Skip to main content

NBI // লোকসভা ভোটকে সামনে রেখে দেয়াল লেখাের মধ্যে দেখা যাচ্ছে কোন পার্টি কৌতুক চিত্র করছেন তো অন্য কোন পার্টি নিজেদের হিট প্রকল্প গুলোকে মানুষের সামনে তুলে ধরছে

হাওড়া, বালি :- 
লোকসভা ভোটের প্রথম প্রচার হল দেওয়াল লিখন আর এই দেওয়াল লিখনে বিভিন্ন ধরনের কৌতুক চিত্র উঠে আসে মানুষের চোখের সামনে। মানুষ উপভোগ করে এই নতুন ধরনের প্রচেষ্টাকে। হাওড়া শহর জুড়ে দেখা যাচ্ছে CPIM ও TMC পার্টির কর্মীরা দেওয়াল লিখনে কৌতুক চিত্র ও নিজেদের হিট প্রকল্প গুলোকে সামনে তুলে ধরছে। মহিলারাও পেছনে পড়ে নেই তারাও এগিয়ে এসে  কাঁধে কাঁধ মিলিয়ে দেয়াল লিখছেন। বিজেপির বালি বিধানসভার প্রাক্তন সম্পাদক সৌম্য ঘোষ জানান যে এগুলো হাস্যকর নিজেদের প্রকল্পগুলোকে যে প্রকল্প গুলো মানুষ উপভোগ করছে সেগুলোকে নতুন করে চোখের সামনে তুলে ধরার কি দরকার আছে মানুষ তো পাচ্ছে। তো আবার নতুন করে তুলে ধরার কি কারণ আছে তার সঙ্গে আরো বলছেন নিশ্চয়ই তারা ভয় পেয়ে গেছ। 




বলেই এই ধরনের কর্মকাণ্ডে মেতে উঠেছে। সিপিএম রাজ্য কমিটির সদস্য শংকর মৈত্র জানাচ্ছেন দেওয়ালে এইসব লেখার অর্থ একই নিজেদের প্রতি ভরসা হারিয়ে ফেলেছে টিএমসি সরকার। তাই নিজেদের প্রকল্প গুলোকে সামনে তুলে ধরতে হচ্ছে। আর টিএমসি নেতা রায়চরণ মান্না জানাচ্ছেন যে মানুষ সর্বদাই তাদের পাশে ছিল পাশে আছে পাশে থাকবে আর আমরাও মানুষের পাশে সারাক্ষণ রয়েছে। 





কি কি পরিষেবা রয়েছে সেগুলো আরো মানুষের চোখের সামনে তুলে ধরার এই প্রচেষ্টাকে কিছু লোকে কটাক্ষ করলেও আমরা আমাদের কাজ করে যাব। ২৫ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর ও ব্যুরো চেয়ারপারসন বিশ্বনাথ দাস তিনিও একই কথা বলেন যে সারা বছর আমরা মানুষের পাশে থাকি। 




নতুন করে আর তাদের জানাতে হবে না তবে এই প্রকল্পগুলো তুলে ধরার একটাই লক্ষ্য সেটা হচ্ছে মানুষ উপভোগ করছে প্রত্যেকটা প্রকল্প এবং এই প্রকল্পগুলো উপভোগ করতে পারে যে সকল মানুষের কাছে এখনো পৌঁছয়নি। তারা যাতে করে এই সকল প্রকল্প উপভোগ করতে পারে। তারই প্রচেষ্টা করছি আমরা। এখন প্রশ্ন একটাই উঠছে যে এই কৌতুক চিত্র ও প্রকল্পের যুদ্ধে কে হবে জয়ী?

Comments

Popular posts from this blog

NBI !! মৃনাল কান্তি গায়েনের মিউজিক্যাল ডকুমেন্ট্রি "জাগো হে সুন্দরবনবাসী" দুটো ফিল্ম ফেস্টিভালে শ্রেষ্ঠ মিউজিক ভিডিও হিসাবে পুরস্কৃত হয়েছে !!

কলকাতা ।। ২৫ শে ফেব্রুয়ারি,২০২৬ ।।  গীতিকার, সুরকার, কণ্ঠশিল্পী,মুখ্য চরিত্রাভিনেতা, চিত্রগ্রাহক ও পরিচালক শ্রী মৃণাল কান্তি গায়েন তার মিউজিক্যাল ডকুমেন্ট্রি গানের ভিডিও অ্যালবাম- "জাগো হে সুন্দরবনবাসী "(Awake the people of Sundarban )দু'টো দু'টো বিখ্যাত ফিল্ম ফেস্টিভ্যালে প্রতিযোগিতায় শ্রেষ্ঠ মিউজিক ভিডিও হিসেবে পুরস্কৃত হল ।  ২০২৫ সালে হরিয়ানা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভালে(  Haryana International Film Festival, 2025)  প্রদর্শনের জন্য  গোটা বিশ্বের থেকে বাছাই করা আটটি(০৮) গানের অ্যালবামের মধ্যে অন্যতম একটি হিসেবে স্থান পেয়েছে। এবং বেলঘরিয়া ফ্লিম ফেস্টিভাল, 2026 এ "বেস্ট ডকুমেন্টারি মিউজিক ভিডিও অন ইনভায়রণমেন্ট্" হিসাবে পুরস্কৃত হল । 

