Skip to main content

NBI // দিল্লিতে আন্তর্জাতিক বঙ্গ সম্মেলন ও সম্মাননা জ্ঞাপন অনুষ্ঠান আয়োজক বঙ্গভাষী মহাসভা !

নিউ দিল্লি, ফেব্রুয়ারী, ২০২৪ :- নিউ দিল্লির বিশ্ব যুবক কেন্দ্রে বঙ্গভাষী মহাসভা ফাউন্ডেশনের ( বি বি এম এফ)উদ্যোগে আন্তর্জাতিক মানের এক বিরাট আলোচনা সভার আয়োজন করা হয়েছিল। উক্ত সভায় বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রী তথাগত রায়,(প্রাক্তন  রাজ্যপাল : ত্রিপুরা, মেঘালয়া ও অরুনাচল প্রদেশ)  শ্রী বিপ্লব রায়( গুডউইল এম্বাসাডর, আই আই এ ইন্ডিয়া, অফিসিয়াল পার্টনার ইউনেস্কো)  বি বি এম এফ এর জাতীয় ও আন্তর্জাতিক সভাপতি ড: পরিমল কান্তি মন্ডল, ও সম্পাদক ড:শুভ্র চক্রবর্তী এবং ভারত, বাংলাদেশ, কানাডা, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও জার্মানি থেকে আসা বিশিষ্ট অতিথি বৃন্দ।           



এই সভায় শিল্প, সাহিত্য - সংস্কৃতি, বিঞ্জান, স্বাস্থ্য, সমাজসেবা,উদ্যোগ, দক্ষ পরিচালনা, সাংবাদিকতা,সিনেমা, ইত্যাদি বিভিন্ন বিষয়ে কৃতি বঙ্গভাষীদের সম্মান প্রদর্শন করা হয়।বঙ্গভাষী মহাসভা ফাউন্ডেশনের জাতীয় ও আন্তর্জাতিক সভাপতি ড: পরিমল কান্তি মন্ডল বলেন, " সারা পৃথিবীতে বাংলা ভাষা আজ চতুর্থ স্থান অধিকার করেছে। ইংরাজি, মান্দারিন ( চীনা), স্প্যানিশ এর পরেই বাংলা ভাষায় পৃথিবীতে সব থেকে বেশি মানুষ কথা বলে। ইউনেস্কোর বিচারে বাংলাই পৃথিবীর সবচেয়ে মিষ্টি ভাষা। বাংলা ভাষা পাওয়া যায় ৩৫০০ খ্রীস্টপূর্বাব্দে।বাংলা ভাষা বিকাশের ইতিহাস ১৩০০ বছরের পূরানো। 



কিন্তু দূ:খের বিষয় এখন ও ভারত সরকার এই ভাষাকে ধ্রপদী ভাষা বা ক্লাসিকাল ল্যাঙ্গুয়েজ হিসেবে স্বীকৃতি প্রদান করেনি। আর এই দাবী আরও জোরালো করা এবং বাঙ্গালী দের জীবন যাত্রার মান উন্নয়ন করার জন্য দরকার বিশ্বের সকল বাঙালিকে একত্রিত করে এক ছাতার তলায় নিয়ে আসা।একে অপরের প্রতি সহযোগীতার হাত বাড়িয়ে দেওয়া। এক সময় এই বাঙালিরাই দেশ স্বাধীন করার জন্য নিজেদের জীবন বলিদান দিয়েও দেশের জন্য লড়াই করেছেন। দেশের সমস্থ্য উচ্চতর পদে এই বাঙালী তথা বাংলা ভাষা ছিল। 




আজও মেধাবী বাঙালীরা পৃথিবীর বিভিন্ন উন্নত দেশে উচ্চতর পদে অধিষ্ঠিত। তাই আমাদের এই বঙ্গভাষী মহাসভা ফাউন্ডেশনের ( বি বি এম এফ) প্রধান উদ্দেশ্য দেশ ও বিদেশের সকল বাঙালিদের একত্রিত করে,বাংলার কালচার ও আদর্শকে ফিরিয়ে এনে বাংলা ভাষা ও বঙ্গভাষীদের দেশ তথা বিশ্বের সর্বোচ্চ স্থানে পৌঁছে দেওয়া।"

Comments

Popular posts from this blog

NBI !! মৃনাল কান্তি গায়েনের মিউজিক্যাল ডকুমেন্ট্রি "জাগো হে সুন্দরবনবাসী" দুটো ফিল্ম ফেস্টিভালে শ্রেষ্ঠ মিউজিক ভিডিও হিসাবে পুরস্কৃত হয়েছে !!

