Skip to main content

NBI // ইন্ডিয়া (বেঙ্গল) কালচারাল অ্যাসোটিয়েশন জাপান (IBCAJ) এর উদ্যোগে অনুষ্ঠিত হলো রবীন্দ্র-নজরুল জয়ন্তীর - “আনন্দধারা” উৎসব

নিউজ ডেস্ক:- সম্প্রতি,  জাপানের টোকিয়োয় সোগো-কুমিন কমিউনিটি সেন্টারে ইন্ডিয়া (বেঙ্গল) কালচারাল অ্যাসোটিয়েশন জাপান (IBCAJ) গত ১ জুন ২০২৪, রবীন্দ্র-নজরুল জয়ন্তীর আয়োজন করেছিল তাদের “আনন্দধারা” নামক অনুষ্ঠানের মাধ্যমে। IBCAJ 2011 সালে ভারত ও জাপানের মধ্যে সাংস্কৃতিক বিনিময় বাড়ানোর উদ্দেশ্য নিয়ে প্রতিষ্ঠিত হয়েছিল।




এই অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন টোকিয়োতে ভারতীয় দূতাবাসের কন্সুলার শাখার  বিশেষ কূটনৈতিক প্রতিনিধি শ্রী ধীরজ মুখিয়া ও ভারতীয় দূতাবাসের অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং “রবীন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতন ইউনেস্কো রেজিস্ট্রেশন সেলিব্রেশন গ্রুপ”-এর অধ্যক্ষা ও জাপান - ইন্ডিয়া ওমেন্স ফোরাম (JIWF)-এর কার্যনির্বাহী প্রধান শ্রীমতী তামিকো ওবা।
প্রধান অতিথিবর্গের রবীন্দ্রমনস্কতার প্রাসঙ্গিকতা নিয়ে বিবৃতি ও মঙ্গলদীপ প্রজ্বলন-এর  মাধ্যমে সন্ধ্যা সাতটা থেকে অনুষ্ঠানটি শুরু হয় । 



সাংস্কৃতিক অনুষ্ঠানের সূচনা হয় IBCAJ-এর উদ্বোধনী পরিবেশনা রবীন্দ্রসঙ্গীত ও নজরুলগীতির মধ্য দিয়ে, যার সঙ্গে নৃত্যও ছিল । এরপর প্রায় দুই ঘণ্টা ধরে চলে সাংস্কৃতিক অনুষ্ঠান।
সাংস্কৃতিক অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল “বৈচিত্র্যময়ী বসন্ত” – গান, কবিতা ও নৃত্যের মাধ্যমে রবীন্দ্র-নজরুল ভাবনায় বসন্তের প্রকাশ যা দর্শকদের অকুণ্ঠ করতালি কুড়িয়েছে। এই বছর IBCAJ- এর শিশুশিল্পীদের রবীন্দ্রনাথের কবিতা আর গান দিয়ে কাব্যনৃত্য আর কিশোর শিল্পীদের নজরুলগীতি দর্শকরা অত্যন্ত উপভোগ করেছেন।



উল্লেখ্য যে, IBCAJ-এর সদস্যরা তাদের ব্যস্ত সময়সূচী সত্ত্বেও এই অনুষ্ঠানকে সর্বাত্মক প্রচেষ্টায় সফল করেছেন। এই অনুষ্ঠানে প্রবাসী বাঙালি আর স্থানীয় জাপানী মিলিয়ে একশোজনেরও বেশি লোক জড়ো হয়েছিল। IBCAJ-এর সভাপতি শ্রীস্বপন বিশ্বাস বলেন, এই অনুষ্ঠানের সাফল্য নির্ভর করেছে সদস্যদের প্রচেষ্টার উপর এবং অদূর ভবিষ্যতে তারা আরও আকর্ষণীয় অনুষ্ঠানের আয়োজন করতে চলেছে।

Comments

Popular posts from this blog

NBI !! মৃনাল কান্তি গায়েনের মিউজিক্যাল ডকুমেন্ট্রি "জাগো হে সুন্দরবনবাসী" দুটো ফিল্ম ফেস্টিভালে শ্রেষ্ঠ মিউজিক ভিডিও হিসাবে পুরস্কৃত হয়েছে !!

কলকাতা ।। ২৫ শে ফেব্রুয়ারি,২০২৬ ।।  গীতিকার, সুরকার, কণ্ঠশিল্পী,মুখ্য চরিত্রাভিনেতা, চিত্রগ্রাহক ও পরিচালক শ্রী মৃণাল কান্তি গায়েন তার মিউজিক্যাল ডকুমেন্ট্রি গানের ভিডিও অ্যালবাম- "জাগো হে সুন্দরবনবাসী "(Awake the people of Sundarban )দু'টো দু'টো বিখ্যাত ফিল্ম ফেস্টিভ্যালে প্রতিযোগিতায় শ্রেষ্ঠ মিউজিক ভিডিও হিসেবে পুরস্কৃত হল ।  ২০২৫ সালে হরিয়ানা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভালে(  Haryana International Film Festival, 2025)  প্রদর্শনের জন্য  গোটা বিশ্বের থেকে বাছাই করা আটটি(০৮) গানের অ্যালবামের মধ্যে অন্যতম একটি হিসেবে স্থান পেয়েছে। এবং বেলঘরিয়া ফ্লিম ফেস্টিভাল, 2026 এ "বেস্ট ডকুমেন্টারি মিউজিক ভিডিও অন ইনভায়রণমেন্ট্" হিসাবে পুরস্কৃত হল । 

