Skip to main content

NBI // শ্রী গণেশ জ্যোতিষ কেন্দ্রের উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠান !

নিউজ ডেস্ক : 
'শ্রী গণেশ জ্যোতিষ কেন্দ্র' র দশম বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে গেল ২১ এপ্রিল রবিবার। হাওড়ার শালকিয়ার 'অমরদীপ সব পেয়েছির আসর'- এর মাঠে আয়োজিত এই অনুষ্ঠানে নাচ ও গানের পাশাপাশি ছিল জ্যোতিষ নিয়ে আলোচনা। সেই সঙ্গে ছিল গুণীজন সংবর্ধনা। 

অনুষ্ঠান শুরু হয় পূর্ণিমা সাহার পরিচালনায় গণেশ বন্দনা ও নাচ দিয়ে। গান গেয়ে দর্শক শ্রোতাদের মাতিয়ে দেন বর্ণালী রায় চৌধুরী। তাঁর গাওয়া 'তখন তোমার একুশ বছর বোধহয়', 'এক প্যার কা নাগমা হ্যায়'-গানগুলো শ্রোতাদের মন ছুঁয়ে যায়। এছাড়াও সঙ্গীত পরিবেশন করেন সংযুক্তা দে , ঝুমকি সেন ও অনির্বাণ সুর। 
নৃত্য পরিবেশন করে 'সৃজন নৃত্য গোষ্ঠী', 'নিক্কণ গ্ৰুপ', 'গণেশা ড্যান্স অ্যাকাডেমি' ও 'বিভাস ড্যান্স গ্ৰুপ'। 
 অনুষ্ঠান থেকে আজ আনুষ্ঠানিক ভাবে সূচনা হয় "রীতা ফাউন্ডেশন" এর। শ্রী শ্রী মাকালী উদ্যানের মাধ্যমে শুরু হয়েছিল শুভ উদ্যোগের আর আজকে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করল "রীতা ফাউন্ডেশন" শ্রী গণেশ জ্যোতিষ কেন্দ্রের কর্ণধার ড: নীলাদ্রি নারায়ণ বসু, জানান মাতার স্মৃতির উদ্দেশ্যে উৎসর্গকৃত করা "রীতা ফাউন্ডেশন" যাদের প্রথম এবং প্রধান কাজ হল ধর্মীয় স্থানগুলিকে সংস্কার করা। রীতা ফাউন্ডেশন এর কর্ণধার শ্রীযুক্ত সৌমেন্দ্রনাথ বসু আমাদের জানান মন্দির মসজিদ গির্জা যাই হোক না কেন আমরা সমস্ত ধর্মীয় স্থানগুলিকে সংস্কার করে নব রূপে ফিরিয়ে দেব। মায়ের এরকমই ইচ্ছা ছিল। তাই তার ইচ্ছার প্রতি সম্মান জানিয়ে আমাদের এই প্রয়াস এই প্রয়াসে সঙ্গে আছে লক্ষী কনস্ট্রাকশনসের কর্ণধার শ্রীযুক্ত অমিত গুপ্ত।

এই দিন আরও একটি ঘোষণা শ্রী গণেশ জ্যোতিষ কেন্দ্রের পক্ষ থেকে করা হয় যেটি হল "গনেশা" অ্যাপ ও ওয়েবসাইট।
 সাধারণ মানুষের জীবনে আশার আলো দেখাতে, সমস্ত মানুষকে জ্যোতিষের কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত করতে এবং যারা সরাসরি ড: নীলাদ্রি নারায়ন বসুর কাছে পৌঁছতে পারছেন না তাদের কথা মাথায় রেখে শ্রী গনেশ জ্যোতিষ কেন্দ্র আনতে চলেছে "গণেশা" অ্যাপ ও ওয়েবসাইট। সংস্থার কর্ণধার বৈদিক জ্যোতির বিশেষজ্ঞ ড: নীলাদ্রি নারায়ন বসু জানান সাধারণ মানুষের জীবনে জ্যোতিষের আলো ছড়িয়ে দিতে এই নতুন অ্যাপ এবং ওয়েবসাইট কাজ করবে। আগামী ২২ শে মে বুদ্ধ পূর্ণিমার দিন থেকে এই অ্যাপ ও ওয়েবসাইট জনসাধারণের জন্য গুগল প্লে স্টোরে পাওয়া যাবে।

শ্রী গণেশ জ্যোতিষ কেন্দ্রের কর্ণধার ডঃ নীলাদ্রি নারায়ণ বসু বলেন , "স্থানীয় শিল্পীদের আন্তর্জাতিক মানের মঞ্চে সুযোগ দিতে ও নতুন শিল্পীদের প্রতিভার বিকাশে এই সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।"

Comments

Popular posts from this blog

NBI !! মৃনাল কান্তি গায়েনের মিউজিক্যাল ডকুমেন্ট্রি "জাগো হে সুন্দরবনবাসী" দুটো ফিল্ম ফেস্টিভালে শ্রেষ্ঠ মিউজিক ভিডিও হিসাবে পুরস্কৃত হয়েছে !!

