্য বিল'।নয়া এই আইনের মূল মূল বৈশিষ্ট্যগুলি সম্পর্কে অবহিত করতেই দেশের ১৭ হাজার ৫০০ পুলিশ স্টেশনে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। যেখানে সমস্ত মহিলা, যুব-ছাত্র। প্রবীণ নাগরিক এবং বিশিষ্ট ব্যক্তিদের নয়া এই আইনের বিষয়ে বিস্তারিত  জানানো হয়।ইতিমধ্যে সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলকে এই বিষয়ে নির্দেশকা  দেওয়া হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে। যেখানে প্রতিটি থানার অফিসার ইনচার্জকে এই অনুষ্ঠানের আয়োজন করতে হবে বলে জানানো হয়েছে। নয়া এই ফৌজদারি আইন কার্যকর করতে যাতে কোনও সমস্যা না হয় সেজন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে একাধিক ব্যবস্থা নেওয়া হয়েছে।বিশেষ করে রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে সাহায্য করছে ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো। বিভিন্ন ভাবে সাহায্য করছে। এমনকি ৩৬ টি সাপোর্ট টিম এবং কল সেন্টার খোলা হয়েছে। যার মাধ্যমে নয়া আইন নিয়ে রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে বিভিন্ন ধরনের পরামর্শ এবং গাইড করা হচ্ছে। পাশাপাশি পুলিশ, জেল, ফরেন্সিক বিভাগ এবং বিচার ব্যবস্থার সঙ্গে যুক্ত ৫ লাখ ৮৪ হাজার ১৭৪ জনকে এই বিষয়ে ট্রেনিং দেওয়া হয়েছে।অন্যদিকে নয়া আইন নিয়ে কেন্দ্র এবং রাজ্য সরকারগুলির সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে দফায় দফায় বৈঠক করা হচ্ছে।   সোমবার থেকে নয়া আইন কার্যকর হলে যাতে সমস্যা না হয় সে বিষয়ে রাজ্যগুলির সঙ্গে আলোচনা হচ্ছে। এছাড়াও বিভিন্ন কনফারেন্স করা হয়েছে বলেও খবর। ১৮৬০ সালে তৈরি হওয়া ভারতীয় দণ্ডবিধির জায়গায় আসছে 'ভারতীয় ন্যায় সংহিতা'  । এছাড়া ১৮৯৮ সালে যে 'ক্রিমিনাল প্রসিডিওর অ্যাক্ট' বা ফৌজদারি দণ্ডবিধি তৈরি হয়েছিল, তার জায়গায় আসছে 'ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা'। ১৮৭২ সালে যে 'ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট' তৈরি হয়েছিল, তার বদলে কার্যকর হচ্ছে 'ভারতীয় সাক্ষ্য আইন'। গত বছর ডিসেম্বর মাসে নয়া ফৌজদারি আইনে অনুমোদন দিয়েছিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।

Comments

Popular posts from this blog

আস্তে চলেছে সম্পর্কের টানাপোড়া নিয়ে ছবি "তাকে আমি মন দিয়েছি"

নিউজ ডেস্ক:- আজ দুর্গাপুর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের অন্তর্গত কলকাতার নন্দনে স্ক্রিনিং হল নতুন পরিচালক প্রণবেশ বসু রায়ের প্রথম বাংলা সিনেমার। নিজের এই অভিষেক ছবি নিয়ে উচ্ছ্বসিত পরিচালক বলেন, “আমি এই সুযোগ পেয়ে অত্যন্ত আনন্দিত। উৎসব কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ জানাই, যারা আমার মতো নতুনদের পাশে দাঁড়াচ্ছেন।” সিনেমাটির মূল বিষয়বস্তু টিনেজ প্রেম, সম্পর্কের টানাপোড়েন এবং যুবসমাজের মধ্যে বেড়ে চলা নেশার প্রতি আসক্তি। প্রণবেশ বলেন, “ছবিটি আমার জীবনের বাস্তব অভিজ্ঞতা এবং ছোটবেলার এক স্বপ্নের ফসল। আমি চাই, এই ছবি দেখে অন্তত একজন যুবক যদি নেশার পথ থেকে ফিরে আসে, তাহলে আমার পরিশ্রম সার্থক হবে।” দর্শকদের জন্য এই সিনেমা এক নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে এসেছে—যেখানে একদিকে রয়েছে প্রেমের সরল উচ্ছ্বাস, অন্যদিকে আছে আসক্তির ভয়ানক অন্ধকার, আর সেই অন্ধকার থেকে মুক্তির সৎ ও সাহসী পথ। সমাজের বাস্তব ছবিকে নিপুণভাবে পর্দায় ফুটিয়ে তুলেছেন এই নবীন পরিচালক। এই ছবির একটি উল্লেখযোগ্য চমক হল, বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির চিত্রনাট্যকার ও পরিচালক সোমনাথ ভট্টাচার্যের অভিনয়। নতুন পরিচালক প্রণবেশের বন্ধু হিসেবে তিনি প...

