Skip to main content

Posts

Showing posts from June, 2026

NBI // প্রবীণদের অধিকার ও মানসিক সুস্থতা নিয়ে সচেতনতা শিবির আয়োজন ডিএলএসএ হুগলির

মোল্লা জসিমউদ্দিন,  বৃহস্পতিবার হুগলি জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ (ডিএলএসএ) স্বেচ্ছাসেবী সংস্থা ‘সংকল্প টুডে’-এর সহযোগিতায় বিশ্ব প্রবীণ নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে এবং নালসা প্রণীত ‘জাগৃতি’ প্রকল্প সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক বিশেষ সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করে। অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় দিল্লি রোডস্থিত ফুলবাড়ি রেস্টুরেন্ট কাম রিসর্টে।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হুগলির মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট শ্রী অসীমানন্দ মণ্ডল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ, সাহিত্যিক এবং শিক্ষারত্ন সম্মানপ্রাপ্ত প্রধান শিক্ষক শ্রী হাসমত আলি। জেলার বিভিন্ন বৃদ্ধাবাসের আবাসিক এবং অন্যান্য প্রবীণ নাগরিকরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।অনুষ্ঠানের মূল বিষয় ছিল প্রবীণদের আইনগত অধিকার, মর্যাদাপূর্ণ জীবনযাপন এবং মানসিক সুস্থতা। মুখ্য স্বাস্থ্য আধিকারিক (সিএমওএইচ), হুগলির মানসিক স্বাস্থ্য দলের পক্ষ থেকে মনোরোগ বিশেষজ্ঞ ডাঃ দেবাশিস দাস এবং মনোবিদ ঝিলম ব্যানার্জী প্রবীণদের মানসিক স্বাস্থ্য রক্ষা, একাকীত্ব মোকাবিলা এবং ইতিবাচক জীবনদৃষ্টিভঙ্গি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।...

NBI !! আমরা পদাতিক’ এবং ‘আর পি ওয়েলফেয়ার ট্রাস্ট’-এর উদ্যোগে শিক্ষার বার্তা !!

নিজস্ব সংবাদদাতা, কলকাতা :-  যৌনকর্মীদের সন্তানদের দ্বারা এবং তাদের জন্য পরিচালিত এই সংগঠনটি আজ সোনাগাছিতে এক সাফল্যমণ্ডিত সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে, যেখানে রাজ্যের বিভিন্ন রেড-লাইট এলাকা থেকে মাধ্যমিক (দশম শ্রেণি) ও উচ্চ মাধ্যমিক (দ্বাদশ শ্রেণি) পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ ৩০ জন ছাত্রছাত্রীকে সম্মাননা জানানো হয়। প্রান্তিক জনগোষ্ঠীর শিশুদের শিক্ষাগত সাফল্যকে স্বীকৃতি দেওয়া এবং তাদের উচ্চশিক্ষায় এগিয়ে যেতে উৎসাহিত করার লক্ষ্যে ‘আমরা পদাতিক’ ও ‘আর পি ওয়েলফেয়ার ট্রাস্ট’ যৌথভাবে এই উদ্যোগ গ্রহণ করে। অনুষ্ঠানটি বিশিষ্ট অতিথিদের উপস্থিতিতে বিশেষভাবে সমৃদ্ধ হয়ে ওঠে। উপস্থিত ছিলেন অল বেঙ্গল মেন’স ফোরামের প্রেসিডেন্ট শ্রীমতী নন্দিনী ভট্টাচার্য, প্রখ্যাত বাঙালি গায়ক শ্রী প্রবীর দাস, আর পি ওয়েলফেয়ার ট্রাস্টের সচিব শ্রী সুভাষিস রায়, আর পি ওয়েলফেয়ার ট্রাস্টের সভাপতি শ্রীমতী সুস্মিতা রায়, ডঃ তপন সাহা, অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা শ্রীমতী সুক্তিশিতা ভট্টাচার্য, ডঃ অর্ণব রায়, অধ্যাপক শুভময় রায়, শিশু বিশেষজ্ঞ ডঃ রজত কান্তি সেন, বটতলা থানার অফিস ইন চার্জ ও লালবাজার অ্য...

NBI // যোগে সুস্থ বার্ধক্যের বার্তা, আন্তর্জাতিক যোগ দিবস পালন বিসিএল-এ !!

