Skip to main content

NBI // "আগুন লাগলে কিংবা বন্যা হলে পুলিশকেই পাবেন সর্বদা " মঙ্গলকোট আইসি মধুসূদন ঘোষ !

 
পারিজাত মোল্লা , 
আরজিকর হাসপাতালে নারকীয় ঘটনা পরবর্তীতে পুলিশের একাংশ হামলার শিকার হচ্ছেন। যার নেপথ্যে রয়েছে বেশিরভাগ ক্ষেত্রে সোশ্যাল মিডিয়ায় ফেক নিউজ।
"বাড়িতে আগুন লাগলেও আমরা আছি।আবার এলাকায় বন্যা হলেও আছি আমরা। সর্বদা আপদে বিপদে আমাদেরই পাশে পাবেন। সোশ্যাল মিডিয়ায় ফেক নিউজের ফাঁদে পড়বেন না।সততা যাচাই করুন"।হ্যাঁ, পুলিশ দিবস পালনে জানালেন মঙ্গলকোট থানার আইসি মধুসূদন ঘোষ। রবিবার সন্ধ্যায় পুলিশ দিবস উপলক্ষে এক বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোট থানার পুলিশ। 



আরজিকর কান্ড পরবর্তীতে যেভাবে রাজনৈতিক লড়াইয়ে পুলিশ কে সরাসরি আঘাত হানছে একদল স্বার্থান্বেষী গোষ্ঠী। তাতে পুলিশের সার্বিক জনহিতকর ভূমিকা বিপন্ন হয়ে উঠছে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। পুলিশ শুধুমাত্র দুষ্কৃতীদের হাত থেকে সমাজকে বাঁচানোর কাজ করেই থেমে থাকে না । সমাজ গঠন থেকে শুরু করে সমাজের অন্যান্য শ্রেণীর মানুষের পাশে থাকতে বদ্ধপরিকর । ঠিক এইরকম পরিস্থিতিতে পুলিশ দিবসের আয়োজনে সন্ধ্যকালীন অনুষ্ঠানে নজর কাড়লো মঙ্গলকোট থানা । 





মঙ্গলকোট থানার আইসি মধুসূদন ঘোষের পরিকল্পনায় দেশাত্মবোধক গান, নৃত্য, আবৃত্তি ও নাটকের মাধ্যমে সংস্কৃতিপুর্ণ্য চেতনার মধ্য দিয়ে পুলিশি দিবস অনুষ্ঠানটি সাফল্য মন্ডিত পায় । এই অনুষ্ঠান প্রধান অতিথি ছিলেন কাটোয়া এসডিপিও কাশীনাথ মিস্ত্রি। থানার অন্যান্য কর্মকর্তাদের কাজের সফলতা বিচার করে তাদের হাতে স্মারক তুলে দিলেন কাটোয়া এসডিপিও ও মঙ্গলকোট আইসি ।ক্ষুদেদের কে উৎসাহিত করার জন্য স্মারক তুলে দেওয়া হয় মঙ্গলকোট থানার পুলিশের তরফে। মঙ্গলকোট থানার আইসি মধুসূদন ঘোষ বলেন, -''সামাজিক ব্যাধি, সামাজিক ভাবেই নির্মূল করতে হবে । 

সামাজিক মাধ্যমের মিথ্যা প্ররোচনা হাত থেকে বাঁচুন, সঠিকটা বেছে নিন । পুলিশের চাকরি আপনাদের জন্য । আপনারা সকলে যাতে সুস্থ থাকতে পারেন, শান্তি-শৃঙ্খলা ভাবে বসবাস করতে পারেন সেই দায়িত্ব পালনে আমরা অঙ্গীকারবদ্ধ । আইন ব্যবস্থা পালনের পাশাপাশি আপনাদের ভালোর জন্য দু'হাত প্রসারিত করে পাশে আছি'' । জানা গেছে, সম্প্রতি মঙ্গলকোট থানার পুলিশ এমএসডিপি ব্লক মঙ্গলকোটে পবিত্র ঈদের আগে দুশো পথভিক্ষুকদের নুতন জামাকাপড় বিতরণ কর্মসূচি গ্রহণ করেছিল । 

এর পাশাপাশি তীব্র দহনের সময় বাসযাত্রী সহ যান চালকদের জলছত্রের আয়োজন করে থাকে ।সর্বপরি থানা এলাকায় সার্বিক ক্রীড়া বিকাশে থানা সংলগ্ন এক স্কুল মাঠে নিয়মিত ক্রীড়া প্রতিযোগিতা চালায় স্থানীয় থানার পুলিশ ।এছাড়া চাণক অঞ্চলে আদিবাসী ক্ষুদেদের জন্য অবৈতনিক স্কুলের পঠনপাঠনের জন্য তদারকি করে মঙ্গলকোট থানার পুলিশ।

Comments

Popular posts from this blog

NBI // বেলগাছিয়ায় ঐতিহ্যবাহী খুঁটি পুজো—২০২৬ দুর্গাপুজোর সূচনা আনুষ্ঠানিকভাবে।।