NBI !! মৃনাল কান্তি গায়েনের মিউজিক্যাল ডকুমেন্ট্রি "জাগো হে সুন্দরবনবাসী" দুটো ফিল্ম ফেস্টিভালে শ্রেষ্ঠ মিউজিক ভিডিও হিসাবে পুরস্কৃত হয়েছে !!

কলকাতা ।। ২৫ শে ফেব্রুয়ারি,২০২৬ ।।  গীতিকার, সুরকার, কণ্ঠশিল্পী,মুখ্য চরিত্রাভিনেতা, চিত্রগ্রাহক ও পরিচালক শ্রী মৃণাল কান্তি গায়েন তার মিউজিক্যাল ডকুমেন্ট্রি গানের ভিডিও অ্যালবাম- "জাগো হে সুন্দরবনবাসী "(Awake the people of Sundarban )দু'টো দু'টো বিখ্যাত ফিল্ম ফেস্টিভ্যালে প্রতিযোগিতায় শ্রেষ্ঠ মিউজিক ভিডিও হিসেবে পুরস্কৃত হল ।  ২০২৫ সালে হরিয়ানা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভালে(  Haryana International Film Festival, 2025)  প্রদর্শনের জন্য  গোটা বিশ্বের থেকে বাছাই করা আটটি(০৮) গানের অ্যালবামের মধ্যে অন্যতম একটি হিসেবে স্থান পেয়েছে। এবং বেলঘরিয়া ফ্লিম ফেস্টিভাল, 2026 এ "বেস্ট ডকুমেন্টারি মিউজিক ভিডিও অন ইনভায়রণমেন্ট্" হিসাবে পুরস্কৃত হল । 

NBI !! উইমেন্স ক্রিশ্চিয়ান কলেজের চতুর্থ তম ক্রিসমাস কার্নিভাল !!

কলকাতাঃ  কলকাতার কালীঘাটে ছিয়াত্তর বছর উত্তীর্ণ উইমেন্স ক্রিশ্চিয়ান কলেজের চতুর্থ তম ক্রিসমাস কার্নিভাল এবছর অনুষ্ঠিত হল কলেজ প্রাঙ্গণে। গ্রীক চার্চ রো তে।সারা কলেজ জুড়ে ছিল বড়দিনের উৎসবের মেজাজ ।  যীশুখৃষ্টের জন্মদিনের প্রাক পর্বে কলেজের বর্তমান ভারপ্রাপ্ত অধ্যক্ষ শ্রী কুশল বিশ্বাসের পরিচালনায় ছাত্রীদের যোগদানে প্রার্থনা , খ্রিস্টমাস হিম এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।  মেয়েদের এই কলেজে বড়দিন উপলক্ষ্যে কার্নিভাল এ বিক্রিত হয় তাদের নিজেদের হাতে তৈরি বিভিন্ন খাবার এবং দৈনন্দিন কাজে প্রয়োজনীয় নানা জিনিস ব্যাগ, পোশাক, অলঙ্কার ইত্যাদি। সুচারু, সুমেলি এবং কলেজের ইকো ক্লাব সারা বছর ব্যাপী মেয়েদের স্বনির্ভর করার ও পরিবেশ সচেতন করার লক্ষ্যে নিরলস যে কর্মশালা ও অন্যান্য আয়োজন করে তারই কার্যকরী বিকি কিনির সময় এই কার্নিভালের দিনটি। প্রাক্তণ ও বর্তমান অধ্যাপক ও ছাত্রীদের মিলনে এই আয়োজন আনন্দ মুখর হয়ে উঠেছিল।