Skip to main content

NBI // শতাধিক বছরের রীতি মেনে পীরের মাজারে চাদর চাপিয়ে মঙ্গলকোট থানার কালিপুজোর সূচনা হলো !

পারিজাত মোল্লা , 
পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোটে সাম্প্রদায়িক সম্প্রীতির যে নজির গড়ে গেছেন একদা মুঘল সম্রাট শাহজাহান বাদশার শিক্ষা ও দীক্ষাগুরু আব্দুল হামিদ দানেশখান্দ ( হামিদ বাঙালি),  সেই সম্প্রীতির মেলবন্ধন এখনও অক্ষত মঙ্গলকোটের বুকে।এখানে কালিপুজোর সূচনা ঘটে পীরের মাজারে চাদর চাপিয়ে। বৃহস্পতিবার বিকেলে  মঙ্গলকোটের পুরাতন থানায় পীর পাঞ্জাতন বাবার মাজারে চাদর চাপিয়ে মঙ্গলকোট থানার কালীপুজোর শুভ সূচনা করলেন  আইসি মধুসূদন ঘোষ সহ অন্যান্য অতিথিবর্গরা। 



পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোট থানার শতাধিক বছরের ধর্মীয় রীতি মেনে পীর পাঞ্জাতন বাবার মাজারে চাদর চাপিয়ে কালীপুজোর শুভ সূচনা হলো এদিন । এ যেন  সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য নজির।আগামী রবিবার  পুরাতন থানার মাঠে পীর বাবার জলসা অনুষ্ঠিত হবে। ওই দিন এলাকার সকল সম্প্রদায়ের মানুষ একসাথে বসে খিচুড়ি ভোগ খাওয়ানো হবে বলে জানান মঙ্গলকোট থানার আইসি মধুসূদন ঘোষ ।

প্রসঙ্গত,  'আঠারো অলি' খ্যাত মঙ্গলকোটে সূদুর পারস্য থেকে পায়ে হেঁটে এই মঙ্গলকোটে এসেছিলেন সুফি আব্দুল হামিদ দানেশখন্দ।পরবর্তীতে আফগান - মুঘল যুদ্ধের সময় বর্ধমান মহারাজার কাছে এসেছিলেন শাহজাদা খুরহম,যিনি পরবর্তীতে মুঘল সম্রাট শাহজাহান বাদশা হিসাবে পরিচিত পান।সেসময় শাহজাদা খুরহম মঙ্গলকোটে সুফি আব্দুল হামিদ দানেশখন্দের সান্নিধ্যে আসেন।দীক্ষাও নেন সেসময়। পরবর্তীতে গুরুর প্রতি শ্রদ্ধা নিবেদনে সুদূর দিল্লি থেকে মুঘল সম্রাট শাহজাহান বাদশা পায়ে হেঁটে আসেন এই মঙ্গলকোটেই। গুরুর প্রতি এহে শ্রদ্ধা নিবেদন ইতিহাসে অত্যন্ত বিরল এক অধ্যায় ।



আব্দুল হামিদ দানেশখন্দ নিজে একজন পারস্যের বাসিন্দা, মুঘল আমলের শিক্ষা ও দীক্ষাগুরু হলেও বাংলা - বাঙালি কে ভালোবেসে নিজের পরিচয় দিতেন 'বাঙালি' হিসাবে । তাই তো এই সুফি কে আপামর বাঙালি চিনে 'হামিদ বাঙালি' হিসাবে। দক্ষিণ বঙ্গের আঞ্চলিক গবেষক তথা বর্ষীয়ান সাংবাদিক রণদেব মুখার্জি জানান -" মঙ্গলকোটের কুনুর নদীর তীরবর্তী এলাকায়  দানিশমন্দের মাজারে প্রার্থনা করার পর মাকালী পুজো শুরু  করা হয়। শতাব্দী প্রাচীন এই প্রথা সম্প্রীতির অনন্যধারা হিসেবে মঙ্গলকোটে বজায় আছে। 


