Skip to main content

NBI // ফ্যাশন , মিউজিক ও শিল্পের মেলবন্ধন - এস ফ্যাক্টর ফ্যাশন শো

ডিজিটাল ডেস্ক :- আবির্ভাব লগ্নেই বাজিমাত করে দিল 'সাউণ্ড অব সোম প্রোডাকশনস' আয়োজিত ফ্যাশন শো 'এস ফ্যাক্টর' এবং 'আইকনিক পি আর'-এর যুগলবন্দি। তথ্যাভিজ্ঞ মহলের মতে, 'এই দুই সংস্থার মেলবন্ধন নতুন এক যুগের সূচনা করল কোলকাতায়।' 

অভিনবত্ব, প্রতিভা ও বৈচিত্র্যের উদযাপনের সাক্ষী হয়ে রইলো শহর কলকাতা। আর এ সবেরই মিশেল দেখা গেলো 'সাউন্ড অফ সোম প্রোডাকশনস্' আয়োজিত প্রথম 'এস ফ্যাক্টর ফ্যাশন শো' তে।

গতকাল সন্ধ্যায় বাইপাস সংলগ্ন একটি ক্লাবে আয়োজিত এই শোয়ে আশি জন প্রতিশ্রুতিবান মডেল অংশ নেয়। মিস্টার, মিস্ এবং মিসেস - এই তিনটি বিভাগ ছাড়াও বাচ্চাদের জন্য ছিল একটি বিশেষ বিভাগ। প্রতিটি বিভাগের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদের জন্য ছিল পুরস্কার। এছাড়া অংশগ্রহণকারীদের সবাইকে মেমেন্টো ও সার্টিফিকেট দেওয়া হয়। 
এই ফ্যাশন শোয়ের বিচারক ছিলেন চলচ্চিত্র পরিচালক সুদীপ রঞ্জন সরকার, ডিজাইনার শান্তনু গুহ ঠাকুরতা ও ফ্যাশন ডিজাইনার ইন্দ্রনীল মুখার্জি।

'সাউন্ড অফ সোম প্রোডাকশনস্' এর প্রতিষ্ঠাতা সোমক সিনহা সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, এটা শুধু মাত্র একটা ফ্যাশন শো নয়। এই শো হলো - এক ছাদের তলায় ফ্যাশন, মিউজিক ও শিল্পের মেলবন্ধন। এস ফ্যাক্টরের লক্ষ্য হলো সৃজনশীলতা ও ব্যক্তিত্বের বিকাশ ঘটানো।

'সাউন্ড অফ সোম প্রোডাকশনস্' এর অপর প্রতিষ্ঠাতা বিজলী ঘোষ কর্মকার জানিয়েছেন, এই ফ্যাশন শোয়ে অংশগ্রহণকারীদের মধ্যে থেকে নির্বাচিত বেশ কয়েকজন মডেলকে তাঁদের প্রোডাকশনস্ এর ব্যানারে নির্মিত আগামী স্বল্প দৈর্ঘ্যের চলচ্চিত্রে সুযোগ দেওয়া হবে। 

উল্লেখ্য, ফ্যাশন শোয়ের পাশাপাশি এদিন সাউন্ড অফ সোম প্রোডাকশনস্ এর একটি স্বল্পদৈর্ঘ্যের চলচ্চিত্র মুক্তি পায়। এছাড়াও দাদা সাহেব ফালকে পুরস্কারের জন্য মনোনীত একটি ক্ষুদ্র ছবি প্রদর্শিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত, অভিনেত্রী ও মডেল পারিজাত চক্রবর্তী, তালবাদ্য শিল্পী মল্লার ঘোষ, পশ্চিমবঙ্গ সরকারের রাজস্ব বিভাগের যুগ্ম কমিশনার পাঞ্চালী মুন্সী, বাণিজ্য কর অধি দপ্তরের সহকারী কমিশনার নাসকিন বক্স ও আরো অনেকে।

Comments

Popular posts from this blog

NBI !! মৃনাল কান্তি গায়েনের মিউজিক্যাল ডকুমেন্ট্রি "জাগো হে সুন্দরবনবাসী" দুটো ফিল্ম ফেস্টিভালে শ্রেষ্ঠ মিউজিক ভিডিও হিসাবে পুরস্কৃত হয়েছে !!

কলকাতা ।। ২৫ শে ফেব্রুয়ারি,২০২৬ ।।  গীতিকার, সুরকার, কণ্ঠশিল্পী,মুখ্য চরিত্রাভিনেতা, চিত্রগ্রাহক ও পরিচালক শ্রী মৃণাল কান্তি গায়েন তার মিউজিক্যাল ডকুমেন্ট্রি গানের ভিডিও অ্যালবাম- "জাগো হে সুন্দরবনবাসী "(Awake the people of Sundarban )দু'টো দু'টো বিখ্যাত ফিল্ম ফেস্টিভ্যালে প্রতিযোগিতায় শ্রেষ্ঠ মিউজিক ভিডিও হিসেবে পুরস্কৃত হল ।  ২০২৫ সালে হরিয়ানা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভালে(  Haryana International Film Festival, 2025)  প্রদর্শনের জন্য  গোটা বিশ্বের থেকে বাছাই করা আটটি(০৮) গানের অ্যালবামের মধ্যে অন্যতম একটি হিসেবে স্থান পেয়েছে। এবং বেলঘরিয়া ফ্লিম ফেস্টিভাল, 2026 এ "বেস্ট ডকুমেন্টারি মিউজিক ভিডিও অন ইনভায়রণমেন্ট্" হিসাবে পুরস্কৃত হল । 