NBI // বেলগাছিয়ায় ঐতিহ্যবাহী খুঁটি পুজো—২০২৬ দুর্গাপুজোর সূচনা আনুষ্ঠানিকভাবে।।

কলকাতা: রথযাত্রার পবিত্র তিথিকে সামনে রেখে উত্তর কলকাতার বেলগাছিয়া অঞ্চলে বৃহস্পতিবার আয়োজিত হল ঐতিহ্যবাহী “খুঁটি পুজো”। বেলগাছিয়া সর্বজনীন দুর্গোৎসব কমিটির উদ্যোগে অনুষ্ঠিত এই আচার-অনুষ্ঠানের মধ্য দিয়েই আনুষ্ঠানিকভাবে শুরু হল ২০২৬ সালের দুর্গোৎসবের প্রস্তুতি পর্ব। দুর্গাপুজোর মণ্ডপ নির্মাণের শুভ সূচনার প্রতীক হিসেবে খুঁটি পুজো বাংলার সাংস্কৃতিক ঐতিহ্যের এক গুরুত্বপূর্ণ অঙ্গ। প্রতিবছরের মতো এ বছরও ধর্মীয় নিয়মনীতি মেনে পূজার আয়োজন করা হয়, যেখানে ভক্তি ও উৎসাহের পরিবেশে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমিটির সভাপতি অরিন্দম সাহা , সম্পাদক অভিষেক দাস,কার্য নির্বাহী কমিটি সদস্য অনির্বাণ ভট্টাচার্য তাঁদের পাশাপাশি এলাকার বহু বাসিন্দা এই শুভ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন এবং দুর্গোৎসবের সূচনায় সামিল হন।পুজোর আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে মা দুর্গার আশীর্বাদ কামনা করে উদ্যোক্তারা জানান, এই খুঁটি পুজোর মাধ্যমেই এবারের দুর্গোৎসবের পথচলা শুরু হল। তাঁরা আশাবাদী, সকলের সহযোগিতা ও আন্তরিক অংশগ্রহণে আসন্ন দুর্গাপুজো আরও সাফল্যমণ্ডিত ও বর্ণময় হয়ে উঠবে। অনুষ্ঠানের শেষে উপস্থিত সকলের মঙ্গল, শান্তি...

NBI // সাফল্যের ৬০ দিন পূর্তি: 'পোড়া বাঁশি'র উদযাপনে পরিচালক-অভিনেতাদের বর্ণাঢ্য সমাবেশ।।

ডিজিটাল ডেস্কঃ  সাম্প্রতিক টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে "তারামা মোশন পিকচারস" ফিল্ম প্রোডাকশন হাউস নিবেদিত পরিচালক, শুভম দাস পরিচালিত মুক্তিপ্রাপ্ত বাংলা সিনেমা"পোড়া বাঁশি"র 60 Days celebration party অনুষ্ঠিত হয়েছিল প্রোডাকশন হাউসের নিজস্ব অফিসে। কেক কেটে সেলিব্রেশানের শুভ সূচনা হয়।  দ্বিতীয় পর্যায়ে বিশিষ্ট গুণীজনদের সহিত অন্যান্য পরিচালক, টেকনিশিয়ানস ও অভিনেতা-অভিনেত্রীদের বিশেষ সম্বর্ধনার দেওয়া হয়। পাশাপাশি, আড্ডা খাওয়া দাওয়া এবং শিল্পীদের নাচ-গানের মধ্য দিয়ে তৃতীয় পর্যায়ের জমজমাট সমগ্র অনুষ্ঠানটি মনোগ্রাহী হয়ে উঠে।   উপস্থিত ছিল বিশিষ্ট পরিচালক স্বপন সাহা, বিশিষ্ট অভিনেত্রী অনামিকা সাহা, পরিচালক শুভম দাস, শাস্ত্রীজি, প্লেব্যাক সিঙ্গার-অর্ণব ব্যানার্জি, গুরিয়া, কোরিওগ্রাফার-রত্না, পরিচালক কাঞ্চন নাগ, অনসূয়া সামন্ত, সরস্বতী দাস,রুনা (রায়না বূটিক), হাউস ইনচার্জ-রিনা দাস, হাউস ম্যানেজার-পবিত্র হালদার।  হিরোইনদের মধ্যে উপস্থিত ছিল-বনশ্রী, মৌপ্রিয়া, পৌলোমী, সিউ, সোনু,  অনসূয়া। অভিনেতা অভিনেত্রীদের মধ‍্যে উপস্থিত ছিল-মাধব,সৌমক, সুপ্রভাত...