Skip to main content

Posts

Showing posts from July, 2026

NBI // লিগ্যাল এইড সার্ভিসেস' এর পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা শংসাপত্র প্রদান ও স্মরণিকা প্রকাশ !!

মোল্লা জসিমউদ্দিন,  রবিবার বিকেলে কলকাতার রোটারি সদনে 'লিগ্যাল এইড সার্ভিসেস' সংস্থার তরফে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা (কাউন্সিলিং) শংসাপত্র প্রদান এবং বিচারপতি ডি. কে বসু স্মরণে  স্মরণিকা প্রকাশ অনুষ্ঠান চলে। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি ইন্দিরা ব্যানার্জি, কলকাতা হাইকোর্টের প্রাক্তন দুজন বিচারপতি সুব্রত তালুকদার, বিচারপতি প্রদীপ্ত রায়। এছাড়া কলকাতা হাইকোর্টের দুইজন বিচারপতি অনিরুদ্ধ রায় ও চৈতালি চ্যাটার্জি দাস এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর আশুতোষ ঘোষ,গণমাধ্যম কেন্দ্রের প্রাক্তন কর্মকর্তা নিতীশ ভট্টাচার্য  প্রমুখ ছিলেন। কলকাতা বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় উক্ত সংস্থার ১২ তম ব্যাচে ৪৭ জন শিক্ষার্থীদের পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা  (কাউন্সিলিং) শংসাপত্র প্রদান করা হয় বলে জানিয়েছেন সংস্থার সম্পাদক বিপ্লব কুমার সরকার।  সর্বপরি বিচারপতি ডি. কে বসু স্মরণে স্মরণিকা প্রকাশ হয়।এছাড়া উক্ত সংস্থার চেয়ারম্যান (কলকাতা হাইকোর্টের প্রাক্তন  বিচারপতি,প্রাক্তন প্রিন্সিপাল সেক্রেটারি বিচার বিভাগ )  অরুণাভ বড়ুয়া মহাশয় ক...

NBI // "৩১ জুলাই মুক্তি পাচ্ছে 'আনন্দ আশ্রম' — প্রবীণ-নবীন শিল্পীর মেলবন্ধনে রঞ্জন দত্তের নতুন কাহিনীচিত্র"।।

👉আনন্দ আশ্রম: মুক্তির অপেক্ষায় আরেকটি বাংলা ছবি আগামী ৩১ জুলাই মুক্তি পেতে চলেছে পরিচালক রঞ্জন দত্তের নতুন কাহিনীচিত্র 'আনন্দ আশ্রম'। 'মা দুর্গা প্রোডাকশন'-এর নিবেদনে তৈরি এই ছবিটির দৈর্ঘ্য ১৫৭ মিনিট। সম্প্রতি এক অনুষ্ঠানে ছবির ট্রেলার ও গানের অ্যালবাম প্রকাশ করা হয়। সেখানে উপস্থিত ছিলেন টলিউডের পরিচিত অভিনেতা-অভিনেত্রী বোধিসত্ত্ব মজুমদার, শক্তি দে ও সোমা চক্রবর্তী, পাশাপাশি ছিলেন নতুন প্রজন্মের দুই সঙ্গীতশিল্পী সপ্তক ভট্টাচার্য ও মাধুরী দে। গল্পের কেন্দ্রে রয়েছে একটি অনাথ আশ্রম, যাকে ঘিরে এক বিধায়কের অন্যায় ক্ষমতার প্রয়োগ এবং তার বিরুদ্ধে আশ্রম কর্তৃপক্ষের লড়াই। প্রযোজনা সংস্থার তরফে জানানো হয়েছে, প্রবীণ ও নবীন অভিনয়শিল্পীদের সমন্বয়েই তৈরি হয়েছে এই ছবি। কাহিনীর রচয়িতা অমল চ্যাটার্জি। ছবিতে অভিনয় করেছেন বোধিসত্ত্ব মজুমদার, শক্তি দে, কৌশিক ব্যানার্জি ও লাবণী সরকারের মতো পরিচিত মুখেরা, সঙ্গে রয়েছেন নতুন মুখ শুভজিৎ লাহা, সায়ন্তিকা ধর ও ঋত্বিকা মণ্ডল। সঙ্গীত পরিচালনায় সুমিত আচারিয়া, যিনি নিজেই গান লেখা ও সুর করার দায়িত্বও সামলেছেন। ছবির গানে ক...

