Skip to main content

NBI ! তারকা খচিত ৯ম লেজেন্ড অফ বেঙ্গল এওয়ার্ড

নিউজ ডেস্ক : কলকাতা, ১৬ ডিসেম্বর, ২০২৩ :- 
গত রবিবার ১০ ডিসেম্বর ছিল বিশ্ব মানবাধিকার দিবস। সাধারণ মানুষের অধিকার রক্ষা করার জন্য সারা বিশ্বের মানবাধিকার সংগঠন এক যোগে কাজ করে চলেছে। আমাদের দেশ তথা আমাদের রাজ্যেও একাধিক মানবাধিকার সংগঠন আছে। সেইসব সংগঠন ও মানুষের পাশে থেকে কাজ করে। এই সকল সংগঠনের মধ্যে অন্যতম অল ইন্ডিয়া হিউম্যান রাইটস অর্গানাইজেশন। এই সংগঠনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান বুম্বা মুখার্জী। 


যার নেতৃত্বে গত ১৫ বছর ধরে মানব সেবায় নিয়োজিত অল ইন্ডিয়া হিউম্যান রাইটস। মাত্র ৩ জন সদস্য নিয়ে এই সংগঠনের কর্মযজ্ঞ শুরু হয়েছিল। আজ সারা ভারত জুড়ে এই সংগঠনের শাখা প্রশাখা ছড়িয়ে আছে। কাজের কথায় বিস্তারিত ভাবে না উল্লেখ করলেও একটা কথা অবশ্যই উল্লেখ করতে হয় তা হলো আসানসোল অঞ্চলে গত সাড়ে পাঁচ বছর ধরে নিরলস ভাবে ক্ষুধার্থ ও আর্ত মানুষের মুখে খাবার তুলে দিচ্ছে। করোনা অতিমারীর সময়েও এই পরিষেবা দিয়েছেন। 




প্রায় ২০০ জন দুঃস্থ মানুষ প্রতি নিয়ত এই সেবা পাচ্ছেন। এই সংস্থার উদ্যোগে গত ১০ ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবসে জ্ঞান মঞ্চে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছিলেন। সেই অনুষ্ঠান মঞ্চে বিশিষ্টজনের হাতে ৯ম লেজেন্ড অফ বেঙ্গল এওয়ার্ড তুলে দিলেন সংস্থার চেয়ারম্যান বুম্বা মুখার্জী সহ অতিথিগণ। 


এদিনের পুরস্কার প্রাপকরা হলেন বিধায়ক ও কবি দেবাশীষ কুমার, অভিনেত্রী সোনালী চৌধুরী, অঙ্গনা রায়, পাপিয়া অধিকারী, কাঞ্চনা মৈত্র, মৌবনী সরকার, সৌমিলী ঘোষ বিশ্বাস, অন্বেষা হাজরা, সংগীতশিল্পী জোজো মুখার্জী, অভিনেতা সাগ্নিক, রজতাভ দত্ত, গৌরব চ্যাটার্জী, রাহুল মজুমদার, দিগন্ত বাগচী ও ভরত কল। বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন দাদাজি মহারাজ, সংগীতশিল্পী লাজবন্তী রায়, বিনোদ তামরি, অমিত ভট্টাচার্য, সুধীর চক্রবর্তী, হরণজিৎ সিং, রাম প্রসাদ সরাফ, সঞ্চিত আগরওয়াল, সুনীল আগরওয়াল, সুপ্রদীপ মুখার্জী, মৃনাল দত্ত, সম্রাট সিনহা, সঞ্জীব গোয়েল, রাজা খান, পিনাকি হালদার সহ সংগঠনের সারা বাংলার সদস্যবৃন্দ।

Comments

Popular posts from this blog

NBI !! মৃনাল কান্তি গায়েনের মিউজিক্যাল ডকুমেন্ট্রি "জাগো হে সুন্দরবনবাসী" দুটো ফিল্ম ফেস্টিভালে শ্রেষ্ঠ মিউজিক ভিডিও হিসাবে পুরস্কৃত হয়েছে !!

কলকাতা ।। ২৫ শে ফেব্রুয়ারি,২০২৬ ।।  গীতিকার, সুরকার, কণ্ঠশিল্পী,মুখ্য চরিত্রাভিনেতা, চিত্রগ্রাহক ও পরিচালক শ্রী মৃণাল কান্তি গায়েন তার মিউজিক্যাল ডকুমেন্ট্রি গানের ভিডিও অ্যালবাম- "জাগো হে সুন্দরবনবাসী "(Awake the people of Sundarban )দু'টো দু'টো বিখ্যাত ফিল্ম ফেস্টিভ্যালে প্রতিযোগিতায় শ্রেষ্ঠ মিউজিক ভিডিও হিসেবে পুরস্কৃত হল ।  ২০২৫ সালে হরিয়ানা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভালে(  Haryana International Film Festival, 2025)  প্রদর্শনের জন্য  গোটা বিশ্বের থেকে বাছাই করা আটটি(০৮) গানের অ্যালবামের মধ্যে অন্যতম একটি হিসেবে স্থান পেয়েছে। এবং বেলঘরিয়া ফ্লিম ফেস্টিভাল, 2026 এ "বেস্ট ডকুমেন্টারি মিউজিক ভিডিও অন ইনভায়রণমেন্ট্" হিসাবে পুরস্কৃত হল । 

