ডিজিটাল ডেস্ক - একটি স্বেচ্ছাসেবক সংস্থার পক্ষ থেকে বিভিন্ন স্টেশনে, রাস্তার ধারে দুঃস্থ মানুষদের হাতে তুলে দিলো কিছু দ্রব্য সামগ্রী ও পানীয় জল।এই গ্রীষ্মের খরতাপে পথের মানুষজন যখন দাবাদহে দগ্ধ ঠিক সেই মুহূর্তে তাঁদের পাশে দাঁড়ালো এই স্বেচ্ছাসেবক দল।ডাবের জল,ঠান্ডা পানীয়, ফ্রুটি,ফলমূল,পাতলা সুতির জা মা, সুতির লুঙ্গি তুলে দিলো পথের এই অসহায় মানুষদের হাতে এই স্বেচ্ছাসেবক সংস্থা টি।এই এই সংস্থাকে সাহায্য করেছেন হুগলী জেলার দেবানন্দপুরের(ব্যান্ডেল) শ্রদ্ধেয় অশোক কুমার দে ,ওনার সহধর্মিণী রুবি দে, ওনার সুযোগ্য পুত্র শ্রীমান অলোক দে এবং নদীয়ার রানাঘাটে অভিজিৎ অধিকারী ও হুগলির বাঁশবেড়িয়ার রানা বর্মন। ওনাদের এই কাজটি প্রধান মন্ত্রী স্বচ্ছ ভারতের কাজকে আরও দৃঢ় করলো।আমরাও ওনাদের সাধুবাদ জানাই।
কলকাতা: রথযাত্রার পবিত্র তিথিকে সামনে রেখে উত্তর কলকাতার বেলগাছিয়া অঞ্চলে বৃহস্পতিবার আয়োজিত হল ঐতিহ্যবাহী “খুঁটি পুজো”। বেলগাছিয়া সর্বজনীন দুর্গোৎসব কমিটির উদ্যোগে অনুষ্ঠিত এই আচার-অনুষ্ঠানের মধ্য দিয়েই আনুষ্ঠানিকভাবে শুরু হল ২০২৬ সালের দুর্গোৎসবের প্রস্তুতি পর্ব। দুর্গাপুজোর মণ্ডপ নির্মাণের শুভ সূচনার প্রতীক হিসেবে খুঁটি পুজো বাংলার সাংস্কৃতিক ঐতিহ্যের এক গুরুত্বপূর্ণ অঙ্গ। প্রতিবছরের মতো এ বছরও ধর্মীয় নিয়মনীতি মেনে পূজার আয়োজন করা হয়, যেখানে ভক্তি ও উৎসাহের পরিবেশে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমিটির সভাপতি অরিন্দম সাহা , সম্পাদক অভিষেক দাস,কার্য নির্বাহী কমিটি সদস্য অনির্বাণ ভট্টাচার্য তাঁদের পাশাপাশি এলাকার বহু বাসিন্দা এই শুভ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন এবং দুর্গোৎসবের সূচনায় সামিল হন।পুজোর আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে মা দুর্গার আশীর্বাদ কামনা করে উদ্যোক্তারা জানান, এই খুঁটি পুজোর মাধ্যমেই এবারের দুর্গোৎসবের পথচলা শুরু হল। তাঁরা আশাবাদী, সকলের সহযোগিতা ও আন্তরিক অংশগ্রহণে আসন্ন দুর্গাপুজো আরও সাফল্যমণ্ডিত ও বর্ণময় হয়ে উঠবে। অনুষ্ঠানের শেষে উপস্থিত সকলের মঙ্গল, শান্তি...
Comments
Post a Comment