NBI // সাফল্যের ৬০ দিন পূর্তি: 'পোড়া বাঁশি'র উদযাপনে পরিচালক-অভিনেতাদের বর্ণাঢ্য সমাবেশ।।

ডিজিটাল ডেস্কঃ  সাম্প্রতিক টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে "তারামা মোশন পিকচারস" ফিল্ম প্রোডাকশন হাউস নিবেদিত পরিচালক, শুভম দাস পরিচালিত মুক্তিপ্রাপ্ত বাংলা সিনেমা"পোড়া বাঁশি"র 60 Days celebration party অনুষ্ঠিত হয়েছিল প্রোডাকশন হাউসের নিজস্ব অফিসে। কেক কেটে সেলিব্রেশানের শুভ সূচনা হয়।  দ্বিতীয় পর্যায়ে বিশিষ্ট গুণীজনদের সহিত অন্যান্য পরিচালক, টেকনিশিয়ানস ও অভিনেতা-অভিনেত্রীদের বিশেষ সম্বর্ধনার দেওয়া হয়। পাশাপাশি, আড্ডা খাওয়া দাওয়া এবং শিল্পীদের নাচ-গানের মধ্য দিয়ে তৃতীয় পর্যায়ের জমজমাট সমগ্র অনুষ্ঠানটি মনোগ্রাহী হয়ে উঠে।   উপস্থিত ছিল বিশিষ্ট পরিচালক স্বপন সাহা, বিশিষ্ট অভিনেত্রী অনামিকা সাহা, পরিচালক শুভম দাস, শাস্ত্রীজি, প্লেব্যাক সিঙ্গার-অর্ণব ব্যানার্জি, গুরিয়া, কোরিওগ্রাফার-রত্না, পরিচালক কাঞ্চন নাগ, অনসূয়া সামন্ত, সরস্বতী দাস,রুনা (রায়না বূটিক), হাউস ইনচার্জ-রিনা দাস, হাউস ম্যানেজার-পবিত্র হালদার।  হিরোইনদের মধ্যে উপস্থিত ছিল-বনশ্রী, মৌপ্রিয়া, পৌলোমী, সিউ, সোনু,  অনসূয়া। অভিনেতা অভিনেত্রীদের মধ‍্যে উপস্থিত ছিল-মাধব,সৌমক, সুপ্রভাত...

NBI // বেলগাছিয়ায় ঐতিহ্যবাহী খুঁটি পুজো—২০২৬ দুর্গাপুজোর সূচনা আনুষ্ঠানিকভাবে।।

কলকাতা: রথযাত্রার পবিত্র তিথিকে সামনে রেখে উত্তর কলকাতার বেলগাছিয়া অঞ্চলে বৃহস্পতিবার আয়োজিত হল ঐতিহ্যবাহী “খুঁটি পুজো”। বেলগাছিয়া সর্বজনীন দুর্গোৎসব কমিটির উদ্যোগে অনুষ্ঠিত এই আচার-অনুষ্ঠানের মধ্য দিয়েই আনুষ্ঠানিকভাবে শুরু হল ২০২৬ সালের দুর্গোৎসবের প্রস্তুতি পর্ব। দুর্গাপুজোর মণ্ডপ নির্মাণের শুভ সূচনার প্রতীক হিসেবে খুঁটি পুজো বাংলার সাংস্কৃতিক ঐতিহ্যের এক গুরুত্বপূর্ণ অঙ্গ। প্রতিবছরের মতো এ বছরও ধর্মীয় নিয়মনীতি মেনে পূজার আয়োজন করা হয়, যেখানে ভক্তি ও উৎসাহের পরিবেশে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমিটির সভাপতি অরিন্দম সাহা , সম্পাদক অভিষেক দাস,কার্য নির্বাহী কমিটি সদস্য অনির্বাণ ভট্টাচার্য তাঁদের পাশাপাশি এলাকার বহু বাসিন্দা এই শুভ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন এবং দুর্গোৎসবের সূচনায় সামিল হন।পুজোর আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে মা দুর্গার আশীর্বাদ কামনা করে উদ্যোক্তারা জানান, এই খুঁটি পুজোর মাধ্যমেই এবারের দুর্গোৎসবের পথচলা শুরু হল। তাঁরা আশাবাদী, সকলের সহযোগিতা ও আন্তরিক অংশগ্রহণে আসন্ন দুর্গাপুজো আরও সাফল্যমণ্ডিত ও বর্ণময় হয়ে উঠবে। অনুষ্ঠানের শেষে উপস্থিত সকলের মঙ্গল, শান্তি...

