Skip to main content

NBI // মাত্র দেড় মাসে অপরাধ দমনে অনন্য নজির গুসকারা বিট হাউস পুলিশের !

মোল্লা জসিমউদ্দিন , 

পূর্ব বর্ধমান জেলার গুসকারা বিট হাউস পুলিশ মাত্র দেড় মাসে যেভাবে অপরাধ দমনে নজির গড়েছে, তা জেলা পুলিশ মহলে আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে।বিভিন্ন সুত্রে জানা গেছে, বীরভূমের বোলপুর থানা লাগোয়া গুসকারা বিট হাউস পুলিশ গত দেড় মাসে ১০ এর বেশি বেআইনী মদ সংক্রান্ত মামলা রুজু করেছে। সেখানে ১০ জন ব্যক্তি গ্রেপ্তারের পাশাপাশি ৫০০ লিটারের অধিক মদ উদ্ধার হয়েছে। অজয় নদের বালিলুট রুখতে ১০ টি চারচাকা বালির গাড়ি সহ ১৫ জন মত গ্রেপ্তার হয়েছে।সম্প্রতি স্থানীয় এলাকায় বেশ কয়েকটি মন্দিরে চুরির ঘটনা ঘটে।সেখানে মন্দিরে অলংকার উদ্ধার সহ ৪ জন গ্রেপ্তার হয়েছে।


পূর্ব বর্ধমান জেলা জুড়ে বিশেষত মেমারি,ভাতার,আউশগ্রাম প্রভৃতি থানা এলাকায় পিএইচই এর পাইপ, তার, ষ্টেবিলাইজার প্রভৃতি চুরির ঘটনা ঘটেছিল।এই বিধ ঘটনায় মেমারি থানার পুলিশের হাতে গ্রেপ্তার হওয়া দুস্কৃতিদের নিজেদের হেফাজতে নিয়ে পিএইচইর জিনিসপত্র উদ্ধার করে গুসকারা বিট হাউস পুলিশ। এক আন্তরাজ্য চক্র গুসকারা বাসস্ট্যান্ডে বয়স্ক মহিলাদের সোনার জিনিস হাতসাফাইয়ের কাজকর্ম চালিয়ে যাচ্ছিল।বিশেষত বর্ধমানগামী বাসে মহিলা যাত্রীদের কে 'পকেটমার উঠেছে তাই সোনার জিনিস চুরি হয়ে যাবে ' সাবধানে ব্যাগে রুমাল করে যত্নে রাখার পরামর্শে এই চুরির ঘটনাগুলি ঘটতো।


পুলিশ সুত্রে প্রকাশ, নদীয়া ও উত্তর ২৪ পরগনার এক টিম এই অপারেশনে চালাতো এই এলাকায় ।গুসকারা বিট হাউস পুলিশ এই ঘটনায় ৪ জন কে গ্রেপ্তার করে থাকে। এলাকাবাসীরা সু-নিরাপত্তার আশ্বাস পেয়েছেন। পথ দুর্ঘটনা রুখতে গুসকারার বিভিন্ন সড়কপথে গার্ডরেল, ড্রাম, রেডিয়ামের আলো লাগানো হয়েছে। এর পাশাপাশি পথ নিরাপত্তার স্বার্থে হেলমেট বিলি এবং পথদুর্ঘটনাগ্রস্ত পরিবারগুলিতে শীতবস্ত্র তুলে দিয়েছে গুসকারা বিট হাউস পুলিশ। আসাম ও বিহারের দুজন মানসিক ভারসাম্যহীন যুবকদের বাড়ির লোকেদের হাতে তুলে দিয়ে মানবতার নজির গড়ারও সাফল্য রয়েছে । 


এলাকাবাসীরা জানাচ্ছেন, তরুণ সাব ইন্সপেক্টর সৌরভ দত্ত এই বিট হাউসের ওসি পদে মাত্র দেড়মাস এসেছেন। তাতেই যেন অপরাধ দমনে গতি বৃদ্ধি পেয়েছে। বীরভূমের বোলপুর এবং সংশ্লিষ্ট জেলার ভাতাড় - মঙ্গলকোট থানা সীমান্তবর্তী আউশগ্রাম থানার মধ্যে পড়ছে গুসকারা বিট হাউস। বোলপুর - বর্ধমানগামী সড়কপথে অপরাধ দমনে সদাজাগ্রত এই বিট হাউস পুলিশ।

Comments

Popular posts from this blog

NBI !! মৃনাল কান্তি গায়েনের মিউজিক্যাল ডকুমেন্ট্রি "জাগো হে সুন্দরবনবাসী" দুটো ফিল্ম ফেস্টিভালে শ্রেষ্ঠ মিউজিক ভিডিও হিসাবে পুরস্কৃত হয়েছে !!