NBI // বেলগাছিয়ায় ঐতিহ্যবাহী খুঁটি পুজো—২০২৬ দুর্গাপুজোর সূচনা আনুষ্ঠানিকভাবে।।

কলকাতা: রথযাত্রার পবিত্র তিথিকে সামনে রেখে উত্তর কলকাতার বেলগাছিয়া অঞ্চলে বৃহস্পতিবার আয়োজিত হল ঐতিহ্যবাহী “খুঁটি পুজো”। বেলগাছিয়া সর্বজনীন দুর্গোৎসব কমিটির উদ্যোগে অনুষ্ঠিত এই আচার-অনুষ্ঠানের মধ্য দিয়েই আনুষ্ঠানিকভাবে শুরু হল ২০২৬ সালের দুর্গোৎসবের প্রস্তুতি পর্ব। দুর্গাপুজোর মণ্ডপ নির্মাণের শুভ সূচনার প্রতীক হিসেবে খুঁটি পুজো বাংলার সাংস্কৃতিক ঐতিহ্যের এক গুরুত্বপূর্ণ অঙ্গ। প্রতিবছরের মতো এ বছরও ধর্মীয় নিয়মনীতি মেনে পূজার আয়োজন করা হয়, যেখানে ভক্তি ও উৎসাহের পরিবেশে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমিটির সভাপতি অরিন্দম সাহা , সম্পাদক অভিষেক দাস,কার্য নির্বাহী কমিটি সদস্য অনির্বাণ ভট্টাচার্য তাঁদের পাশাপাশি এলাকার বহু বাসিন্দা এই শুভ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন এবং দুর্গোৎসবের সূচনায় সামিল হন।পুজোর আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে মা দুর্গার আশীর্বাদ কামনা করে উদ্যোক্তারা জানান, এই খুঁটি পুজোর মাধ্যমেই এবারের দুর্গোৎসবের পথচলা শুরু হল। তাঁরা আশাবাদী, সকলের সহযোগিতা ও আন্তরিক অংশগ্রহণে আসন্ন দুর্গাপুজো আরও সাফল্যমণ্ডিত ও বর্ণময় হয়ে উঠবে। অনুষ্ঠানের শেষে উপস্থিত সকলের মঙ্গল, শান্তি...

NBI // সাফল্যের ৬০ দিন পূর্তি: 'পোড়া বাঁশি'র উদযাপনে পরিচালক-অভিনেতাদের বর্ণাঢ্য সমাবেশ।।

ডিজিটাল ডেস্কঃ  সাম্প্রতিক টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে "তারামা মোশন পিকচারস" ফিল্ম প্রোডাকশন হাউস নিবেদিত পরিচালক, শুভম দাস পরিচালিত মুক্তিপ্রাপ্ত বাংলা সিনেমা"পোড়া বাঁশি"র 60 Days celebration party অনুষ্ঠিত হয়েছিল প্রোডাকশন হাউসের নিজস্ব অফিসে। কেক কেটে সেলিব্রেশানের শুভ সূচনা হয়।  দ্বিতীয় পর্যায়ে বিশিষ্ট গুণীজনদের সহিত অন্যান্য পরিচালক, টেকনিশিয়ানস ও অভিনেতা-অভিনেত্রীদের বিশেষ সম্বর্ধনার দেওয়া হয়। পাশাপাশি, আড্ডা খাওয়া দাওয়া এবং শিল্পীদের নাচ-গানের মধ্য দিয়ে তৃতীয় পর্যায়ের জমজমাট সমগ্র অনুষ্ঠানটি মনোগ্রাহী হয়ে উঠে।   উপস্থিত ছিল বিশিষ্ট পরিচালক স্বপন সাহা, বিশিষ্ট অভিনেত্রী অনামিকা সাহা, পরিচালক শুভম দাস, শাস্ত্রীজি, প্লেব্যাক সিঙ্গার-অর্ণব ব্যানার্জি, গুরিয়া, কোরিওগ্রাফার-রত্না, পরিচালক কাঞ্চন নাগ, অনসূয়া সামন্ত, সরস্বতী দাস,রুনা (রায়না বূটিক), হাউস ইনচার্জ-রিনা দাস, হাউস ম্যানেজার-পবিত্র হালদার।  হিরোইনদের মধ্যে উপস্থিত ছিল-বনশ্রী, মৌপ্রিয়া, পৌলোমী, সিউ, সোনু,  অনসূয়া। অভিনেতা অভিনেত্রীদের মধ‍্যে উপস্থিত ছিল-মাধব,সৌমক, সুপ্রভাত...