NBI // রথযাত্রার পবিত্র উপলক্ষে ওডিসি নৃত্যশিল্পী সুবিকাশ মুখার্জীর উদ্যোগে ভক্তিমূলক আবহে অনুষ্ঠিত হল রথযাত্রা।।

নিজস্ব সংবাদদাতা, কলকাতা: রথযাত্রার পবিত্র আবহে ভক্তি, আবেগ ও আধ্যাত্মিকতার এক অনন্য মেলবন্ধনের সাক্ষী থাকল শহর। ওডিসি নৃত্যশিল্পী সুবিকাশ মুখার্জীর বাড়িতে জগন্নাথদেবের বিশেষ পূজো ও রথযাত্রা উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠান যেন এক অন্য মাত্রা পেল ভক্তদের উপস্থিতি ও আন্তরিকতায়। “জয় জয় জয় কৃষ্ণ” ধ্বনিতে মুখরিত পরিবেশে শুভ সন্ধ্যার প্রহরে শুরু হয় অনুষ্ঠান। সুবিকাশ মুখার্জী জানান, সারা বছর ধরে তিনি এই দিনটির অপেক্ষায় থাকেন। তাঁর কথায়, “আমার কাছে এই দিনটি বুদ্ধ পূজো, দুর্গাপুজো বা কালীপুজোর মতোই আনন্দের। আমি একে শুধু রথযাত্রা বলি না, আমার কাছে এটি জগন্নাথ পুজো। প্রভু জগন্নাথ ছাড়া আমি এক মুহূর্তও চলতে পারি না।” জানা যায়, প্রায় ২১ বছর আগে স্বপ্নাদেশ পেয়ে নিজের বাড়িতেই জগন্নাথদেবের প্রতিষ্ঠা করেন তিনি। যদিও ১৯৯৩ সালে দারুব্রহ্ম নিয়ে আসেন, কিন্তু পরবর্তীতে স্বপ্নাদেশ অনুযায়ী পূজোর আনুষ্ঠানিক সূচনা হয়। তখন থেকেই প্রতিবছর নিষ্ঠাভরে সম্পন্ন হয়ে আসছে এই পূজা, যেখানে ষোড়শোপচার মেনে সমস্ত আচার-অনুষ্ঠান পালন করা হয়। অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল রথযাত্রা ও নবকীর্তন। কিছুক্ষণের ...

NBI !! পুরুলিয়ায় মহাসমারোহে পালিত হলো বিশেষ জাতীয় লোক আদালত ।।

মোল্লা জসিমউদ্দিনঃ শনিবার সারা দেশের বিভিন্ন নিম্ন আদালতের পাশাপাশি পুরুলিয়া জেলা আদালতে বসেছিল বিশেষ  জাতীয় লোক আদালত। এদিন পুরুলিয়া জেলা ও দায়রা বিচারক তথা জেলা আইনি পরিষেবা কেন্দ্রের চেয়ারম্যান সন্দীপ চৌধুরীর নেতৃত্বে ও জেলা আইনি পরিষেবা কেন্দ্রের সচিব অরিজিৎ মন্ডলের পরিচালনায় জেলার সদর আদালত ও রঘুনাথপুর মহকুমা আদালতে ২ টি বেঞ্চ হয়।পুরুলিয়া জেলা আইনী পরিষেবা কেন্দ্রের সচিব অরিজিৎ মন্ডল জানান – " এই বিশেষ লোক আদালতে মামলা গুলির শুনানি চলে। ১৮৪ টি নথিভুক্ত মামলার একাংশ উভয়পক্ষের সম্মতিতে মিটেছে । মামলাগুলির আর্থিক পরিমাণ ১১ লাখ ৬০ হাজার টাকা"। উল্লেখ্য   ১৮৮১ সালের হস্তান্তরযোগ্য দলিল আইনের অধীনে মামলা নিষ্পত্তির জন্য পুরুলিয়া  জেলা জজ আদালত প্রাঙ্গণে একটি বিশেষ লোক আদালতের আয়োজন করে।১৮৮১ সালের হস্তান্তরযোগ্য দলিল আইনের ১৩৮ ধারার অধীনে উদ্ভূত মামলাগুলির পক্ষগণের মধ্যে মধ্যস্থতা ও পারস্পরিক চুক্তির মাধ্যমে সৌহার্দ্যপূর্ণ নিষ্পত্তির সুবিধার্থে এই বিশেষ লোক আদালতের আয়োজন করা হয়েছিল। এই উদ্যোগটির লক্ষ্য ছিল বিরোধের দ্রুত, সাশ্রয়ী এবং কার্যকর সমাধান ...

