Skip to main content

NBI // ঈদের প্রাক্কালে পিছিয়ে পড়া মানুষদের পাশে

কলকাতা এপ্রিল,২০২৪ : বছরের অন্যান্য পবিত্র দিনের মতো ২০২৪ এর পবিত্র রমজান মাস শেষ হয়ে আসছে। রোজা পালনের সমাপ্তির পরই ঈদ উদযাপন করা হয়। ঈদকে আবার  ‘রোজা ভাঙার উৎসব’ও বলা হয়ে থাকে। তিন দিন ধরে এই ঈদ উৎসব চলে । বিশ্বের বিভিন্ন প্রান্তের মুসলিমরা ঈদ উদযাপনের প্রস্তুতি নিতে শুরু করেছেন।
কিছু মানুষ পরিত্র ঈদের  প্রাক্কালে নতুন জামা কাপড় নিয়ে এগিয়ে এসেছেন "আলো"  সংস্থার পাশে ।
যে কোনো অনুষ্ঠান বা উৎসবে  "আলো" সমাজের আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষদের নতুন বস্ত্র ও খাদ্য সামগ্রী দিয়ে সেবা করে থাকে। তাই "আলো" সংস্থাকে সাথে নিয়ে বিভিন্ন জায়গার ২০০ জন মানুষকে নতুন বস্ত্র ও খাদ্য সামগ্রী তাদের হাতে তুলে দেওয়া হয়।  সোদপুর ও ব্যারাকপুর  স্টেশনে আশ্রিত কিছু অসহায় মানুষদের একটি বেলার জন্য  ভাত ও আলুর দম ,বিস্কুট ,পানিও জল দিয়ে তাদের আহারের ব্যবস্থাও করা হয়েছিল।
উক্ত কাজে আর্থিকভাবে হৃদয় দিয়ে সহযোগিতা করেছেন "বামদেব ঘোষ" রামনগর বাচড়া বেলডাঙা  মুর্শিদাবাদ থেকে "কিংশুক সরকার" রঘুনাথগঞ্জ সুকান্তপল্লী  মুর্শিদাবাদ  থেকে "তন্ময় ঘোষ" এবং  গরোরা মরুরিয়া মুর্শিদাবাদের অন্তর্গত "সাথী মন্ডল" ও তার সুযোগ্য পুত্র "মৈনাক মন্ডলের" মতন ব্যক্তিরা।"আলো"র সামাজিক আঙিনায় তাদের সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। "আলো"র এই কর্মকাণ্ডের উদ্যোগ প্রধানমন্ত্রীর স্বচ্ছ ভারত গঠনের একটা অংশ মাত্র। "আলো"র পক্ষ থেকে পাশে থাকার এই মানুষদের আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানাই ও কামনা করি যে ওনারা বেঁচে থাকার পাশাপাশি পারিবারিক দায়বদ্ধতা পালন করার সঙ্গে সঙ্গে সামাজিক  দায়িত্ব পালন করছেন। মানুষের সেবাই "আলো"র সদস্যদের অঙ্গীকার। "আলো"র সকল সদস্যদের পক্ষ থেকে ও "আলো"র কর্ণধার প্রবুদ্ধ রায়ের পক্ষ থেকে ওনাদের জন্য রইলো অভিনন্দন।

Comments

Popular posts from this blog

NBI !! মৃনাল কান্তি গায়েনের মিউজিক্যাল ডকুমেন্ট্রি "জাগো হে সুন্দরবনবাসী" দুটো ফিল্ম ফেস্টিভালে শ্রেষ্ঠ মিউজিক ভিডিও হিসাবে পুরস্কৃত হয়েছে !!

কলকাতা ।। ২৫ শে ফেব্রুয়ারি,২০২৬ ।।  গীতিকার, সুরকার, কণ্ঠশিল্পী,মুখ্য চরিত্রাভিনেতা, চিত্রগ্রাহক ও পরিচালক শ্রী মৃণাল কান্তি গায়েন তার মিউজিক্যাল ডকুমেন্ট্রি গানের ভিডিও অ্যালবাম- "জাগো হে সুন্দরবনবাসী "(Awake the people of Sundarban )দু'টো দু'টো বিখ্যাত ফিল্ম ফেস্টিভ্যালে প্রতিযোগিতায় শ্রেষ্ঠ মিউজিক ভিডিও হিসেবে পুরস্কৃত হল ।  ২০২৫ সালে হরিয়ানা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভালে(  Haryana International Film Festival, 2025)  প্রদর্শনের জন্য  গোটা বিশ্বের থেকে বাছাই করা আটটি(০৮) গানের অ্যালবামের মধ্যে অন্যতম একটি হিসেবে স্থান পেয়েছে। এবং বেলঘরিয়া ফ্লিম ফেস্টিভাল, 2026 এ "বেস্ট ডকুমেন্টারি মিউজিক ভিডিও অন ইনভায়রণমেন্ট্" হিসাবে পুরস্কৃত হল । 

