Skip to main content

Posts

Showing posts from August, 2026

NBI !! পশ্চিমবঙ্গে যাত্রা শুরু বসুধা কল্যাণ আশ্রম পরিবারের, আত্মপ্রকাশ জাতীয় শাখা ‘কল্যাণ ভারতী’র !!

পশ্চিমবঙ্গ,আগস্ট:   রাখী বন্ধনের পুণ্য তিথিতে বৃক্ষরোপণ কর্মসূচির মধ্য দিয়ে পশ্চিমবঙ্গে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল বসুধা কল্যাণ আশ্রম পরিবার । একই মঞ্চ থেকে ঘোষণা করা হল তাদের জাতীয় শিল্প ও সংস্কৃতি শাখা ‘কল্যাণ ভারতী’র আত্মপ্রকাশের কথা। অনুষ্ঠানে প্রধানভাবে উপস্থিত ছিলেন *পরম পূজ্য গুরুদেব আচার্য শ্রী পাবন মহারাজ জি, গুরু মা মনোরমা জি এবং সাধিকা সংহিতা দি।* অনুষ্ঠানটি সঞ্চালনা করেন *শ্রীমতী স্বর্ণালী মিত্র জি।* এছাড়াও বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন *শ্রীমতী শিল্পী পাল, শুভ্রাংশু ঘোষ (রিপোর্টার), সত্যজিৎ রায় (রিপোর্টার), দেবেশ্বর কুমার (জাতীয় সভাপতি, শ্রী তরুণ মিত্র প্রজ্ঞা পরিষদ), শ্রী রমেশ কুমার (জেলা সভাপতি, শ্রী তরুণ মিত্র প্রজ্ঞা পরিষদ), শ্রী বিকাশ সিনহা, শ্রী সঞ্জয় মহেশ (সম্পাদক, উত্তর কলকাতা বিজেপি) এবং শ্রী দেবাশীষ পাইন (সদস্য, বিজেপি রাজ্য কমিউনিটি) এবং বিশিষ্ট সাংবাদিক মৃত্যুঞ্জয় রায়।* সকল অতিথিদের অঙ্গবস্ত্র ও স্মারক দিয়ে সম্মানিত করা হয়। এদিন সরস্বতী বন্দনার পর মা সরস্বতীর মূর্তি দিয়ে সম্মানিত করা হয় শ্রীমতী শিল্পী পালকে এবং তিনি আনুষ্ঠা...

NBI !! রাখীর বন্ধনে রক্তের বন্ধন, সাধু-সন্তদের সম্মানে মানবতার বার্তা রাজারহাটে !

নিজস্ব সংবাদদাতা, রাজারহাট, ২৯শে আগস্ট:  উৎসব যখন শুধু উৎসবে সীমাবদ্ধ থাকে না, হয়ে ওঠে মানবসেবার অঙ্গীকার—তেমনই এক দৃষ্টান্ত দেখল রাজারহাট। শহীদ ক্ষুদিরাম স্মৃতি সংঘের উদ্যোগে শুক্রবার রাখী বন্ধনের পুণ্য লগ্নে আয়োজিত হল এক স্বেচ্ছায় রক্তদান শিবির ও সাধু-সম্বর্ধনা অনুষ্ঠান। প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে শিবিরের শুভ উদ্বোধন করেন *রাজারহাট নিউটাউনের বিধায়ক মাননীয় শ্রী পিয়ুষ কানোড়িয়া মহাশয়।* মঞ্চে *প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের খাদ্য ও সমবায় দপ্তরের মন্ত্রী মাননীয় শ্রী অশোক কীর্তনীয়া* এবং *বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজারহাট-গোপালপুরের বিধায়ক মাননীয় শ্রী তরুণ জ্যোতি তেওয়ারী।* *এদিনের শিবিরে মোট ৬২ জন রক্তদান করেন, যার মধ্যে ২১ জন ছিলেন মহিলা।* মহিলাদের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ অনুষ্ঠানে অন্য মাত্রা যোগ করে। অনুষ্ঠানে মাননীয় অতিথিবৃন্দ হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী শ্রী বাসুদেব বিশ্বাস, শ্রী গণেশ মন্ডল, শ্রী সুব্রত বিশ্বাস, শ্রী শ্যামল রাজবংশী, শ্রী বাবুরাম মন্ডল, প্রধান উপদেষ্টা মন্ডলীর সদস্য শ্রী তপন দাসগুপ্ত, প্রধান শিক্ষক শ্রী ইন্...