দেশজুড়ে ধর্মীয় হানাহানির আকচা আকচির মাঝেও মঙ্গলকোটের দানিশমন্দের বারদুয়ারি মসজিদের পাশে মাজারে চাদর চড়িয়ে দেবী আরাধনায় মাতেন মঙ্গলকোটের বাসিন্দারা"।মঙ্গলকোটের  পুরনো থানা চত্বর লাগোয়া এলাকায় এসে আজও এই অনিন্দ্যসুন্দর সম্প্রীতির চিহ্ন আপনাদের চোখ টানবে। হাজার বছর ধরে আঠারো আউলিয়ার দেশে হিন্দু ধর্মাবলম্বীদের বিভিন্ন পুজো বা উৎসবে আউলিয়া বা আলিদের  সক্রিয় উপিস্থিতি ছিল নজির বিহীন। রণদেব বাবু আরও জানিয়েছেন -" ধর্মপররায়ণ বাঙালি দানিশমন্দের সান্নিধ্যলাভে বহু হিন্দু রাজা  উপকৃত হয়েছেন বলে ইতিহাস থেকে জানা যায়।   



১৬৫৪-৫৫ খ্রিস্টাব্দে দানিশমন্দ বাদশাহ খুররমের আর্থিক সাহায্যে বারোদুয়ারি নামে একটি মসজিদ নির্মাণ করেন।এলাকার হিন্দু মুসলিম সকলেই বাঙালি দানিশমন্দের বানী শুনতে  তাঁর কাছে আসতেন। সপ্তম শতকে   পারস্য থেকে আঠারো জন আউলিয়া  এসেছিলেন। 


মঙ্গলকোট সেসময়  গৌড়দেশের অধীনে ছিল। সপ্তম খ্রিস্টাব্দে মঙ্গলকোট হিন্দু রাজার   বিক্রম কেশরী শাসনে থাকলেও পারস্য থেকে আসা ইসলাম  ধর্মের প্রচারকরা নির্দ্বিধায় তাদের কাজ করে যেতে পেরেছিলেন বলে ইতিহাস থেকে জানা যায়। ধর্মীয় পরিমণ্ডলে দেশের মধ্যে আঠারো আউলিয়ার দেশ মঙ্গলকোট আজও সুরক্ষিত স্থান"।এহেন মঙ্গলকোটে থানার কালিপুজো সূচনা ঘটে পীরের মাজারে চাদর চাপিয়ে।  মঙ্গলকোট থানার আইসি মধুসূদন ঘোষ জানিয়েছেন  -" এহেন মাহাত্ম্যপূর্ন জায়গায় সাম্প্রদায়িক সম্প্রীতির মেলবন্ধন অটুট থাকুক অনন্তকাল "।

Comments

Popular posts from this blog

আস্তে চলেছে সম্পর্কের টানাপোড়া নিয়ে ছবি "তাকে আমি মন দিয়েছি"

নিউজ ডেস্ক:- আজ দুর্গাপুর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের অন্তর্গত কলকাতার নন্দনে স্ক্রিনিং হল নতুন পরিচালক প্রণবেশ বসু রায়ের প্রথম বাংলা সিনেমার। নিজের এই অভিষেক ছবি নিয়ে উচ্ছ্বসিত পরিচালক বলেন, “আমি এই সুযোগ পেয়ে অত্যন্ত আনন্দিত। উৎসব কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ জানাই, যারা আমার মতো নতুনদের পাশে দাঁড়াচ্ছেন।” সিনেমাটির মূল বিষয়বস্তু টিনেজ প্রেম, সম্পর্কের টানাপোড়েন এবং যুবসমাজের মধ্যে বেড়ে চলা নেশার প্রতি আসক্তি। প্রণবেশ বলেন, “ছবিটি আমার জীবনের বাস্তব অভিজ্ঞতা এবং ছোটবেলার এক স্বপ্নের ফসল। আমি চাই, এই ছবি দেখে অন্তত একজন যুবক যদি নেশার পথ থেকে ফিরে আসে, তাহলে আমার পরিশ্রম সার্থক হবে।” দর্শকদের জন্য এই সিনেমা এক নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে এসেছে—যেখানে একদিকে রয়েছে প্রেমের সরল উচ্ছ্বাস, অন্যদিকে আছে আসক্তির ভয়ানক অন্ধকার, আর সেই অন্ধকার থেকে মুক্তির সৎ ও সাহসী পথ। সমাজের বাস্তব ছবিকে নিপুণভাবে পর্দায় ফুটিয়ে তুলেছেন এই নবীন পরিচালক। এই ছবির একটি উল্লেখযোগ্য চমক হল, বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির চিত্রনাট্যকার ও পরিচালক সোমনাথ ভট্টাচার্যের অভিনয়। নতুন পরিচালক প্রণবেশের বন্ধু হিসেবে তিনি প...

