Skip to main content

NBI // হালদার ভেঞ্চার লিমিটেড নতুন অগ্রগতির পথে

কলকাতা, ৩১শে মার্চ, ২০২৫  
হালদার ভেঞ্চার লিমিটেড ভারতের চাল ও ভোজ্য তেল উৎপাদনকারীদের জগতে শীর্ষস্থান আগেই দখল করেছিল। এবার  শতাব্দী প্রাচীন অন্যতম এই শীর্ষ সংস্থা হালদার ভেঞ্চার লিমিটেড (HVL) কেএস অয়েল লিমিটেডের হলদিয়ায় অবস্থিত  কারখানা কিনে নিল। এই নতুন কারখানার মাধ্যমে হালদার ভেঞ্চার লিমিটেড( HVL)-এর উৎপাদন ক্ষমতা পাঁচ গুণ বৃদ্ধি পাবে। 



হলদিয়া বন্দরে অবস্থিত এই কারখানাটি প্রতিদিন ৫০০ টন তেল পরিশোধন করার ক্ষমতা সম্পন্ন।  যা  শুধু এই রাজ্য নয়,পূর্ব ভারতের ক্রমবর্ধমান চাহিদার লভ্যাংশকে নিজেদের দিকে নিয়ে আসতে সক্ষম হবে।  এবং এর ফলে কোম্পানির বার্ষিক আয় ১,৫০০ কোটি টাকারও বেশি বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।
ইতিমধ্যে   হালদার ভেঞ্চার লিমিটেড এই  কোম্পানিটি কেনার  প্রয়োজনীয় অনুমতি পেয়েছে। বিদায়ী আর্থিক বছরের ২০ মার্চ ২০২৫-এ   হালদার ভেঞ্চার লিমিটেডের  এই  নতুন কোম্পানি কেনাকে ন্যাশনাল কোম্পানি ল ইনস্যাপেলেট ট্রাইব্যুনাল (NCLAT) অনুমোদন করেছে।  




২৮ মার্চ ২০২৫-এ কেএস অয়েলের  কর্মকর্তারা কারখানার দায়িত্ব হালদার ভেঞ্চার লিমিটেড-এর হাতে তুলে দিয়েছেন। এই নতুন কেনা কারখানার সঙ্গে ৩৩,০০০ মেট্রিক টন ধারণক্ষমতাসম্পন্ন তেল সংরক্ষণাগার ও আধুনিক প্যাকেজিং ইউনিট রয়েছে।যা পরিকাঠামোগত ভাবে হালদার ভেঞ্চার লিমিটেড-কে আরও শক্তিশালী এবং সমৃদ্ধিশালী করবে। 
কারখানাটি বন্দরের নিকটে। 



এরফলে সরাসরি আমদানি করা অপরিশোধিত তেল নিয়ে আসা সহজে সম্ভব হবে, ট্যাঙ্কার ভাড়া ও পরিবহন খরচ হ্রাস পাবে। যার প্রভাব পড়বে সামগ্রিক আয় ব্যয়ের তালিকায়।  সড়ক, জলপথ ও রেলপথে  সংযোগ সুগম থাকায় পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা, উত্তর-পূর্ব ভারত এবং এমনকি দেশের গণ্ডি পেরিয়ে প্রতিবেশী রাষ্ট্র নেপাল ও বাংলাদেশেও তেল সরবরাহ করার কাজটি সহজ করে তুলবে।



এই অধিগ্রহণ সম্পর্কে হালদার ভেঞ্চার লিমিটেড-এর ম্যানেজিং ডিরেক্টর (MD) শ্রী কেশব কুমার হালদার বলেছেন,"এই নতুন কারখানাটি আমাদের ব্যবসার সম্প্রসারণের জন্য একটি বড় সুযোগ। আমরা কম খরচে এখন আরও বেশি উৎপাদন করতে পারব এবং বাজারে আমাদের অবস্থান আরও শক্তিশালী করতে পারব। বন্দর নিকটবর্তী হওয়ার সুবিধা এবং উন্নত পরিশোধন প্রযুক্তির মাধ্যমে আমরা ভালো মানের তেল সরবরাহ করব এবং গ্রাহকদের আরও ভালো পরিষেবা দিতে পারব। আমাদের লক্ষ্য দীর্ঘমেয়াদী ভাবে ব্যবসার সম্প্রসারণ এবং বিনিয়োগকারীদের বেশি পরিমান লাভ প্রদান করা।"