কলকাতা ।। ২৫ শে ফেব্রুয়ারি,২০২৬ ।।  গীতিকার, সুরকার, কণ্ঠশিল্পী,মুখ্য চরিত্রাভিনেতা, চিত্রগ্রাহক ও পরিচালক শ্রী মৃণাল কান্তি গায়েন তার মিউজিক্যাল ডকুমেন্ট্রি গানের ভিডিও অ্যালবাম- "জাগো হে সুন্দরবনবাসী "(Awake the people of Sundarban )দু'টো দু'টো বিখ্যাত ফিল্ম ফেস্টিভ্যালে প্রতিযোগিতায় শ্রেষ্ঠ মিউজিক ভিডিও হিসেবে পুরস্কৃত হল ।  ২০২৫ সালে হরিয়ানা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভালে(  Haryana International Film Festival, 2025)  প্রদর্শনের জন্য  গোটা বিশ্বের থেকে বাছাই করা আটটি(০৮) গানের অ্যালবামের মধ্যে অন্যতম একটি হিসেবে স্থান পেয়েছে। এবং বেলঘরিয়া ফ্লিম ফেস্টিভাল, 2026 এ "বেস্ট ডকুমেন্টারি মিউজিক ভিডিও অন ইনভায়রণমেন্ট্" হিসাবে পুরস্কৃত হল । 

NBI // বেলগাছিয়ায় ঐতিহ্যবাহী খুঁটি পুজো—২০২৬ দুর্গাপুজোর সূচনা আনুষ্ঠানিকভাবে।।

কলকাতা: রথযাত্রার পবিত্র তিথিকে সামনে রেখে উত্তর কলকাতার বেলগাছিয়া অঞ্চলে বৃহস্পতিবার আয়োজিত হল ঐতিহ্যবাহী “খুঁটি পুজো”। বেলগাছিয়া সর্বজনীন দুর্গোৎসব কমিটির উদ্যোগে অনুষ্ঠিত এই আচার-অনুষ্ঠানের মধ্য দিয়েই আনুষ্ঠানিকভাবে শুরু হল ২০২৬ সালের দুর্গোৎসবের প্রস্তুতি পর্ব। দুর্গাপুজোর মণ্ডপ নির্মাণের শুভ সূচনার প্রতীক হিসেবে খুঁটি পুজো বাংলার সাংস্কৃতিক ঐতিহ্যের এক গুরুত্বপূর্ণ অঙ্গ। প্রতিবছরের মতো এ বছরও ধর্মীয় নিয়মনীতি মেনে পূজার আয়োজন করা হয়, যেখানে ভক্তি ও উৎসাহের পরিবেশে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমিটির সভাপতি অরিন্দম সাহা , সম্পাদক অভিষেক দাস,কার্য নির্বাহী কমিটি সদস্য অনির্বাণ ভট্টাচার্য তাঁদের পাশাপাশি এলাকার বহু বাসিন্দা এই শুভ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন এবং দুর্গোৎসবের সূচনায় সামিল হন।পুজোর আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে মা দুর্গার আশীর্বাদ কামনা করে উদ্যোক্তারা জানান, এই খুঁটি পুজোর মাধ্যমেই এবারের দুর্গোৎসবের পথচলা শুরু হল। তাঁরা আশাবাদী, সকলের সহযোগিতা ও আন্তরিক অংশগ্রহণে আসন্ন দুর্গাপুজো আরও সাফল্যমণ্ডিত ও বর্ণময় হয়ে উঠবে। অনুষ্ঠানের শেষে উপস্থিত সকলের মঙ্গল, শান্তি...

NBI // সাফল্যের ৬০ দিন পূর্তি: 'পোড়া বাঁশি'র উদযাপনে পরিচালক-অভিনেতাদের বর্ণাঢ্য সমাবেশ।।

ডিজিটাল ডেস্কঃ  সাম্প্রতিক টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে "তারামা মোশন পিকচারস" ফিল্ম প্রোডাকশন হাউস নিবেদিত পরিচালক, শুভম দাস পরিচালিত মুক্তিপ্রাপ্ত বাংলা সিনেমা"পোড়া বাঁশি"র 60 Days celebration party অনুষ্ঠিত হয়েছিল প্রোডাকশন হাউসের নিজস্ব অফিসে। কেক কেটে সেলিব্রেশানের শুভ সূচনা হয়।  দ্বিতীয় পর্যায়ে বিশিষ্ট গুণীজনদের সহিত অন্যান্য পরিচালক, টেকনিশিয়ানস ও অভিনেতা-অভিনেত্রীদের বিশেষ সম্বর্ধনার দেওয়া হয়। পাশাপাশি, আড্ডা খাওয়া দাওয়া এবং শিল্পীদের নাচ-গানের মধ্য দিয়ে তৃতীয় পর্যায়ের জমজমাট সমগ্র অনুষ্ঠানটি মনোগ্রাহী হয়ে উঠে।   উপস্থিত ছিল বিশিষ্ট পরিচালক স্বপন সাহা, বিশিষ্ট অভিনেত্রী অনামিকা সাহা, পরিচালক শুভম দাস, শাস্ত্রীজি, প্লেব্যাক সিঙ্গার-অর্ণব ব্যানার্জি, গুরিয়া, কোরিওগ্রাফার-রত্না, পরিচালক কাঞ্চন নাগ, অনসূয়া সামন্ত, সরস্বতী দাস,রুনা (রায়না বূটিক), হাউস ইনচার্জ-রিনা দাস, হাউস ম্যানেজার-পবিত্র হালদার।  হিরোইনদের মধ্যে উপস্থিত ছিল-বনশ্রী, মৌপ্রিয়া, পৌলোমী, সিউ, সোনু,  অনসূয়া। অভিনেতা অভিনেত্রীদের মধ‍্যে উপস্থিত ছিল-মাধব,সৌমক, সুপ্রভাত...