NBI // বেলগাছিয়ায় ঐতিহ্যবাহী খুঁটি পুজো—২০২৬ দুর্গাপুজোর সূচনা আনুষ্ঠানিকভাবে।।

কলকাতা: রথযাত্রার পবিত্র তিথিকে সামনে রেখে উত্তর কলকাতার বেলগাছিয়া অঞ্চলে বৃহস্পতিবার আয়োজিত হল ঐতিহ্যবাহী “খুঁটি পুজো”। বেলগাছিয়া সর্বজনীন দুর্গোৎসব কমিটির উদ্যোগে অনুষ্ঠিত এই আচার-অনুষ্ঠানের মধ্য দিয়েই আনুষ্ঠানিকভাবে শুরু হল ২০২৬ সালের দুর্গোৎসবের প্রস্তুতি পর্ব। দুর্গাপুজোর মণ্ডপ নির্মাণের শুভ সূচনার প্রতীক হিসেবে খুঁটি পুজো বাংলার সাংস্কৃতিক ঐতিহ্যের এক গুরুত্বপূর্ণ অঙ্গ। প্রতিবছরের মতো এ বছরও ধর্মীয় নিয়মনীতি মেনে পূজার আয়োজন করা হয়, যেখানে ভক্তি ও উৎসাহের পরিবেশে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমিটির সভাপতি অরিন্দম সাহা , সম্পাদক অভিষেক দাস,কার্য নির্বাহী কমিটি সদস্য অনির্বাণ ভট্টাচার্য তাঁদের পাশাপাশি এলাকার বহু বাসিন্দা এই শুভ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন এবং দুর্গোৎসবের সূচনায় সামিল হন।পুজোর আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে মা দুর্গার আশীর্বাদ কামনা করে উদ্যোক্তারা জানান, এই খুঁটি পুজোর মাধ্যমেই এবারের দুর্গোৎসবের পথচলা শুরু হল। তাঁরা আশাবাদী, সকলের সহযোগিতা ও আন্তরিক অংশগ্রহণে আসন্ন দুর্গাপুজো আরও সাফল্যমণ্ডিত ও বর্ণময় হয়ে উঠবে। অনুষ্ঠানের শেষে উপস্থিত সকলের মঙ্গল, শান্তি...

NBI // সাফল্যের ৬০ দিন পূর্তি: 'পোড়া বাঁশি'র উদযাপনে পরিচালক-অভিনেতাদের বর্ণাঢ্য সমাবেশ।।

ডিজিটাল ডেস্কঃ  সাম্প্রতিক টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে "তারামা মোশন পিকচারস" ফিল্ম প্রোডাকশন হাউস নিবেদিত পরিচালক, শুভম দাস পরিচালিত মুক্তিপ্রাপ্ত বাংলা সিনেমা"পোড়া বাঁশি"র 60 Days celebration party অনুষ্ঠিত হয়েছিল প্রোডাকশন হাউসের নিজস্ব অফিসে। কেক কেটে সেলিব্রেশানের শুভ সূচনা হয়।  দ্বিতীয় পর্যায়ে বিশিষ্ট গুণীজনদের সহিত অন্যান্য পরিচালক, টেকনিশিয়ানস ও অভিনেতা-অভিনেত্রীদের বিশেষ সম্বর্ধনার দেওয়া হয়। পাশাপাশি, আড্ডা খাওয়া দাওয়া এবং শিল্পীদের নাচ-গানের মধ্য দিয়ে তৃতীয় পর্যায়ের জমজমাট সমগ্র অনুষ্ঠানটি মনোগ্রাহী হয়ে উঠে।   উপস্থিত ছিল বিশিষ্ট পরিচালক স্বপন সাহা, বিশিষ্ট অভিনেত্রী অনামিকা সাহা, পরিচালক শুভম দাস, শাস্ত্রীজি, প্লেব্যাক সিঙ্গার-অর্ণব ব্যানার্জি, গুরিয়া, কোরিওগ্রাফার-রত্না, পরিচালক কাঞ্চন নাগ, অনসূয়া সামন্ত, সরস্বতী দাস,রুনা (রায়না বূটিক), হাউস ইনচার্জ-রিনা দাস, হাউস ম্যানেজার-পবিত্র হালদার।  হিরোইনদের মধ্যে উপস্থিত ছিল-বনশ্রী, মৌপ্রিয়া, পৌলোমী, সিউ, সোনু,  অনসূয়া। অভিনেতা অভিনেত্রীদের মধ‍্যে উপস্থিত ছিল-মাধব,সৌমক, সুপ্রভাত...