বিভিন্ন সংস্থার বর্জ্য সংগ্রহ করে সেটিকে পুনরায় ব্যবহার যোগ্য করার এক নয়া উদ্যোগ নেওয়া হল বিশ্বকর্মা পুজোয়। ওয়েস্ট ম্যানেজমেন্ট সংস্থা হুল্লাডেক ইলেকট্রনিক পদ্ধতিতে রাজ্যজুড়ে শিল্পক্ষেত্রে বর্জ্য ব্যবস্থাপনায় ওয়েস্ট ম্যানেজমেন্ট নিয়ে এল।
বুধবার এক সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন সংস্থার ফাউন্ডার উদ্যোগপতি ইন্দ্রানীল গুহ, দেজ মেডিকেল গ্রূপের সিওও সুমিত্র নাগ ও জিটিপিএল-এর জিএম অঙ্কিত আগরওয়াল।
নন্দন মল জানান, আমাদের লক্ষ্য বিশ্বকর্মা পুজোয় প্রজেক্ট বিশ্বকর্মা এই ক্যাম্পেনের সঙ্গে বহু সংস্থা জুড়ে যাক। ভারতের ৬টি শহরে ডোর টু ডোর বর্জ্য ব্যবস্থাপনা সংগ্রহ করা হয়। এছাড়াও আগামী এপ নিয়ে আসার পরিকল্পনা রয়েছে। একইসঙ্গে ৪০/৫০ প্ল্যান্ট আমাদের সঙ্গে যুক্ত আছে।
Comments
Post a Comment