নিজস্ব সংবাদদাতা: রেলওয়ে মন্ত্রকের অধীনস্থ সিপিএসই সংস্থা ব্রেইথওয়েট অ্যান্ড কোং লিমিটেড (বিসিএল) ২০২৬ সালের আন্তর্জাতিক যোগ দিবস অত্যন্ত উৎসাহ ও সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে পালন করল। সংস্থার কর্পোরেট অফিস, উৎপাদন ইউনিট এবং বিভিন্ন সাইট অফিসে একযোগে এই কর্মসূচির আয়োজন করা হয়। এ বছরের আন্তর্জাতিক থিম ছিল “স্বাস্থ্যকর বার্ধক্যের জন্য যোগ”, যার সঙ্গে সঙ্গতি রেখে কর্মসূচির পরিকল্পনা করা হয়। কর্পোরেট অফিসে আয়োজিত অনুষ্ঠানে কর্মীরা ব্যাপক উৎসাহের সঙ্গে যোগ ও ধ্যান সেশনে অংশগ্রহণ করেন। শারীরিক সুস্থতা, মানসিক প্রশান্তি এবং আবেগিক ভারসাম্য বজায় রাখার ওপর বিশেষ জোর দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্থার ঊর্ধ্বতন আধিকারিকরা—ডিরেক্টর (প্রোডাকশন) শ্রী সঞ্জীব রাস্তোগী, ডিরেক্টর (ফিনান্স) শ্রী আর. বীরবাহু, ইডি (এইচআর, অপারেশনস অ্যান্ড সার্ভিসেস) শ্রী পি. কে. মিশ্র এবং ইডি (কর্পোরেট অ্যাফেয়ার্স, পারচেজ অ্যান্ড বিডি) শ্রী দেবসিস দে। তাঁরা সকলে কর্মীদের সঙ্গে বিভিন্ন যোগাসনে অংশ নিয়ে কর্মসূচিকে আরও তাৎপর্যমণ্ডিত করে তোলেন। প্রখ্যাত যোগ প্রশিক্ষক রাত্রি সামন্ত এবং তাঁর দলের তত্ত...

NBI // অমিতাভের 'বিজয়' এবার বাস্তবে! রূপোলি পর্দায় ডেবিউ করতে চলেছেন মেদিনীপুরের লড়াকু ব্যবসায়ী বিজয় পাল !!

নিজস্ব প্রতিবেদন: অমিতাভ বচ্চনের আইকনিক চরিত্র 'বিজয়'-এর কথা মনে আছে? সিনেমার সেই লড়াকু বিজয় এবার বাস্তব জীবনের রূপ নিয়ে হাজির হতে চলেছে রূপোলি পর্দায়। তবে সেলুলয়েডের কোনো কাল্পনিক গল্প নয়, এবার খোদ পশ্চিম মেদিনীপুরের মাটির ছেলে, লড়াকু ব্যবসায়ী বিজয় পাল পা রাখতে চলেছেন সিনেমার দুনিয়ায়। এক অনবদ্য চরিত্রে বড় পর্দায় অভিনয় করতে দেখা যাবে তাঁকে। পেশায় ব্যবসায়ী হলেও, বিজয়ের বুকের ভেতর ছোটবেলা থেকেই লুকিয়ে ছিল অভিনয়ের প্রতি এক অদম্য ভালোবাসা ও তীব্র আগ্রহ। কিন্তু বাস্তব জীবনের কঠিন পরিভাষা আর সংসারের গুরুদায়িত্বের চাপে সেই রঙিন স্বপ্ন একসময় ধামাচাপা পড়ে গিয়েছিল। তবে সিনেমার প্রতি তাঁর টান কতটা গভীর, তার প্রমাণ মেলে তাঁর ব্যক্তিগত জীবনেই। सुपरस्टार জিতের ব্লকবাস্টার ছবি 'সাথি' তাঁর এতটাই প্রিয় ছিল যে, সিনেমাটি বহুবার দেখার পর নিজের মেয়ের নামও তিনি ভালোবেসে রাখেন 'সাথি'। কাজের সূত্রে যখনই বিজয় কলকাতায় আসতেন, রাস্তার মোড়ে মোড়ে বড় বড় সিনেমার পোস্টার দেখে নিজের পুরনো স্বপ্নের কথা ভাবতেন। দীর্ঘশ্বাস ফেলে ভাবতেন, হয়তো এ জন্মে আর ওপরে ওঠা হলো না, স্পটলাইটের নিচে দা...

