Skip to main content

Posts

Showing posts from May, 2026

NBI !! মানবতার স্পর্শে বস্ত্র বিতরণ ও শিক্ষাসামগ্রী প্রদান, কেশবচন্দ্র সেন স্ট্রিটে সমাজসেবামূলক উদ্যোগ !!

কলকাতা:  উত্তর কলকাতার কেশব চন্দ্র সেন স্ট্রিট-এ মানবতার বার্তা পৌঁছে দিতে সমাজসেবামূলক উদ্যোগে এগিয়ে এল রতন দত্ত ওয়েলফেয়ার সোসাইটি ও আর পি ওয়েলফেয়ার ট্রাস্ট। “মানবতার স্পর্শে” শীর্ষক এই বিশেষ অনুষ্ঠানে এলাকার অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া পরিবারের মহিলাদের হাতে বস্ত্র তুলে দেওয়া হয়। পাশাপাশি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সফল ছাত্রছাত্রীদের সংবর্ধনা এবং সোনাগাছি এলাকার যৌনকর্মীদের কয়েকজন পুত্রকন্যার হাতে শিক্ষা সামগ্রী প্রদান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এমএলএ তাপস রায় এবং এমএলএ বিজয় ওঝা। সমাজের সকল স্তরের মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে তাঁরা সামাজিক সচেতনতার উপর গুরুত্ব আরোপ করেন। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তমোঘ্ন ঘোষ(সভাপতি উত্তর কলকাতা বিজেপি), দেবাশীষ পাইন(রাজ্য কমিটির সদস্য),সঞ্জয় রায় (ট্রাস্টি,হিন্দু সৎকার সমিতি),সুমিতা রায় প্রেসিডেন্ট আর পি ওয়েলফেয়ার ট্রাস্ট, সুচরিতা পাল সহ একাধিক স্থানীয় নেতৃত্ব ও সমাজের বিশিষ্ট ব্যক্তিত্বরা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মীনাদেবী পুরোহিত, মহাশ্বেতা মুখার্জি, স্বর্ণালী ঘোষ, চলচ্চিত্র পরিচালক বিমল...

NBI 🏆 শ্যামপুকুর সেভেন স্টার ক্লাবের উদ্যোগে ফিরে এলো গলি ক্রিকেট 🏏

নিজস্ব সংবাদদাতা, কলকাতা:হাইটেক যুগের ব্যস্ত জীবনে ক্রমশ হারিয়ে যাচ্ছে উত্তর কলকাতার ঐতিহ্যবাহী পাড়া ক্রিকেট। মোবাইল ও ডিজিটাল বিনোদনের দাপটে গলি ক্রিকেট আজ অনেকটাই অতীত। তবে সেই হারিয়ে যাওয়া সংস্কৃতিকে আবার ফিরিয়ে আনতে উদ্যোগী হয়েছে শ্যামপুকুর সেভেন স্টার ক্লাব। ক্লাবের উদ্যোগে সম্প্রতি আয়োজিত হয় এক আকর্ষণীয় পাড়া ক্রিকেট টুর্নামেন্ট, যেখানে অংশগ্রহণ করে মোট আটটি দল। খেলায় বাড়তি উত্তেজনা আনতে দলগুলির নাম রাখা হয় জনপ্রিয় আইপিএল দলের আদলে। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় ‘কলকাতা নাইট রাইডার্স’, এবং রানার্স-আপ হয় ‘লখনৌ সুপার জায়েন্টস’। এছাড়াও টুর্নামেন্টে অংশ নেয় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (RCB), চেন্নাই সুপার কিংস (CSK), গুজরাট টাইটান্স, সানরাইজার্স হায়দরাবাদ (SRH), মুম্বাই ইন্ডিয়ান্স এবং রাজস্থান রয়্যালস। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজের বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিত্বরা—সঞ্জয় রায় (ট্রাস্টি, হিন্দু সৎকার সমিতি), দিবাকর চক্রবর্তী (শিল্পী), অনিল দাস (অ্যাডভোকেট), শুভাশিস রায় (প্রেসিডেন্ট, আর পি ওয়েলফেয়ার ট্রাস্ট), সুস্মিতা রায় ...