কলকাতা ।। ২৫ শে ফেব্রুয়ারি,২০২৬ ।।  গীতিকার, সুরকার, কণ্ঠশিল্পী,মুখ্য চরিত্রাভিনেতা, চিত্রগ্রাহক ও পরিচালক শ্রী মৃণাল কান্তি গায়েন তার মিউজিক্যাল ডকুমেন্ট্রি গানের ভিডিও অ্যালবাম- "জাগো হে সুন্দরবনবাসী "(Awake the people of Sundarban )দু'টো দু'টো বিখ্যাত ফিল্ম ফেস্টিভ্যালে প্রতিযোগিতায় শ্রেষ্ঠ মিউজিক ভিডিও হিসেবে পুরস্কৃত হল ।  ২০২৫ সালে হরিয়ানা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভালে(  Haryana International Film Festival, 2025)  প্রদর্শনের জন্য  গোটা বিশ্বের থেকে বাছাই করা আটটি(০৮) গানের অ্যালবামের মধ্যে অন্যতম একটি হিসেবে স্থান পেয়েছে। এবং বেলঘরিয়া ফ্লিম ফেস্টিভাল, 2026 এ "বেস্ট ডকুমেন্টারি মিউজিক ভিডিও অন ইনভায়রণমেন্ট্" হিসাবে পুরস্কৃত হল । 

NBI // বেলগাছিয়ায় ঐতিহ্যবাহী খুঁটি পুজো—২০২৬ দুর্গাপুজোর সূচনা আনুষ্ঠানিকভাবে।।

কলকাতা: রথযাত্রার পবিত্র তিথিকে সামনে রেখে উত্তর কলকাতার বেলগাছিয়া অঞ্চলে বৃহস্পতিবার আয়োজিত হল ঐতিহ্যবাহী “খুঁটি পুজো”। বেলগাছিয়া সর্বজনীন দুর্গোৎসব কমিটির উদ্যোগে অনুষ্ঠিত এই আচার-অনুষ্ঠানের মধ্য দিয়েই আনুষ্ঠানিকভাবে শুরু হল ২০২৬ সালের দুর্গোৎসবের প্রস্তুতি পর্ব। দুর্গাপুজোর মণ্ডপ নির্মাণের শুভ সূচনার প্রতীক হিসেবে খুঁটি পুজো বাংলার সাংস্কৃতিক ঐতিহ্যের এক গুরুত্বপূর্ণ অঙ্গ। প্রতিবছরের মতো এ বছরও ধর্মীয় নিয়মনীতি মেনে পূজার আয়োজন করা হয়, যেখানে ভক্তি ও উৎসাহের পরিবেশে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমিটির সভাপতি অরিন্দম সাহা , সম্পাদক অভিষেক দাস,কার্য নির্বাহী কমিটি সদস্য অনির্বাণ ভট্টাচার্য তাঁদের পাশাপাশি এলাকার বহু বাসিন্দা এই শুভ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন এবং দুর্গোৎসবের সূচনায় সামিল হন।পুজোর আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে মা দুর্গার আশীর্বাদ কামনা করে উদ্যোক্তারা জানান, এই খুঁটি পুজোর মাধ্যমেই এবারের দুর্গোৎসবের পথচলা শুরু হল। তাঁরা আশাবাদী, সকলের সহযোগিতা ও আন্তরিক অংশগ্রহণে আসন্ন দুর্গাপুজো আরও সাফল্যমণ্ডিত ও বর্ণময় হয়ে উঠবে। অনুষ্ঠানের শেষে উপস্থিত সকলের মঙ্গল, শান্তি...

NBI // সাফল্যের ৬০ দিন পূর্তি: 'পোড়া বাঁশি'র উদযাপনে পরিচালক-অভিনেতাদের বর্ণাঢ্য সমাবেশ।।

ডিজিটাল ডেস্কঃ  সাম্প্রতিক টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে "তারামা মোশন পিকচারস" ফিল্ম প্রোডাকশন হাউস নিবেদিত পরিচালক, শুভম দাস পরিচালিত মুক্তিপ্রাপ্ত বাংলা সিনেমা"পোড়া বাঁশি"র 60 Days celebration party অনুষ্ঠিত হয়েছিল প্রোডাকশন হাউসের নিজস্ব অফিসে। কেক কেটে সেলিব্রেশানের শুভ সূচনা হয়।  দ্বিতীয় পর্যায়ে বিশিষ্ট গুণীজনদের সহিত অন্যান্য পরিচালক, টেকনিশিয়ানস ও অভিনেতা-অভিনেত্রীদের বিশেষ সম্বর্ধনার দেওয়া হয়। পাশাপাশি, আড্ডা খাওয়া দাওয়া এবং শিল্পীদের নাচ-গানের মধ্য দিয়ে তৃতীয় পর্যায়ের জমজমাট সমগ্র অনুষ্ঠানটি মনোগ্রাহী হয়ে উঠে।   উপস্থিত ছিল বিশিষ্ট পরিচালক স্বপন সাহা, বিশিষ্ট অভিনেত্রী অনামিকা সাহা, পরিচালক শুভম দাস, শাস্ত্রীজি, প্লেব্যাক সিঙ্গার-অর্ণব ব্যানার্জি, গুরিয়া, কোরিওগ্রাফার-রত্না, পরিচালক কাঞ্চন নাগ, অনসূয়া সামন্ত, সরস্বতী দাস,রুনা (রায়না বূটিক), হাউস ইনচার্জ-রিনা দাস, হাউস ম্যানেজার-পবিত্র হালদার।  হিরোইনদের মধ্যে উপস্থিত ছিল-বনশ্রী, মৌপ্রিয়া, পৌলোমী, সিউ, সোনু,  অনসূয়া। অভিনেতা অভিনেত্রীদের মধ‍্যে উপস্থিত ছিল-মাধব,সৌমক, সুপ্রভাত...