NBI !! এবার পুজোয় ফিরছেন মহানায়ক! লেক ইউথ কর্নারের ভাবনা "নায়ক" - উত্তম কুমারকে শ্রদ্ধার্ঘ্য ।।

কলকাতা, আগস্ট ২০২৬:  দুর্গাপুজোর প্রতীক্ষিত আবহে যখন ধীরে ধীরে সেজে উঠছে কলকাতা, তখনই ঐতিহ্য ও আবেগের মেলবন্ধনে লেক ইয়ুথ কর্নার উদযাপন করল তাদের খুঁটি পুজো। এবারের ভাবনার কেন্দ্রে রয়েছে এক নস্টালজিক ও আবেগঘন থিম—‘নায়ক’, বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি মহানায়ক উত্তম কুমারকে নিবেদিত এক আন্তরিক শ্রদ্ধার্ঘ্য।  বাঙালির কাছে উত্তম কুমার শুধুমাত্র একজন চলচ্চিত্র তারকা নন। তিনি এক আবেগ, এক সময়কাল এবং এক অমলিন সাংস্কৃতিক উত্তরাধিকার। তাঁর অনন্য হাসি, স্বতঃস্ফূর্ত ব্যক্তিত্ব, কণ্ঠস্বর এবং পর্দায় অসাধারণ উপস্থিতি তাঁকে শুধু ‘তারকা’ করে তোলেনি—তাঁকে করে তুলেছে বাঙালির ঘরের আপনজন।এ বছরের খুঁটি পুজোয় সেই চিরন্তন সম্পর্ককেই নতুনভাবে উদযাপন করছে লেক ইয়ুথ কর্নার । ‘নায়ক’ ধারণাটি খুঁজে দেখে ‘নায়ক’ হওয়ার গভীরতর অর্থকে। নায়ক মানেই শুধু বিজয়ী কেউ নন। প্রকৃত নায়ক তিনি, যিনি মানুষের জীবনে ছাপ রেখে যান, অনুপ্রেরণা হয়ে ওঠেন এবং প্রজন্মের পর প্রজন্ম মানুষের স্মৃতিতে বেঁচে থাকেন। উত্তম কুমার ছিলেন সেই অর্থেই এক প্রকৃত নায়ক।তাঁর অসংখ্য স্মরণীয় চরিত্রের মাধ্যমে তিনি ফুটিয়ে তুলেছে...

NBI !! অ্যাকুয়াটিকায় চমক! CEO প্রিয়জিৎ পালের হাত ধরে আত্মপ্রকাশ করলো 'ক্লিক ক্যানভাস এন্টারটেনমেন্ট" !!

