Skip to main content

NBI ! সৈকতের রম্যরচনার 'সত্যি হলেও গল্প' বই কাঁদায় আবার আনে হাসি

পারিজাত মোল্লা,কলকাতা :- 
চলতি বইমেলায় কবি - লেখকদের বই প্রকাশ অব্যাহত। এরেই মাঝে প্রকাশ পেয়েছে সৈকত চৌধুরীর নুতন বই।সৈকতের জন্ম এবং বেড়ে ওঠা কলকাতায়।প্রয়াত সুপ্রিয় চৌধুরী এবং সুতপা চৌধুরীর একমাত্র পুত্র সৈকতের লেখাপড়ায় হাতেখড়ি কলকাতার সাউথ পয়েন্ট স্কুলে। 


এরপর উনি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং এর স্নাতক এবং নার্সিমুঞ্জি ম্যানেজমেন্ট ইনস্টিটিউটের স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেন।
টেলিকম এবং আইটি সেক্টরে ২০ বছরের অভিজ্ঞতা সম্পন্ন সৈকত দেশে ও বিদেশে একাধিক বহুজাতিক সংস্থায়  সিনিয়র পদে কাজ করেছেন। বর্তমানে তিনি কলকাতায় এরিকসন সংস্থায় কর্মরত। এছাড়াও দক্ষিণ কলকাতার হোলি মিশন স্কুলের বোর্ড মেম্বারের দায়িত্ব ও পালন করে থাকেন। সাহিত্য এবং চলচ্চিত্রের অনুরাগী সৈকত বিভিন্ন সময়ে অনুবাদক, চিত্রনাট্য লেখক এবং রাজনৈতিক বিশ্লেষক হিসেবে কাজ করেছেন। 



ইস্টবেঙ্গল এবং আর্জেন্টিনার একনিষ্ঠ সমর্থক সৈকত ফুটবল, ক্রিকেট এবং টেনিসের অনুরাগী এবং অবসর সময়ে ক্রীড়া এবং চলচ্চিত্র বিশ্লেষক হিসেবে লেখালেখি করেন।সৈকতের জীবনের বিভিন্ন সময়ের অভিজ্ঞতা থেকে নেওয়া বাইশটি রম্য রচনার সংকলন 'সত্যি হলেও গল্প' ওনার প্রথম প্রকাশিত বই। চলতি পথে, আমাদের চোখে পড়ে অসংখ্য দৈনন্দিন ঘটনা।আপাতভাবে এগুলোকে সামান্য বলে জ্ঞান হয় কিন্তু এরই মধ্যে লুকিয়ে থাকে জীবনের কিছু আশ্চর্য মুহূর্ত, কিছু ফিলোসফি যা আমাদের তাৎক্ষণিক আনন্দ দেয় বা গভীর শিক্ষা দেয়। অনেক সময় আবার আমাদের চরিত্র ও মনোভাব ও পাল্টে দেয়। 



চারপাশে অনবরত ঘটে চলা এমনি সব সাধারণ নিত্য নৈমিত্তিক ঘটনা আমি নিয়মিত সংগ্রহ করে চলি। কিছু ঘটনা আমাকে কাঁদিয়েছে, কিছু হাসিয়েছে। আবার কিছু অবাক করেছে। আর তাই সেই সমস্ত মুহূর্ত আমি ধরে রাখতে চেয়েছি এই বইয়ে বিবৃত বাইশটি অণুগল্পের মাধ্যমে, যা কিছুটা হলেও আজকের সময়ের প্রতিরূপ।সত্যি এবং কল্পনা মিশিয়ে এই পরিবেশনা আশা করি আপনাদের ভালো লাগবে।



বইয়ের নামকরণ ও তাই এই থিমের সাথে সামঞ্জস্য রেখেই করা হয়েছে -  "সত্যি হলেও গল্প"। 
হয়তো আপনারাও এই গল্পে গুলোর সাথে নিজেদের অভিজ্ঞতার কিছু মিল পাবেন। আর সেখানেই আমার এই ক্ষুদ্র প্রয়াস সার্থক হয়ে উঠবে।এই বইটি পাওয়া যাবে কলকাতা বইমেলায় বাঙলা স্ট্রিট এর স্টলে -  ৬৩১ নং স্টল (৯ নং গেটের কাছে, লিটল ম্যাগাজিনের প্যাভিলিয়নের উল্টো দিকে)।এছাড়াও‌ বইটি সংগ্রহ করতে পারেন অভিযান বুক ক্যাফে Abhijan Book Cafe থেকে। 
অনলাইনে পাবেন  Amazon.com এবং  www.excellerbooks.com থেকে ।
মূল্য - ২৮৫/-

Comments

Popular posts from this blog

NBI !! মৃনাল কান্তি গায়েনের মিউজিক্যাল ডকুমেন্ট্রি "জাগো হে সুন্দরবনবাসী" দুটো ফিল্ম ফেস্টিভালে শ্রেষ্ঠ মিউজিক ভিডিও হিসাবে পুরস্কৃত হয়েছে !!