NBI !! “দলীয় সিদ্ধান্তে কে চূড়ান্ত? উঠছে গুরুতর প্রশ্ন” !!

নিউজ ডেস্ক - এটা কেমন রাজনৈতিক সংস্কৃতি, যেখানে দলীয় শৃঙ্খলার কোনও মূল্যই নেই? যখন রাজ্য সভাপতি নিজেই নির্দেশ দেন যে মুখ্যমন্ত্রীর ছবি অগ্রাধিকার পাবে, তখন একটি জেলা যুবমোর্চার সভাপতির এতটা ঔদ্ধত্য আসে কোথা থেকে যে তিনি কেন্দ্র ও রাজ্যের শীর্ষ নেতৃত্বকে উপেক্ষা করে নিজের ছবি বড় করে হোর্ডিং লাগান? এর থেকেও গুরুতর বিষয়—কয়েকদিন আগেই দেখা গেছে, স্থানীয় বিধায়ককে সম্পূর্ণ অন্ধকারে রেখে বিজেপির দখল করা একটি পার্টি অফিস ফেরত দেওয়া হয়েছে। প্রশ্ন হচ্ছে, এই সিদ্ধান্ত নেওয়ার অধিকার তাঁকে কে দিয়েছে? দল কি ব্যক্তিগত ইচ্ছেমতো চলবে, নাকি নির্দিষ্ট কাঠামো ও অনুমতির ভিত্তিতে? মানিকতলা বিধানসভার বিধায়ক যদি এমন সিদ্ধান্তের পক্ষে না থাকেন, তাহলে অনুমতি ছাড়াই এই পদক্ষেপ নেওয়ার সাহস কোথা থেকে আসে? এটা কি দলীয় শৃঙ্খলার প্রকাশ, না কি ব্যক্তিগত স্বার্থের রাজনীতি? এর আগেও একাধিকবার এই সভাপতিকে দলবিরোধী অবস্থান নিতে দেখা গেছে। দলীয় অফিসে বসে নেতাদের সম্পর্কে অশালীন মন্তব্য করা, এমনকি একজন সর্বভারতীয় সংবাদমাধ্যমের সাংবাদিককে প্রকাশ্যে হুমকি দেওয়া—এসব ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। এই বিষয়ে আদালত পর্যন্ত গড়িয়ে...

NBI !! ডিজিটাল যুগে হিন্দি, কলকাতায় ব্রেইথওয়েটের প্রশিক্ষণ উদ্যোগ !!

নিউজ ডেস্ক :-  কলকাতার ব্রেইথওয়েট অ্যান্ড কোম্পানি লিমিটেডের উদ্যোগে কলকাতা নগর সরকার ভাষা বাস্তবায়ন কমিটি (উদ্যোগ-২)-এর কার্যনির্বাহী কমিটির দ্বিতীয় সভা এবং “হিন্দিতে উপলব্ধ এআই ও আইটি সরঞ্জাম” শীর্ষক প্রশিক্ষণ কর্মসূচি সফলভাবে আয়োজিত হয়। এই কর্মসূচির প্রধান উদ্দেশ্য ছিল সরকারি ভাষা হিন্দির বাস্তবায়নকে শক্তিশালী করা এবং আধুনিক প্রযুক্তিগত সরঞ্জামের মাধ্যমে অফিসের কাজকে আরও সহজ ও কার্যকর করে তোলা। এই কর্মসূচিতে সভাপতিত্ব করেন ব্রেইথওয়েট অ্যান্ড কোম্পানি লিমিটেডের পরিচালক (উৎপাদন) শ্রী সঞ্জীব রাস্তোগী। ভারত সরকারের উপ-পরিচালক (বাস্তবায়ন) শ্রী বিচিত্রসেন গুপ্ত প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ব্রেইথওয়েট অ্যান্ড কোম্পানি লিমিটেডের পরিচালক (অর্থ) শ্রী আর. ভীরা বহু, নির্বাহী পরিচালক (মানবসম্পদ, ব্যবস্থাপনা ও পরিষেবা) শ্রী পি. কে. মিশ্র, কলকাতার নরকাস (উদ্যোগ-২)-এর সদস্য-যুগ্ম সচিব শ্রী অজয় শঙ্কর মিশ্র, কলকাতার শ্যামা প্রসাদ মুখার্জি বন্দরের ট্র্যাফিক ম্যানেজার শ্রী রবি শঙ্কর রাজহংস এবং বিভিন্ন সদস্য দপ্তরের কর্মকর্তারা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। “হিন্দিতে উপলব্ধ...

