Skip to main content

NBI // বেআইনিভাবে বিধবার জমি বিক্রি নিয়ে মুখ্যমন্ত্রীর কাছে অভিযোগ !

নিজস্ব প্রতিনিধি:
দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর  থানার সুবুদ্ধিপুরের ২ নং ওয়ার্ডের বাসিন্দা ৭৬ বছরের বিধবা মনিকা হালদার অভিযোগ করেছেন  তাঁর নামে থাকা একটি জমি  বেআইনি ভাবে নকল কাগজপত্র তৈরি করে স্থানীয়  এক ব্যাক্তি  বিক্রি করে দিয়েছেন।  তিনি বলেন,তাঁর স্বামী পরিমল কান্তি হালদার  এক নামি স্কুলের  প্রধান শিক্ষক ছিলেন ।২০১৯ সালে প্রয়াত হন।



তাঁর নিজের নামে একটি বাড়ি সহ জমি আছে লখীপুর আবাদ মৌজায়, নামখানা থানায়। ওই জমির দাগ নং ৩৩৭ আর ৩৫৫। এই ২ দাগে মোট ৫ শতক জমি আছে যার দলিল ও পড়চাও   তাঁর  নামে।  গত বছর মে মাসে তাঁর বড়ো ছেলে সঙ্গীত হালদার ( পেশায় শিক্ষক ছিলেন, প্রয়াত ৭ মে, ২০২৪) মৃত্যুশয্যায় থাকার সময়  টাকা জোগাড় করতে ওই জমি বিক্রির কথা ভাবেন। স্থানীয় এক লোক জমি বিক্রির খরিদ্দার দেখেন। তারপরই  ওই জমি তার অজান্তে তাঁর সম্মতি ছাড়াই বিক্রি হয়ে যায়। অরুণ কুমার বেরা ( বাবা মৃগাঙ্ক বেরা, গ্রাম শিবরামপুর, থানা নামখানা ) তাঁর নামে নকল কাগজ তৈরি করে জমিটা কিনেছেন বলে দাবি করেছেন।






পশ্চিমবঙ্গ সরকারের বাংলার জমির তথ্য  পোর্টাল " বাংলার ভূমি"তে ঐ ব্যাক্তির নামে নতুন তথ্যও রেকর্ড করা হয়েছে।  
জমির মূল মালিক মনিকা হালদার আরো জানান,খবর পাওয়া মাত্রই  তাঁর ছোটো ছেলে সৈকত হালদার   ১৭ ফেব্রুয়ারি   সরেজমিনে জমি দেখতে যায় আর গিয়ে দেখে ঐ ব্যাক্তি ঘর রঙ করছে। এরপর তার ছেলে ও ছাত্র   শামিরুল ফ্রেজার গঞ্জ কোস্টাল থানায় গিয়ে লিখিত অভিযোগ জানায়।  থানার কর্তব্যরত পুলিশ ওই দিন বিকেল ৪টের সময় জমির ক্রেতাকে  নথিপত্র নিয়ে হাজির হওয়ার নির্দেশ দেন। জমির ক্রেতা আসেন কিন্তু মূল দলিল দেখাতে পারেন নি। আর দলিলের যে নথি দেখান,সেখানে দেখা যায়   তাঁর সই ও ছবি জাল । 






থানার কর্তব্যরত পুলিশ  তাঁকে যাবতীয় কাজ বন্ধেরও মৌখিক নির্দেশ দেন। এরপর ৪ মার্চ তিনি, তাঁর ছেলে ও তাঁর আইনজীবী নিয়ে নামখানা থানার লখীপুর আবাদ মৌজায় ( যেখানে তাঁর জমি ও বাড়ি রয়েছে) যান। গ্রামবাসীরা তাঁকে  আসল মালিক হিসাবে চিহ্নিত করেন ও সহযোগিতার এগিয়ে আসেন। বেআইনি ক্রেতার সাক্ষী গোপাল ব্যানার্জি স্বীকার করেন জমি রেজিস্ট্রির দিন জমির আসল মালিক মনিকা হালদার কে দেখেননি, তাঁকে সই করতে ও দেখেননি। মনিকা হালদার সেজে অন্য মহিলা এসেছিলেন। শুধু তাই নয়, জমির বেআইনি ক্রেতা অরুণ কুমার বেরাও প্রকাশ্যে সবার সামনে স্বীকার করেন তাঁকে ভুল বুঝিয়ে জমি বিক্রি করা হয়েছে।







 মুখ্যমন্ত্রীর দপ্তরে এই অভিযোগ জানিয়ে  তিনি চিঠিও দিয়েছেন(১২ মার্চ)।
 জমির  আসল মালিক মনিকা হালদার বলেন, ৭৬ বছর বয়সে তাঁর পক্ষে আদালতে ছোটাছুটি করা সম্ভব নয়। এই অবস্থায় তিনি যাতে নিজের জমি ফেরত পান ও দোষীরা  কঠোর শাস্তি পায় তাঁর জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করছেন।

Comments

Popular posts from this blog

NBI !! মৃনাল কান্তি গায়েনের মিউজিক্যাল ডকুমেন্ট্রি "জাগো হে সুন্দরবনবাসী" দুটো ফিল্ম ফেস্টিভালে শ্রেষ্ঠ মিউজিক ভিডিও হিসাবে পুরস্কৃত হয়েছে !!