কলকাতা ।। ২৫ শে ফেব্রুয়ারি,২০২৬ ।।  গীতিকার, সুরকার, কণ্ঠশিল্পী,মুখ্য চরিত্রাভিনেতা, চিত্রগ্রাহক ও পরিচালক শ্রী মৃণাল কান্তি গায়েন তার মিউজিক্যাল ডকুমেন্ট্রি গানের ভিডিও অ্যালবাম- "জাগো হে সুন্দরবনবাসী "(Awake the people of Sundarban )দু'টো দু'টো বিখ্যাত ফিল্ম ফেস্টিভ্যালে প্রতিযোগিতায় শ্রেষ্ঠ মিউজিক ভিডিও হিসেবে পুরস্কৃত হল ।  ২০২৫ সালে হরিয়ানা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভালে(  Haryana International Film Festival, 2025)  প্রদর্শনের জন্য  গোটা বিশ্বের থেকে বাছাই করা আটটি(০৮) গানের অ্যালবামের মধ্যে অন্যতম একটি হিসেবে স্থান পেয়েছে। এবং বেলঘরিয়া ফ্লিম ফেস্টিভাল, 2026 এ "বেস্ট ডকুমেন্টারি মিউজিক ভিডিও অন ইনভায়রণমেন্ট্" হিসাবে পুরস্কৃত হল । 

NBI // বেলগাছিয়ায় ঐতিহ্যবাহী খুঁটি পুজো—২০২৬ দুর্গাপুজোর সূচনা আনুষ্ঠানিকভাবে।।

কলকাতা: রথযাত্রার পবিত্র তিথিকে সামনে রেখে উত্তর কলকাতার বেলগাছিয়া অঞ্চলে বৃহস্পতিবার আয়োজিত হল ঐতিহ্যবাহী “খুঁটি পুজো”। বেলগাছিয়া সর্বজনীন দুর্গোৎসব কমিটির উদ্যোগে অনুষ্ঠিত এই আচার-অনুষ্ঠানের মধ্য দিয়েই আনুষ্ঠানিকভাবে শুরু হল ২০২৬ সালের দুর্গোৎসবের প্রস্তুতি পর্ব। দুর্গাপুজোর মণ্ডপ নির্মাণের শুভ সূচনার প্রতীক হিসেবে খুঁটি পুজো বাংলার সাংস্কৃতিক ঐতিহ্যের এক গুরুত্বপূর্ণ অঙ্গ। প্রতিবছরের মতো এ বছরও ধর্মীয় নিয়মনীতি মেনে পূজার আয়োজন করা হয়, যেখানে ভক্তি ও উৎসাহের পরিবেশে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমিটির সভাপতি অরিন্দম সাহা , সম্পাদক অভিষেক দাস,কার্য নির্বাহী কমিটি সদস্য অনির্বাণ ভট্টাচার্য তাঁদের পাশাপাশি এলাকার বহু বাসিন্দা এই শুভ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন এবং দুর্গোৎসবের সূচনায় সামিল হন।পুজোর আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে মা দুর্গার আশীর্বাদ কামনা করে উদ্যোক্তারা জানান, এই খুঁটি পুজোর মাধ্যমেই এবারের দুর্গোৎসবের পথচলা শুরু হল। তাঁরা আশাবাদী, সকলের সহযোগিতা ও আন্তরিক অংশগ্রহণে আসন্ন দুর্গাপুজো আরও সাফল্যমণ্ডিত ও বর্ণময় হয়ে উঠবে। অনুষ্ঠানের শেষে উপস্থিত সকলের মঙ্গল, শান্তি...

NBI // সাফল্যের ৬০ দিন পূর্তি: 'পোড়া বাঁশি'র উদযাপনে পরিচালক-অভিনেতাদের বর্ণাঢ্য সমাবেশ।।

ডিজিটাল ডেস্কঃ  সাম্প্রতিক টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে "তারামা মোশন পিকচারস" ফিল্ম প্রোডাকশন হাউস নিবেদিত পরিচালক, শুভম দাস পরিচালিত মুক্তিপ্রাপ্ত বাংলা সিনেমা"পোড়া বাঁশি"র 60 Days celebration party অনুষ্ঠিত হয়েছিল প্রোডাকশন হাউসের নিজস্ব অফিসে। কেক কেটে সেলিব্রেশানের শুভ সূচনা হয়।  দ্বিতীয় পর্যায়ে বিশিষ্ট গুণীজনদের সহিত অন্যান্য পরিচালক, টেকনিশিয়ানস ও অভিনেতা-অভিনেত্রীদের বিশেষ সম্বর্ধনার দেওয়া হয়। পাশাপাশি, আড্ডা খাওয়া দাওয়া এবং শিল্পীদের নাচ-গানের মধ্য দিয়ে তৃতীয় পর্যায়ের জমজমাট সমগ্র অনুষ্ঠানটি মনোগ্রাহী হয়ে উঠে।   উপস্থিত ছিল বিশিষ্ট পরিচালক স্বপন সাহা, বিশিষ্ট অভিনেত্রী অনামিকা সাহা, পরিচালক শুভম দাস, শাস্ত্রীজি, প্লেব্যাক সিঙ্গার-অর্ণব ব্যানার্জি, গুরিয়া, কোরিওগ্রাফার-রত্না, পরিচালক কাঞ্চন নাগ, অনসূয়া সামন্ত, সরস্বতী দাস,রুনা (রায়না বূটিক), হাউস ইনচার্জ-রিনা দাস, হাউস ম্যানেজার-পবিত্র হালদার।  হিরোইনদের মধ্যে উপস্থিত ছিল-বনশ্রী, মৌপ্রিয়া, পৌলোমী, সিউ, সোনু,  অনসূয়া। অভিনেতা অভিনেত্রীদের মধ‍্যে উপস্থিত ছিল-মাধব,সৌমক, সুপ্রভাত...