কথায় বলে সত্যকে আড়াল করার চেষ্টা সবসময় বিড়ম্বনার কারণ হয়ে দাঁড়ায়, আর বিজেপির সেই ঘৃন্য চক্রান্ত আজ সকলের সামনে এসে দাড়ালো, আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি যে প্রতিবেশী বাংলাদেশ সৃষ্টির অবদান যে মানুষটির সেই লৌহ মানবীর এবং ১৯৭১ সালের সেই সমস্ত বীর সেনানীদের ছবিগুলি রাজ নাথ সিং এর নির্দেশে যে ভাবে প্রতিরক্ষা দফতর থেকে সরিয়ে দিয়ে যে গর্হিত কাজ করেছেন ,শুধু তাই নয় ;
উনি এখনো অবধি সেদেশের সংখ্যালঘুদের ওপরে নির্যাতনের পরেও মোমের পুতুলের মত নীরব দর্শকের ভূমিকায় অবতীর্ণ,তারই বিরুদ্ধে অদ্য মঙ্গলবার ১৭ই ডিসেম্বর মধ্যাহ্নে বেন্টিক স্ট্রিট ও ভিক্টোরিয়া হাউসের সামনে রাজ্য যুব কংগ্রেসের অন্যতম সহ সভাপতি মাননীয় জনাব ইমরান খানের নেতৃত্ত্বে একটি বিক্ষোভ প্রদর্শন কর্মসূচি পালন করা হোল এবং প্রতিরক্ষা মন্ত্রী ভীতু রাজনাথ সিং এর কুশ পুত্তলিকা প্রজ্জ্বলন করা হোল ।
এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন শঙ্কর নাথ হাজরা, নারায়ণ বিতর, সুশ্রী সৌময়া সুদেষ্ণা সরকার, ইন্দ্র দে, বীরেন্দ্র পাসি ,মোঃ সফিক, মোঃ জসীম ,মোঃ মুর্তজা ,মোঃ আতিক,এছাড়াও আরো অনেক সতীর্থ বন্ধুগন, তাঁদের বদান্যতায় ও উপস্থিতিতে এই বিক্ষোভ কর্মসূচী সার্থকতা লাভ করলো। এই কর্মসূচি প্রমোদ পাণ্ডে সভাপতি
রাজ্য আই এন টি ইউ সি সেবাদল এর উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে।
Comments
Post a Comment