Skip to main content

NBI // ষষ্ঠ তম বর্ষে পদার্পণ করল"ফটোফুনিয়া" !

নিজস্ব সংবাদদাতা, কলকাতা:- 
আগামী ২৫ ও ২৬শে ডিসেম্বর আই সি সি আর এর বেঙ্গল গ্যালারিতে দুইদিন ব্যাপী অনুষ্ঠিত হতে চলেছে ফটোফুনিয়া ইন্টারন্যাশনাল ফটোগ্রাফীর ষষ্ঠ বার্ষিক আলোকচিত্র প্রদর্শনী।২৫ শে ডিসেম্বর বিকেল পাঁচ ঘটিকায় প্রদর্শনীর উদ্বোধন করবেন স্বনামধন্য  ইন্টারন্যাশনাল ফটোগ্রাফার শ্রী অনুপম হালদার, লাইট রিডিং ফটোগ্রাফীর কর্ণধার ফটোগ্রাফার মেন্টর ও জাজ শ্রী সন্তু অধিকারী এবং জাতীয় পুরস্কার বিজয়ী কনিষ্ঠতম অভিনেতা শ্রী ঋদ্ধি সেন।দ্বিতীয় দিন ২৬ শে ডিসেম্বর প্রাইজ ডিস্ট্রিবিউশন অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রাষ্ট্রপতি পুরস্কার বিজয়ী চিত্রশিল্পী শ্রী কিংশুক সরকার এবং রবীন্দ্রভারতী সোসাইটির সম্পাদক ও পশ্চিমবঙ্গ বার কাউন্সিলের প্রাক্তন ভাইস চেয়ারম্যান শ্রী সিদ্ধার্থ মুখোপাধ্যায়।



ঘুরতে বেড়াতে ভালবাসে ও ছবি তুলতে ভালবাসে এমন কিছু শখের ফটোগ্রাফার মিলে ৯ই জুন ২০১৮ সালে গড়ে তুলেছিল ফেসবুক ফটোগ্রাফি গ্রুপ "ফটোফুনিয়া"। Photography for fun অর্থাৎ ফটোগ্রাফীর মাধ্যমে আনন্দ খুঁজে নেওয়াই এর মূল মন্ত্র। চিফ এডমিন কলকাতার শ্রীমতি জয়ন্তী সরকার ও শিলিগুড়ির শ্রী সুব্রত রায়চৌধুরী ছিলেন এই গ্রুপের মূল কান্ডারী। পরে এদের সঙ্গে এডমিন হিসেবে যোগ দেন শিলিগুড়ির শ্রী নবীন সাহা। আর এই তিনজনের সম্মিলিত প্রচেষ্টায় চারাগাছ থেকে আজ এই গ্রুপ বিশাল মহীরুহে পরিণত হয়েছে।



বর্তমানে ৯৯ টি দেশের ৭২০০ জন সদস্য আছেন এই গ্রুপে। মূলত এটি শখের ফটোগ্রাফারদের গ্রুপ। ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষক, অধ্যাপক সহ বিভিন্ন পেশার মানুষদের সঙ্গে আছে স্কুল কলেজের ছোট ছোট ছেলে মেয়েরা। সকলের শুভেচ্ছা ও ভালোবাসায় ফটোফুনিয়া আজ ষষ্ঠ পেরিয়ে সপ্তম বর্ষে পদার্পণ করতে চলেছে। কলকাতার ICCR ও শিলিগুড়ির রামকিঙ্কর গ্যালারিতে পাঁচটি ফটোগ্রাফি প্রদর্শনী এবছর ২৫ ও ২৬শে ডিসেম্বর কলকাতার ICCR এর বেঙ্গল গ্যালারিতে অনুষ্ঠিত হতে চলেছে। পশ্চিম বঙ্গের বিভিন্ন জেলার সাথে উড়িষ্যা, ছত্তিশগড়, মহারাষ্ট্র, ত্রিপুরা, তামিলনাড়ু, কেরালা ইত্যাদি রাজ্যের এবং নাইজেরিয়া ও USA এর থেকেও একশোর বেশি ফটোগ্রাফারের তিনশোর বেশি ছবি প্রদর্শিত হবে। এই প্রদর্শনীতে ল্যান্ডস্কেপ, ওয়াইল্ড লাইফ, ম্যাক্রো, স্ট্রিট, পোর্ট্রেট, ফ্যাশন, ফেস্টিভ্যাল, মনোক্রম,  ডকুমেন্টরি ইত্যাদি বিভিন্ন ক্যাটাগরিতে ছবি থাকছে।

Comments

Popular posts from this blog

NBI // বেলগাছিয়ায় ঐতিহ্যবাহী খুঁটি পুজো—২০২৬ দুর্গাপুজোর সূচনা আনুষ্ঠানিকভাবে।।