NBI !! কলকাতা পৌরসভা ৯৬ নম্বর ওয়ার্ডে H.E.A.L এর প্রথম কর্মসূচি !!

H. E. A. L এর প্রথম কর্মসূচি অনুষ্ঠিত হলো কলকাতা পুরসভা ওয়ার্ড নাম্বার ৯৬ অধীনে বিজয়গড় জাগরণী ক্লাবের সামনে। আজকের এই অনুষ্ঠানে পথচারী মানুষদের মাইক্রোফোনের মাধ্যমে গ্রীষ্মের প্রচন্ড তাপদাহে কিভাবে সুস্থ থাকা যায় তার পরামর্শ দেন দুইজন ডাক্তার এবং সংগঠনের অন্যান্য সদস্যগণ।  অনুষ্ঠানে যথেষ্ট জনসমর্থন পাওয়া গিয়েছে। পথচারী এবং গাড়ি অটো স্কুটি বা সাইকেল আরোহীদের হাতে একটি করে জলের বোতল এবং আমাদের প্রচারের হ্যান্ডবিল দেওয়া হয়।  অনুষ্ঠান শুরু হয় সকাল ১০ টা ৩০ মিনিট এবং শেষ হয় ১১:৩০ মিনিটে। অনুষ্ঠানের শেষে অনুষ্ঠান স্থলেই সংগঠনের সদস্য প্রত্যেকের উপস্থিতিতে কতগুলো সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

NBI // মানুষের সেবাই সবচেয়ে বড় ইবাদত” !!

ডিজিটাল ডেস্ক:-  কোরানের মানবতার বাণীকে হৃদয়ে ধারণ করেই এগিয়ে চলেছেন কিছু মানুষ।সমাজসেবাই মানবজীবনের পরম ধর্ম। মানুষের সেবার মধ্য দিয়েই সমাজের প্রকৃত পরিবর্তন সম্ভব। সমাজসেবার জন্য কোনো নির্দিষ্ট দিনক্ষণ, সময় বা মাসের প্রয়োজন হয় না,এ এক চিরন্তন মানবিক দায়িত্ব। স্বামী বিবেকানন্দ বলেছিলেন,“জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর।”ইসলাম ধর্মেও মানবসেবাকে অত্যন্ত মর্যাদা দেওয়া হয়েছে। পবিত্র কোরানে বলা হয়েছে,“তোমরা সৎকর্ম ও তাকওয়ায় একে অপরকে সহযোগিতা করো।"আরও বলা হয়েছে“যে একজন মানুষের জীবন রক্ষা করলো, সে যেন সমগ্র মানবজাতিকে রক্ষা করলো।”  ইসলামের শিক্ষা মানবতা, সহমর্মিতা, দান ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর মধ্য দিয়েই প্রকাশ পায়। তাই ঋতু নয়, সময় নয়,গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত কিংবা বসন্ত,প্রতিটি দিনই তাঁদের জন্য, যাঁরা মানবসেবার ব্রতে নিজেদের উৎসর্গ করেছেন। প্রকৃত সমাজকর্মী তারাই, যাঁদের কাছে মানুষের সেবাই জীবনের প্রধান লক্ষ্য। বর্তমান সমাজে দারিদ্র্য, বৈষম্য, দুর্নীতি, নারীর নিরাপত্তাহীনতা ও নানা অন্যায়ের ঘটনা এখনও আমাদের ভাবিয়ে তোলে। অনেক ক...

