Skip to main content

Posts

NBI ! আসছে আর ডি ফিল্মস'-এর পরিচালনায় "ফ্যাশন ফ্রম ফিউচার ফ্যাশন" নামে এক ফ্যাশন শো....

ওয়েব ডেস্ক, কলকাতা:-  'আর ডি ফিল্মস'-এর পরিচালনায় এক অভিনব ফ্যাশন-শো যার নাম নাম দেওয়া হয়েছে "ফ্যাশন ফ্রম ফিউচার ফ্যাশন"' ।  এতে অংশগ্রহণ করবে অবিবাহিতা, বিবাহিতা, যৌনরূপান্তরকামী, বিপুলা, আলোকচিত্র শিল্পী, ফ্যাশন ডিজাইনার, মেকআপ আর্টিস্ট এবং অন্যান্যরা।। এই ফ্যাশন শো জেলা ও রাজ্য পর্যায়ে হতে চলেছে । প্রেস ক্লাব কলকাতা-য় 'স্ট্রাগলিং অ্যাওয়ার্ড ফর ফিমেল ২০২৩' এর সম্মান প্রদান ও জার্সি উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত থেকে 'আর ডি ফিল্মস'-এর তরফ থেকে শ্রী সুমিত গাঙ্গুলী জানিয়েছেন, "পুজোর পর থেকেই 'ফ্যাশন ফ্রম ফিউচার' নামাঙ্কিত ফ্যাশন শো-র জেলা পর্যায়ের অডিশন শুরু হয়ে যাবে।। আর আগামী বছরের জানুয়ারিতে হবে এই ফ্যাশন শো-র চূড়ান্ত পর্বের প্রতিযোগিতা।" এই সাংবাদিক সম্মেলনে সুমিত গাঙ্গুলী ছাড়াও উপস্থিত ছিলেন অভিনেত্রী মেঘনা হালদার, অসীমা চ্যাটার্জী, অভিনেতা সুব্রত ব্যানার্জী, পুষ্টিবিদ অনুশ্রী মিত্র, ফ্যাশন ডিজাইনার রাজলক্ষ্মী শ্যাম সহ একাধিক ব্যক্তি।

NBI | মুক্তি পেল মিউজিক অ্যালবাম "তোমাদের অনুরোধে"

নিজস্ব প্রতিবেদক,কলকাতা :-     'রাগা মিউজিক'-এর তরফ থেকে প্রকাশিত হল ১০ টা গানের নতুন বাংলা মিউজিক অ্যালবাম 'তোমাদের অনুরোধে'। গীতিকার সুব্রত ঘোষাল-এর ৮ টা ও সুষমা ঘোষাল-এর ২ টো গানের কথা, সুর ও পরিচালনায় এবং মানবেন্দ্র চক্রবর্তী-র কণ্ঠে ১০ টা গানের মিউজিক অ্যালবাম 'তোমাদের অনুরোধে'-এর শুভ মুক্তি ঘটল আজ প্রেস ক্লাব কোলকাতায়। মানবেন্দ্র চক্রবর্তী গান ছাড়াও এখনও সাংবাদিকতার সাথে যুক্ত আছেন। আনন্দঘণ মুহূর্তে উপস্থিত ছিলেন প্রেমকুমার গুপ্তা, ইন্দ্রাণী সেন, সুমিত্রা খাসনবিশ, রাজন্যা হালদার, অভিনেত্রী ঋত্বিকা সেন, সাংবাদিক কাজী গোলাম গউস সিদ্দিকী, পণ্ডিত স্বপন সেন, সুব্রত ঘোষাল, সুষমা ঘোষাল ও সতীনাথ মুখার্জি-র মতো বিশিষ্ট জন। প্রসঙ্গত উল্লেখ্য, অষ্টম শ্রেণী থেকে সঙ্গীত সাধনা শুরু করে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থেকে সঙ্গীতে স্নাতক হন শিল্পী মানবেন্দ্র চক্রবর্তী। বর্ণময় জীবনে তিনি একদিকে যেমন বেতার ও দূরদর্শনে সঙ্গীত পরিবেশন করেছেন তেমনই বিভিন্ন রাজনৈতিক সভাতেও সাফল্যের সাথে সঙ্গীত পরিবেশন করেছেন এই কণ্ঠসঙ্গীত শিল্পী।

NBI | ওম স্বস্তি ফিল্মস আয়োজিত দ্যা বেঙ্গল ফ্যাশন শো.....