NBI // সবজি বিক্রেতার ছেলের অসাধারণ সাফল্য, NEET-এ সর্বভারতীয় ৫১১ র‍্যাঙ্ক তুষার দেবনাথের।।

জীতেশ ঘোষ,কোচবিহার:-অদম্য ইচ্ছাশক্তি ও কঠোর পরিশ্রম থাকলে আর্থিক প্রতিবন্ধকতা সাফল্যের পথে বাধা হয়ে দাঁড়াতে পারে না— সেই কথাই যেন আরও একবার প্রমাণ করলেন বক্সিরহাটের কৃতী ছাত্র তুষার দেবনাথ। সর্বভারতীয় মেডিক্যাল প্রবেশিকা পরীক্ষা NEET-এ অসাধারণ ফল করে নজর কেড়েছেন তিনি। তুষার সর্বভারতীয় সাধারণ (General) বিভাগে ৫১১তম র‍্যাঙ্ক এবং ওবিসি বিভাগে ১৫৮তম র‍্যাঙ্ক অর্জন করেছেন। তাঁর এই কৃতিত্বে পরিবার, শিক্ষক-শিক্ষিকা এবং গোটা বক্সিরহাট এলাকায় আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে। তুষারের মা জানান, তাঁদের পরিবারের আর্থিক অবস্থা খুব একটা ভালো নয়। তাঁর বাবা বক্সিরহাট বাজারে একটি ছোট সবজির দোকান চালান। সেই আয়েই সংসার চলে এবং ছেলের পড়াশোনার খরচ বহন করা হয়েছে। সীমিত সামর্থ্যের মধ্যেও তুষারের স্বপ্ন পূরণে পরিবারের অক্লান্ত চেষ্টা ছিল। তুষারের মা বলেন, “ছেলে অনেক পরিশ্রম করে এই সাফল্য অর্জন করেছে। কিন্তু সামনে মেডিক্যাল পড়াশোনার খরচ বহন করা আমাদের পক্ষে খুবই কঠিন। সরকার যদি আর্থিক সহায়তার হাত বাড়িয়ে দেয়, তাহলে ছেলের ডাক্তার হওয়ার স্বপ্ন পূরণ করা অনেক সহজ হবে।” তুষারের এই সাফল্য শুধু...

NBI !! “স্বাস্থ্য সচেতনতা থেকে রক্তদান—কৃষ্ণপুরে ‘জনকল্যাণ সেবা কার্যক্রম–২০২৬’-এ মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত”।।

নিজস্ব সংবাদদাতা, কলকাতা | ১৭ জুলাই, ২০২৬: কর্মা সোশ্যাল অ্যান্ড ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে এবং কৃষ্ণপুর স্পোর্টিং ক্লাবের সহযোগিতায় অনুষ্ঠিত হল ‘জনকল্যাণ সেবা কার্যক্রম–২০২৬’। দিনব্যাপী এই সমাজসেবামূলক কর্মসূচিতে স্বাস্থ্য সচেতনতা, মানবিক মূল্যবোধ ও সামাজিক দায়বদ্ধতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপিত হয়। অনুষ্ঠানের সূচনা হয় বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির দিয়ে। পরবর্তীতে অনুষ্ঠিত হয় স্বাস্থ্য বিষয়ক সচেতনতামূলক সেমিনার, যেখানে রেনেসাঁস হাসপাতালের চিকিৎসক দল এবং হাসপাতালের ডিরেক্টর ডাঃ রঞ্জন শ্রীবাস্তব উপস্থিত থেকে স্বাস্থ্য সচেতনতা নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। বিকেলে আয়োজিত স্বেচ্ছায় রক্তদান শিবিরে মোট ৩৫ জন রক্তদাতা স্বতঃস্ফূর্তভাবে রক্তদান করেন। এছাড়াও সন্ধ্যায় এলাকার কৃতী ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত থেকে কর্মসূচিকে সাফল্যমণ্ডিত করেন কর্মা সোশ্যাল অ্যান্ড ওয়েলফেয়ার ট্রাস্টের শ্রী অনিল কুমার দাস, প্রাক্তন স্বাস্থ্য দপ্তরের কর্মকর্তা দেবাশিস (দেবা) ঘোষ, প্রাক্তন চিফ আর্কিটেক্ট চিন্ময় ঘোষ, বিশিষ্ট আইনজীবী প্রসেনজিৎ ঘোষ, দেবাশ...