এই প্রকল্পটি কর্মসংস্থানের দরজা নতুনভাবে খুলে দিচ্ছে। একসঙ্গে  ৫০০-র বেশি মানুষের কর্মসংস্থান তৈরি করবে, যা স্থানীয় অর্থনীতিকে চাঙ্গা করবে। উৎপাদন বাড়ানোর পাশাপাশি কম খরচে আরও দক্ষভাবে কাজ করা আমাদের লক্ষ্য। যার ফলে হালদার ভেঞ্চার লিমিটেড ভারতের ভোজ্য তেলের বাজারে  নিজেদের অবস্থান আরও শক্তিশালী করে তুলতে সমর্থ হবে।



হলদিয়া কারখানাটি সর্বাধুনিক প্রযুক্তিতে পরিচালিত। যা শুধু ভালো মানের তেল তৈরি করতে সাহায্য করবেই না, বর্জ্য কমাবে এবং উৎপাদনশীলতা বাড়াবে। হালদার ভেঞ্চার লিমিটেড দ্রুত কার্যক্রম শুরু করতে চলেছে। তাদের এই অগ্রগতিতে হলদিয়া ডেভেলপমেন্ট অথরিটি (HDA) ও হলদিয়া পোর্ট ট্রাস্ট তাদের সঙ্গী। এই তিন সংস্থা উন্নত ব্যবসার লক্ষ্যে একসঙ্গে কাজ করছে।

For more information, please visit https://halderventure.in

or contact Subhajit Banerjee at subhajit@halderventure.in.

****


Comments

Popular posts from this blog

NBI // বেলগাছিয়ায় ঐতিহ্যবাহী খুঁটি পুজো—২০২৬ দুর্গাপুজোর সূচনা আনুষ্ঠানিকভাবে।।

কলকাতা: রথযাত্রার পবিত্র তিথিকে সামনে রেখে উত্তর কলকাতার বেলগাছিয়া অঞ্চলে বৃহস্পতিবার আয়োজিত হল ঐতিহ্যবাহী “খুঁটি পুজো”। বেলগাছিয়া সর্বজনীন দুর্গোৎসব কমিটির উদ্যোগে অনুষ্ঠিত এই আচার-অনুষ্ঠানের মধ্য দিয়েই আনুষ্ঠানিকভাবে শুরু হল ২০২৬ সালের দুর্গোৎসবের প্রস্তুতি পর্ব। দুর্গাপুজোর মণ্ডপ নির্মাণের শুভ সূচনার প্রতীক হিসেবে খুঁটি পুজো বাংলার সাংস্কৃতিক ঐতিহ্যের এক গুরুত্বপূর্ণ অঙ্গ। প্রতিবছরের মতো এ বছরও ধর্মীয় নিয়মনীতি মেনে পূজার আয়োজন করা হয়, যেখানে ভক্তি ও উৎসাহের পরিবেশে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমিটির সভাপতি অরিন্দম সাহা , সম্পাদক অভিষেক দাস,কার্য নির্বাহী কমিটি সদস্য অনির্বাণ ভট্টাচার্য তাঁদের পাশাপাশি এলাকার বহু বাসিন্দা এই শুভ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন এবং দুর্গোৎসবের সূচনায় সামিল হন।পুজোর আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে মা দুর্গার আশীর্বাদ কামনা করে উদ্যোক্তারা জানান, এই খুঁটি পুজোর মাধ্যমেই এবারের দুর্গোৎসবের পথচলা শুরু হল। তাঁরা আশাবাদী, সকলের সহযোগিতা ও আন্তরিক অংশগ্রহণে আসন্ন দুর্গাপুজো আরও সাফল্যমণ্ডিত ও বর্ণময় হয়ে উঠবে। অনুষ্ঠানের শেষে উপস্থিত সকলের মঙ্গল, শান্তি...