মৃত্যুঞ্জয় রায়, কলকাতা :-  ওম স্বস্তি ফিল্মস আয়োজিত দ্যা বেঙ্গল ফ্যাশন শো এখানে নবাগতদের তাদের প্রতিভা সকলের সামনে তুলে ধরার সুযোগ করে দেন তারা। প্রতিভা সকলের মধ্যেই থাকে তাকে ঘষামাজা করেনিতে হয় এমনটাই মনে করেন সংস্থার আধিকারিক আদিত্য দাস।  এবার পাইকপাড়ার মোহিত মৈত্র মঞ্চে  আয়োজিত হল ওম স্বস্তি ফিল্মস এর প্রথম দ্যা বেঙ্গল ফ্যাশন শো।  উপস্থিত ছিলেন সংস্কার কর্ণধার আদিত্য দাস ,অভিষেক দত্ত ।  প্রায় ৬০  জন মডেল  নিয়ে আয়োজিত হয় এই ফ্যাশন শো , যাদের মধ্যে অনেকেইপ্রথম বার রাম্পে পা রাখলেন। পাশাপাশি  ১০জন কস্টিউম ডিজাইনার তাদের বিভিন্ন পোশাক সম্ভার নিয়ে উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে।

NBI ! ২৯ শে সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে "লোকনাথ বাবার বাল্যলীলা"

কলকাতা (সেপ্টেম্বর '২৩):- এক্সেল মিডিয়া নিবেদিত (Excel Media Presents), স্বপনকুমার দাস প্রযোজিত (Produced by Swapan Kumar Das) এবং জয়শঙ্কর পরিচালিত (Directed by Joyshankar) ধর্মীয় বাংলা কাহিনীচিত্র (Bengal Feature Film) 'লোকনাথ বাবার বাল্যলীলা' (Loknath Babar Balyaleela) মুক্তি পাচ্ছে আগামী ২৯ সেপ্টেম্বর। আজ কোলকাতা প্রেস ক্লাবে বাংলা কাহিনীচিত্র 'লোকনাথ বাবার বাল্যলীলা'-র পোস্টার, ট্রেলার ও সঙ্গীত প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত থেকে এই কাহিনীচিত্রের পরিচালক জয়শঙ্কর জানিয়েছেন, "এই ছায়াছবিতে দেখা যাবে অনামিকা সাহা, অরিন্দম গাঙ্গুলী-র মতো প্রথিতযশা অভিনেতা ও অভিনেত্রী সহ আরো অনেককে।" এই কাহিনীচিত্রের প্রযোজক স্বপনকুমার দাস জানিয়েছেন, "এই চলচ্চিত্রে বালক লোকনাথের গুরুদেব ভগবান গাঙ্গুলী-র চরিত্রে অভিনয় করেছেন অরিন্দম গাঙ্গুলী, শিশু লোকনাথের চরিত্রে দেখা যাবে ঋষ্ণা পাল-কে এবং বালক লোকনাথের চরিত্রে অভিনয় করেছে অরণ্য রায় চৌধুরী এবং লোকনাথের বন্ধু বেণীমাধবের চরিত্রে অভিনয় করেছে আর এক শিল্পী ইমন আদিত্য।" প্রযোজক সংস্থা থেকে জানানো হয়েছে, "এই কা...

NBI ! অ্যাকাডেমি অফ ফাইন আর্টসে অনুপম হালদারের “ফোটোগ্রাফি প্রদর্শনী”