কলকাতা: রথযাত্রার পবিত্র তিথিকে সামনে রেখে উত্তর কলকাতার বেলগাছিয়া অঞ্চলে বৃহস্পতিবার আয়োজিত হল ঐতিহ্যবাহী “খুঁটি পুজো”। বেলগাছিয়া সর্বজনীন দুর্গোৎসব কমিটির উদ্যোগে অনুষ্ঠিত এই আচার-অনুষ্ঠানের মধ্য দিয়েই আনুষ্ঠানিকভাবে শুরু হল ২০২৬ সালের দুর্গোৎসবের প্রস্তুতি পর্ব। দুর্গাপুজোর মণ্ডপ নির্মাণের শুভ সূচনার প্রতীক হিসেবে খুঁটি পুজো বাংলার সাংস্কৃতিক ঐতিহ্যের এক গুরুত্বপূর্ণ অঙ্গ। প্রতিবছরের মতো এ বছরও ধর্মীয় নিয়মনীতি মেনে পূজার আয়োজন করা হয়, যেখানে ভক্তি ও উৎসাহের পরিবেশে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমিটির সভাপতি অরিন্দম সাহা , সম্পাদক অভিষেক দাস,কার্য নির্বাহী কমিটি সদস্য অনির্বাণ ভট্টাচার্য তাঁদের পাশাপাশি এলাকার বহু বাসিন্দা এই শুভ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন এবং দুর্গোৎসবের সূচনায় সামিল হন।পুজোর আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে মা দুর্গার আশীর্বাদ কামনা করে উদ্যোক্তারা জানান, এই খুঁটি পুজোর মাধ্যমেই এবারের দুর্গোৎসবের পথচলা শুরু হল। তাঁরা আশাবাদী, সকলের সহযোগিতা ও আন্তরিক অংশগ্রহণে আসন্ন দুর্গাপুজো আরও সাফল্যমণ্ডিত ও বর্ণময় হয়ে উঠবে। অনুষ্ঠানের শেষে উপস্থিত সকলের মঙ্গল, শান্তি...

NBI !! মৃনাল কান্তি গায়েনের মিউজিক্যাল ডকুমেন্ট্রি "জাগো হে সুন্দরবনবাসী" দুটো ফিল্ম ফেস্টিভালে শ্রেষ্ঠ মিউজিক ভিডিও হিসাবে পুরস্কৃত হয়েছে !!

কলকাতা ।। ২৫ শে ফেব্রুয়ারি,২০২৬ ।।  গীতিকার, সুরকার, কণ্ঠশিল্পী,মুখ্য চরিত্রাভিনেতা, চিত্রগ্রাহক ও পরিচালক শ্রী মৃণাল কান্তি গায়েন তার মিউজিক্যাল ডকুমেন্ট্রি গানের ভিডিও অ্যালবাম- "জাগো হে সুন্দরবনবাসী "(Awake the people of Sundarban )দু'টো দু'টো বিখ্যাত ফিল্ম ফেস্টিভ্যালে প্রতিযোগিতায় শ্রেষ্ঠ মিউজিক ভিডিও হিসেবে পুরস্কৃত হল ।  ২০২৫ সালে হরিয়ানা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভালে(  Haryana International Film Festival, 2025)  প্রদর্শনের জন্য  গোটা বিশ্বের থেকে বাছাই করা আটটি(০৮) গানের অ্যালবামের মধ্যে অন্যতম একটি হিসেবে স্থান পেয়েছে। এবং বেলঘরিয়া ফ্লিম ফেস্টিভাল, 2026 এ "বেস্ট ডকুমেন্টারি মিউজিক ভিডিও অন ইনভায়রণমেন্ট্" হিসাবে পুরস্কৃত হল । 

NBI // সাফল্যের ৬০ দিন পূর্তি: 'পোড়া বাঁশি'র উদযাপনে পরিচালক-অভিনেতাদের বর্ণাঢ্য সমাবেশ।।

ডিজিটাল ডেস্কঃ  সাম্প্রতিক টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে "তারামা মোশন পিকচারস" ফিল্ম প্রোডাকশন হাউস নিবেদিত পরিচালক, শুভম দাস পরিচালিত মুক্তিপ্রাপ্ত বাংলা সিনেমা"পোড়া বাঁশি"র 60 Days celebration party অনুষ্ঠিত হয়েছিল প্রোডাকশন হাউসের নিজস্ব অফিসে। কেক কেটে সেলিব্রেশানের শুভ সূচনা হয়।  দ্বিতীয় পর্যায়ে বিশিষ্ট গুণীজনদের সহিত অন্যান্য পরিচালক, টেকনিশিয়ানস ও অভিনেতা-অভিনেত্রীদের বিশেষ সম্বর্ধনার দেওয়া হয়। পাশাপাশি, আড্ডা খাওয়া দাওয়া এবং শিল্পীদের নাচ-গানের মধ্য দিয়ে তৃতীয় পর্যায়ের জমজমাট সমগ্র অনুষ্ঠানটি মনোগ্রাহী হয়ে উঠে।   উপস্থিত ছিল বিশিষ্ট পরিচালক স্বপন সাহা, বিশিষ্ট অভিনেত্রী অনামিকা সাহা, পরিচালক শুভম দাস, শাস্ত্রীজি, প্লেব্যাক সিঙ্গার-অর্ণব ব্যানার্জি, গুরিয়া, কোরিওগ্রাফার-রত্না, পরিচালক কাঞ্চন নাগ, অনসূয়া সামন্ত, সরস্বতী দাস,রুনা (রায়না বূটিক), হাউস ইনচার্জ-রিনা দাস, হাউস ম্যানেজার-পবিত্র হালদার।  হিরোইনদের মধ্যে উপস্থিত ছিল-বনশ্রী, মৌপ্রিয়া, পৌলোমী, সিউ, সোনু,  অনসূয়া। অভিনেতা অভিনেত্রীদের মধ‍্যে উপস্থিত ছিল-মাধব,সৌমক, সুপ্রভাত...