নিজস্ব প্রতিবেদকঃ  অ্যাকুয়াটিকা ব্যাঙ্কুয়েট রিসোর্টে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করল নতুন ওটিটি প্ল্যাটফর্ম ‘ক্লিক ক্যানভাস এন্টারটেনমেন্ট’। এই অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিলেন সংস্থার প্রতিষ্ঠাতা ও মুখ্য কার্যনির্বাহী আধিকারিক *প্রিয়জিৎ পাল*। তাঁর উদ্যোগ, দূরদর্শিতা এবং নতুন প্রজন্মের জন্য মানসম্পন্ন বিনোদনের ভাবনাকেই কেন্দ্র করে এদিনের অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের সূচনায় প্রিয়জিৎ পাল তাঁর বাবা ও মায়ের সঙ্গে ঐতিহ্যবাহী প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে শুভ উদ্বোধন করেন। পারিবারিক মূল্যবোধ ও সংস্কৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এইভাবেই শুরু হয় সংস্থার নতুন পথচলা।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝাড়গ্রামের বিধায়ক লক্ষ্মীকান্ত সাউ এবং পশ্চিমবঙ্গ সরকারের আবগারি বিভাগের যুগ্ম আয়ুক্ত তথা বিশিষ্ট আলোকচিত্রী অনুপম হালদার-সহ সমাজের বিভিন্ন স্তরের বিশিষ্ট ব্যক্তিত্বরা।  তাঁরা প্রত্যেকেই *প্রিয়জিৎ পালের* এই নতুন উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং আগামী দিনের জন্য শুভেচ্ছা জানান।অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে *প্রিয়জিৎ পাল* বলেন, “২০২৫ সালের ২৭ আগস্ট স্...

NBI ।। প্রণাম-এর সাথে ৮০তম স্বাধীনতা দিবস উদযাপন করলেন কলকাতার প্রবীণ নাগরিকরা: সহনশীলতা, আপনত্ব এবং সম্প্রদায়ের প্রতি শ্রদ্ধাঞ্জলি !!

কলকাতা, ১৬ই আগস্ট, ২০২৬ -  কলকাতার হাজার হাজার প্রবীণ নাগরিকের কাছে স্বাধীনতা দিবস কেবল একটি জাতীয় ছুটির দিন নয়, তার চেয়েও বেশি কিছু—এটি এমন এক ভারতের ঐতিহাসিক যাত্রাকে সম্মান জানানোর এক মর্মস্পর্শী মুহূর্ত, যে ভারত গড়তে তাঁরা সক্রিয়ভাবে সাহায্য করেছেন। দেশপ্রেম এবং আজীবন অবদানের এই গভীর চেতনা আজ জীবন্ত হয়ে উঠল, যখন 'দ্য বেঙ্গল' এবং কলকাতা পুলিশের যৌথ উদ্যোগে পরিচালিত প্রবীণ নাগরিকদের সহায়তাকারী একটি বিশিষ্ট উদ্যোগ 'প্রণাম'-এর সদস্যরা ভারতের মাইলফলক ৮০তম স্বাধীনতা দিবস উদযাপনের জন্য একত্রিত হলেন। শনিবার সকালে শহরের দুটি 'প্রণাম' কার্যালয়ে আনুষ্ঠানিক পতাকা উত্তোলনের মাধ্যমে এই উদযাপন শুরু হয়, যা প্রবীণ বাসিন্দাদের একত্রিত করেছিল সম্প্রদায়, সম্মিলিত স্মৃতিচারণ এবং জাতীয় গর্বে গভীরভাবে প্রোথিত একটি সকালের জন্য। যে সদস্যরা স্বাধীন ভারতের বহু যুগান্তকারী দশক প্রত্যক্ষ করেছেন, তাঁদের জন্য এই সমাবেশটি স্বাধীনতা, ঐক্য এবং আপনত্বের চিরন্তন মূল্যবোধের এক শক্তিশালী স্মারক হিসেবে কাজ করেছে।  ত্রিবর্ণ পতাকা উত্তোলনের পর, সমবেত জনতা সেইসব স্বাধীনতা সংগ্...