NBI !! বিশ্ব পরিবেশ দিবসে সোনাগাছিতে সচেতনতা শিবির, পরিবেশ রক্ষার বার্তা

নিজস্ব প্রতিনিধি, কলকাতা:  বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে কলকাতার সোনাগাছির শীতলা মন্দির সংলগ্ন এলাকায় এক বিশেষ পরিবেশ সচেতনতা শিবিরের আয়োজন করা হয়। ‘আমরা পদাতিক’-এর সম্পাদিকা শতাব্দী সাহার উদ্যোগে অনুষ্ঠিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন জয়দীপ চট্টোপাধ্যায়, প্রজ্ঞা পারমিতা, আরপি ওয়েলফেয়ার ট্রাস্টের সম্পাদক শুভাশিস রায়, সভাপতি সুমিতা রায় সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিত্ব। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল সোনাগাছি ডে কেয়ার সেন্টারের শিশুদের পরিবেশনা। নৃত্য, গান ও কবিতার মাধ্যমে তারা “সবুজ বাঁচাও, পৃথিবী বাঁচাও” বার্তা তুলে ধরে উপস্থিত সকলের মন জয় করে। অনুষ্ঠানে আগত অতিথিদের চারাগাছ উপহার দিয়ে সংবর্ধনা জানানো হয়, যা পরিবেশ সংরক্ষণের প্রতীকী বার্তা বহন করে। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে শতাব্দী সাহা সকলকে পরিবেশ রক্ষায় আরও সচেতন হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, পরিবেশ দিবস শুধুমাত্র একটি দিনের মধ্যে সীমাবদ্ধ না রেখে প্রতিদিন পরিবেশবান্ধব জীবনযাপন গড়ে তুলতে হবে। পাশাপাশি দূষণ ও প্লাস্টিকমুক্ত সমাজ নির্মাণে সকলের সক্রিয় অংশগ্রহণের ওপর জোর দেন তিনি। স্থানীয় বাসিন্দাদের স্বতঃস্ফূর্ত অংশ...

NBI !! ছবির ক্যানভাসে ঘুরে দাঁড়ানোর লড়াই, চন্দ্রিমা রায়ের ‘অন্তরকথা’ !!

দেবারতি ঘোষ - কলকাতা :-  একজন মানুষের সামান্য উৎসাহ কীভাবে অন্য একজনের জীবন বদলে দিতে পারে, সেই গল্পই তুলে ধরেছে পরিচালক চন্দ্রিমা রায়ের স্বল্পদৈর্ঘ্যের ছবি ‘অন্তরকথা’। ছবির কেন্দ্রীয় চরিত্র নীলা। দুর্নীতিগ্রস্ত চাকরি ছেড়ে অনিশ্চিত ভবিষ্যতের মুখোমুখি হয় সে। সেই সময় তার জীবনে আসেন অভীক, এক নিঃসঙ্গ বৃদ্ধ, যিনি নীলাকে তার হারিয়ে যাওয়া স্বপ্ন—ফটোগ্রাফির কথা মনে করিয়ে দেন। অভীকের অনুপ্রেরণায় নীলা আবার ক্যামেরা হাতে তুলে নেয় এবং মানুষের জীবন, সংগ্রাম ও আবেগকে ফ্রেমবন্দি করতে শুরু করে। ধীরে ধীরে তার কাজ স্বীকৃতি পায়। তবে সাফল্যের শিখরে পৌঁছে যখন সে অভীকের কাছে ফিরে যেতে চায়, তখন জানতে পারে তিনি আর বেঁচে নেই। রয়ে যায় শুধু তার দেখানো পথ। ছবিটি পরিচালনা করেছেন চন্দ্রিমা রায়। প্রযোজনায় ইন্দ্রনীল সরকার। অভিনয়ে রয়েছেন প্রবাল কুমার বসু, মন্দিরা কুণ্ডু ও সুজাতা গায়েন। সিনেমাটোগ্রাফিতে শুভঙ্কর মজুমদার, সম্পাদনায় ঋভু ভৌমিক, সঙ্গীত পরিচালনায় তপন সিনহা এবং শব্দ পরিকল্পনায় প্রসেনজিৎ সরকার। শনিবার বিকেল ৫.৩০টায় KIFALC-এ ছবিটির বিশেষ অফলাইন প্রদর্শনী অনুষ্ঠ...