কলকাতা ।। ২৫ শে ফেব্রুয়ারি,২০২৬ ।।  গীতিকার, সুরকার, কণ্ঠশিল্পী,মুখ্য চরিত্রাভিনেতা, চিত্রগ্রাহক ও পরিচালক শ্রী মৃণাল কান্তি গায়েন তার মিউজিক্যাল ডকুমেন্ট্রি গানের ভিডিও অ্যালবাম- "জাগো হে সুন্দরবনবাসী "(Awake the people of Sundarban )দু'টো দু'টো বিখ্যাত ফিল্ম ফেস্টিভ্যালে প্রতিযোগিতায় শ্রেষ্ঠ মিউজিক ভিডিও হিসেবে পুরস্কৃত হল ।  ২০২৫ সালে হরিয়ানা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভালে(  Haryana International Film Festival, 2025)  প্রদর্শনের জন্য  গোটা বিশ্বের থেকে বাছাই করা আটটি(০৮) গানের অ্যালবামের মধ্যে অন্যতম একটি হিসেবে স্থান পেয়েছে। এবং বেলঘরিয়া ফ্লিম ফেস্টিভাল, 2026 এ "বেস্ট ডকুমেন্টারি মিউজিক ভিডিও অন ইনভায়রণমেন্ট্" হিসাবে পুরস্কৃত হল । 

NBI // বেলগাছিয়ায় ঐতিহ্যবাহী খুঁটি পুজো—২০২৬ দুর্গাপুজোর সূচনা আনুষ্ঠানিকভাবে।।

কলকাতা: রথযাত্রার পবিত্র তিথিকে সামনে রেখে উত্তর কলকাতার বেলগাছিয়া অঞ্চলে বৃহস্পতিবার আয়োজিত হল ঐতিহ্যবাহী “খুঁটি পুজো”। বেলগাছিয়া সর্বজনীন দুর্গোৎসব কমিটির উদ্যোগে অনুষ্ঠিত এই আচার-অনুষ্ঠানের মধ্য দিয়েই আনুষ্ঠানিকভাবে শুরু হল ২০২৬ সালের দুর্গোৎসবের প্রস্তুতি পর্ব। দুর্গাপুজোর মণ্ডপ নির্মাণের শুভ সূচনার প্রতীক হিসেবে খুঁটি পুজো বাংলার সাংস্কৃতিক ঐতিহ্যের এক গুরুত্বপূর্ণ অঙ্গ। প্রতিবছরের মতো এ বছরও ধর্মীয় নিয়মনীতি মেনে পূজার আয়োজন করা হয়, যেখানে ভক্তি ও উৎসাহের পরিবেশে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমিটির সভাপতি অরিন্দম সাহা , সম্পাদক অভিষেক দাস,কার্য নির্বাহী কমিটি সদস্য অনির্বাণ ভট্টাচার্য তাঁদের পাশাপাশি এলাকার বহু বাসিন্দা এই শুভ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন এবং দুর্গোৎসবের সূচনায় সামিল হন।পুজোর আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে মা দুর্গার আশীর্বাদ কামনা করে উদ্যোক্তারা জানান, এই খুঁটি পুজোর মাধ্যমেই এবারের দুর্গোৎসবের পথচলা শুরু হল। তাঁরা আশাবাদী, সকলের সহযোগিতা ও আন্তরিক অংশগ্রহণে আসন্ন দুর্গাপুজো আরও সাফল্যমণ্ডিত ও বর্ণময় হয়ে উঠবে। অনুষ্ঠানের শেষে উপস্থিত সকলের মঙ্গল, শান্তি...

NBI // সাফল্যের ৬০ দিন পূর্তি: 'পোড়া বাঁশি'র উদযাপনে পরিচালক-অভিনেতাদের বর্ণাঢ্য সমাবেশ।।

ডিজিটাল ডেস্কঃ  সাম্প্রতিক টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে "তারামা মোশন পিকচারস" ফিল্ম প্রোডাকশন হাউস নিবেদিত পরিচালক, শুভম দাস পরিচালিত মুক্তিপ্রাপ্ত বাংলা সিনেমা"পোড়া বাঁশি"র 60 Days celebration party অনুষ্ঠিত হয়েছিল প্রোডাকশন হাউসের নিজস্ব অফিসে। কেক কেটে সেলিব্রেশানের শুভ সূচনা হয়।  দ্বিতীয় পর্যায়ে বিশিষ্ট গুণীজনদের সহিত অন্যান্য পরিচালক, টেকনিশিয়ানস ও অভিনেতা-অভিনেত্রীদের বিশেষ সম্বর্ধনার দেওয়া হয়। পাশাপাশি, আড্ডা খাওয়া দাওয়া এবং শিল্পীদের নাচ-গানের মধ্য দিয়ে তৃতীয় পর্যায়ের জমজমাট সমগ্র অনুষ্ঠানটি মনোগ্রাহী হয়ে উঠে।   উপস্থিত ছিল বিশিষ্ট পরিচালক স্বপন সাহা, বিশিষ্ট অভিনেত্রী অনামিকা সাহা, পরিচালক শুভম দাস, শাস্ত্রীজি, প্লেব্যাক সিঙ্গার-অর্ণব ব্যানার্জি, গুরিয়া, কোরিওগ্রাফার-রত্না, পরিচালক কাঞ্চন নাগ, অনসূয়া সামন্ত, সরস্বতী দাস,রুনা (রায়না বূটিক), হাউস ইনচার্জ-রিনা দাস, হাউস ম্যানেজার-পবিত্র হালদার।  হিরোইনদের মধ্যে উপস্থিত ছিল-বনশ্রী, মৌপ্রিয়া, পৌলোমী, সিউ, সোনু,  অনসূয়া। অভিনেতা অভিনেত্রীদের মধ‍্যে উপস্থিত ছিল-মাধব,সৌমক, সুপ্রভাত...