NBI // বেলগাছিয়ায় ঐতিহ্যবাহী খুঁটি পুজো—২০২৬ দুর্গাপুজোর সূচনা আনুষ্ঠানিকভাবে।।

কলকাতা: রথযাত্রার পবিত্র তিথিকে সামনে রেখে উত্তর কলকাতার বেলগাছিয়া অঞ্চলে বৃহস্পতিবার আয়োজিত হল ঐতিহ্যবাহী “খুঁটি পুজো”। বেলগাছিয়া সর্বজনীন দুর্গোৎসব কমিটির উদ্যোগে অনুষ্ঠিত এই আচার-অনুষ্ঠানের মধ্য দিয়েই আনুষ্ঠানিকভাবে শুরু হল ২০২৬ সালের দুর্গোৎসবের প্রস্তুতি পর্ব। দুর্গাপুজোর মণ্ডপ নির্মাণের শুভ সূচনার প্রতীক হিসেবে খুঁটি পুজো বাংলার সাংস্কৃতিক ঐতিহ্যের এক গুরুত্বপূর্ণ অঙ্গ। প্রতিবছরের মতো এ বছরও ধর্মীয় নিয়মনীতি মেনে পূজার আয়োজন করা হয়, যেখানে ভক্তি ও উৎসাহের পরিবেশে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমিটির সভাপতি অরিন্দম সাহা , সম্পাদক অভিষেক দাস,কার্য নির্বাহী কমিটি সদস্য অনির্বাণ ভট্টাচার্য তাঁদের পাশাপাশি এলাকার বহু বাসিন্দা এই শুভ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন এবং দুর্গোৎসবের সূচনায় সামিল হন।পুজোর আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে মা দুর্গার আশীর্বাদ কামনা করে উদ্যোক্তারা জানান, এই খুঁটি পুজোর মাধ্যমেই এবারের দুর্গোৎসবের পথচলা শুরু হল। তাঁরা আশাবাদী, সকলের সহযোগিতা ও আন্তরিক অংশগ্রহণে আসন্ন দুর্গাপুজো আরও সাফল্যমণ্ডিত ও বর্ণময় হয়ে উঠবে। অনুষ্ঠানের শেষে উপস্থিত সকলের মঙ্গল, শান্তি...

NBI // সাফল্যের ৬০ দিন পূর্তি: 'পোড়া বাঁশি'র উদযাপনে পরিচালক-অভিনেতাদের বর্ণাঢ্য সমাবেশ।।

ডিজিটাল ডেস্কঃ  সাম্প্রতিক টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে "তারামা মোশন পিকচারস" ফিল্ম প্রোডাকশন হাউস নিবেদিত পরিচালক, শুভম দাস পরিচালিত মুক্তিপ্রাপ্ত বাংলা সিনেমা"পোড়া বাঁশি"র 60 Days celebration party অনুষ্ঠিত হয়েছিল প্রোডাকশন হাউসের নিজস্ব অফিসে। কেক কেটে সেলিব্রেশানের শুভ সূচনা হয়।  দ্বিতীয় পর্যায়ে বিশিষ্ট গুণীজনদের সহিত অন্যান্য পরিচালক, টেকনিশিয়ানস ও অভিনেতা-অভিনেত্রীদের বিশেষ সম্বর্ধনার দেওয়া হয়। পাশাপাশি, আড্ডা খাওয়া দাওয়া এবং শিল্পীদের নাচ-গানের মধ্য দিয়ে তৃতীয় পর্যায়ের জমজমাট সমগ্র অনুষ্ঠানটি মনোগ্রাহী হয়ে উঠে।   উপস্থিত ছিল বিশিষ্ট পরিচালক স্বপন সাহা, বিশিষ্ট অভিনেত্রী অনামিকা সাহা, পরিচালক শুভম দাস, শাস্ত্রীজি, প্লেব্যাক সিঙ্গার-অর্ণব ব্যানার্জি, গুরিয়া, কোরিওগ্রাফার-রত্না, পরিচালক কাঞ্চন নাগ, অনসূয়া সামন্ত, সরস্বতী দাস,রুনা (রায়না বূটিক), হাউস ইনচার্জ-রিনা দাস, হাউস ম্যানেজার-পবিত্র হালদার।  হিরোইনদের মধ্যে উপস্থিত ছিল-বনশ্রী, মৌপ্রিয়া, পৌলোমী, সিউ, সোনু,  অনসূয়া। অভিনেতা অভিনেত্রীদের মধ‍্যে উপস্থিত ছিল-মাধব,সৌমক, সুপ্রভাত...