NBI !! আন্তর্জাতিক মঞ্চে ‘ওয়েভ ক্যুইন ইণ্ডিয়া ২০২৬’ — ভুটানে বসছে সৌন্দর্যের আসর।।

নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ অক্টোবরের শেষ এবং নভেম্বরের শুরু—এই সন্ধিক্ষণে ভুটানের মাটিতে অনুষ্ঠিত হতে চলেছে এক বর্ণাঢ্য আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতা ‘ওয়েভ ক্যুইন ইণ্ডিয়া মিস অ্যাণ্ড মিসেস ইন্টারন্যাশনাল ২০২৬’। ‘ট্যাপশন মিডিয়া’-র উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পাচ্ছেন ১৩ থেকে ৮০ বছর বয়সী মহিলারা, যা বয়সের সীমারেখা ভেঙে নতুন দৃষ্টান্ত স্থাপন করছে। মঙ্গলবার কলকাতায় আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে সংস্থার প্রতিষ্ঠাতা নিতু শাহ জানান, এটি এই প্রতিযোগিতার দ্বিতীয় পর্ব। তিনি বলেন, “এই মঞ্চে শুধু মহিলাদের জন্যই নয়, পুরুষদের জন্যও ‘মিস্টার’ ও ‘কিং’ বিভাগ রাখা হয়েছে। মহিলাদের ক্ষেত্রে ‘মিস’, ‘মিসেস’, ‘প্লাস সাইজ’, ‘ক্লাসিক’ এবং ‘শর্ট হাইট’—এই বিভিন্ন বিভাগে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। প্রতিটি বিভাগের বিজয়ীরা পাবেন শংসাপত্র সহ আকর্ষণীয় পুরস্কার।” সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ১ নভেম্বর অনুষ্ঠিত হবে এই প্রতিযোগিতার মূল পর্ব, যেখানে বাছাই করা শীর্ষ ৫০ জন প্রতিযোগী অংশ নেবেন। ইতিমধ্যেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগ্রহী প্রার্থীরা যোগাযোগ শুরু করেছেন বলে আয়োজকদের দাবি...

NBI ।। প্রয়াত বিচারক মহম্মদ নুরুল হোদা মোল্লার দশম মৃত্যুবাষিকী ।।

মোল্লা জসিমউদ্দিন,  বুধবার পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোটের পদিমপুর গ্রামে প্রয়াত বিচারক মহম্মদ নুরুল হোদা মোল্লার দশম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্থানীয় মসজিদে এক দোওয়ার মজলিস বসে। শতাধিক ধর্মপ্রাণ এই দোওয়ার মজলিসে ছিলেন। প্রয়াত বিচারক মহম্মদ নুরুল হোদা মোল্লা কর্মজীবনে একাধারে সাংবাদিক – অতিথি অধ্যাপক – শিক্ষক হিসাবে যেমন কর্মজীবন কাটিয়েছেন , ঠিক তেমনি অপরদিকে আইনজীবী – সর্বপরি ৩০ টা বছর রাজ্যের বিভিন্ন নিম্ন আদালতে বিচারক পদে ছিলেন তিনি । কলকাতা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা বিভাগে ‘প্রথম ব্যাচে’ এমএ ডিগ্রি অর্জনের পর সর্বভারতীয় ইংরেজি এক দৈনিক কাগজে সাংবাদিকতা করেন তিনি।এরপর কাটোয়ার কাশিরাম দাস ইনস্টিটিউটে শিক্ষকতার চাকরি পেয়েছিলেন। কাটোয়া কলেজে পলিটিকাল সায়েন্সের অতিথি লেকচারার ছিলেন একদা তিনি। এরপর কাটোয়া মহকুমা আদালতে প্রখ্যাত আইনজীবী তারাপদ বন্দ্যোপাধ্যায়ের ‘জুনিয়র’ হিসাবে দীর্ঘদিন কাজ করে গেছেন ।১৯৮৩ সালে রাজ্যের জুডিশিয়াল পরীক্ষায় টপারদের মধ্যে ছিলেন মহম্মদ নুরুল হোদা মোল্লা ।সদর বর্ধমান, আরামবাগ, কালনা,সিউডি, দাঁতন,আলিপুর,আলিপুরদুয়ার,বসিরহাট, মেদনীপুর,গড়বেতা,শ্রীরামপুর...