কলকাতা: রথযাত্রার পবিত্র তিথিকে সামনে রেখে উত্তর কলকাতার বেলগাছিয়া অঞ্চলে বৃহস্পতিবার আয়োজিত হল ঐতিহ্যবাহী “খুঁটি পুজো”। বেলগাছিয়া সর্বজনীন দুর্গোৎসব কমিটির উদ্যোগে অনুষ্ঠিত এই আচার-অনুষ্ঠানের মধ্য দিয়েই আনুষ্ঠানিকভাবে শুরু হল ২০২৬ সালের দুর্গোৎসবের প্রস্তুতি পর্ব। দুর্গাপুজোর মণ্ডপ নির্মাণের শুভ সূচনার প্রতীক হিসেবে খুঁটি পুজো বাংলার সাংস্কৃতিক ঐতিহ্যের এক গুরুত্বপূর্ণ অঙ্গ। প্রতিবছরের মতো এ বছরও ধর্মীয় নিয়মনীতি মেনে পূজার আয়োজন করা হয়, যেখানে ভক্তি ও উৎসাহের পরিবেশে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমিটির সভাপতি অরিন্দম সাহা , সম্পাদক অভিষেক দাস,কার্য নির্বাহী কমিটি সদস্য অনির্বাণ ভট্টাচার্য তাঁদের পাশাপাশি এলাকার বহু বাসিন্দা এই শুভ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন এবং দুর্গোৎসবের সূচনায় সামিল হন।পুজোর আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে মা দুর্গার আশীর্বাদ কামনা করে উদ্যোক্তারা জানান, এই খুঁটি পুজোর মাধ্যমেই এবারের দুর্গোৎসবের পথচলা শুরু হল। তাঁরা আশাবাদী, সকলের সহযোগিতা ও আন্তরিক অংশগ্রহণে আসন্ন দুর্গাপুজো আরও সাফল্যমণ্ডিত ও বর্ণময় হয়ে উঠবে। অনুষ্ঠানের শেষে উপস্থিত সকলের মঙ্গল, শান্তি...

NBI !! মৃনাল কান্তি গায়েনের মিউজিক্যাল ডকুমেন্ট্রি "জাগো হে সুন্দরবনবাসী" দুটো ফিল্ম ফেস্টিভালে শ্রেষ্ঠ মিউজিক ভিডিও হিসাবে পুরস্কৃত হয়েছে !!

কলকাতা ।। ২৫ শে ফেব্রুয়ারি,২০২৬ ।।  গীতিকার, সুরকার, কণ্ঠশিল্পী,মুখ্য চরিত্রাভিনেতা, চিত্রগ্রাহক ও পরিচালক শ্রী মৃণাল কান্তি গায়েন তার মিউজিক্যাল ডকুমেন্ট্রি গানের ভিডিও অ্যালবাম- "জাগো হে সুন্দরবনবাসী "(Awake the people of Sundarban )দু'টো দু'টো বিখ্যাত ফিল্ম ফেস্টিভ্যালে প্রতিযোগিতায় শ্রেষ্ঠ মিউজিক ভিডিও হিসেবে পুরস্কৃত হল ।  ২০২৫ সালে হরিয়ানা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভালে(  Haryana International Film Festival, 2025)  প্রদর্শনের জন্য  গোটা বিশ্বের থেকে বাছাই করা আটটি(০৮) গানের অ্যালবামের মধ্যে অন্যতম একটি হিসেবে স্থান পেয়েছে। এবং বেলঘরিয়া ফ্লিম ফেস্টিভাল, 2026 এ "বেস্ট ডকুমেন্টারি মিউজিক ভিডিও অন ইনভায়রণমেন্ট্" হিসাবে পুরস্কৃত হল । 

NBI // সাফল্যের ৬০ দিন পূর্তি: 'পোড়া বাঁশি'র উদযাপনে পরিচালক-অভিনেতাদের বর্ণাঢ্য সমাবেশ।।

ডিজিটাল ডেস্কঃ  সাম্প্রতিক টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে "তারামা মোশন পিকচারস" ফিল্ম প্রোডাকশন হাউস নিবেদিত পরিচালক, শুভম দাস পরিচালিত মুক্তিপ্রাপ্ত বাংলা সিনেমা"পোড়া বাঁশি"র 60 Days celebration party অনুষ্ঠিত হয়েছিল প্রোডাকশন হাউসের নিজস্ব অফিসে। কেক কেটে সেলিব্রেশানের শুভ সূচনা হয়।  দ্বিতীয় পর্যায়ে বিশিষ্ট গুণীজনদের সহিত অন্যান্য পরিচালক, টেকনিশিয়ানস ও অভিনেতা-অভিনেত্রীদের বিশেষ সম্বর্ধনার দেওয়া হয়। পাশাপাশি, আড্ডা খাওয়া দাওয়া এবং শিল্পীদের নাচ-গানের মধ্য দিয়ে তৃতীয় পর্যায়ের জমজমাট সমগ্র অনুষ্ঠানটি মনোগ্রাহী হয়ে উঠে।   উপস্থিত ছিল বিশিষ্ট পরিচালক স্বপন সাহা, বিশিষ্ট অভিনেত্রী অনামিকা সাহা, পরিচালক শুভম দাস, শাস্ত্রীজি, প্লেব্যাক সিঙ্গার-অর্ণব ব্যানার্জি, গুরিয়া, কোরিওগ্রাফার-রত্না, পরিচালক কাঞ্চন নাগ, অনসূয়া সামন্ত, সরস্বতী দাস,রুনা (রায়না বূটিক), হাউস ইনচার্জ-রিনা দাস, হাউস ম্যানেজার-পবিত্র হালদার।  হিরোইনদের মধ্যে উপস্থিত ছিল-বনশ্রী, মৌপ্রিয়া, পৌলোমী, সিউ, সোনু,  অনসূয়া। অভিনেতা অভিনেত্রীদের মধ‍্যে উপস্থিত ছিল-মাধব,সৌমক, সুপ্রভাত...