NBI // মুক্তি পেতে চলেছে নতুন ছবি “DUI (Two)” !!

দেবারতি ঘোষ,কলকাতা :-  সমকালীন বাংলা চলচ্চিত্রে এক অভিনব শিল্প-প্রয়াস হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছে পরীক্ষামূলক বাংলা ছবি “DUI (Two)”। কবিতা, চিত্রকলা এবং সিনেমার নান্দনিক মেলবন্ধনে নির্মিত এই চলচ্চিত্রকে নির্মাতারা অভিহিত করছেন এক বিশেষ “সিনে-পোয়েট্রি” হিসেবে— যেখানে দৃশ্য, শব্দ, আবৃত্তি এবং অনুভূতি মিলেমিশে তৈরি করেছে এক স্বপ্নময় ও গভীর চলচ্চিত্রভাষা। আন্তর্জাতিকভাবে প্রশংসিত চলচ্চিত্র নির্মাতা Indranil Sarkar পরিচালিত ও প্রযোজিত এই ছবিটি তাঁর চতুর্থ সিনে-পোয়েট্রি নির্মাণ। ছবির কেন্দ্রে রয়েছেন দুই কবি— Prabal Kumar Basu এবং Dr. Debanjan Pan। তাঁদের জীবন, অভিজ্ঞতা, অন্তর্দ্বন্দ্ব এবং সৃষ্টিশীলতার উৎসকে ঘিরেই গড়ে উঠেছে ছবির দুইটি স্বতন্ত্র অধ্যায়। জীবনের নানা মোড়, সম্পর্ক, স্মৃতি ও সময়ের অভিঘাত কীভাবে এক কবির ভেতরে জন্ম দেয় কবিতার— সেই আত্মিক যাত্রাকেই চলচ্চিত্রের ভাষায় তুলে ধরা হয়েছে “DUI”-এ। বিভিন্ন কণ্ঠের বর্ণনার মধ্য দিয়ে যেমন উঠে এসেছে কবিদের জীবনপথ, তেমনই তাঁরা নিজের কণ্ঠে আবৃত্তি করেছেন তাঁদের কবিতা। ফলে বাস্তবতা ও কল্পনার সীমারেখা বারবার মিশে গিয়ে তৈর...

NBI // ৪০ নং ওয়ার্ডে সংবর্ধনা সভা অনুষ্ঠিত

৪০ নং ওয়ার্ডে এক বিশেষ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে উপস্থিত ছিলেন বিজেপির মাননীয় বিধায়ক শ্রী বিজয় ওঝা এবং বিশিষ্ট ব্যক্তি শ্রী দেবাশীষ পাইন। অনুষ্ঠানে স্থানীয় বাসিন্দা ও কর্মীবৃন্দ উষ্ণ অভ্যর্থনার মাধ্যমে অতিথিদের বরণ করে নেন। এলাকার উন্নয়ন, জনকল্যাণমূলক কাজ এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বক্তব্য রাখেন মাননীয় বিধায়ক শ্রী বিজয় ওঝা। তিনি এলাকার সার্বিক উন্নয়নের জন্য প্রতিশ্রুতি ব্যক্ত করেন। শ্রী দেবাশীষ পাইন তাঁর বক্তব্যে এলাকাবাসীর সহযোগিতা ও সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও মানুষের পাশে থাকার আশ্বাস দেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিজেপি কর্মী ও সমর্থকরা। পুরো অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।

NBI // 📰 HOWZATT SIX 2027-এর আনুষ্ঠানিক ঘোষণা, ১৭ মে অরিয়েন্টেশন অনুষ্ঠান !!