ডিজিটাল ডেস্ক,কলকাতাঃ অ্যাকাডেমি অফ ফাইন আর্টসের নিউ সাউথ - এ গ্যালারি ও নিউ সাউথ - বি গ্যালারিতে ২৮শে সেপ্টেম্বর ২০২৩ থেকে ৬ অক্টোবর ২০২৩ পর্যন্ত অনুপম হালদারের এক বৈচিত্র্যময় একক প্রদর্শনী হতে চলেছে । ২৮শে সেপ্টেম্বর থেকে ৬ই অক্টোবর এই নয়দিনব্যাপী এই প্রদর্শনী চলবে। ললিত কলা অ্যাকাডেমির (নিউ দিল্লি) ৬৩ তম জাতীয় আর্ট প্রদর্শনী, বিড়লা অ্যাকাডেমির বার্ষিক প্রদর্শনী, পশ্চিমবঙ্গ সরকারের চারুকলা উৎসব অ্যাকাডেমি অফ ফাইন আর্টসের প্রদর্শনী সহ ভারতবর্ষের বহু আর্ট গ্যালারির ফটোগ্রাফিক কম্পিটিশনে বহু পুরস্কার প্রাপক ও বিভিন্ন পত্র পত্রিকায় তার ছবি নিয়মিত স্থান পেয়েছে। পেশাগত ভাবে অনুপম হালদার রাজ্য সরকারের অর্থ দপ্তর-এর জয়েন্ট কমিশনার। নেশায় সৃজনশীল ফোটোগ্রাফির একজন একনিষ্ঠ সাধক। অনুপম হালদারের এটি সপ্তম একক প্রদর্শনী। দেশে বিদেশের বিভিন্ন প্রাকৃতিক দৃশ্যের পাশাপাশি তার ছবিতে বিষয় হিসেবে নির্বাচিত হয়েছে ভারতের বৈচিত্র্যময়তা ও প্রকৃতির বিভিন্ন দিক। কখনো-কখনো "ছবি" গতিপথ পাল্টে বাঁক নিয়েছে বিমূর্ততায়। এই ভাবনাকে অনুসরন করেই অনুপম হালদারের এই সপ্...

NBI ! মুম্বাই এর গণপতি ভবানীপুরে

কলকাতা(সেপ্টেম্বর২০২৩):-  ৯ বছরে পদার্পণ করলো ভবানীপুর ইউনাইটেড ইউথ ফোরাম আয়োজিত সিদ্ধি বিনায়ক এর পুজো। আমাদের পুজো শুধুমাত্র পুজোর সীমারেখার মধ্যে আবদ্ধ নয়,আমরা আমাদের ক্ষুদ্র প্রচেষ্টা আজ বৃহৎ পরিসরে উপস্থাপিত করার প্রচেষ্টায় অঙ্গীকারবদ্ধ।। আমরা প্রতিবছর দুজন বাচ্চার পড়াশুনার সমস্ত রকম দায়িত্ব গ্রহণ করি। আমরা ২০০০ মানুষ কে গণেশ পুজোর ভোগ গ্রহণ করার আমত্রণ জানাই। আমাদের ভোগে থাকে পোলাও,আলুর দম,ছানার কোপ্তা,মিষ্টি।। আমাদের এই প্রচেষ্টা কে সাফল্যমন্ডিত করার জন্য আপনাদের সবার শুভকামনা এবং উপদেশ আমাদের শিরোধার্য।। ** সব থেকে উল্লেখযোগ্য বিষয় হলো আমাদের ঠাকুর প্রতিবছর বোম্বে থেকে আসে।

NBI ! অষ্টম বছরে পদার্পণ করলো হাওড়া মিউনিসিপাল কর্পোরেশনের ৬০নং নম্বর ওয়ার্ডের গণেশ পূজো

নিউজ ডেস্ক,হাওড়া:-  ভারত বর্ষের বিভিন্ন জায়গাতে আজ ধুমধাম করে গনেশ চতুর্থীর পূজোর শুভারম্ভ হল।পশ্চিম বঙ্গে আগে কিছু কিছু জায়গায় আগে এই গণেশ পুজো হতো এখন তা অনেক বেড়ে গেছে। কলকাতা থেকে শুরু করে শিলিগুড়ি সবজায়গাতেই ধুম ধাম করে পুজো হচ্ছে। সেরকমই হাওড়ার মিউনিসিপাল কর্পোরেশনের ৫৪নম্বর গিরিশ ঘোষ রোডের এর ৬০ নং ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর সীমা ভৌমিকের উদ্যোগে আজ থেকে আট বছর আগে সিদ্ধিদাতা গণেশের মন্দির নির্মাণ করা হয়েছিল। সেই মন্দিরেও আজ গনেশ চতুর্থী পূজোর শুভারম্ভ হয়। উদ্বোধনে উপস্থিত ছিলেন দিবাকর চক্রবর্তী ,চিত্র সাংবাদিক মৃত্যুঞ্জয় রায় ছাড়াও আরও বিশিষ্ট ব্যক্তিরা।