নিজস্ব প্রতিনিধি : তাজ তাল কুটিরে ভারতের বৃহত্তম আতিথেয়তা সংস্থা ইন্ডিয়ান হোটেল নিজেদের নতুনভাবে পথচলা শুরু করল।
এই বিষয়ে সংস্থার ম্যানেজিং ডিরেক্টর এবং চিফ এক্সিকিউটিভ অফিসার পুনীত ছাটওয়াল বলেন, "তিন দশকেরও বেশি সময় ধরে কলকাতায় তাজ গ্রূপ। এখন নিউ টাউনে তাজ তাল কুটিরে আইএইচসিএল শহরের উদীয়মান মাইক্রো-মার্কেটের ক্রমবর্ধমান চাহিদা।
পূর্ব ভারতের প্রবেশদ্বার হিসাবে কলকাতায় প্রচুর বাণিজ্যিক এবং পর্যটন সম্ভাবনা রয়েছে এবং আমরা এই অঞ্চলে আমাদের উপস্থিতি বাড়ানোর জন্য প্রতিশ্রুতিবদ্ধ। মিঃ হর্ষবর্ধন নেওটিয়া এবং অম্বুজা নেওটিয়া গ্রুপের সাথে আবারও অংশীদার হতে পেরে আনন্দিত।”
একইসঙ্গে অম্বুজা নেওটিয়া গ্রুপের চেয়ারম্যান হর্ষবর্ধন নেওটিয়া বলেন, “আমরা তাজ তাল কুটিরের উদ্বোধনে অত্যন্ত আনন্দিত, এটি আর্ট-ডেকো আর্কিটেকচারের সাথে যুক্ত কলকাতার সমসাময়িক শহর নিউটাউনে একটি বিলাসবহুল হোটেল। তাজ তাল কুটির হল এই বুটিক অফারগুলির পোর্টফোলিওতে নতুন সংযোজন যাকে বলা হয় 'কুটির'। গুরাস কুটির, গঙ্গা কুটির, রাজকুটির এবং চিয়া কুটিরের পর এটি সিরিজের পঞ্চম। আমরা IHCL-এর সাথে আমাদের অংশীদারিত্বের ক্ষেত্রে আরও একটি ধাপ এগিয়ে নিয়েছি, কলকাতায় আমাদের তৃতীয় হোটেল যুক্ত করেছি।”
Comments
Post a Comment