নিজস্ব সংবাদদাতা, কলকাতা:“হাউজ্যাট সিক্স” তাদের বহুল প্রতীক্ষিত ও মর্যাদাপূর্ণ বার্ষিক ক্রিকেট কার্নিভালের ৭ম সংস্করণের আনুষ্ঠানিক ঘোষণা করল। আগামী মরশুমের শিরোনাম রাখা হয়েছে — “HOWZATT SIX 2027, Season 7: The Spirit of Elegance and Bondage”। এই উপলক্ষে আয়োজক সংস্থা “হাউজ্যাট সিক্স” গভার্নিং কাউন্সিল আগামী ১৭ই মে ২০২৬ (রবিবার), গিরিশ পার্কের প্রগ্রেসিভ হলে একটি বিশেষ Orientation and Convocation Programme-এর আয়োজন করতে চলেছে। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন একাধিক বিশিষ্ট ব্যক্তিত্ব, তাঁদের মধ্যে রয়েছেন — শ্রীযুক্ত বিশ্বজিৎ রায়, শ্রীযুক্ত অমিত দাস, শ্রীযুক্ত সঞ্জয় রায়, শ্রীযুক্ত মৃত্যুঞ্জয় রায় এবং শ্রীযুক্তা সুদীপ্তা ভট্টাচার্য। আয়োজক সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, নিজেদের ঐতিহ্য, সৌন্দর্য ও মর্যাদাকে অটুট রেখে “হাউজ্যাট সিক্স” প্রতি বছরই নতুনত্বের মাধ্যমে এই ক্রিকেট কার্নিভালকে আরও আকর্ষণীয় করে তোলার চেষ্টা করে। এবছরও তার ব্যতিক্রম হবে না বলে মনে করা হচ্ছে। গভার্নিং কাউন্সিলের তরফে জানানো হয়েছে, এমন গুণী ব্যক্তিত্বদের উপস্থিতিতে এই অনুষ্ঠানের আয়োজন করতে পেরে তারা গর্বিত ও সম...

NBI // পশ্চিম মেদিনীপুরের মেয়ে সাথির স্বপ্ন—অভিনয়ে নিজের জায়গা তৈরি করার লড়াই !!

নিউজ ডেস্ক :-  পশ্চিম মেদিনীপুর থেকে উঠে আসা সাথি এখন ধীরে ধীরে নিজের অভিনয় স্বপ্নকে বাস্তবের পথে এগিয়ে নিয়ে যাচ্ছেন। সপ্তাহে একদিন নিয়ম করে শহরে এসে দীর্ঘ তিন মাস ধরে চলছে তার গ্রোমিং ও প্রস্তুতি। অভিনয়কে শুধুমাত্র শখ হিসেবে নয়, পেশা হিসেবে গ্রহণ করার লক্ষ্য নিয়েই এগোচ্ছেন তিনি। নিজেকে আরও দক্ষ করে তুলতে সাথি সেলুনে নিয়মিত গ্রুমিং করাচ্ছেন, পাশাপাশি জিমের জন্য প্রয়োজনীয় পোশাক বেছে নিচ্ছেন। কারণ, তার বিশ্বাস—একজন অভিনেত্রী হতে গেলে শুধুমাত্র অভিনয় দক্ষতা নয়, ব্যক্তিত্ব ও উপস্থাপনাও সমান গুরুত্বপূর্ণ। সাথি বলেন, “অভিনয় করতে গেলে নিজেকে সবদিক থেকে তৈরি করতে হয়। চটকদারি বা স্ক্রিন প্রেজেন্স একদিনে আসে না, এর জন্য সময় ও ধৈর্য দুটোই দরকার।” বর্তমানে স্কুল ও কোচিং সামলানোর পাশাপাশি নিজের স্বপ্নপূরণের জন্য নিরলস পরিশ্রম করে চলেছেন তিনি। পড়াশোনার চাপ থাকলেও তার লক্ষ্য স্থির—আগামী শুটিংয়ের সময় যাতে নিজেকে সম্পূর্ণ প্রস্তুত রাখতে পারেন। অভিনয়ের জগতে রাতারাতি সাফল্য পাওয়া যায় না, সেটাও ভালো করেই জানেন সাথি। তাই ধাপে ধাপে নিজেকে তৈরি করছেন তিনি। তার এই প্রচেষ্টা ও আত্মবিশ্বাসই ভবিষ...