NBI !! রোগ নিরাময়ে "HEAL"~

গত ১২ জুলাই ২০২৬  রবিবার যুগবাণী সংঘ, বিজয়গড়, যাদবপুরে HEAL এর পক্ষ থেকে ডাক্তার কৌশিক দাস (দন্ত চিকিৎসক), ডাক্তার তাপস কুমার ভৌমিক (সাধারণ রোগের চিকিৎসক) ও রাধা পাওয়ার (ফিজিওথেরাপিস্ট) একটি বিনামূল্যে স্বাস্থ্যশিবিরে  উপস্থিত থেকে রোগী পরীক্ষা করেন।  সকাল ১০ টা থেকে দুপুর একটা অবধি চলতে থাকা এই ক্যাম্পে মোট ২৭ জন নাগরিক এই পরিষেবা পেয়েছেন। ক্লাবের পক্ষ থেকে সম্পাদক সব্যসাচী ঘোষ জানালেন, এমন একটি স্বাস্থ্যশিবির আয়োজন করার ফলে সাধারণ মানুষ অনেক বেশি পরিমাণে উপকৃত হয়েছেন।  উল্লেখ করা যেতে পারে, অতি সম্প্রতি তৈরি হওয়া এই স্বেচ্ছাসেবী সংগঠনটি স্বাস্থ্য, শিক্ষা এবং জীবিকার সংস্থানের জন্য কাজ করতে শুরু করেছেন যাদবপুর অঞ্চল থেকে।

NBI !! আমহার্স্ট স্ট্রিট সনাতনী সংঘের উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির।।

কলকাতা: উত্তর কলকাতার আমহার্স্ট স্ট্রিট, ১৫/২/সি, বলাই সিংহ লেন, কলকাতা–৭০০০০৯ সনাতনী সংঘ-এর উদ্যোগে একটি **বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়েছিল। এই স্বাস্থ্য শিবিরে সাধারণ মানুষের জন্য সম্পূর্ণ বিনামূল্যে রক্তে শর্করার মাত্রা (Blood Sugar) পরীক্ষা, রক্তচাপ (Blood Pressure) পরীক্ষা, ই.সি.জি. (ECG), সাধারণ চিকিৎসকের পরামর্শ, দন্ত চিকিৎসকের পরামর্শ, চক্ষু পরীক্ষা (প্রয়োজনে বিনামূল্যে চশমা প্রদান), ফিজিওথেরাপি এবং বাত (Arthritis) পরীক্ষা-সহ একাধিক স্বাস্থ্য পরিষেবার ব্যবস্থা ছিল। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারত সেবা আশ্রম সংঘের "কার্তিক মহারাজ", কাউন্সিলর "মীনা দেবী পুরোহিত",বিজেপি মিডিয়া কনভেনর "চন্দ্রশেখর বসুটিয়া" এবং উত্তর কলকাতা জেলা বিজেপির সভাপতি "তমোঘ্ন ঘোষ" উত্তর কলকাতা যুব মোর্চার প্রেসিডেন্ট "সুবোধ দাস" এবং "আনন্দ শাউ"। শিবিরের সার্বিক আয়োজনের দায়িত্বে রয়েছেন আনন্দ শাউ।

NBI !! ভারতে যাত্রা শুরু আলফাগ্রেপ মিউচুয়াল ফান্ডের, ৬ জুলাই আসছে প্রথম NFO 'AlphaGrep Multi Asset Allocation Fund' !!