NBI !! মৃনাল কান্তি গায়েনের মিউজিক্যাল ডকুমেন্ট্রি "জাগো হে সুন্দরবনবাসী" দুটো ফিল্ম ফেস্টিভালে শ্রেষ্ঠ মিউজিক ভিডিও হিসাবে পুরস্কৃত হয়েছে !!

কলকাতা ।। ২৫ শে ফেব্রুয়ারি,২০২৬ ।।  গীতিকার, সুরকার, কণ্ঠশিল্পী,মুখ্য চরিত্রাভিনেতা, চিত্রগ্রাহক ও পরিচালক শ্রী মৃণাল কান্তি গায়েন তার মিউজিক্যাল ডকুমেন্ট্রি গানের ভিডিও অ্যালবাম- "জাগো হে সুন্দরবনবাসী "(Awake the people of Sundarban )দু'টো দু'টো বিখ্যাত ফিল্ম ফেস্টিভ্যালে প্রতিযোগিতায় শ্রেষ্ঠ মিউজিক ভিডিও হিসেবে পুরস্কৃত হল ।  ২০২৫ সালে হরিয়ানা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভালে(  Haryana International Film Festival, 2025)  প্রদর্শনের জন্য  গোটা বিশ্বের থেকে বাছাই করা আটটি(০৮) গানের অ্যালবামের মধ্যে অন্যতম একটি হিসেবে স্থান পেয়েছে। এবং বেলঘরিয়া ফ্লিম ফেস্টিভাল, 2026 এ "বেস্ট ডকুমেন্টারি মিউজিক ভিডিও অন ইনভায়রণমেন্ট্" হিসাবে পুরস্কৃত হল । 

NBI !! উইমেন্স ক্রিশ্চিয়ান কলেজের চতুর্থ তম ক্রিসমাস কার্নিভাল !!

কলকাতাঃ  কলকাতার কালীঘাটে ছিয়াত্তর বছর উত্তীর্ণ উইমেন্স ক্রিশ্চিয়ান কলেজের চতুর্থ তম ক্রিসমাস কার্নিভাল এবছর অনুষ্ঠিত হল কলেজ প্রাঙ্গণে। গ্রীক চার্চ রো তে।সারা কলেজ জুড়ে ছিল বড়দিনের উৎসবের মেজাজ ।  যীশুখৃষ্টের জন্মদিনের প্রাক পর্বে কলেজের বর্তমান ভারপ্রাপ্ত অধ্যক্ষ শ্রী কুশল বিশ্বাসের পরিচালনায় ছাত্রীদের যোগদানে প্রার্থনা , খ্রিস্টমাস হিম এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।  মেয়েদের এই কলেজে বড়দিন উপলক্ষ্যে কার্নিভাল এ বিক্রিত হয় তাদের নিজেদের হাতে তৈরি বিভিন্ন খাবার এবং দৈনন্দিন কাজে প্রয়োজনীয় নানা জিনিস ব্যাগ, পোশাক, অলঙ্কার ইত্যাদি। সুচারু, সুমেলি এবং কলেজের ইকো ক্লাব সারা বছর ব্যাপী মেয়েদের স্বনির্ভর করার ও পরিবেশ সচেতন করার লক্ষ্যে নিরলস যে কর্মশালা ও অন্যান্য আয়োজন করে তারই কার্যকরী বিকি কিনির সময় এই কার্নিভালের দিনটি। প্রাক্তণ ও বর্তমান অধ্যাপক ও ছাত্রীদের মিলনে এই আয়োজন আনন্দ মুখর হয়ে উঠেছিল।