NBI // 🏆De Hearts Championship 2026 🏆

ডিজিটাল ডেস্ক :-  বেলঘরিয়া লেক ভিউ টার্ফে গত ১০ মে অনুষ্ঠিত হলো মোহনবাগান ফ্যানক্লাব MARINERS DE HEARTS আয়োজিত “De Hearts Championship 2026”। ২৫শে বৈশাখ উপলক্ষে নৃত্য পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোহনবাগান এক্সিকিউটিভ কমিটির সদস্য সঞ্জয় ঘোষ সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। এছাড়াও উপস্থিত ছিলেন বেঙ্গল মহিলা হ্যান্ডবল দলের কোচ শুভদীপ ভট্টাচার্য, যিনি এই প্রতিযোগিতায় অংশগ্রহণও করেন। মাতৃ দিবস উপলক্ষে এই টুর্নামেন্টের Winners Trophy উৎসর্গ করা হয় Mohun Bagan ক্লাবের সচিব সৃঞ্জয় বোস-এর প্রয়াত মা শম্পা বোসের স্মৃতিতে। অন্যদিকে Runners Trophy উৎসর্গ করা হয় প্রয়াত শান্তি চক্রবর্তীর স্মৃতিতে। টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে “রাজেন সেনগুপ্ত একাদশ” এবং রানার্স হয় “শ্যাম থাপা একাদশ”। ফুটবল প্রেমীদের উৎসাহ ও উদ্দীপনায় মুখরিত হয়ে ওঠে পুরো অনুষ্ঠান।

NBI // মাতৃ দিবসে মানবিকতার উৎসব! ৫০০ মানুষের হাতে নতুন বস্ত্র তুলে নজির গড়লেন সুব্রত রায় !!

নিউজ ডেস্ক :-  মাতৃ দিবস শুধু আবেগের দিন নয়, সমাজের প্রতি দায়বদ্ধতারও দিন, এই বার্তাকেই সামনে রেখে এক অনন্য সামাজিক উদ্যোগের সাক্ষী থাকল হাওড়ার জগাছা। নিজের মায়ের স্মৃতিকে শ্রদ্ধা জানাতে এদিন প্রায় ৫০০ জন দুঃস্থ ও অসহায় মানুষের হাতে নতুন বস্ত্র তুলে দিলেন কল্যাণী রায় মেমোরিয়াল ট্রাস্টের কর্ণধার সুব্রত রায়। আর সেই উদ্যোগ ঘিরেই রবিবার উন্সানি এলাকায় তৈরি হয় এক মানবিক আবহ। স্থানীয় উন্সানি যুবক বৃন্দ ক্লাবের উদ্যোগে এবং কল্যাণী রায় মেমোরিয়াল ট্রাস্টের সহযোগিতায় আয়োজিত এই কর্মসূচি ঘিরে সকাল থেকেই উৎসাহ ছিল চোখে পড়ার মতো। শ্রী শ্রী বাবা পঞ্চানন্দ ও শ্রী শ্রী রক্ষাকালী মাতার পুজো উপলক্ষে ক্লাব প্রাঙ্গণে আয়োজন করা হয় এই বিশেষ বস্ত্র বিতরণ অনুষ্ঠান। উৎসবের আনন্দ যেন শুধু নির্দিষ্ট কিছু মানুষের মধ্যেই সীমাবদ্ধ না থাকে, বরং সমাজের প্রান্তিক মানুষও সেই আনন্দে সামিল হতে পারেন, এই ভাবনাকেই বাস্তব রূপ দেন সুব্রত রায়। এদিন ক্লাব প্রাঙ্গণে ভিড় জমে এলাকার বহু মানুষের। একে একে প্রায় ৫০০ মানুষের হাতে নতুন বস্ত্র তুলে দেওয়া হয়। ছোট থেকে বৃদ্ধ, বিভিন্ন বয়সের মানুষদের মুখে তখন স্...

NBI // মুক্তি পেল শুভম দাস পরিচালিত বাংলা কাহিনীচিত্র 'পোড়াবাঁশি' !!