NBI !! মৃনাল কান্তি গায়েনের মিউজিক্যাল ডকুমেন্ট্রি "জাগো হে সুন্দরবনবাসী" দুটো ফিল্ম ফেস্টিভালে শ্রেষ্ঠ মিউজিক ভিডিও হিসাবে পুরস্কৃত হয়েছে !!

কলকাতা ।। ২৫ শে ফেব্রুয়ারি,২০২৬ ।।  গীতিকার, সুরকার, কণ্ঠশিল্পী,মুখ্য চরিত্রাভিনেতা, চিত্রগ্রাহক ও পরিচালক শ্রী মৃণাল কান্তি গায়েন তার মিউজিক্যাল ডকুমেন্ট্রি গানের ভিডিও অ্যালবাম- "জাগো হে সুন্দরবনবাসী "(Awake the people of Sundarban )দু'টো দু'টো বিখ্যাত ফিল্ম ফেস্টিভ্যালে প্রতিযোগিতায় শ্রেষ্ঠ মিউজিক ভিডিও হিসেবে পুরস্কৃত হল ।  ২০২৫ সালে হরিয়ানা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভালে(  Haryana International Film Festival, 2025)  প্রদর্শনের জন্য  গোটা বিশ্বের থেকে বাছাই করা আটটি(০৮) গানের অ্যালবামের মধ্যে অন্যতম একটি হিসেবে স্থান পেয়েছে। এবং বেলঘরিয়া ফ্লিম ফেস্টিভাল, 2026 এ "বেস্ট ডকুমেন্টারি মিউজিক ভিডিও অন ইনভায়রণমেন্ট্" হিসাবে পুরস্কৃত হল । 

NBI // সাফল্যের ৬০ দিন পূর্তি: 'পোড়া বাঁশি'র উদযাপনে পরিচালক-অভিনেতাদের বর্ণাঢ্য সমাবেশ।।

ডিজিটাল ডেস্কঃ  সাম্প্রতিক টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে "তারামা মোশন পিকচারস" ফিল্ম প্রোডাকশন হাউস নিবেদিত পরিচালক, শুভম দাস পরিচালিত মুক্তিপ্রাপ্ত বাংলা সিনেমা"পোড়া বাঁশি"র 60 Days celebration party অনুষ্ঠিত হয়েছিল প্রোডাকশন হাউসের নিজস্ব অফিসে। কেক কেটে সেলিব্রেশানের শুভ সূচনা হয়।  দ্বিতীয় পর্যায়ে বিশিষ্ট গুণীজনদের সহিত অন্যান্য পরিচালক, টেকনিশিয়ানস ও অভিনেতা-অভিনেত্রীদের বিশেষ সম্বর্ধনার দেওয়া হয়। পাশাপাশি, আড্ডা খাওয়া দাওয়া এবং শিল্পীদের নাচ-গানের মধ্য দিয়ে তৃতীয় পর্যায়ের জমজমাট সমগ্র অনুষ্ঠানটি মনোগ্রাহী হয়ে উঠে।   উপস্থিত ছিল বিশিষ্ট পরিচালক স্বপন সাহা, বিশিষ্ট অভিনেত্রী অনামিকা সাহা, পরিচালক শুভম দাস, শাস্ত্রীজি, প্লেব্যাক সিঙ্গার-অর্ণব ব্যানার্জি, গুরিয়া, কোরিওগ্রাফার-রত্না, পরিচালক কাঞ্চন নাগ, অনসূয়া সামন্ত, সরস্বতী দাস,রুনা (রায়না বূটিক), হাউস ইনচার্জ-রিনা দাস, হাউস ম্যানেজার-পবিত্র হালদার।  হিরোইনদের মধ্যে উপস্থিত ছিল-বনশ্রী, মৌপ্রিয়া, পৌলোমী, সিউ, সোনু,  অনসূয়া। অভিনেতা অভিনেত্রীদের মধ‍্যে উপস্থিত ছিল-মাধব,সৌমক, সুপ্রভাত...