কলকাতা ।। ২৫ শে ফেব্রুয়ারি,২০২৬ ।।  গীতিকার, সুরকার, কণ্ঠশিল্পী,মুখ্য চরিত্রাভিনেতা, চিত্রগ্রাহক ও পরিচালক শ্রী মৃণাল কান্তি গায়েন তার মিউজিক্যাল ডকুমেন্ট্রি গানের ভিডিও অ্যালবাম- "জাগো হে সুন্দরবনবাসী "(Awake the people of Sundarban )দু'টো দু'টো বিখ্যাত ফিল্ম ফেস্টিভ্যালে প্রতিযোগিতায় শ্রেষ্ঠ মিউজিক ভিডিও হিসেবে পুরস্কৃত হল ।  ২০২৫ সালে হরিয়ানা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভালে(  Haryana International Film Festival, 2025)  প্রদর্শনের জন্য  গোটা বিশ্বের থেকে বাছাই করা আটটি(০৮) গানের অ্যালবামের মধ্যে অন্যতম একটি হিসেবে স্থান পেয়েছে। এবং বেলঘরিয়া ফ্লিম ফেস্টিভাল, 2026 এ "বেস্ট ডকুমেন্টারি মিউজিক ভিডিও অন ইনভায়রণমেন্ট্" হিসাবে পুরস্কৃত হল । 

NBI // বেলগাছিয়ায় ঐতিহ্যবাহী খুঁটি পুজো—২০২৬ দুর্গাপুজোর সূচনা আনুষ্ঠানিকভাবে।।

কলকাতা: রথযাত্রার পবিত্র তিথিকে সামনে রেখে উত্তর কলকাতার বেলগাছিয়া অঞ্চলে বৃহস্পতিবার আয়োজিত হল ঐতিহ্যবাহী “খুঁটি পুজো”। বেলগাছিয়া সর্বজনীন দুর্গোৎসব কমিটির উদ্যোগে অনুষ্ঠিত এই আচার-অনুষ্ঠানের মধ্য দিয়েই আনুষ্ঠানিকভাবে শুরু হল ২০২৬ সালের দুর্গোৎসবের প্রস্তুতি পর্ব। দুর্গাপুজোর মণ্ডপ নির্মাণের শুভ সূচনার প্রতীক হিসেবে খুঁটি পুজো বাংলার সাংস্কৃতিক ঐতিহ্যের এক গুরুত্বপূর্ণ অঙ্গ। প্রতিবছরের মতো এ বছরও ধর্মীয় নিয়মনীতি মেনে পূজার আয়োজন করা হয়, যেখানে ভক্তি ও উৎসাহের পরিবেশে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমিটির সভাপতি অরিন্দম সাহা , সম্পাদক অভিষেক দাস,কার্য নির্বাহী কমিটি সদস্য অনির্বাণ ভট্টাচার্য তাঁদের পাশাপাশি এলাকার বহু বাসিন্দা এই শুভ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন এবং দুর্গোৎসবের সূচনায় সামিল হন।পুজোর আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে মা দুর্গার আশীর্বাদ কামনা করে উদ্যোক্তারা জানান, এই খুঁটি পুজোর মাধ্যমেই এবারের দুর্গোৎসবের পথচলা শুরু হল। তাঁরা আশাবাদী, সকলের সহযোগিতা ও আন্তরিক অংশগ্রহণে আসন্ন দুর্গাপুজো আরও সাফল্যমণ্ডিত ও বর্ণময় হয়ে উঠবে। অনুষ্ঠানের শেষে উপস্থিত সকলের মঙ্গল, শান্তি...

NBI // সাফল্যের ৬০ দিন পূর্তি: 'পোড়া বাঁশি'র উদযাপনে পরিচালক-অভিনেতাদের বর্ণাঢ্য সমাবেশ।।

ডিজিটাল ডেস্কঃ  সাম্প্রতিক টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে "তারামা মোশন পিকচারস" ফিল্ম প্রোডাকশন হাউস নিবেদিত পরিচালক, শুভম দাস পরিচালিত মুক্তিপ্রাপ্ত বাংলা সিনেমা"পোড়া বাঁশি"র 60 Days celebration party অনুষ্ঠিত হয়েছিল প্রোডাকশন হাউসের নিজস্ব অফিসে। কেক কেটে সেলিব্রেশানের শুভ সূচনা হয়।  দ্বিতীয় পর্যায়ে বিশিষ্ট গুণীজনদের সহিত অন্যান্য পরিচালক, টেকনিশিয়ানস ও অভিনেতা-অভিনেত্রীদের বিশেষ সম্বর্ধনার দেওয়া হয়। পাশাপাশি, আড্ডা খাওয়া দাওয়া এবং শিল্পীদের নাচ-গানের মধ্য দিয়ে তৃতীয় পর্যায়ের জমজমাট সমগ্র অনুষ্ঠানটি মনোগ্রাহী হয়ে উঠে।   উপস্থিত ছিল বিশিষ্ট পরিচালক স্বপন সাহা, বিশিষ্ট অভিনেত্রী অনামিকা সাহা, পরিচালক শুভম দাস, শাস্ত্রীজি, প্লেব্যাক সিঙ্গার-অর্ণব ব্যানার্জি, গুরিয়া, কোরিওগ্রাফার-রত্না, পরিচালক কাঞ্চন নাগ, অনসূয়া সামন্ত, সরস্বতী দাস,রুনা (রায়না বূটিক), হাউস ইনচার্জ-রিনা দাস, হাউস ম্যানেজার-পবিত্র হালদার।  হিরোইনদের মধ্যে উপস্থিত ছিল-বনশ্রী, মৌপ্রিয়া, পৌলোমী, সিউ, সোনু,  অনসূয়া। অভিনেতা অভিনেত্রীদের মধ‍্যে উপস্থিত ছিল-মাধব,সৌমক, সুপ্রভাত...