নিউজ ডেস্ক:-  পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণের আগের সন্ধ্যায় মুক্তি পেল 'এম আর ডি' প্রযোজিত ও 'তারা মা মোশান পিকচারস ফিল্ম প্রোডাকশন হাউস' নিবেদিত এবং শুভম দাস পরিচালিত বাংলা চলচ্চিত্র চিত্র 'পোড়াবাঁশি'।  বলে রাখা ভালো, আজ থেকে প্রায় ৭ বছর আগে কিছু ঘটনার পরিপ্রেক্ষিতে এই কাহিনীচিত্র নির্মাণের পরিকল্পনা গ্রহণ করেছিলেন পরিচালক শুভম দাস। প্রিমিয়ার শো শুরুর আগে কাহিনীর গতিপ্রকৃতি নিয়ে সংবাদমাধ্যমকে তথ্য পরিবেশন করতে গিয়ে 'পোড়াবাঁশি'-র পরিচালক শুভম দাস বলেছেন, "এই কাহিনীচিত্র মূলতঃ গ্রামের এমন এক সাধারণ যুবকের গল্প যাকে গ্রামের মানুষরাই গুরুত্ব দেয় না, তার সঙ্গী একটা বাঁশি ..।" কে এই ছেলে ? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে অনেকের মনেই আজ যখন কোনো এক বিশেষ যুবকের কথা ভেসে উঠছে, তখন শুভম দাস নির্লিপ্ত কণ্ঠে জানিয়েছেন, "বিশ্বজিৎ চক্রবর্তী, অনামিকা সাহা, ভাস্কর ব্যানার্জি, শুভম, শিউলি রামানি, অর্ক, কৌশিক, চাঁদনী, বনশ্রী সহ একাধিক শিল্পীর সমন্বয়ে তৈরী হয়েছে ২ ঘণ্টা ২২ মিনিটের এই সামাজিক কাহিনীচিত্র।" এই চলচ্চিত্রে কারো কী ঘর পুড়ল...

NBI // বিজেপির নাম ভাঙিয়ে অশান্তির চক্রান্ত! কর্মীদের সতর্ক থাকার বার্তা দেবাশীষ পাইন !!

নিজস্ব প্রতিবেদক:-  বিজেপির রাজ্য কমিটির সদস্য দেবাশীষ পাইন কর্মী-সমর্থকদের সতর্ক থাকতে বলেছেন। তাঁর দাবি, কিছু ব্যক্তি গেরুয়া আবির মেখে ও “জয় শ্রী রাম” স্লোগান দিয়ে নিজেদের বিজেপি কর্মী বলে পরিচয় দিচ্ছে, কিন্তু তারা প্রকৃতপক্ষে দলের সঙ্গে যুক্ত নয়। অভিযোগ অনুযায়ী, এই ধরনের লোকজন ইচ্ছাকৃতভাবে বিজেপির নাম ব্যবহার করে অশান্তি তৈরির চেষ্টা করছে। এমনকি All India Trinamool Congress-এর পার্টি অফিসে ভাঙচুর বা ব্যক্তিগত শত্রুতা মেটানোর ক্ষেত্রেও বিজেপির ছদ্মবেশ নেওয়া হচ্ছে বলে দাবি করা হয়েছে। এই পরিস্থিতিতে দলীয় কর্মীদের সতর্ক থাকার পাশাপাশি সন্দেহজনক কাউকে দেখলে কঠোর ব্যবস্থা নেওয়ার কথাও জানানো হয়েছে। এদিকে, দলের শীর্ষ নেতৃত্ব, বিশেষ করে শমীক ভট্টাচার্য এবং শুভেন্দু অধিকারী আগেই স্পষ্ট নির্দেশ দিয়েছেন—কোনো ধরনের ভাঙচুর বা হিংসাত্মক কার্যকলাপ বরদাস্ত করা হবে না। শান্তিপূর্ণভাবে বিজয় উদযাপন করার ওপর জোর দেওয়া হয়েছে।