NBI !! অনন্ত আকাশের ফাঁকে বাঁশির সুর: গুরুকুলে নজর কাড়ল ‘নির্ভার’

নম্রতা ভট্টাচার্য, শান্তিনিকেতনঃ গত ২৪ জুলাই গুরুকুল, শান্তিনিকেতনে "দল নাট্যগোষ্ঠী"র উপস্থাপনায় আরো একটি সুন্দর প্রযোজনা নজর কেড়েছে শান্তিনিকেতনবাসীর। এর আগে গত মার্চ মাসে বিশ্বভারতীর "লিপিকা প্রেক্ষাগৃহে" এই নাট্যগোষ্ঠীর প্রযোজনায় বাদল সরকারের 'সারারাত্তির' নাটকটি যারা দেখেছেন তারা জানেন যে হাড়ে মাসে নাটকটি তাদের কতখানি ভাবিয়ে তুলেছিলো। তাদের এবারের নাটক 'নির্ভার'। নাটককার শান্তনু বিশ্বাসের লেখা এই নাটকটির নির্দেশনা করেছেন বিভাস বিষ্ণু চৌধুরী। বর্তমানে নাটক পড়া, করা ও দেখার চর্চা যে প্রতিনিয়ত কমে আসছে তাতে সন্দেহ নেই। আর রোজকার জীবনের নাটকই এখন এত ওঠাপড়ায় ভর্তি যে মঞ্চের নাটক আর তত উৎসাহে হাওয়া দেয় না মানুষের। তবু কিছু মানুষ থাকেন, যারা অনেক প্রতিকূলতা জানার পরেও আঁকড়ে থাকেন। লাথি খেয়েও ঘুরে দাঁড়ান। অপমানেও পথ ছাড়েন না। "দল নাট্যগোষ্ঠী" যেন কিছুটা তেমনই এক পথের শরীক...তাদের যত্ন, আবহ, ভাবনার স্তর সবই যেন কোনও কিছুকে প্রানপণে আঁকড়ে টিকে থাকার এক লড়াইকে চালিত করে। এবার আসি নাটকের কথায়। নাটকের গল্প প্রথমে খুব সামান্য ভাবেই দাম্...

NBI ।। মানুষের হাসিতেই ঈশ্বর খুঁজে নেন ঝাড়গ্রামের সুদীপ্ত"

ঝাড়গ্রাম ,নিউজ ডেস্ক:-  “জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর।” — স্বামী বিবেকানন্দ স্বামী বিবেকানন্দের এই অমর বাণী শুধু একটি উক্তি নয়, এটি মানবজীবনের এক চিরন্তন দর্শন। মানুষের প্রতি ভালোবাসা, সহমর্মিতা ও নিঃস্বার্থ সেবার মধ্য দিয়েই ঈশ্বরকে উপলব্ধি করা যায়। তাই মানবসেবাই সর্বশ্রেষ্ঠ সাধনা, আর মানুষের মুখে হাসি ফোটানোই প্রকৃত পূজা। 'সেবা' শব্দটির মধ্যে লুকিয়ে আছে আত্মত্যাগ, মমত্ব, করুণা, ভক্তি এবং মানবকল্যাণের এক গভীর অঙ্গীকার। ব্যবসায়িক সেবা বা ব্যক্তিগত সেবার সীমা ছাড়িয়ে সমাজসেবা এমন এক মহৎ কর্মযজ্ঞ, যার মূল উদ্দেশ্য অসহায়, দরিদ্র, অসুস্থ, প্রতিবন্ধী ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো। কোনো প্রতিদানের আশায় নয়, কেবল মানবতার আহ্বানে সাড়া দিয়েই কিছু মানুষ তাঁদের জীবনকে উৎসর্গ করেন সমাজের কল্যাণে। এমনই এক নীরব মানবসেবক সুদীপ্ত চক্রবর্তী। স্বর্গীয় দুলাল চক্রবর্তী ও অনিতা চক্রবর্তী-এর সুযোগ্য পুত্র তিনি। মানবিক মূল্যবোধ, পারিবারিক শিক্ষা এবং মনীষীদের আদর্শকে হৃদয়ে ধারণ করে তিনি মানবসেবাকেই জীবনের ব্রত হিসেবে গ্রহণ করেছেন। পশ্চিমবঙ্গের ঝাড়গ্রাম জেল...