NBI // বেলগাছিয়ায় ঐতিহ্যবাহী খুঁটি পুজো—২০২৬ দুর্গাপুজোর সূচনা আনুষ্ঠানিকভাবে।।

কলকাতা: রথযাত্রার পবিত্র তিথিকে সামনে রেখে উত্তর কলকাতার বেলগাছিয়া অঞ্চলে বৃহস্পতিবার আয়োজিত হল ঐতিহ্যবাহী “খুঁটি পুজো”। বেলগাছিয়া সর্বজনীন দুর্গোৎসব কমিটির উদ্যোগে অনুষ্ঠিত এই আচার-অনুষ্ঠানের মধ্য দিয়েই আনুষ্ঠানিকভাবে শুরু হল ২০২৬ সালের দুর্গোৎসবের প্রস্তুতি পর্ব। দুর্গাপুজোর মণ্ডপ নির্মাণের শুভ সূচনার প্রতীক হিসেবে খুঁটি পুজো বাংলার সাংস্কৃতিক ঐতিহ্যের এক গুরুত্বপূর্ণ অঙ্গ। প্রতিবছরের মতো এ বছরও ধর্মীয় নিয়মনীতি মেনে পূজার আয়োজন করা হয়, যেখানে ভক্তি ও উৎসাহের পরিবেশে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমিটির সভাপতি অরিন্দম সাহা , সম্পাদক অভিষেক দাস,কার্য নির্বাহী কমিটি সদস্য অনির্বাণ ভট্টাচার্য তাঁদের পাশাপাশি এলাকার বহু বাসিন্দা এই শুভ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন এবং দুর্গোৎসবের সূচনায় সামিল হন।পুজোর আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে মা দুর্গার আশীর্বাদ কামনা করে উদ্যোক্তারা জানান, এই খুঁটি পুজোর মাধ্যমেই এবারের দুর্গোৎসবের পথচলা শুরু হল। তাঁরা আশাবাদী, সকলের সহযোগিতা ও আন্তরিক অংশগ্রহণে আসন্ন দুর্গাপুজো আরও সাফল্যমণ্ডিত ও বর্ণময় হয়ে উঠবে। অনুষ্ঠানের শেষে উপস্থিত সকলের মঙ্গল, শান্তি...

NBI // সাফল্যের ৬০ দিন পূর্তি: 'পোড়া বাঁশি'র উদযাপনে পরিচালক-অভিনেতাদের বর্ণাঢ্য সমাবেশ।।

ডিজিটাল ডেস্কঃ  সাম্প্রতিক টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে "তারামা মোশন পিকচারস" ফিল্ম প্রোডাকশন হাউস নিবেদিত পরিচালক, শুভম দাস পরিচালিত মুক্তিপ্রাপ্ত বাংলা সিনেমা"পোড়া বাঁশি"র 60 Days celebration party অনুষ্ঠিত হয়েছিল প্রোডাকশন হাউসের নিজস্ব অফিসে। কেক কেটে সেলিব্রেশানের শুভ সূচনা হয়।  দ্বিতীয় পর্যায়ে বিশিষ্ট গুণীজনদের সহিত অন্যান্য পরিচালক, টেকনিশিয়ানস ও অভিনেতা-অভিনেত্রীদের বিশেষ সম্বর্ধনার দেওয়া হয়। পাশাপাশি, আড্ডা খাওয়া দাওয়া এবং শিল্পীদের নাচ-গানের মধ্য দিয়ে তৃতীয় পর্যায়ের জমজমাট সমগ্র অনুষ্ঠানটি মনোগ্রাহী হয়ে উঠে।   উপস্থিত ছিল বিশিষ্ট পরিচালক স্বপন সাহা, বিশিষ্ট অভিনেত্রী অনামিকা সাহা, পরিচালক শুভম দাস, শাস্ত্রীজি, প্লেব্যাক সিঙ্গার-অর্ণব ব্যানার্জি, গুরিয়া, কোরিওগ্রাফার-রত্না, পরিচালক কাঞ্চন নাগ, অনসূয়া সামন্ত, সরস্বতী দাস,রুনা (রায়না বূটিক), হাউস ইনচার্জ-রিনা দাস, হাউস ম্যানেজার-পবিত্র হালদার।  হিরোইনদের মধ্যে উপস্থিত ছিল-বনশ্রী, মৌপ্রিয়া, পৌলোমী, সিউ, সোনু,  অনসূয়া। অভিনেতা অভিনেত্রীদের মধ‍্যে উপস্থিত ছিল-মাধব,সৌমক, সুপ্রভাত...