মুম্বই | নিজস্ব সংবাদদাতা বিশ্বব্যাপী পরিমাণগত (Quantitative) বিনিয়োগ কৌশলের জন্য পরিচিত আলফাগ্রেপ গ্রুপের ভারতীয় মিউচুয়াল ফান্ড শাখা আলফাগ্রেপ মিউচুয়াল ফান্ড (SEBI Registration No.: MF/090/26/16) ভারতের খুচরা বিনিয়োগ বাজারে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করল। সংস্থাটি তাদের প্রথম **নিউ ফান্ড অফার (NFO)** — **AlphaGrep Multi Asset Allocation Fund (AGMAAF)** — চালু করার ঘোষণা দিয়েছে। এই পদক্ষেপকে ভারতীয় বিনিয়োগকারীদের জন্য প্রাতিষ্ঠানিক মানের অ্যালগরিদমিক ও পরিমাণগত বিনিয়োগ কৌশল সহজলভ্য করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখা হচ্ছে। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী **৬ জুলাই, ২০২৬** থেকে এই ওপেন-এন্ডেড মাল্টি অ্যাসেট স্কিমের NFO চালু হবে। ফান্ডটি নিজস্ব পরিমাণগত (Quantitative) মডেলের মাধ্যমে ইক্যুইটি, ফিক্সড ইনকাম এবং কমোডিটি—এই তিনটি প্রধান অ্যাসেট ক্লাসে বাজার পরিস্থিতি অনুযায়ী গতিশীলভাবে সম্পদ বণ্টন করবে। ফান্ডটির মূল লক্ষ্য হলো বিভিন্ন অ্যাসেট ক্লাসে বৈচিত্র্যময় বিনিয়োগের মাধ্যমে দীর্ঘমেয়াদে মূলধন বৃদ্ধি করা। প্রচলিত মাল্টি অ্যাসেট ফান্ড যেখানে ...

NBI !! প্রেস ক্লাব কলকাতার সাংবাদিকদের প্রেস প্রিভিলেজ সার্কেল কার্ড প্রদান করল বেসরকারি স্বাস্থ্য সংস্থা !!

কলকাতা :- "সাংবাদিকদের এমনভাবে কাজ করা উচিত যাতে সত্তারূঢ় রাজনৈতিক দল পরিবর্তন হলেও অসুবিধায় পড়তে না হয়," জাতীয় চিকিৎসক দিবসে বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠান আয়োজিত এক অনুষ্ঠানে নিজের বক্তব্য রাখতে গিয়ে পশ্চিমবঙ্গ সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি, জৈবপ্রযুক্তি, তথ্যপ্রযুক্তি এবং ইলেকট্রনিক্স, খাদ্য প্রক্রিয়া করণ শিল্প ও ওষুধ প্রস্তুত বিভাগের মন্ত্রী অধ্যাপক ডঃ কল্যাণ চক্রবর্তী এই কথা বলেন। 'নেফ্রোকেয়ার ইণ্ডিয়া লিমিটেড', 'সম্পূর্ণা ওমেন কেয়ার অ্যাণ্ড আইভিএফ' ও 'ভিভাসিটি মাল্টিস্পেশিয়ালিটি হসপিটাল'-এর যৌথ আয়োজন 'প্রেস ক্লাব কলকাতা'-র সাংবাদিকদের জন্য 'প্রেস প্রিভিলেজ সার্কেল কার্ড'-এর আবরণ উন্মোচন তথা 'প্রেস ক্লাব কলকাতা'-র হাতে অর্পণ করার পর নিজের বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী এই কথা বলেন। মন্ত্রী যখন সাংবাদিকদের উদ্দেশে এই কথা বলছিলেন তখন মঞ্চে উপস্থিত ছিলেন 'নেফ্রোকেয়ার ইণ্ডিয়া লিমিটেড'-এর প্রতিষ্ঠাতা তথা ব্যবস্থাপক নির্দেশক ডাঃ প্রতিম সেনগুপ্ত, 'সম্পূর্ণা ওমেন কেয়ার অ্যাণ্ড আইভিএফ সেন্টার'-এর প্রতিষ্ঠাতা ডাঃ ...